প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কা, শিক্ষার্থী নিহত
চাঁপাইনবাবগঞ্জে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় ফাতিমা খাতুন(১০) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার
বাঁশবাড়িয়া চৌমুহনি মোড়ে এই দুর্ঘটনায় ঘটে।
মারা যাওয়া ফাতিমা চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ভবানীপুরের ইসমাইল হোসেনের মেয়ে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান জানান, ফাতিমা প্রাইভেট শেষ পায়ে হেটে বাড়ি ফেরার পথে বাঁশবাড়িয়া চৌমুহনি মোড়ে একটি ট্রাক ধাক্কায় দেয়। এতে ফাতিমা গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি মতিউর।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৮ সেপ্টেম্বর ২০২৫

