গোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্টে ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু



চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বদরুল ইসলাম (৩৫) নামের এক ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু হয়েছে। রোববার রাত সাড়ে ১১টার দিকে ব্যাটারি চালিত ভ্যান চার্জ দেয়ার সময় বিদ্যুতায়িত হন তিনি। এতথ্য নিশ্চিত করেছেন গোমস্তাপুর থানা ওসি ওয়াদুদ আলম। ওয়েল্ডিং মিস্ত্রি বদরুল ইসলাম উপজেলার গোমস্তাপুর সদর ইউনিয়নের ভিটাবাড়ি গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে। 
স্থানীয়রা জানান, রোববার দিবাগত রাতে নিজ দোকানের ভেতরে ব্যাটারি চালিত অটো ভ্যান চার্জ দেয়ার সময় বিদ্যুতায়িত হন বদরুল ইসলাম। সোমবার সকালে ভ্যানের মালিক দোকানে ঢুকে তাকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে আশপাশের লোকজনকে খবর দিলে সবাই এসে দেখে বাদরুল মারা গেছে। গোমস্তাপুর থানা ওসি ওয়াদুদ আলম বলেন, রোববার রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন মারা গেছেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৮ সেপ্টেম্বর ২০২৫