শিবগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু



চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ডোবার পানিতে ডুবে মো.জোনায়েদ নামে সাড়ে ৩ বছর বসয়ী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার বিনোদপুরের রসুনচক-দফাদার পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ওসি তদন্ত এসএম শাকিল হাসান। 
মারা যাওয়া জোনায়েদ ওই গ্রামের হাসান আলীর ছেলে। 
স্থানীয়রা জানান, সকাল বেলায় মসজিদে মক্তবে যাচ্ছিল জোনায়েদ। এ সময় পা পিছলে আম বাগানের ভিতরের একটি ডোবায় পড়ে ডুবে যায়। পর স্থানীয়দের সহযোগীতায় তারা ওই শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) এসএম শাকিল হাসান বলেন, আম বাগানের ভিতরের একটি ডোবায় শিশুকে ভাসতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃতু ঘোষণা করেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৫ সেপ্টেম্বর ২০২৫