চাঁপাইনবাবগঞ্জে কবরের পাশে পুঁতে রাখা ককটেল বিস্ফোরণ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় কবরের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে হতাহতের ঘটনা না ঘটলেও বিস্ফোরণের আঘাতে ভেঙে গেছে কবরস্থানের সীমানা প্রচীরের একাংশ।
রোববার দিবাগত রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের উপধুমি-হায়াতপুর এলাকার এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, রোববার দিবাগত রাতে কবরের পাশে বিকট শব্দ পেয়ে বাড়ি থেকে বের হয়। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ধোঁয়া উড়ছে। সোমবার সকালে খবর পেয়ে পুলিশ
ঘটনাস্থল থেকে ককটেল বিস্ফোরণের আলামত পড়ে থাকতে দেখেন। স্থানীয়দের ধরণা সেখান ১৫-১৬টি ককটেল বিস্ফোরিত হয়েছে। তবে স্থানীয়দের ধারণাকে উপেক্ষা করে থানা পুলিশর দাবি ৫-৬ টি ককটেল বিস্ফোরণ ঘটেছে সেখানে।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমান বলেন, একটি পারিবারিক কবরস্থানের পাশে ৫-৬টি পরিত্যক্ত ককটেল বিস্ফোরণ ঘটে। এতে কোন হতাহত হয়নি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত পেয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৫ সেপ্টেম্বর ২০২৫

