চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুকুরের পানিতে পড়ে গিয়ে মোহাম্মদ কাফি নামে ৩ বছরের এক শিশু মৃত্যু হয়েছে। সোমবার সকালে গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের পূর্ব ব্রাহ্মন গ্রামে এ ঘটনা ঘটে। কাফি ওই গ্রামের কাসিমের ছেলে।
গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আহম্মদ আলী সরদার জানান, সকালে কাফি বাড়ির পাশে পরিবারের অগোচরে মরা পোতা নামক পুকুরের পানিতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন ছেলেটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঘোষণা করেন।
আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান এসআই আহম্মদ আলী সরদার।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৮ আগস্ট, ২০২২
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের পলাশবোনা এলাকা থেকে শুক্রবার রাতে ২টি ওয়ান শুটারগান ও ২ রাউন্ড গুলিসহ একজনকে আটক করেছে র্যাব। আটককৃত ব্যক্তি হচ্ছে গোমস্তাপুরের দূর্গাপুর গ্রামের মৃত মাইনুল ইসলামের ছেলে খায়রুল ইসলাম (৩৭)।
র্যাবের এক প্রেসনোটে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের পলাশবোনা গ্রামের দক্ষিন দিকে বোয়ালিয়া হইতে বড়গাছিগামী পাকা রাস্তার উপর অভিযান চালায়। অভিযানে ২টি ওয়ান শুটারগান ও ২ রাউন্ড গুলিসহ খায়রুলকে আটক করা হয়।
এ ঘটনায় গোমস্তাপুর থানায় মামলা করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২২ জানুয়ারি, ২০২২
চাঁপাইনবাবগঞ্জে পুলিশ পরিচয়ে স্বামী-স্ত্রীকে বেঁধে রেখে গরুর খামার থেকে ১৫টি গরু ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে গোমস্তাপুরে পার্বতীপুর ইউনিয়নের জিনারপুর এলাকায় এ ঘটনা ঘটে।
খামারের মালিক আশরাফুল ইসলাম জানান, তার খামারে প্রতিদিনের মতো স্বামী ও স্ত্রী ঘুমিয়ে ছিলেন। শুক্রবার রাত দেড়টার দিকে ৫ জনের একটি দল খামারের বেড়া কেটে ঘরে ঢুকে পড়ে। টের পেয়ে তারা জেগে ওঠেন। এই সময় দুর্বৃত্তরা জানায় তারা পুলিশ। ঘরের ভেতর মাদক আছে বলে অভিযানে এসেছে। পরে আমাকে ও আমার স্ত্রীকে রাস্তার ধারে ধানের েেত মুখ ও হাত-পা বেঁধে রেখে খামারের গরুগুলো নিয়ে যায়। পরে তিনি হাত-পায়ের বাঁধন ঘষাঘষি করে খুলে ফেলে ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করি। আমার চিৎকারে স্থানীয় ও পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে উদ্ধার করে। খামারে এসে দেখি গরুগুলো নেই। তিনি বলেন, রাতেই জরুরি সেবা ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশের সহযোগিতা চাওয়া হয়।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। আশরাফুলের গরুর খামারের গরু নিয়ে যায় দুর্বৃত্তরা। তবে একটি গরু রাস্তায় পাওয়া গেছে। বাকি গরুগুলো উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় মামলা প্রক্রিয়াধীন।
গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শামছুল আজম জানান, চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান, তিনিসহ গোমস্তাপুর থানার ওসি দিলীপ কুমার দাস ঘটনাস্থল পরিদর্শন করেন। গরুগুলো উদ্ধারসহ জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৪ ডিসেম্বর, ২০২১
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মতিউর রহমানকে কর্মী সমর্থকরা শুভেচ্ছা জানাতে গিয়ে রাস্তায় ভটভটি উল্টে একজন নিহত হয়েছে। এসময় আরও ১৫ জন আহত হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে যাতাহারা-আক্কেলপুর মাহাসরকের তেঘরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যাক্তি উপজেলার রাধানগর ইউনিয়নের বেগপুর গ্রামের তাজির আলীর ছেলে বাদল চান্দু (৩৫)।
আহতদের মধ্যে আবু বাক্কার জানান, শুক্রবার বিকেলে রাধানগর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মতিউর রহমানকে বেগপুর গ্রামের লোকজন দেখতে তাঁর বাড়ীর উদ্দেশ্য বের হয়। পথিমধ্যে তেঘরিয়া ব্রীজের কাছে ভটভটিটি নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়। ভটভটিতে প্রায় ২৫ থেকে ৩০ জন লোক ছিল।
গোমস্তাপুর ফায়ার সার্ভিসের সাব স্টেশন মাস্টার আব্দুস সাত্তার জানান,খবর পেয়ে গোমস্তাপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আহতের উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়।
গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ডা. রাকিবুল ইসলাম মাসুদ জানান, আহতের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। গুরুতর আহত ১০ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে(রামেকে) স্থানান্তর করা হয়েছে। আহতরা হলেন,ওই ইউনিয়নের বেগপুর গ্রামের মারুফ (১২),আমিন (৬৫),ইসমাইল (৪৫),হুমায়ুন (৬০),মতিন (৩০),কেরামত (৪০), নাঈম (১৩),মুরশেদ (৪৫),জুয়েল (৪৫),লতিফ (৫০)।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস জানান, গুরুতর আহত বাদল চান্দুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে নাচোল হাসপাতালে মারা যান। অন্যান্য আহতরা গোমস্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১২ নভেম্বর, ২০২১
আগামী ১১ নভেম্বর ২য় দফার ইউপি নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৮ টি ইউনিয়নে মনোনয়নপত্র দাখিলের শেষদিনে রোববার রিটার্নিং অফিসারের নিকট ইউপি চেয়ারম্যান পদে ২৮ জন, সাধারণ সদস্য পদে ২শ ৯০ জন ও সংরতি নারী সদস্য পদে ১শ ৭জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
এরমধ্যে হলো,
চৌডালা ইউনিয়নঃ চেয়ারম্যান পদে আওয়ামী লীগের আনসারুলহক, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া হাবিব ও তার স্ত্রী শামীম আরা বেগম এবং নুরে আলম সিদ্দিকী। এ ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৪৪ জন ও সংরতি নারী ইউপি সদস্য পদে ১৭ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।
বোয়ালিয়া ইউনিয়নঃ চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমান লালু, বিএনপি নেতা সালেহ উদ্দিন বাবলু মাষ্টার, মইনুল ইসলাম ও আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সামিউল আলম শ্যামল। এছাড়া এ ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৪০জন ও সংরতি নারী সদস্য পদে ১৫ জন মনোনয়ন পত্র জমা দেন।
রাধানগর ইউনিয়নঃ চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগ নেতা মুকুল চৌধুরী বিএনপি নেতা মতিউর রহমান মতি ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মামুনুর রশিদ। এছাড়া, এ ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৩৫ জন ও সংরতি নারী সদস্য পদে ১১জন মনোনয়ন জমা দেন।
পার্বতীপুর ইউনিয়নঃ চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক ও নজরুল ইসলাম, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন, এবং আওয়ামীলীগ প্রার্থী লিয়াকত আলী খান। এ ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৩৬ জন ও সংরতি নারী ইউপি সদস্য পদে ১৬ জন মনোনয়ন জমা দেন।
আলীনগর ইউনিয়নঃ চেয়ারম্যান পদে আওয়ামী লীগের তরিকুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি নেতা আবুল কাসেম মাসুম ও সরফরাজ নেওয়াজ সুজন। এ ইউনিয়নে সাধারণ সদস্য পদে ২৮জন ও সংরতি নারী ইউপি সদস্য পদে ৯ জন মনোনয়ন জমা দেন।
বাংগাবাড়ী ইউনিয়নঃ চেয়ারম্যান পদে আওয়ামীলীগের সাদিরুল ইসলাম, স্বতন্ত্রপ্রার্থী যুবলীগ নেতা আমিজুল ইসলাম সুমন ও বিএনপি নেতা শহিদুল ইসলাম। এ ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৪০ জন ও সংরতি নারী ইউপি সদস্য পদে ২০ জন মনোনয়ন জমা দেন।
রহনপুর ইউনিয়নঃ চেয়ারম্যান পদে আওয়ামীলীগের তোফিজুল ইসলাম মাষ্টার, স্বতন্ত্র প্রার্থী হিসেবে বীর মুক্তিযোদ্ধা সন্তান ওবাইদুর রহমান ও বিএনপি নেতা সোহরাব আলী। এ সাধারণ সদস্য পদে ৩২ জন ও সংরতি নারী ইউপি সদস্য পদে ৮ জন মনোনয়ন জমা দেন।
গোমস্তাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের জামাল উদ্দিন মন্ডল,স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি নেতা আনোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ মিঠু ও বিএনপি নেতা আশরাফ আলীর ছেলে আবদুল্লাহ আল রায়হান। এ ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৩৫ জনও সংরতি নারী ইউপি সদস্য পদে ১১জন মনোনয়ন জমা দেন।
উল্লেখ্য, আগামী ২১ অক্টোবর মনোনয়ন যাচাই-বাছাই হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ অক্টোবর এবং নির্বাচনে ভোট গ্রহণ হবে আগামী ১১ নভেম্বর।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৭ অক্টোবর, ২০২১
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের লক্ষিনারায়নপুর এলাকা থেকে ২টি বিদেশী পিস্তল, ৩টি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলিসহ একজনকে আটক করেছে র্যাব। আটককৃত ব্যক্তি হচ্ছে গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কাঞ্চন তলা গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে ডালিম ইসলাম (৩৫)।
র্যাবের এক প্রেসনোটে জানায়, গোপন সংবাদ এর ভিত্তিতে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পেরে একটি দল বুধবার দিবাগত রাতে গোমস্তাপুরের বোয়ালিয়া ইউপি পরিষদ থেকে কানসাট গামী পাঁকা রাস্তা সংলগ্ন লনিারায়ণপুর মোড়ে অভিযান চালায়। অভিযানে ২টি বিদেশী পিস্তল, ৩টি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলিসহ ডালিমকে আটক করা হয়।
এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি মামলা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৪ অক্টোবর, ২০২১
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের চৌডালা সেতু পাশ থেকে শুক্রবার রাতে ১টি বিদেশী পিস্তল, ১টি ওয়ান শুটার গান, ২টি ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলিসহ একজনকে আটক র্যাব।
আটককৃত ব্যক্তি হচ্ছে, শিবগঞ্জ উপজেলার কামালপুর গ্রামের ভাদু’র ছেলে শফিকুল ইসলাম @ধরু (৪০)।
র্যাব এক প্রেসনোটে জানায়, র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল স্কোয়াড কমান্ডার মোঃ ওমর আলী এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলামের নেতৃতে গোমস্তাপুরের চৌডালা সেতুর পশ্চিম পাশে অভিযান চালায়। এ সময় শফিকুল ইসলামকে ১টি বিদেশী পিস্তল, ১টি ওয়ান শুটার গান, ২টি ম্যাগজিন, ৩ রাউন্ড গুলি ও একটি অটো ভ্যানসহ হাতেনাতে আটক করা হয়।
এ ঘটনায় গোমস্তাপুর থানায় মামলা করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৪ সেপ্টেম্বর, ২০২১
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দামোসের বিলে গোসল করতে গিয়ে হাফসা খাতুন (৭) নামে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত হাফসা হচ্ছে গোমস্তাপুর উপজেলার চকপুস্তুম গ্ৰামের এসতারুল হকের মেয়ে।
স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে হোগলা বিল দামোসে গোসল করতে গিয়ে সিঁড়িতে পা পিচ্ছিল খেয়ে ডুবে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।
গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক জালাল উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৪ আগস্ট, ২০২১
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সাপের কামড়ে জুলেখা বেগম (৪৫) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। মৃত জুলেখা বেগম হচ্ছে উপজেলার রহনপুর ইউনিয়নের হ্যাঞ্জালপাড়া গ্রামের তাজামুল হকের স্ত্রী। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে হ্যাঞ্জালপাড়া গ্রামে ঘটনাটি ঘটে।
মৃতের স্বামী তাজামুল হক জানান, আমি ও আমার স্ত্রী এক ঘরে শুয়ে থাকা অবস্থায় তাকে সাপে কামড় দেয়। বাম হাতে জ্বালা/যন্ত্রনার কথা বললে ভোর ৪টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৪ আগস্ট, ২০২১
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নে বজ্রপাতে বৃহস্পতিবার দু’ জনের মৃত্যু হয়েছে। ইউনিয়নের বড়দাদপুর ও শেরপুর এলাকায় পৃথক পৃথক বজ্রপাতের ঘটনায় তারা মারা যান। নিহতরা হচ্ছেন, বড়দাদপুর গ্রামের ইমরান আলীর ছেলে ইয়াসিন (১৮) ও শেরপুর কোঠাডাঙ্গা গ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠির ঝাড়িয়া ওরাঁও- এর ছেলে হৃদয় ওরাঁও (৫২)।
গোমস্তাপুর থানার ওসি তদন্ত সেলিম রেজা জানান, সকাল সাড়ে ১০ টার দিকে ইয়াসিন ও হৃদয় ওরাঁও নিজ নিজ এলাকার কৃষি জমিতে কাজ করছিলেন। এসময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তারা ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। এদিকে, গোমস্তাপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান জানান, বজ্রপাতে নিহত এই দু’ জনের পরিবারকে উপজেলা প্রশসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা করা হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১২ আগস্ট, ২০২১
চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের চৌডালা কলেজপাড়া এলাকা থেকে শনিবার রাতে ১টি বিদেশী পিস্তল, ১টি ওয়ান শুটারগান, ১টি ম্যাগজিন ও ৪রাউন্ড গুলিসহ একজনকে আটক করেছে র্যাব। আটককৃত ব্যক্তি হচ্ছে শিবগঞ্জে উত্তর মুকিমপুর গ্রামের এফতাজ আলীর ছেলে শরিফুল ইসলাম (২৫)।
র্যাব এক প্রেসনোটে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহী এর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানী কমান্ডার পুলিশ সুপার জি.এম.আবুল কালাম আজাদ ও স্কোয়াড কমান্ডার ওমর আলী’র নেতৃতে গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের চৌডালা কলেজপাড়া এলাকা অভিযান চালায়। অভিযানে ১টি বিদেশী পিস্তল, ১টি ওয়ান শুটারগান, ১টি ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলিসহ শরিফুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়।
এ ঘটনায় গোমস্তাপুর থানায় মামলা করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় ২ এনজিও কর্মী নিহত হয়েছে। নিহতরা হলেন রাজশাহীর তানের উপজেলার মুন্ডমালা আশুরার মোড় এলাকার মোকলেসুর রহমানের ছেলে মজিবুর রহমান (৩৭) ও চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার মকরমপুর গ্রামের রাফজুল ইসলামের মেয়ে রুবিন খাতুন ( ১৮)।
তাঁরা সুপার পাওয়ার কমিউনিটি কেন্দ্র নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের আড্ডা- সরাইগাছি সড়কের বড় দাদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোমস্তাপুর থানা অফিসার ইনচার্জ দিলিপ কুমার দাস জানান, দুপুরে উপজেলার বড় দাদপুর এলাকায় মোটরসাইকেল চালক মজিবুর ও আরোহী রুবিনকে বিপরীত দিক থেকে আসা একটি ভুটভুটি ধাক্কা দিলে ঘটনা স্থলে মজিবুর মারা যায়। স্থানীয়রা রুবিনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
এ ব্যাপারে গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৫ জুলাই, ২০২১
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের দিঘা মোড়ে ভুটভুটি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তরিকুল ইসলাম (৫৫) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছে। এ ঘটনায় শিকের ছেলে তামিম আহত হয়েছে। নিহত শিক শিবগঞ্জ উপজেলার তেলকুপি গ্রামের মৃত শাহারুদ্দিন মাষ্টারের ছেলে।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দীলিপ কুমার দাস ও পার্বতীপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য আব্দুল আজিজ জানান, তরিকুল ইসলাম মোটরসাইকেলযোগে রহনপুরের দিক থেকে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ভুটভুটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। মোটরসাইকেলে থাকা নিহত তরিকুল ইসলামের ছেলে তামিম গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থল থেকে নিহত তরিকুল ও আহত তামিমকে উদ্ধার করে গোমস্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
ওসি জানান, ভুটভুটি চালক নওগাঁর সাপাহার উপজেলার তিরনী গ্রামের ফজলুর রহমানের ছেলে জসিম উদ্দিন (৩৮)কে আটক করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৭ জুলাই, ২০২১
চাঁপাইনবাবগঞ্জে গোমোস্তাপুুর ইউনিয়নের কাশিপুর এলাকা থেকে ১ কেজি ৯৫০ গ্রমি হেরোইনসহ একজনকে আটক করেছে র্যাব। আটককৃত ব্যক্তি হচ্ছে শিবগঞ্জে মির্জাপুর মুচড়াপাড়ার মোস্তফা’র ছেলে আব্দুল আলিম (২৩)।
র্যাব এক প্রেসনোটে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল গোমোস্তাপুুর ইউনিয়নের কাশিপুর গ্রামস্থ জনৈক বুলু মিয়ার লেদের দোকানের সামনে অভিযান চালায়। অভিযানে ১ কেজি ৯৫০ গ্রমি হেরোইনসহ আব্দুল আলিমকে আটক করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ১ কোটি ৯৫ লাখ টাকা।
এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি মামলা করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৭ জুলাই, ২০২১
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় আফসার আলী নামক এক ব্যক্তি নিহত হয়েছে। শনিবার উপজেলার রহনপুর পৌর এলাকার ধুলাউড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি রহনপুর ইউনিয়নের বংপুর হিন্দুপাড়া গ্রামের মজিবুর রহমানের ছেলে।
গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক সোহেল রানা জানান, সকালে উপজেলার রহনপুর-আড্ডা মহাসড়কের ধুলাউরি নামক স্থানে ভ্যান চালক আফসারকে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে ফায়ার সার্ভিস সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহতের পরিবারের কোন দাবী না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৬ জুন, ২০২১
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দূর্ঘটনায় ১ জন নিহত ও ২ জন আহত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার রহনপুর –আড্ডা আঞ্চলিক সড়কের মাধাইপুরে এ দূর্ঘটনা ঘটে নিহত ব্যক্তি নওগাঁর সাপার উপজেলার ইসলামপুর গ্রামের মৃত তোবজুলের ছেলে আব্দুল মতিন(৫৫)। এ ঘটনায় নিহতের ছেলে আবু বক্কর(৩৫) ও পিকাপ চালক কাবির(৩২) আহত হয়েছে।
গোমস্তাপুর থানার উপপরিদর্শক আজিম উদ্দিন জানান, মঙ্গলবার বিকেলে উপজেলার রহনপুর –আড্ডা আঞ্চলিক সড়কের মাধাইপুর নামক স্থানে একটি ট্রাক্টর নিয়ন্ত্রন হারিয়ে বিপরিত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানকে ধাক্কা দিলে পিকআপ আরোহী মতিন ঘটনাস্থলে মারা যায়। এ ঘটনায় তার পুত্র ও পিকআপ চালক আহত হয়েছে। আহতদের মধ্যে নিহতের পূত্র আবু বক্করকে উন্ন চিকিৎসার জন্য রামেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত পিকআপ চালক কাবির উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ ট্রাক্টর আটক করলেও চালক পলাতক রয়েছে।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ দিলীপ কুমার দাস জানান, নিহতের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৪ মে ২০২১
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রাক চাপায় আফসার আলী (৬৪) নামে এক মটর সাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় অপর আরোহী মঈনুল ইসলাম নামে একজন আহত হয়েছে। নিহত আফসার আলী নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার কোচপাড়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।
শুক্রবার বিকেলে উপজেলার রহনপুর- চাঁপাইনবাবগঞ্জ সড়কের নিমতলা কাঠাল এলাকনা ঘটে।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ দিলীপ কুমার দাস জানান, উপজেলার রহনপুর- চাঁপাইনবাবগঞ্জ সড়কের নিমতলা কাঠাল এলাকায় একটি ট্রাক একই দিক থেকে আসা একটি মটর সাইকেলকে চাপা দেয়। স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় মটর সাইকেল থাকা দুই আরোহীকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আফসারকে মৃত ঘোষণা করে। এবং অপর আরোহী মাইনুলকে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে প্রেরণ করে।
পরে পুলিশ ট্রাকটিকে আটক করলেও চালক পলাতক রয়েছে। এ বিষয়ে গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩০ এপ্রিল ২০২১
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভারত থেকে ফেরত আসা ৫০ বছর বয়সী একজন কোভিড-১৯ শনাক্ত হয়েছেন। শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করে তার রিপোর্ট পজিটিভ আসে। শনাক্ত ব্যক্তি গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের।
গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও করোনা মনিটরিং কর্মকর্তা ডা. হাসান আলি জানান, আক্রান্ত ব্যক্তি গত ১৮ এপ্রিল পার্শ্ববর্তী দেশ ভারতে থেকে দেশে ফিরে আসেন। দেশে আসার পর থেকে জ্বর ও কাশিতে ভুগছিলেন। শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট কললে তার পজিটিভ রিপোর্ট আসে। তাকে চিকিৎসাসহ নিজ বাড়িতে আইসোলেশনে থাকতে বলা হয়েছে।
সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, গোমস্তাপুরে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ভারত থেকে আসা একজনসহ গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যাপিড অ্যান্টিজেন টেস্টে ৩ জন ও পিসিআর ল্যাবে একজনের করোনা শনাক্ত করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৪ এপ্রিল ২০২১
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক আব্দুস সালাম (৬২) ও তার স্ত্রী রোকসানা বেগম (৫৫)নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে রহনপুর-আড্ডা আঞ্চলিক সড়কের দামপুরা নামক স্থানে ভটভটি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী স্ত্রী নিহত হয়।
নিহত আব্দুস সালাম হলো নাচোল উপজেলার গোলাবাড়ি গ্রামের মৃত সেরাফত আলীর ছেলে।
গোমস্তাপুর ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে রহনপুর-আড্ডা আঞ্চলিক সড়কের দামপুরা নামক স্থানে ভটভটি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হয়। খবর পেয়ে গোমস্তাপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে আব্দুস সালাকে মৃত ঘোষনা চিকিৎসক । এ সময় মোটরসাইকেলে থাকা তার স্ত্রী রোকসানা বেগম গুরুতর আহত হন। প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক রোকসানা বেগমকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সন্ধ্যায় রাজশাহী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রোকসানা মৃত্যু হয়।
এ বিষয়ে রহনপুর তদন্ত কেন্দ্রের এসআই আব্দুল বারী জানান, কোন অভিযোগ না থাকায় লাশের সুরতহাল রিপোর্ট শেষে পরিবারের নিকট মরহদহ হস্তান্তর করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৬ মার্চ ২০২১
নানা কর্মসূচির মধ্যে দিয়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলে উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল, বিভিন্ন শিাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো পৃথক পৃথক ভাবে কর্মসূচি পালন করে। উপজেলা প্রশাসন কর্তৃক গৃহীত কর্মসূচির মধ্যে ছিল ভোরে ৩১ বার তোপধ্বনী, জাতীয় পতাকা উত্তোলন, উপজেলা চত্ত্বরস্থ শহীদ স্মৃতি স্তম্ভে ও বঙ্গবন্ধু মুরালে পুস্প অর্পন, রহনপুর এবি সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে বীরমুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ও ভিডিপি’র সমন্বয়ে কুচকাওয়াজ, বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা,শহীদ পরিবারবর্গদের উপহার প্রদান, মসজিদ মন্দির ও গীর্জায় বিশেষ প্রার্থনা, খেলাধূলা, আলোচনাসভা, প্রামাণ্যচিত্র প্রদর্শণ,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসনসহ বিভিন্ন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান ও গোলাম মোস্তফা বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান,সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার নজির, গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আকতার আলী খান কচি সহ ইউপি চেয়ারম্যান,সরকারি কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, গোমস্তাপুর/ ২৬ মার্চ ২০২১















