চাঁপাইনবাবগঞ্জ জেলায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে আজ বৃহস্পতিবার ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনের ভয়াল কালরাতে পাক হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির উপর হামলা চালিয়ে গণহত্যা চালায়।
গণহত্যা দিবসের কর্মসূচির মধ্যে ছিল- স্মৃতিচারণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মোমবাতি প্রজ্বলন, মানববন্ধন, কালোব্যাজ ধারণ, রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত ব্ল্যাকআউট, শহীদদের স্মরণে নীরবতা পালন ইত্যাদি।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে বিকেলে ২৫ মার্চ গণহত্যা দিবসের স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু মঞ্চে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ। আরো বক্তব্য দেন- সদর আসনের সংসদ সদস্য হারুনুর রশীদ, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, আবদুস সামাদ ও মনিম উদ দৌলা চৌধুরী, অবসরপ্রাপ্ত অধ্য সাইদুর রহমান। এ সময় পুলিশ সুপার এএইচএম আবদুর রকিবসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা ২৫ মার্চ কালরাতের ঘটনা প্রবাহ তুলে ধরেন এবং বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর যে বর্বর হামলা চালিয়েছিল, যেভাবে নিরীহ মানুষকে হত্যা করা হয়েছিল তা ইতিহাসে বিরল।
এদিকে কালরাতের শাহাদত বরণকারী শহীদদের স্মরণে সন্ধ্যায় শহীদ স্মৃতিফলকে মমবাতি প্রজ্জ্বলন করা হয়। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা যুব মহিলা লীগের উদ্যোগে সরকারি কলেজ মোড়স্থ মুজিব চত্বরে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। এতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, যুব মহিলা লীগের সভানেত্রী ইয়াসমিন সুলতানা রুমা, সাধারণ সম্পাদক শান্তনা হকসহ দলীয় নেতৃবৃন্দ অংশ নেন।
অন্যদিকে সকালে চাঁপাইনববাবগঞ্জস্থ এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় ভার্চুয়াল আলোচনা সভা করে। উপাচার্য প্রফেসর ড. রাশেদুল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন এক্সিম ব্যাংকের এমডি বীর মুক্তিযোদ্ধা ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া। বক্তারা বলেন পাকিস্তানের শাসক গোষ্ঠী অপারেশন সার্চ লাইট নাম দিয়ে একদিনেই লাধীক মানুষকে হত্যা করে। তারা ইতিহাসের নৃশংসতম হত্যা যজ্ঞ চালায়।
এদিকে জেলা ছাত্রলীগ দিবসটি স্মরণে সরকারি কলেজ মোড়ে বঙ্গবন্ধু মঞ্চের সামনে গণহত্যার জন্য পাকিস্তানকে মা চাওয়ার দাবিতে মানববন্ধন ও মোমবাতি প্রজ্বলন করে। জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাহিদ সিকদারের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শিবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গণহত্যা দিবস উপলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। উপজেলা নির্বাহী অফিসার সাকিব-আল-রাব্বির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম ও শিবগঞ্জ ফাজিল মাদরাসার অধ্য জোবদুল হকসহ অন্যরা। সঞ্চালনায় ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস।
শেষে গণহত্যায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
নাচোল
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ২৫ মার্চ গণহত্যা দিবস উপলে উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিাপ্রতিষ্ঠানের প্রধান, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন পেশার মানুষের অংশগ্রহণে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাদিজা বেগমের উপস্থাপনায় গণহত্যা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, মেয়র আব্দুর রশিদ ঝালু খান, নাচোল থানার ওসি সেলিম রেজা, মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার মতিউর রহমান, মাধ্যমিক শিা অফিসার আফম হাসান ও সহকারী মাধ্যমিক শিা অফিসার দুলাল উদ্দিন খান, ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম।
গোমস্তাপুর
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে গোমস্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মু. জিয়াউর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার নজির, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কুমার দাস।
ভোলাহাটে
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জাতীয় গনহত্যা দিবস উৎযাপন উপল্েয আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার বেলা ১১ টার সময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মশিউর রহমানের সভাপতিত্বে সভাকে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক রাব্বুল হোসেন।
এই সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,অতিরিক্ত কমিশনার( ভূমি) শেখ মেহেদি ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান গরিবুল্লাহ দবির,উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুল্লাহ,থানার অফিসার ইনচার্জ (ওসি ) মাহবুবুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার তৈমুর রহমান,শিা অফিসার এসএম মিজানুর রহমান, যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার প্রমুখ।
সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,কর্মচারী, মুক্তিযোদ্ধা,শিা প্রতিষ্ঠানের প্রধান শিকগন, বিভিন্ন স্তরের নারী নেতৃত্ব ইউপি চেয়ারম্যান ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৫ মার্চ ২০২১
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া পলাশবোনা গ্রামে আগুনে ৫টি বাড়ি পুড়ে গেছে। সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
গোমস্তাপুর ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার রেজাউল করিম জানান, পলাশবোনা গ্রামের মকবুল হোসেনের বাড়িতে বিদ্যুতের সটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর পাশের আরো ৪টি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলা ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট প্রায় ঘন্টাব্যাপি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে আড়াই লাখ টাকার মালামাল পুড়ে ধ্বংস হয়েছে এব গোয়াল ঘরে ৩ গরু ভস্মিভুত হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৩ মার্চ ২০২১
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মোটরসাইকেলের ধাক্কায় এনামুল হক (৫৮) নামে একজন ভ্রাম্যমাণ চা দোকানদার নিহত হয়েছেন। নিহত এনামুল শিবগঞ্জের চাপাপুকুর এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে। একই ঘটনায় শিবগঞ্জের শেখটোলা এলাকার মৃত মাধু’র ছেলে মোটরসাইকেল চালক ভোলা (৫৫) আহত হয়েছেন। ভোলাকে আশংকাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার সকালে চৌডালা ইউনিয়নের বেলাল বাজার এলাকায় গোমস্তাপুর থেকে শিবগঞ্জ উপজেলাগামী আঞ্চলিক সড়কে ঘটনাটি ঘটে।
গোমস্তাপুর থানার উপপরিদর্শক(এসআই) মোতাহার হোসেন জানান, সকালে বেলাল বাজার এলাকায় সড়ক পার হবার সময় শিবগঞ্জের কানসাট হতে আসা একটি মোটরসাইককেলের ধাক্কায় ঘটনাস্থলে আহত হন শিবগঞ্জ থেকে গোমস্তাপুরের রহনপুর হাটে ভ্রাম্যমাণ চা বিক্রি করতে আসা এনামুল। এ সময় সড়কে ছিটকে পড়ে মোটরসাইকেল চালক ভোলাও আহত হন। স্থানীয়রা উভয়কে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে মারা যান এনামুল।
পুলিশ মরদেহ উদ্ধারের পর ‘অভিযোগ নাই’ মর্মে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট লাশ হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় জিডি হয়েছে বলে জানান গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কুমার দাস।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২২ মার্চ ২০২১
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বৈরতলা দাখিল মাদ্রাসা বঙ্গবন্ধু’র জনশতবার্ষিকী উপলক্ষে কেকের পরিবর্তে পাউরুটি কেটে জন্মদিন উদযাপনের অপরাধে মাদ্রাসা সুপারসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারের মাধ্যমে ব্যাঙ্গাত্মকভাবে জন্মদিন উদযানের দায়ে দায়ের হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের মামলায় তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে, মাদ্রাসা সুপার আব্দুস সালাম, সহকারি শিক্ষক গোলাম কবির, আজমল হোসেন ও কুতুবল আলম।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কুমার দাস জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবসকে বির্তকিত করার লক্ষে তা উদযাপনের নামে বোয়ালিয়া ইউনিয়নের বৈরতলা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে ব্যাঙ্গাত্মকভাবে কেকের পরিবর্তে ৫ টাকা দামের একটি পাউরুটি কেটে অন্যান্যদের খাওয়ানো হয়। পাউরুটি কেটে জন্মদিন উদযাপনের এই দৃশ্য মাদ্রাসার সহকারি শিক্ষক গোলাম কবির তার ফেসবুক আইডি থেকে লাইভ দেখান। স্থানীয়রা ফেসবুকে এই দৃশ্য দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুপার ও সহকারি শিক্ষককে আটক করে থানায় নিয়ে আসে।
এদিকে ফেসবুক লাইভে দেখা গেছে, মাদ্রাসা সুপার আব্দুস সালাম পাউরুটিটি কাটার পর হাসি তামাশার করে অন্যান্য সহকর্মীদের খাওয়ান। এসময় মাদ্রাসার শিক্ষার্থীরা সামনে উপস্থিত ছিলেন।
ব্যাঙ্গাত্মকভাবে জন্মদিন উদযপানের খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা দেখা দেয়।
ওসি দিলীপ জানান, এঘটনায় ১২ জনকে আসামী করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে এব্ং ৪ জনকে এই মামলায় গ্রেফতার করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৭ মার্চ ২০২১
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নে অসহায় ও দুঃস্থ মানুষদের চিকিৎসার জন্য বুধবার ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সকালে ইউনিয়নের শিরোলটোলা গ্রামে মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত ক্যাম্পের উদ্বোধন করেন স্থানীয় সমাজ সেবক একরামুল হক।
ক্যাম্পে ২ দু’ জন বিশেষজ্ঞ চিকিৎসক এলাকার বিভিন্ন বয়সী প্রায় ১০০ জন অসহায় ও দুঃস্থ রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেন। আয়োজকরা জানিয়েছেন, এখন থেকে প্রতি সপ্তাহে একদিন অসহায় ও দুঃস্থ মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হবে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, গোমস্তাপুর/ ১০ মার্চ ২০২১
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুরের কামারবাড়ি খাঁড়ি থেকে একদিন বয়সী একটি ফুটফুটে নবজাতককে উদ্ধার করেছে স্থানীয়রা। শিশুটি বর্তমানে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।
গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইসমাইল হোসেন লিংকন জানান, পার্বতীপুরের মেহেরপুর গ্রামের আব্দুল মালেকের স্ত্রী হাসিনা খাতুন ওই নবজাতকটিকে খাঁড়ি থেকে কুড়িয়ে নিয়ে বুধবার বিকেলে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে বর্তমানে সুস্থ্য রয়েছে। এদিকে ঘটনাটি জানাজানি হলে ফুটফুটে নবজাতকটিকে দেখতে হাসপাতালে মানুষ ভিড় জমায়। গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান জানান, বিষয়টি উর্দ্ধতন কর্মকর্তাদের জানানো হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৫-০২-২১
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার মহানন্দা নদীতে ডুবে শনিবার এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মারা যাওয়া বৃদ্ধার নাম তারাফুল বেগম (৬৫)। তার বাড়ি গোমস্তাপুর ইউনিয়নের গোপালনগর গ্রামে।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কুমার জানান, সকালে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের মহানন্দা নদীল গৌরিপুর ঘাটে গোসল করতে গিয়ে পানির নিচে তলিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা নদী থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করে। পরে বৃদ্ধার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৩-০২-২১
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের ধর্ষণের শিকার এক ৯ বছরের শিশুর আজ আদালতে জবানবন্দি গ্রহণ করা হয়েছে। তিনদিন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আদালতে এই জবানবন্দি গ্রহণ করা হয়।
গোমস্তাপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) দিলীপ কুমার জানান, রাধানগর ইউনিয়নের খরকাডাঙ্গা গ্রামের ওই ৯ বছরের শিশুকন্যাটি গত বুধবার নিজ গ্রামেই ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় বৃহস্পতিবার ধর্ষণের শিকার শিশুটির পিতা বাদি হয়ে গোমস্তাপুর থানায় মামলা দায়ের করলে পুলিশ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করে থানায় নিয়ে আসে।
ওসি দিলীপ বলেন, ‘ধর্ষণের শিকার শিশুটি কারো না বলতে পারেনি। তবে শারিরীক বর্ণণা দিয়েছে। আটক থাকা তিনজনকে ওই শিশুকে দেখানো হবে। সে শনাক্ত করলে তাদের আইনের আওতায় আনা হবে’।
আদালতে জবানবন্দি গ্রহণের পর শিশুকে তার অভিভাবকের কাছে হস্তান্তর করা হবে, বলে জানান ওসি দিলীপ।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৩-০২-২১
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোগলা এলাকায় ট্রাক্টর চাপায় সুমন আলী (৩৫) নামের এক যুবক নিহত হয়েছে। নিহত সুমন রহনপুর পৌরসভার পিরাসন ভাটাপাড়া পাড়ার ইউসুফ আলী ছেলে।
গোমস্তাপুর থানার ওসি (তদন্ত) সেলিম রেজা জানান, গোমস্তাপুর ইউনিয়নের বোগলা এলাকায় বেলা ১১ টার দিকে মহানন্দা নদীর ঘাট থেকে ট্রাক্টরযোগে মাটি নিয়ে ফিরছিল ট্রাক্টর চালক সুমন। এসময় নদীঘাটেই ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে তার নিচে চাপা পড়ে সে ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, গোমস্তাপুর/ ০২-০২-২১

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভা নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী ( আওয়ামী লীগের বিদ্রোহী) মতিউর রহমান খান বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছে। তিনি পেয়েছেন, ৭ হাজার ৬২৭ ভোট। তার কাছের প্রতিদ্বন্দ্বি নৌকা প্রতিকের আওয়ামী লীগের গোলাম মোস্তফা বিশ্বাস পেয়েছেন ৭ হাজার ৬২ ভোট। রাত ১০টার দিকে সহকারী রির্টানিং কর্মকর্তা বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফল অনুযায়ী বিএনপি’র ধানের শীষের তারিক আহমদ পেয়েছেন, ২ হাজার ৮৮০ ভোট, নারিকেল গাছ প্রতিকের মফিজ উদ্দীন পেয়েছেন, ১ হাজর ০৭৬ ভোট, ডাব প্রতিকের জোহনা খাতুন পেয়েছেন ৫০ ভোট, জগ প্রতিকের আশরাফুল হক পেয়েছেন ৩ হাজার ২০৫ ভোট, মোবাইল ফোন প্রতিকের নুরে আলম সিদ্দিকী পেয়েছেন ৮৩ ভোট।
এরআগে সকাল ৮ টা খেকে বিকেল ৪টা পর্যন্ত রহনপুর পৌরসভার ১১ টি কেন্দ্রে শান্তিপুর্ণভাবে ভোটগ্রহণ করা হয়।
জেলা নির্বাচন কর্মকর্তা মোতায়াক্কিল রহমান জানান, কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়ায় শান্তিপুর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। কোনো প্রার্থীও কোনো অভিযোগ করেন নি। নির্বচন সুষ্ঠু করতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যামান দল, র্যাব, পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে বিজিবি।
রহনপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে সাতজন, কাউন্সিল পদে ৪৩ জন ও সংরক্ষিত নারী আসনে ১৭ প্রার্থী প্রার্থিতা করেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩০-০১-২১
চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভা নির্বাচনের শান্তিপূর্ন ভোটগ্রহন চলছে। সকাল ৮ টায় ১১ টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহন শুরু হয়। ভোটগ্রহন চলবে বিকাল চারটা পর্যন্ত। সকালের দিকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্রগুলোতে বাড়ে ভোটার উপস্থিতি।
জেলা নির্বাচন কর্মকর্তা মোতায়াক্কিল রহমান জানান, এখন পর্যন্ত কোনো কেন্দ্রে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কোনো প্রার্থীও কোনো অভিযোগ করেন নি। নির্বচন সুষ্ঠু করতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যামান দল, র্যাব, পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে বিজিবি।
রহনপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ ও বিএনপি’র প্রার্থীসহ ৭ জন। সাধারণ কাউন্সিলর পদে ৪৩ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভার ৯টি ওয়ার্ডের ১১ টি কেন্দ্রে ৩০ জানুয়ারি ২৭ হাজার ৯৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের আনারপুর সীমান্ত থেকে মাইনুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার বাঙ্গাবাড়ি বিওপি ক্যাম্পের বিজিবিদের সহযোগীতায় আনারপুর সীমান্ত এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মাইনুল বাঙ্গাবাড়ি ইউনিয়নের আনারপুর ঘুঘিয়া গ্রামের মৃত মঞ্জুরের ছেলে।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ দিলিপ কুমার দাস জানান, গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের আনারপুর তেলিপুকুর সীমান্তের ২০৪/১ পিলারের নিকট থেকে এক ব্যক্তির লাশ পরে থাকতে দেখে বিজিবি কে খবর দেন স্থানীয়রা। পরে বিজিবি থানা পুলিশকে অবহিত করলে সেখান থেকে মাইনুলের লাশ উদ্ধার করা হয়। পুলিশ প্রাথমিক ভাবে ধারনা করছে সে সীমান্তবর্তী নদীতে মাছ ধরে ফেরার পথে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে। মৃতব্যক্তির শরীরে কোন আঘাতের চিহ্ন না থাকায় পরিবারের অনুরোধে স্বানীয় চেয়ারম্যানের উপস্থিততে তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১২-০১-২১

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের একটি আম বাগান থেকে পুলিশ মেহেরুল ইসলাম (৩৩) নামে এক যুবকের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করেছে। সোমবার সকালে উপজেলার বেগমনগর থেকে তার মরদেহ উদ্ধার করে। মেহেরুল একই উপজেলার রাজারামপুর বালুগ্রামের মৃত কবিরুল ইসলামের ছেলে।
গোমস্তাপুর থানার ওসি দিলীপ কুমার দাস জানান, স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মেহেরুলের মরদেহ উদ্ধার করে। তার শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন ছিলো। প্রাথমিকভাবে এটাকে হত্যাকাণ্ড মনে হলেও কে বা কারা তাকে কি কারণে হত্যা করেছে তা নিশ্চিত হতে পারেনি পুলিশ।
ওসি আরো জানান, মেহেরুল একটি পেয়ারা বাগানে শ্রমিকের কাজ করতেন। রোববার রাতে তিনি বাসা থেকে বের হয়ে আর ফেরেন নি।
মেহেরুলের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এরআগে ঘটনাস্থল থেবে আলামত সংগ্রহ করেছে সিআইডির ক্রাইম সিনের একটি দল।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২১-১২-২০

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার হিরুপাড়া যাদুপুর এলাকায় সোমবার ট্রেন ও ট্রাক্টরের সংঘর্ষে ট্রাক্টরচালক নিহত হয়েছে। নিহত ট্রাক্টরচালক নাসির (২৫) গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের উদয়নগর গ্রামের বকুল আলীর ছেলে।
আমনুরা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল রানা স্থানীয়দের বরাত দিয়ে জানান, বেলা ১১টার দিকে রহনপুর রেলওয়ে স্টেশনের কাছে হিরুপাড়া এলাকার রেলক্রসিং দিয়ে নাসির তার ট্রাক্টর নিয়ে রেল লাইন পার হচ্ছিল। এসময় রাজশাহী থেকে ছেড়ে আসার কমিউটার এক্সপ্রেস ট্রাক্টরটিকে ধাক্কা দেয়। এতে ট্রাক্টরের ইঞ্চিনের অংশটি ট্রেনের নিচে ঢুকে গেলে কাটা পড়ে নাসির ঘটনাস্থলেই মারা যায়।
স্থানীয়রা জানায়, হিরুপাড়া রেলক্রসিংটি দীর্ঘদিন ধরে অরক্ষিত অবস্থায় ছিল। দুর্ঘটনার রহনপুর রেলওয়ে স্টেশন মাস্টার ও রেল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৭-১২-২০
কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে গোমস্তাপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবলীগ। রবিবার কলোনি মোড় আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়ে। পরে মিছিলটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ডাকবাংলোয় গিয়ে এক সমাবেশে মিলিত হয়।
উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি রাশেদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন বুলবুল, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম টাইগার, যুগ্ন সাধারন সম্পাদক মোমিনুল ইসলাম মোমিন বিশ্বাস প্রমুখ।
এদিকে বাংলাদেশ ছাত্রলীগ গোমস্তাপুর উপজেলা শাখার আয়োজনে আরও একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রহনপুর ডাক বাংলা থেকে মিছিল বের করে রহনপুর পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ওই একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য রাখেন, গোমস্তাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি কাওসার আহমেদ সাগর, সাধারন সম্পাদক মুক্তাদির বিশ্বাস, যুগ্ম সম্পাদক এন্তাজুল ইসলাম, আইনবিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম জয়, চৌডালা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইকবাল হোসেন, গোমস্তাপুর উপজেলার মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি তুষার রাজ,পার্বতীপুর ইউনিয়ন সভাপতি মিলন রেজা প্রমুখ।
বক্তারা অবিলম্বে বঙ্গবন্ধুর ভাস্কর্যের হামলায় দোষীদের গ্রেফতার ও শাস্তি দাবি জানান।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক,গোমস্তাপুর/ ০৬-১২-২০
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহ-সভাপতি আতিকুল ইসলাম সুমনের উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বাঙ্গাবাড়ি ইউনিয়নের ইসলামপুর বাজারে এ ঘটনা ঘটে।
এঘটনায় রাতই পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ইসলামপুর বাজারে মোবাইল ফোনে কথা বলার সময় একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে সুমনের উপর সন্ত্রাসী হামলা চালায়। এসময় হাসুয়া দিয়ে সুমনের হাতের কব্জি কোপানো হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দ অভিযোগ করেন, স্থানীয় বিএনপি নেতা জুনায়েদুল হক জিমের নেতৃত্বে সন্ত্রাসীরা হামলা চালিয়ে সুমনকে মারাত্মকভাবে আহত করে। আহত সুমনকে প্রাথমিকভাবে গোমস্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ ওসি দীলিপ কুমার দাস জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় মামলা হয়েছে এবং রাতই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামীদের পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, সুমনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বুধবার বিকেলে গোমস্তাপুর উপজেলার রহনপুরে ছাত্রলীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রেজা ইমন ও সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দ, গোমস্তাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি কাউসার আহমদ সাগর, ও সাধারণ সম্পাদক মুক্তাদিও বিশ্বাস।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৮-১১-২০

চাঁপাইনবাবগঞ্জে দু’টি পৃথক সড়ক দুর্ঘটনায় আপন দুই ভাইসহ চারজন নিহত হয়েছে। সোমবার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রাক্টরের ধাক্কায় দুই সহোদরসহ তিন নিহত হয়। সন্ধ্যায় উপজেলার গোমস্তাপুর-কানসাট আঞ্চলিক মহাসড়কের চৌডালা মাদ্রাসা বাজারে এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হল ভোলাহাট উপজেলার জামবারিয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে সোহেল (২৪) ও আপন দুই সহোদর গোমস্তাপুর উপজেলার চৌডালা বাজারের আমজাদ হোসেনের ছেলে জামিল (১৫) এবং কামিল (১৪)।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কুমার দাস জানান, গোমস্তাপুর-কানসাট আঞ্চলিক মহাসড়কের মাদ্রাসা বাজার এলাকায় শিবগঞ্জ থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে বিপরীতগামী মোটরসাইকেল ও বাই সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে তিনজন মারা যায়। দু' ভাই জামিল ও কামিল বাই সাইকেলে ছিল।
দূর্ঘটনার পর পুলিশ ট্রাক্টর আটক করে থানায় নিয়ে এসেছে। তবে চালক পালিয়ে গেছে বলে জানান ওসি দীলিপ।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ মহাসড়কের ফুলতলা এলাকায় সোমবার সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম (৪৪) নামের একজন নিহত হয়েছে। নিহত সাইফুল শিবগঞ্জের গোপালনগর গ্রামের হযরত আলীর ছেলে।
শিবগঞ্জ থানার উপ পরিদর্শক বাসির জানান, সোমবার দুপুর ১টার দিকে সোনামসজিদ মহাসড়কের ছত্রাজিতপুর ফুলতলা এলাকায় সিএনজির সঙ্গে ধানবাহী ট্রলির মুখোমুখি সংঘর্ষ হলে সাইফুল সিএনজি থেকে ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হয়। দ্রুত স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসার পথে সে মারা যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রলি ও সিএনজি জব্দ করা হয়েছে।
এ ঘটনায় দু’ জন আহত হয়। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৬-১১-২০

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মুজিবর্ষ উদযাপন উপলক্ষে বুধবার ভিক্ষুক পূর্ণবাসন কর্মূসূচীর উদ্বোধন করা হয়েছে। বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে ভিক্ষুক পূর্ণবাসন কর্মূসূচীর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাকিউল ইসলাম।
গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ন রেজা, রহনপুরে পৌর মেয়র তারিক আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নূহ, বীর মুক্তিযোদ্ধা আখতার আলী খাঁন কচি, গোমস্তাপুর ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন মন্ডল, রহনপুর ইউপি চেয়ারম্যান শাহ আল শফি আনসারী প্রমূখ।
সভা শেষে ১৬ জন ভিক্ষুকের হাতে বিভিন্ন সামগ্রী তুলে দেন অতিথিরা
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, গোমস্তাপুর/ ১১-১১-২০

‘মুজিববর্ষের আহ্বান- যুব কর্মসংস্থান’ এ স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালন করা হয়েছে। রোববার দুপুরে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজনে ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, জেলা পরিষদ সদস্য হালিমা বেগম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসি বেগম, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম, সফল যুব নাসির আল আজিম ও শিরিন আক্তার প্রমুখ।
আলোচনা শেষে শ্রেষ্ঠ যুব সংগঠক হিসেবে মুক্ত মহাদল সভাপতি শারফুদ্দিন আহমেদ ও কোষাধ্যক্ষ মফিজ আহমেদ নাদিমকে সম্মাননা স্মারক,আত্মকর্মী ও উদ্যোক্তা হিসেবে নাজমুল হক,নাজিমউদ্দিন সরকার,মফিজ আহমেদ নিরবসহ সেলাই মেশিন প্রশিক্ষানার্থীদের সনদ প্রদান করা হয়। এছাড়া আলী আহমেদ ও আঃ সবুরকে কম্পিউটার ও গবাদী পশু পালনে যথাক্রমে ৮০ হাজার এবং ১লক্ষ টাকার যুব ঋনের চেক প্রদান করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, গোমস্তাপুর/ ০১-১১-২০

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অটোরিক্সশার ধাক্কায় সোহেল তানভির (৭) বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত্যু সোহেল উপজেলার রহনপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের তোতা মিয়ার ছেলে।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার রহনপুর ইউনিয়নের ফুরকারমোড় সংলগ্ন জোড় ব্রীজের কাছে রাস্তার পাড় হওয়ার সময় অটোরিক্সশার সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে সোহেল মারা যায়। সোহেল লক্ষীপুর এভারগ্রিন প্রিক্যাডেট স্কুলের নার্সারী ছাত্র ছিল। নানা-নানীর বাড়ি বেড়াতে এসে এ দূর্ঘনায় পড়ে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২২-১০-২০