চাঁপাইনবাবগঞ্জে অবিস্ফোরিত ৭টি ককটেল উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পৃথক দুটি স্থান থেকে ৭টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে চাঁপাইনবাবগঞ্জে জোড়গাছি ও নতুনপাড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জে জোড়গাছি নতুনপাড়া এলাকার একটি পুকুরকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে
দুই গ্রুপের বিরোধ চলে আসছে। এর জের ধরে ককটেল গুলো মজুদ করে রাখতে পারে বলেও ধারণা স্থানীয়দের।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, চাঁপাইনবাবগঞ্জে জোড়গাছি এলাকায় ককটেল পড়ে থাকতে দেখে স্থানীয়রা সদর মডেল থানা পুলিশকে সংবাদ দেন। খবর পেয়ে পুলিশ জোড়গাছি থেকে ৪টি
ও নতুনপাড়া থেকে আরও ৩টিসহ মোট ৭টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১১ অক্টোবর ২০২৬

