শিবগঞ্জে আম বাগান থেকে একটি বিদেশি পিস্তল-গুলি উদ্ধার



চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আম বাগানে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও গুলি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি-৫। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি। 
বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার নামো চাকপাড়ার একটি আম বাগান থেকে আগ্নেয়াস্ত্র-গুলি উদ্ধার করা হয়। 
শুক্রবার সকালে এসআরবি’র পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি নামো চাকপাড়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি আম বাগানে অভিযান চালায়। এ সময় শপিং ব্যাগের মধ্যে রাখা একটি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিন উদ্ধার করা হয়
নাশকতার জন্য আগ্নেয়াস্ত্র ও গুলিগুলো রাখা হয়েছিলো বলে ধারনা এসআরবি’র। 
ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উদ্ধার করা পিস্তল ও গুলি শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৯ অক্টোবর ২০২৬