খাড়িতে গোসলে নেমে এক শিক্ষার্থীর মৃত্যু



চাঁপাইনবাবগঞ্জে খাড়িতে গোসলে করতে গিয়ে ডুবে বাইজিদ হোসেন (১২) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১টার দিকে অগ্রণী  সেচ প্রকল্প মোড়ের একটি খাড়িতে এ ঘটনা ঘটে। 
মারা যাওয়া বাইজিদ চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার গনকা মহল্লার নওসাদ আলীর ছেলে ও গনকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র।
পুলিশ ও স্থানীয় জানান, দুপুরে অগ্রণী  সেচ প্রকল্প মোড় এলাকায় একটি খাড়িতে গোসলে নামে বাইজিদ। এসময় সে ডুবে যায়। পরে লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন আকন্দ এই নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় সদর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ৩১ অক্টোবর ২০২৬