শিবগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল একজনের



চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আজিম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার (১৪ অক্টোবর)সকাল সাড়ে ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ছত্রাজিতপুর বাজার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত আজিম শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের টকনা গ্রামের হাসানুর রহমান হাসানের ছেলে।
শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান জানান, সকাল সাড়ে ১০টার দিকে ছত্রাজিতপুর বাজার এলাকায় শিবগঞ্জগামী একটি সিএনজির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আজিম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান ওসি। 

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৪ অক্টোবর ২০২৬