ডাকসু ও রাকসু ভিপিদের উপস্থিতিতে চাঁপাইনবাবগঞ্জে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা



চাঁপাইনবাবগঞ্জে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন ইসলামী ছাত্রশিবি।
শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ ছাত্রশিবির শহর শাখার উদ্যোগে নবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানে তাদেরকে এই সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা।

চাঁপাইনবাবগঞ্জ ছাত্রশিবির শহর শাখার সভাপতি ইউসুফ আল গালিবের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জেলা জামায়াতে আমির আবুজার গিফফারী, জেলা জামায়াতে 
সাবেক আমির ও সাবেক মেয়র নজরুল ইসলাম, ডাকসু’র ভিপি সাদিক কায়েম, রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রায় ৩৫০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। 

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৮ আগস্ট ২০২৬