গোমস্তাপুরে মোটরসাইকেল-ভুটভুটি সংঘর্ষে একজন নিহত



চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মোটরসাইকেল- ভুটভুটির সংঘর্ষে তারেক (৩০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
শুক্রবার বিকালে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তারেক নওগাঁ জেলার পোরশা থানার নওয়াপাড়া গ্রামের সেন্টুর ছেলে।
গোমস্তাপুর থানার ওসি তদন্ত এস এম শাকিল হাসান জানান, বিকালে বড়দাদপুর মোড় এলাকায় মোটরসাইকেল ও ভুটভুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক তারেক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা গোমস্তাপুর ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তারেককে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিয়ে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি তদন্ত। 

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক / ১৪ আগষ্ট ২০২৬