তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে মশাল মিছিল



বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিপি নেতা গাজী সালাউদ্দীন আহমেদ ও নাসির উদ্দিন পাটোয়ারীর কটূক্তির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মশাল মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল।
রবিবার রাতে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই মিছিল বের হয়। মিছিলটি নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে  এসে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জামিউল হক সোহেল, সদস্য সচিব বাবর আলী রুমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াকিলুর রহমান, সাদমান সাকিব লিপু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজিজুল হক আজিজ ও সদস্য সচিব মামুনুর রশিদ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এম হোসেন, গোমস্তাপুর উপজেলার আহবায়ক মেহদি হাসান রিপন, রহনপুর পৌরসভা সিনিয়র যুগ্ম আহ্বায়ক রতন আলী, ভোলাহাট উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুস সামাদ

এ সময় নেতারা এনসিপি নেতাদের অশালীন মন্তব্যের প্রতিবাদ জানান এবং তাঁদের উপযুক্ত শাস্তির দাবি জানান।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০২ আগষ্ট ২০২৬