দোকানে বাল্ব লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জসিম উদ্দিন (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় 
কয়লাবাড়ি ট্রাক স্ট্যান্ড সংলগ্ন নিজ দোকানে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া জসিম কয়লাবাড়ি গ্রামের
 মৃত মফিজ উদ্দিনের ছেলে। 
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান জানান, সন্ধ্যা ৭টার দিকে নিজের দোকানে একটি বৈদ্যুতিক বাল্ব লাগাতে যান জসিম। সে সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে  কর্তব্যরতা চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিয়ে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি। 

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১১ জুলাই ২০২৬