চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা নদীতে ডুবে শিশুর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে ডুবে রাহাত ওরফে হামিম (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার চরমোহনপুর এলাকার মহানন্দা নদীতে এঘটনা ঘটে। মারা যাওয়া শিশু পৌরসভার নামোশংকরবাটি হেলালপুর গ্রামের গোলাম রব্বানীর ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, দুপুরে বাড়ির পাশে বন্ধুদের সঙ্গে চরমোহনপুর এলাকায় মহানন্দা নদীতে গোসল করতে নামে হামিম। একপর্যায়ে সে নদীতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে বলেও জানান ওসি।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০১ জুন ২০২৬

