শিবগঞ্জে পিকআপ গাড়ির ধাক্কায় বাইসাইকেল চালক নিহত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পিকআপ গাড়ির ধাক্কায় রফিকুল ইসলাম (৬৫) নামে এক বাইসাইকেল চালক নিহত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের একাডেমি মোড়ে এই দুর্ঘটনায় ঘটে।
মারা যাওয়া রফিকুল শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, সকালে একাডেমিক মোড়ে বাইসাইকেল নিয়ে সড়ক পারাপারের সময় রফিকুলকে একটি পিকআপ গাড়ি ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলে মারা যান।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৮ এপ্রিল ২০২৬

