বিএনপির ইফতার ও দোয়া মাহফিল



শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় 
চাঁপাইনবাবগঞ্জে ইফতার ও দোয়া মাহফিল করেছে বিএনপি। 
মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে মহিপুর কলেজ মাঠে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন—
সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের 
প্রশাসক হারুনুর রশীদ,  জেলা কৃষক দলের আহবায়ক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, বিএনপি নেতা নজরুল ইসলাম, সাদিউজ্জামান সাদি মিয়া ও তাসেম আলী। 
অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ারসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৭ মার্চ ২০২৬