নিখোঁজের ৫দিন পর পুকুর থেকে মরদেহ উদ্ধার



চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৫দিন পর পুকুর থেকে আনারুল ইসলাম (৬৫) নামে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বটতলাহাট মিরের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মারা যাওয়া আনারুল বটতলাহাট বিশ্বাস পাড়ার মৃত মিনারুল ইসলামের ছেলে। সে গত ৪ জানুয়ারি থেকে  নিখোঁজ ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম. ওয়াসিম ফিরোজ জানান, সকালে ৯৯৯ এ ফোন পেয়ে বটতলাহাট সংলগ্ন একটি পুকুর থেকে ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়। 
তিনি আরো জানান, মারা যাওয়া ব্যক্তির পরিবারের পক্ষ থেকে গত ৫ জানুয়ারি সদর থানায় নিখোঁজের ডায়রি করা হয়। 
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি। 

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৯ জানুয়ারি ২০২৬