শিবগঞ্জে গান পাউডার ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার




চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ গান পাউডার ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-৫। শুক্রবার রাতে উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৫নং বেরিবাঁধ সংলগ্ন একটি লিচু বাগান থেকে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
র‍্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, রাতে ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৫নং বেরিবাঁধ সংলগ্ন লিচু বাগানে সন্দেহভাজন দুটি প্লাস্টিকের ব্যাগ পড়ে আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল অভিযান চালায়। অভিযানকালে দু'টি প্লাষ্টিকের ব্যাগের ভিতর পলিথিনে মোড়ানো ৩ কেজি ৩০৬ গ্রাম গান পাউডার সদৃশ্য গুড়া পদার্থ ও বোমা তৈরীর সরঞ্জাম কাঁচের গুড়া ৮৫৫ গ্রাম, পাথর ৮০২ গ্রাম, লোহার প্যারেক ১৮৭ গ্রাম, ২টি লাল রংয়ের কসটেপ, ১২টি জর্দার কৌটা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামত সমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। 

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ৩১ জানুয়ারি ২০২৬