দুই মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত
চাঁপাইনবাবগঞ্জে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফয়সাল আলী (৩ ০) নামে এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের হরিপুর-মিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফয়সাল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার উপ-রাজারামপুর গ্রামের মো.আব্দুল লতিফের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি নূরে আলম বলেন, দুপুরে হরিপুর এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফয়সাল নামে একজন ঘটনাস্থলে মারা যায়। মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিয়ে পরিবারের কাছে মনদেহ হস্তান্তর করা হবে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৮ জানুয়ারি ২০২৬

