পুকুরে ডুবে দুই বছর বয়সী শিশুর মৃত্যু

 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুকুরে ডুবে  আলী হোসেন নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে গোমস্তাপুর উপজেলার নয়াদিয়াড়ী শিরোটোলা গ্রামে এ ঘটনায় ঘটে। 
মারা যাওয়া আলী ওই গ্রামের মারুফ আলীর ছেলে। 
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম জানান, দুপুরে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলাধুলা করার সময় আলী হোসেন অসাবধানতাবশত পা ফসকে পানিতে পড়ে ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে মৃত্যু অবস্থায় পুকুর থেকে উদ্ধার করে।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে বলেও জানান ওসি। 

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৬ সেপ্টেম্বর ২০২৫