নাচোলে ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেনের ধাক্কায় তাসলিমা নামের দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে নাচোল উপজেলার কসবা ইউনিয়নের যাদুপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া তাসলিমা ওই গ্রামের মশিউর রহমানের মেয়ে।
নাচোল কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব ও আমনুরা রেলওয়ে পুলিশের উপপরিদর্শক আইনুল হক জানান, সকালে যাদুপুরের বাড়ির পাশে তাসলিমা রেললাইনের পাশে খেলাধুলা করছিল। এ সময় রহনপুর থেকে ছেড়ে আসা রাজশাহী গামী অপরাজিতা কমিনেটর (লোকাল) ট্রেনের ধাক্কায় তাসলিমা ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন শিশুটিকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নিয়ে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০১ সেপ্টম্বও ২০২৫

