বেশ কিছু দিন শান্ত থাকার পর সন্ত্রাসের জনপদ হিসেবে খ্যাত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুর হাট এলাকায় বিবদমান দূ’ পক্ষে মুখোমুখি অবস্থানের উত্তপ্ত হয়ে রয়েছে। মঙ্গলবার সকালেই দু’ পক্ষই বেশ কিছু ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে তাদের স্ব স্ব পক্ষের উপস্থিতি জানান দিয়েছে।
স্থানীয়রা জানায়, সোমবার সন্ধ্যায় বিবদমান প্রয়াত আজু বাহিনী ও কালাম-রহমত বাহিনীর লোকজনের মধ্যে মারধরের ঘটনাকে ঘিরে নামোটোলা এলাকায় বেশ কিছু ককটেল বিষ্ফোরণ ঘটে। আজু বাহিনীর কয়েকজনকে মারধর করলে এ উত্তেজনার সৃষ্টি হয়।
এদিকে, উদ্ভুত পরিস্থিতিতে সোমবার সকাল থেকেই আবারও দু’ গ্রুপ মুখোমুখি অবস্থান নেয়। খবর পেয়ে ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ, র্যাব ঘটনাস্থলে অবস্থান করছেন। মঙ্গলবার দুপুর পর্যন্ত বড় ধরণে অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

যোগাযোগের অন্যতম মাধ্যম হচ্ছে মোবাইল। আর এ মোবাইল ফোন দোকান থেকে ক্রয় করার পর প্রত্যেক দিন প্রতারিত হচ্ছে, সাধারণ মানুষ।
চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলাসহ পাশ্ববর্তী এলাকাগুলি ঘুরে জানা গেছে, প্রতিদিন নিত্য নতুন মডেলের ও নতুন নতুন মোবাইল কোম্পানীগুলো তাদের তৈরীকৃত মোবাইল ফোন বাজারে নিয়ে আসছে। যা ক্রয় করার জন্য সাধারণ মানুষ ও উদীয়মান যুবকেরা দোকানে দোকানে ভিড় জমাচ্ছে। বেশ কয়েকজন মোবাইল ফোন ক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে, মোবাইল ফোন ক্রয় করার পর তা কয়েক মাস যেতে না যেতেই নষ্ট হয়ে যাচ্ছে। ওয়ারেন্টি থাকলেও তা ওয়ারেন্টির যথাস্থানে পাঠানো হচ্ছে না বলে অভিযোগ ক্রেতাদের। দোকানদারগণ বিভিন্ন কৌশলে ক্রেতাকে সার্ভিসিং এর জন্য মেকারের কাছে পাঠিয়ে দিচ্ছে। জেলা ও উপজেলার কয়েকজন মোবাইল ফোন ব্যবসায়ীদের সাথে কথা বললে তারা জানান, মোবাইল ফোন কোম্পানী প্রত্যেক মোবাইলের বিভিন্ন মেয়াদে ওয়ারেন্টি দেয়। কিন্তু ওয়ারেন্টিতে পাঠানোর পর তা তিন থেকে চার মাস লেগে যাচ্ছে। আর এ কারণে মোবাইল ফোন কোম্পানীগুলোর কাছে জিম্মি থাকতে হচ্ছে।
এদিকে দোকানে প্রতিনিয়ত ক্রেতা সাধারণদের সাথে ঝগড়া-বিবাদে জড়িয়ে পড়ছেন ক্রেতা বিক্রেতারা বলে অভিযোগ পাওয়া গেছে। এমনি এক প্রতারণার শিকার উপজেলার সাঠিযারবাজারের আব্দুর রউফের ছেলে বাবু আহমেদ মোবাইল ফোন ক্রয় করার ১৫ দিন পরে তা সমস্যা দেখা দিলে ওয়ারেন্টির জন্য দোকানদারকে দেয়া হলে গত ৭/৮ মাস হয়ে গেলেও মোবাইল না পেয়ে দোকানদারের সাথে ঝগড়ায় জড়িয়ে পড়েন। ক্রেতাদের দাবী এ সমস্ত ভুয়া মোবাইল কোম্পানীর বিরুদ্ধে সরকারী কোন পদক্ষেপ বা আইনানুগ ব্যবস্থা না নিলে দিনের পর দিন হাজার হাজার সহজ সরল মানুষ প্রতারণার শিকার হচ্ছেন এবং হবে। এ ব্যাপারে সংশি¬ষ্ট উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি দেয়া প্রয়োজন বলে বিভিন্নমহলের মতামত ব্যক্ত করেছেন।

দীর্ঘ দিন পর দলকে শক্তিশালীসহ নেতৃত্বের রদবদল আনতে ভোলাহাট উপজেলার সদর ইউনিয়নের ত্রিবার্ষিক কাউন্সিল শনিবার রামেশ্বর হাই স্কুলে অনুষ্ঠিত হয়েছে।
ছবিলাল ঋষি বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মইনুদ্দিন মন্ডল। বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. শামসুল হক, ভোলাহাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি ওয়াজেদ আলী, সাধারণ সম্পাদক আঃ গাফ্ফার মুকুল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নাচোল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, রহনপুর পৌরসভার মেয়র গোলাম রাব্বানী বিশ্বাস, ভোলাহাট উপজেলা আ’লীগ শাখার সিনিয়ার সহসভাপতি আলহাজ প্রকৌশলী আমিনুল হক, আলীগ নেতা এ্যাড. আব্দুস সামাদ, আ’লীগ নেতা এরফান আলী প্রমূখ।
পরে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ১ শত ৫০ জন কাউন্সিলার এর মধ্যে ১ শ ৪৯ জন ভোট প্রদান করেন। এতে মই প্রতীকে সভাপতি পদে ৭৯ ভোট পেয়ে আনোয়ার হোসেন রজব বিজয়ী হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছবিলাল ঋষি বিপ্লব চেয়ার প্রতীকে ৭০ ভোট পেয়েছেন। সাধারন সম্পাদক পদে মোরগ প্রতীক নিয়ে ৭৬ ভোট পেয়ে বিজয়ী হন মোনায়েম হক নিখিল তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আতাউর রহমান রজব পান ৭৩ ভোট। মোট ৬১ সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোট অনুষ্ঠিত হয়।

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি’র ৫ শতাধিক নেতাকর্মী শনিবার আওয়ামীলীগে যোগদান করেছেন। দুপুরে স্থানীয় শহীদ সাটু হলে এরা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
সদর উপজেলা আওয়ামীলীগ আয়োজিত যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, সংসদ সদস্য আব্দুল ওদুদ। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভকেট আব্দুস সামাদ বকুল, শহর আওয়ামীলীগের সভাপতি ইকবাল মাহমুদ খান খান্না, সদর উপজেলা আয়োমীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।
যোগদানকারীদের মধ্যে রয়েছেন, সদর উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক ও চরঅনুপনগর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহান শাহ আকবরসহ বালিয়াডাঙ্গা ও গোবরাতলা ইউনিয়নের নেতা-কর্মী।
এদিকে, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মতি জানিয়েছেন, গত ৭ আগষ্ট শাহান শাহ আকবরকে দল থেকে বহিস্কার করা হয়েছে। এরপর বিএনপিতে তার সদস্য পদই ছিলনা।

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বালুবাগান গুলবাগ গ্রামে শুক্রবার সফিকুল ইসলাম নাইস (৪৬) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত নাইস পেশায় তহসিলদার ছিলেন। সে গুলবাগের মৃত সাজ্জাদ মন্ডলের ছেলে ও সদর হাসপাতালের সাবেক নার্সিং সুপারভাইজার মৃত মহব্বত হোসেনের ভাই।
পুলিশ ও স্থানীয়রা জানায়, স্ত্রী শংকরবাটি এলাকার বিউটি খাতুনের সঙ্গে পারিবারিক কলহের জের ধরে বৃহস্পতিবার রাতে স্ত্রীর সঙ্গে নাইসের ঝগড়া হয়। এক পর্যায়ে নাইস অসুস্থ্য হয়ে পড়লে রাতেই তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকাকালে রাত সাড়ে ১২টার দিকে সে মারা যায়। শুক্রবার ভোরে নাইসের স্ত্রী বিউটি খাতুনের পরিবারের লোকজন লাশ দাফনের জন্য নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা বাধা দেয়।
স্থানীয়রা জানায়, আত্মীয়তার সূত্রধরে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মইনুদ্দীন মন্ডলসহ বিউটির পরিবারের লোকজন সকালেই লাশ দাফনের উদ্যোগ গ্রহণ করে। তড়িঘড়ি লাশ নিয়ে যাওয়ার চেষ্টা করার প্রেক্ষিতে স্থানীয়দের মাঝে সন্দেহ দেখা দেয়া। তারা জানান, বৃহস্পতিবার রাতে ঝগড়ার এক পর্যায়ে বিউটি নাইসকে সোফার চেপে ধরে। এতেই সে অসুস্থ্য হয়।
এদিকে, লাশ নিয়ে যেতে জনগনের বাধার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর মর্গে পাঠায়।
সদর থানার ওসি জসিম উদ্দীন বলেন, ‘ আমরা খোজ নিয়ে জেনেছি। তাদের স্বামী স্ত্রী মধ্যে দীর্ঘ দিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল। তবে লাশের দেহে কোন আঘাতের চিহ্ন ছিলনা’। তিনি জানান, এ ঘটনায় কোন পক্ষই থানায় অভিযোগ দায়ের করেনি। ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পরই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিবগঞ্জ উপজেলার মনাকষাতে বিয়ের দাবিতে বিবাহিত প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান নেয়ার ঘটনাকে ঘিরে মঙ্গলবার দু গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের ৮ জন আহত ও কয়েকটি বাড়িঘর ভাংচুর হয়েছে।
এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, মনাকষা ইউনিয়নাধীন খড়িয়াল শেখ পাড়া গ্রামের মৃত শেখ হাসান আলির মেয়ে খড়িয়াল গ্রামের আজাহার আলির ছেলে দুই সন্তানের জনক কাউসার আলির সাথে পরকীয়া প্রেমের জের ধরে গত ৭ অক্টোবর দুপুর ১ টায় তার বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নেয়। প্রেক্ষিতে ইউপি সদস্য আঃ সালাম রাত ৮টার দিকে ওই প্রেমিকাকে তার পিতার বাড়িতে পৌঁছাতে আসলে প্রেমিকার ভাইদের সাথে প্রথমে কথা কাটাকাটি ও পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয় পক্ষের ৮জন আহত ও কয়েকটি বাড়িঘর এবং দুটি বিদ্যুত মিটার ভাংচুর হয়।
এদিকে, পরকীয়ার ঘটনার জের ধরে সংঘর্ষ হলেও সংঘর্ষ চলাকালে হামলা চালানো হয় আনক হাজী এশান আলি কামিল মাদ্রাসার শিক্ষক বদিউর রহমান ও স্বাস্থ্য্য সহকারী খাদিজা বেগমের বাড়িতে প্রথমে উভয় পক্ষ ও পরে শূধূ শেখ সম্প্রদায় বাড়ির উপর হামলা চালায় এবং ইট পাটকেল মদ।
এ ব্যাপারে শিবগঞ্জ থানা ডিউটি অফিসার এস আই রজব আলি জানান রাতের ঘটনায় ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে এসেছে। @ সফিকুল ইসলাম সফিক

চাঁপাইনবাবগঞ্জ সাঁতারু কল্যাণ সংস্থার ব্যবস্থাপনায় বুধবার মহানন্দা নদীতের দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মহানন্দা নদীর খাল ঘাট থেকে প্রতিযোগিতা শুরু হয়ে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন শহীদ মহিউদ্দীন জাহাঙ্গীর সেতুর নিকট শেষ হয়। এতে, বড়দের গ্রুপে ১ম স্থান অধিকার করে মহিন ইসলাম, ২য় স্থান- শাহীন আলী, ৩য় স্থান- সুরুজ্জামান লিমন এবং ছোটদের গ্রুপে ১ম স্থান করে- আব্দুল্লাহ আল মামদু, ২য়- আব্দুল্লাহ রহমান ফরহাদ, ৩য়- কামরুল হাসান; বড়দের গ্রুপে ২৫ জন এবং ছোটদের গ্রুপে ১৫ জন সাঁতারু অংশ গ্রহণ করে।
পরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলার কৃতি সাঁতারুদের সংবর্ধনা ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংসদ সদস্য আব্দুল ওদুদ ৪০ জন কৃতি সাঁতারু কে ক্রেস্ট প্রদান করেন এবং দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্ত এলাকা থেকে বিদেশী পিস্তল সহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। আটককৃতরা হল,শিবগঞ্জ পৌর এলাকার চক দৌলতপুর গ্রামের মোঃ ইলিয়াসের ছেলে সুমন (২৫) ও লাগাদপাড়া গ্রামের আল আমিনের ছেলে মেহেদী (২৩)
সোনামসজিদ ক্যাম্প কমান্ডার জানান,বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সোনামসজিদ সীমান্ত এলাকা দিয়ে দুই অস্ত্র ব্যবসায়ী অস্ত্র নিয়ে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল,৩ রাউন্ড গুলি ও ১ টি ম্যাগজিন উদ্ধার করা হয়। অস্ত্র ও আটক ব্যবসায়ীদের শিবগঞ্জ থানায় সোপার্দ করা হয়েছে।

ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির পৃষ্ঠপোষক সদস্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন ৬ অক্টোবর ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে... রাজেউন)।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সাবেক চেয়ারম্যান এবং বর্তমানে অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া অধ্যাপক আনোয়ার হোসেন প্রেসিডেন্ট (চ্যান্সেলর) কর্তৃক মনোনীত ভিসি হিসেবে ২০১১-’১২ এ বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় (বিআইইউ) এর ভাইস-চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন।
৮ অক্টোবর বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বাদ আসর এবং এরপর বিশ্ববিদ্যালয়ের গিয়াস উদ্দিন আবাসিক এলাকায় ২য় জানাজা শেষে পরদিন ৯ অক্টোবর সকাল ৯টায় মরহুমের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের হাতনাবাদে ৩য় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।

শিবগঞ্জে পদ্মা নদীর ভাঙ্গন কবলিত এলাকার নতুন ভাবে গড়ে হঠাৎ পাড়া নামে ৬ টি পাড়ার প্রায় ৫শ পরিবারের প্রায় দুই হাজার মানুষ এবারও ত্রান থেকে বঞ্চিত হলো বলে অভিযোগ উঠেছে।
সরেজমিনে ঘুরে নদী ভাঙ্গন কবলিত মানুষের সাথে কথা বলে জানা গেছে নদী ভাঙ্গনের কারনে যে সমস্ত এলাকায় বেশ কিছু পরিবার অস্থায়ীভাবে বসবাস শুরু করেছে সে সমস্ত এলাকাকে হঠাৎপাড়া নাম করন করা হয়েছে। এ ৬টি হঠাৎ গ্রামের মধ্যে রয়েছ ফুল দিয়াড়ী হঠাৎ পাড়া, সামাদ মন্ডলের পাড়া হঠাৎপাড়া, গোরস্থান হঠাৎপাড়া,ফিল্ডের হাট হঠাৎ পাড়া, দ্বোভাগী হঠাৎপাড়া মনোহরপুর হঠাৎপাড়া।
এসব এলাকার মানুষের আশা ছিল ঈদের আগে তারা সরকারি সহায়তা পাবে। কিন্তু সে আশার গুঁড়ে বালি। আইয়ুব বিশ্বাসের গ্রাম থেকে আসা বর্তমানে ফুলদিয়াড়ী হঠাৎ পাড়া গ্রামের মোস্তফা, সেলিম, আলিম, আফান, আফসার আলি মনসুর আলি আঃ রাজ্জাক হামিদ, রুলী বেওয়া, সালেহা বেওয়া সহ আরো অনেকে এ প্রতিবেদককে জানান কোরবানী দেয়া তো দূরের কথা আমারো ঈদের দিনে কি খাওয়া নিয়েই দুশ্চিন্তাই আছি। আশা ছিল কিছু ত্রান পাবো। কিন্তু তাও পেলাম না।
একই সুরে কথা বলেন, মনোহর পুরকুপপাড়া গ্রামের মৃত রবিউলের বিধবা স্ত্রী নাজিরা বেগম, মৃত এবরানআলীর বিধবা স্ত্রী জামিলা বেগম, মৃত ইসমাইলের বিধবা স্ত্রী জলেনুর বেগম সহ প্রায় ৩০/৪০জন মানুষ।
অসহায় সাদিকুল( পূর্বে অনেক কিছু ছিল তবে বর্তমানে নিঃস্ব)বলেন শুধু পেটে খাবারের চিন্তা করতে হচ্ছে তাই নয় ঈদের নামাজ পড়ার সথানের সংকুলান হয়নি। তবে ফুলদিয়াড়ী হঠাৎপাড়া মানুষ সাহেবের ঘাট ্এলাকায় গোরস্থানে ঈদের নামাজ পড়া হবে। তিনি আরো বলেন মেম্বার চেয়ারম্যান ও প্রশাসনের নিষ্ঠুর আচরনে ভাবতে কষ্ট হয় যে আমরা বাংলাদেশের ভূখন্ডে বাসকরছি।
এদিকে, ইউনিয়ন পরিষদ জানিয়েছে, ঈদের আগে ভাঙ্গন কবলিত এলাকার মানুষকে ত্রান (ভিজিএফ ) দেয়া হচ্ছে না। তাদেরকে ঈদের পরে তাদের দেয়া হবে বলে জানিয়ছেন, ইউপি সদস্য এমরান আলি, তোজাম্মেল হক ও সদস্যা সায়েমা বেগম। এ ব্যাপারে দূর্লভপুর ইউপি চেয়ারম্যান আবু আহম্মেদ নজমুল কবির মুক্তা বলেন ঈদের আগে খুব ঝামেলা হবে তাই তাদেরকে ঈদের পরে ত্রান দেয়া হবে না । @ সফিকুল ইসলাম সফিক

অপহরনের এক মাস দশ দিন পর কানসাটের আম ব্যবসায়ী অপহৃত নাসির হোসেন (২৮) কে উদ্ধার করেছে পুলিশ। গেল ২৭ আগষ্ট রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের হটাৎপাড়া মেথোরবোনা থেকে তাকে অপহরন করা হয়। গতকাল শনিবার ভোরে নওগাঁর পোরশা উপজেলার কপালির মোড় থেকে তাকে উদ্ধার করা হয়।
শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানা পুলিশ ভোরে পোরশা থানা পুলিশের সহযোগিতায় কপালিমোড় এলাকায়অি ভযান চালায় এবং অপহরনকারী মোহাম্মদ টেকার বাড়ি ঘিরে ফেলে। কিন্তু ওই বাড়িতে ছিলনা নাসির হোসেন। পরে মুঠোফোনে টেকার সঙ্গে যোগাযোগ করে চাপ প্রয়োগ করলে পাশের অন্য একটি বাড়ি থেকে নাসির হোসেনকে ছেড়ে দেয়া হয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে আসে। তবে এসময় কাউকে আটক করা যায়নি।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ৩টি গ্রামে সৌদি আরবের সাথে মিল রেখে পবিত্র ঈদুল আজহা পালিত হচ্ছে।
শনিবার সকাল ৯টায় শিবগঞ্জ উপজেলার ধোবড়া কলেজ পাড়া, চককীর্ত্তি এবং সাড়ে ৮টায় গোয়াবাড়ি চাঁদপুর এলাকায় প্রায় ৬’শ টি পরিবার সৌদি আরবের সাথে মিল রেখে ঈদের নামাজ আদায় করেছেন।
ঈদের জামায়াতগুলোয় পুরুষদের পাশাপাশি আলাদা ব্যবস্থায় মহিলারাও অংশ নিয়েছেন। নামাজ শেষে ঈদ পালনকারীরা একসাথে কোরবানীও করে।
গেল কয়েক বছর ধরে এসব এলাকায় সৌদী আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপিত হয়ে আসছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের তেররশিয়া গ্রামে কোরবানির গরুতে ঘাস খাওয়াকে কেন্দ্র করে শুক্রবার সকালে প্রতিপক্ষের হামলায় আতাবুর (৬০)নামে একজন নিহত হয়েছে। নিহত আতাবুর তেররশিয়া গ্রামের ইয়াসিন আলীর ছেলে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মো. রুস্তম (৩৫) ও শামসুন নাহার কাজল নামে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন জানান, তেরশিয়া গ্রামের আতাবুরের একটি কোরবানীর গরু গতকাল শুক্রবার সকালে এমরান আলীর পতীত জমিতে ঘাস খেয়ে ফেলে। সেই ঘাস খাওয়াকে কেন্দ্র করে জমির মালিক এমরানের সাথে আতাবুরের কথাকাটাকাটির ঘটনা ঘটে। একর্যায়ে জমির মালিকপক্ষ আতাবুরকে মারধর করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সদর থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে নিহতের স্ত্রী আলেয়া বেগম বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেনছেন।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা মনাকষা ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের নতুন কমিটিতে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধকালীন নানান অপরধা কর্মকান্ডের সঙ্গে জড়িত আরাশ উদ্দীন ডাকুকে সভাপতি করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এ নিয়ে স্থানীয় আওয়ামীলীগের মাঝেও তীব্র প্রতিক্রিয়াও সৃষ্টি হয়েছে।
মনাকষা ইউনিয়নাধীন পারচৌকা গ্রামে শহীদ মুসলিম উদ্দিনের ছেলে বদিউর রহমান এঘটনার প্রতিবাদ জানিয়ে আওয়ামীলীগ নেতাদের কাছে লিখিত অভিযোগও করেছেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মইনুদ্দীন মন্ডল, শিবগঞ্জ আসনের আওয়ামীলীগ দলীয় সংসদ সদস্য গোলাম রাব্বানীর কাছে করা লিখিত অভিযোগে বলা হয়, সাতরশিয়া গ্রামের মৃত সিদ্দিকের ছেলে আরাশ উদ্দীন ডাকুকে মনাকষা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি করা হয়েছে। অথচ ১৯৭১ সালে আরাশ একাধিক অপরাধের সঙ্গে যুক্ত ছিল।
বদিউর আরাশ উদ্দীনকে কমিটি থেকে বাদ দেয়ার আবেদন করেন। অভিযোগ বিষয়ে প্রতিক্রিয়া নেয়ার জন্য সংসদ সদস্য গোলাম রাব্বানীর সেল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। @ সফিকুল ইসলাম সফিক

আম ব্যবসাকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জের কানসাট এলাকা থেকে উজিরপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ফয়েজের বিরুদ্ধে কানসাট ওয়ার্ড যুবলীগ নেতা নাসির হোসেন (৩০) কে অপহরণের অভিযোগ উঠেছে। বুধবার দুপুর ১২টায় চাঁপাইনবাবগঞ্জ সাধারণ পাঠাগার মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন অপহৃত যুবলীগ নেতার স্ত্রী মোসা. নাহার বেগম (২৬)। প্রভাবশালীদের হস্তক্ষেপের কারণে একমাস পেরিয়ে গেলেও অপহৃত যুবলীগ নেতাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। ঘটনাটি স্থানীয় সংসদ সদস্য গোলাম রাব্বানীকে জানানো হলেও তিনি অপহৃত নাসিরকে উদ্ধারের উদ্যোগ না নিয়ে অপহরণকারীদের মিমাংসা করে নেয়ার পরামর্শ দিয়েছেন বলে অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, নাসির শিবগঞ্জের কানসাট ইউনিয়নের হরিপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে। কানসাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সেক্রেটারি এবং আম ব্যবসায়ী। গত ২৬ আগস্ট রাত ১১টায় কানসাট থেকে বাড়ি ফেরার পথে হট্যাৎপাড়া মোথাবোনা নামক স্থান থেকে অপহৃত হন। নাসিরের স্ত্রী নাহার বেগম অভিযোগ করেন, অপহরণের তারা জানতে পারেন তার স্বামীকে শিবগঞ্জ উপজেলার উজিরপুর গ্রামের আফসার মাস্টারের ছেলে স্থানীয় আওয়ামী লীগ নেতা ফয়েজ, নওগাঁ জেলার পোরশা থানার কলোনি গ্রামের কালু গোয়ালের ছেলে শরিফুল ইসলাম, ঈমান আলীর ছেলে মো. ইউসুফ, সাইদুলের ছেলে মহসিন, মৃত আব্দুর মজিদের ছেলে সাইদুর রহমান কায়েশের ছেলে সালাম ও শাহিন অপহরণ করেছে।
পরে অপহরণকারীরা ০১৭৭০৬৫৭২১৭ নম্বর মোবাইল থেকে নাসিরের মুক্তিপণ বাবদ ছয় লাখ টাকা দাবি করে। বিষয়টি স্থানীয় সংসদ সদস্য গোলাম রাব্বানীকে জানানো হলে তিনি ঘটনাটি মীমাংসা করার জন্য বলেন। এ ঘটনায় ১৯ অক্টোবর শিবগঞ্জ থানায় একটি অপহরণ মামলা করা হয়। পরে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে অপহরণকারী ফয়েজের পিতা ইমাম, তার ভাই মোশারফ, সহযোগী শরিফুল ও তরিকুলকে গ্রেফতার করে।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অপহৃত নাসিরের তিন বছরের মেয়ে উর্মি, মা নাসরিন বেগম, বোন সাকিলা খাতুন ও ভাই আব্দুর রাজ্জাক।

শিবগঞ্জে ১৩ টি শিক্ষা প্রতিষ্ঠান গত ১৫ বছরেও এমপিও ভুক্ত না হওয়ায় ৩ শতাধিক শিক্ষক কর্মচারী পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।
শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে রয়েছে, পুকুরিয়া মহিলা কলেজ, কানসাট, ধাইনগর গার্হ্যস্থ অর্থনীতি কলেজ, শিবগঞ্জ কৃষি কলেজ, সাহাপাড়া পারভীন স্মরণী স্কুল এ্যান্ড কলেজ । উচ্চ বিদ্যালয়গুলির মধ্যে রয়েছে, শিবগঞ্জ টাউন উচ্চ বিদ্যালয়, শিবগঞ্জ নিউ জুনিয়র বালিকা বিদ্যালয়, মর্দানা উচ্চ বিদ্যালয়, হাসানপুর সীমান্ত একাডেমী জুনিয়র বিদ্যালয়। এছাড়াও রয়েছে ৫টি মাদ্রাসা আজমতপুর দারুল উলুম মাদ্রাসা, কামালপুর ডিউ কামিল মাদ্রাসা, জগন্নাথপুর দাখিল মাদ্রাসা, দোভাগী লক্ষ্মীপুর দাখিল মাদ্রাসা, দক্ষিণ উজিরপুর দাখিল মাদ্রাসা।
১৯৯৯ সালে প্রতিষ্ঠিত শিবগঞ্জ পৌরসভাধীন মরদানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন জানান এ প্রতিষ্ঠানটি এলাকাবাসী স্ব উদ্যোগে গড়ে তোলার পর প্রতিবছরই ভাল ফলাফল করে আসলেও রাজনৈতিক মতভেদের কারণে ও সরকার কর্তৃক শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও ভুক্ত না করায় শত কষ্টের মধ্যেও আমরা ১৫জন শিক্ষক সাড়ে ৪শ ছাত্রছাত্রীকে পাঠ দান করে যাচ্ছি। বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক মোঃ মনিরুল ইসলাম গত ২৯/০৪/২০১৩ তারিখ পরলোক গমন করেন। ২০০ ১সালে বিদ্যালয়টি একাডেমিক স্বীকৃতি লাভ করে। অন্যদিকে সাহাপাড়া পারভীন স্মরনী মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোহাঃ সারওয়ার জাহান শেরফান জানান ২০০৪ সালে প্রতিষ্টিত হয়ে অত্যন্ত সুনামের সাথে শতাধিক ছাত্রীকে পাঠদান করে আসলেও দীর্ঘ ১১বছর যাবত ১৫ জন শিক্ষক কর্মচারী মানবেতর জীবন যাপন করছে। যদিও প্রতিষ্ঠানটি সাম্প্রতিককালে একাডেমিক স্বীকৃতি লাভ করেছে। প্রতিষ্ঠানগুলি সাবেক দুজন এমপি একাধিকবার পরিদর্শন করে এমপিও ভুক্ত করার প্রতিশ্র“তি দিলে বাস্তবে কিছুই হয়নি। এব্যাপারে তাদের সাথে যোগাযোগ করা হলে কোন সদুত্তর পাওয়া যায়নি। তবে উপজেলা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাঅফিসার মোহাঃ মোস্তাফিজুর রহমান জানান কোন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও ভুক্তির ব্যাপারে আমার কিছু করার নেই। এটি একমাত্র সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের ব্যাপার। তিনি আরো জানান মোট কতটি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও ভুক্ত হতে বাকী আছে তা এ মূহুর্তে বলতে পারবো না। @ সফিকুল ইসলাম সফিক

সদর উপজেলা রাণীহাটি ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে শহীদুল স্মৃতি গোল্ডকাপ মিনি ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। ২০১৪ এর শুভ উদ্বোধন হয়েগেল । উদ্বোধনী খেলায় আলম ফ্রেন্ডস সার্কেল ২-০ গোলে বন্ধু সংঘকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে আওয়াল ও হিমেল গোল দুটি করে। এবারের টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহণ করছে। এরআগে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন কৃষ্ণগোবিন্দপুর উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ সেরাজুল ইসলাম।
কোরবানীর ঈদকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা ও অন্যান্য বড় বড় শহরে গরু পরিবহনে ইউপি চেয়ারম্যানের প্রত্যয়ন পত্র বিজিবি’র অগ্রাহ্য করার প্রতিবাদে গতকাল সোমবার ইউপি চেয়ারম্যানরা উপজেলা আইন শৃংখলা রক্ষা কমিটির সভা বর্জন করেছে। ইউপি চেয়ারম্যানদের দেয়া ছাড়পত্র অমান্য করে বিজিবি গরু আটক করলে ভবিষ্যতের সভাগুলোও বর্জন করবে বলে হুমকী দিয়েছে তারা।
সূত্র জানায়, সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার আইন শৃংখলা কমিটির নিয়েমিত মাসিক সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা শাকিলা দিল হাছিনের সভাপতিত্বে শুরু হওয়া ওই সভায় যোগদান করেই একযোগে সদর উপজেলার ১৪ ইউনিয়নের চেয়ারম্যানরা সভা বর্জন করে চলে আসেন। পরে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে চেয়ারম্যানরা অভিযোগ করেন, গ্রামাঞ্চলের সাধারণ মানুষের বাড়িতে পালিত গরু কোরবানীর ঈদকে সামনে রেখে বিক্রির জন্য হাটে বা বাজারে নিয়ে যাওয়ার সময় তা ভারতীয় গরু উল্লেখ করে বিজিব আটক করছে। তারা অভিযোগ করেন, স্থানীয় হাট বাজার কিংবা ঢাকা বা অন্যজেলায় গরু পরিবহনের সময় গরু মালিকদের কাছে স্থানীয় চেয়ারম্যানদের দেয়া প্রত্যয়নপত্র থাকলেও তা গ্রহণ করা হচ্ছেনা। গরু আটক করে শুল্ক গুদামে জমা দিয়ে দিচ্ছে। তারা অভিযোগ করেন, এ বিষয়ে বিজিবির ৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু জাফর শেখ মোহাম্মদ বজলুল হকের সঙ্গে যোগাযোগ করলে তিনি চেয়ারম্যানদের সঙ্গে দুর্ব্যবহার করেন। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন, নারায়ণপুর ইউপি চেয়ারম্যান আলোমগীর কবির, রানীহাটি ইউপি চেয়ারম্যান দুরুল হোদা, ঝিলিম ইউপি চেয়ারম্যান তসিকুল ইসলাম। সম্মেলনে জানানো হয়, প্রত্যায়ন পত্র অমান্য করে গরু আটকের প্রতিবাদে তারা আইন শৃঙ্খলা রক্ষা কমিটির সভা বর্জন করেছেন। বিষয়টির সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত কোন সভাতেই যোগ দিবেনা বলেও হুমকী দেন।
এদিকে, বিজিবি’র ৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু জাফর শেখ মোহাম্মদ বজলুল হকের সঙ্গে যোগাযোগ কার হলে তিনি বলেন, নির্বাহী ম্যাজিষ্ট্রেটের সমন্বয়ে গঠিত টাস্কর্ফোসকে দিয়ে বিজিবি অভিযান পরিচালনা করছে। কখনই দেশী গরু আটক করা হচ্ছে না। শুধুমাত্র ভারত থেকে আসা বড় বড় গরু যেগুলো করিডোরের মাধ্যমে শুল্ক প্রদান না করেই নিয়ে যাওয়া হচ্ছে সেগুলোই আটক করা হচ্ছে’। ‘ ইউপি চেয়ারম্যানদের ছাড়পত্র বা প্রত্যায়ন পত্র দেয়ার আইনগত সুযোগ নেই’ বলেও তিনি মন্তব্য করেন।

ভোলাহাটে বিদ্যুৎ গেলে আসে ৬/৭ ঘন্টা পর। এতে ভোগান্তিতে পড়তে হয় এলাকাবাসিকে। সোমবার সকাল প্রায় ১১ টায় বিদ্যুৎ চলে গেলে বিকেল ৫টা ২১মিনিটের সময় বিদ্যুৎ আসে। ফলে অফিস, দোকান-পাঠসহ বিভিন্ন কাজে র্দূভোগে পড়েন এবং অতিরিক্ত গরমে হিমসিম খেতে হয় উপজেলাবাসিকে।
এলাকাবাসি অভিযোগ করে বলেন, বিদ্যুৎ চলে গেলে স্থানীয় অভিযোগ কেন্দ্রে ফোন করলে তারা ফোন রিসিভ করেন না। মাঝে মধ্যে ফোন রিসিভ করলে মেইন লাইনের সমস্যা আছে বলে দায় সারার চেষ্টা করেন। তারা বলে না কখন বিদ্যুৎ আসবে। এলাকাবাসি দাবী করেন, বিদ্যুৎ সংক্রান্ত কোন কাজ করার জন্য সংযোগ বিছিন্ন থাকলে তা বিজ্ঞাপনের মাধ্যমে গ্রাহকদের পূর্বে জানিয়ে দিলে প্রয়োজনীয় কাজ সেরে ফেলতে পারবেন। কিন্ত পল্লী বিদ্যুৎ বিভাগ গ্রাহকদের কোন মূল্যায়ন না করে তাদের ইচ্ছে মত গ্রাহকদের সাথে র্দূব্যবহার করে যাচ্ছেন। এ দিকে র্দীঘ সময় বিদ্যুৎ না থাকায় স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের জন্য রাখা ফ্রীজের ঔষধ, প্রানি সম্পদ বিভাগের ফ্রীজে রাখা ভ্যাকসিন নষ্ট হওয়ার আশংকা থাকে। বাসা বাড়ীর ফ্রীজ ও কম্পিউটার এবং স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকা রোগীদের চরম বেহাল হতে হয়। এলাকাবাসি পল্লী বিদ্যুৎ বিভাগের উদাসীন না হয়ে যথাযথ ব্যবস্থা গ্রহনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করার দাবী করেছেন। @ গোলাম কবির

মোবাইল ফোনে পরিচয়। তার প্রেমের সর্ম্পক। আর এই সূত্রধরে বন্ধু’র বাড়িতে বেড়াতে এসে নির্মম নির্যাতনের শিকার হলেন এক নারী। ঘটনাটি ঘটেছে জেলার শিবগঞ্জ উপজেলার চককির্ত্তি এলাকায়। ি
নির্যাতনের শিকার ওই নারী জানায়, মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে গত ২৭ সেপ্টেম্বর বিকেলে চককির্ত্বি এলাকার মোঃ শফিকুলের ছেলে বন্ধু মোঃ রবিউলের বাড়ী বেড়াতে আসেন তিনি। এক পর্যায়ে ‘মোবাইল বন্ধু’সহ তার কয়েকজন বন্ধু ঐ দিনই সন্ধ্যায় তাকে নেশা জাতীয় দ্রব্য পান করিয়ে জোর করে নির্যাতনের চেষ্টা করে। এতে ঐ নারী রাজি না হওয়ায় তারা তাকে মারপিট করে মুখে বিষ ঢেলে হত্যার চেষ্টা করে। এক পর্যায়ে তাকে মৃত্য ভেবে মাইক্রো বাসে করে শিবগঞ্জ হাসপাতালের গেটে ফেলে রেখে পালিয়ে যায়। এসময় তার কাছে থাকা মোবইল ফোনটিও তারা নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে ভর্তির দুই দিন পর সোমবার তার জ্ঞান ফিরে। জ্ঞান ফেরার পর সে জানায়,তার বাড়ী রাজশাহী জেলার বাঘা উপজেলার মীরগঞ্জ এলাকায়। তবে এখন পর্যন্ত তার কোন আত্বীয় সজন এখানে কেউ আসেন নি।
শিবগঞ্জ হাসপাতালের আরএমও ডাঃ আজিজুল হক জানান,মেয়েটির অবস্থা খুবই খারাপ ছিল। তাকে সঠিক ভাবে চিকিৎসা দিয়ে সারিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমান জানান, মেয়েটির চিকিৎসা চলছে,আমরা খোঁজ খবর রাখছি সুস্থ হলে আইনি ব্যবস্থা নেয়া হবে।