১৪ অক্টোবর অনুষ্ঠিতব্য চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণার শেষ দিনে ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীককের প্রার্থী ও বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থীকে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অর্থদন্ড প্রদান করেছে।
শনিবার সন্ধ্যায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ধানের শীষের প্রার্থীকে ৩০ হাজার ও নৌকা প্রতীককের প্রার্থীকে ২০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হাসান, সাইফুল ইসলাম ও রুহুল আমীন দন্ড প্রদান করেন।
আদালত সূত্র জানায়, আচরণ বিধি লঙ্ঘন করে চর অনুপনগরে মটর সাইকেল শোভাযাত্রা ও চাঁপাইনবাবগঞ্জ শহরের বটতলা হাটে পথ সভার পরিবর্তে অতিরিক্ত মাইক ব্যাবহার করে জনসভা করার দায়ে বিএনপি দলীয় প্রার্থীকে ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এদিকে, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার চর মোহনপুর এলাকায় নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে মটর সাইকেল শোভাযাত্রা করার দায়ে নৌকা প্রতীককের প্রার্থীকে ২০ হাজা টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
২৩ সেপ্টেম্বর থেকে প্রচারণা শুরুর পর এই প্রথম কোন প্রার্থীকে অর্থদন্ড করা হলো।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১২-১০-১৯

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী এ্যাড. নজরুল ইসলামকে বিজয়ী করতে শুক্রবার মত বিনিময় সভা করেছে ছাত্রলীগ।
চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাব মিলনায়তনে ছাত্রলীগ সরকারি কলেজ, সদর উপজেলা ও পৌরসভা শাখার যৌথ উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, সহ সভাপতি রুহুল আমীন, দলীয় প্রার্থী এ্যাড. নজরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম শাহনেওয়াজ অপু, সাবেক সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম আতিক, জেলা আওয়ামী লীগের ত্রাণ সম্পাদক আবু সুফিয়ান, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসিরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফায়জার রহমান কনক, সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান আরমান, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. নাহিদ ইসলাম মুন, শ্রমিক লীগের আহবায়ক শহিদুল ইসলাম রানা, তাতী লীগের সদস্য সচিব আব্দুর রাকিব।
সভায় আগামী ১৪ অক্টোবর সদর উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে ছাত্রলীগের প্রতিটি স্তরের নেতাকর্মীকের একযোগে কাজ করার আহবান জানানো হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২০-০৯-১৯

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে আজ মনোনয়ন পত্র বাছাই করা হয়েছে। পুরুষ ও মহিলা মিলিয়ে ৩ ভাইস চেয়ারম্যানের মনোনয়ন বাতিল হয়েছে।
সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মনোনয়ন পত্র বাছাইয়ে উপস্থিত ছিলেন, জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান, সদর উপজেলা নির্বাচন অফিসার কাইসার রহমানসহ প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা।
বাছাইয়ে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিলকারী নৌকা প্রতিকের প্রার্থী এ্যাড নজরুল ইসলাম, ধানের শীষ প্রতিকের প্রার্থী তসিকুল ইসলাম তসি ও আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী জিয়াউর রহমান তোতার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ২ জন যুবলীগ নেতা শাহনেওয়াজ দুলাল ও বিএনপি নেতা নজরুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলেজ শিক্ষক দিলশাদ তাহমিনা বেগমের মনোয়ন পত্র বাতিল করা হয়।
নির্বাচন অফিস সূত্র জানিয়েছে, বাতিল হওয়া প্রার্থীরা আগামী তিন দিনের জেলা রির্টানিং কর্মকর্তার কাছে আপিল করতে পারবেন।
আগামী ১৪ অক্টোবর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৫-০৯-১৯

বৃস্পতিবার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে দলীয় নেতাকর্মী ও সর্মথকদের সঙ্গে নিয়ে তারা চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোতাওয়াক্কিল রহমানের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন।
এদিকে, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন, সদর উপজেলার বর্তমান ভাইস চেয়ারম্যান মাওলানা সোহরাব আলী, নাহিদ ইসলাম রাজন, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক লেলিন প্রামানিক, তসিকুল আলম, বিএনপি’র নেতা নজরুল ইসলাম, মুন্সি নজরুল ইসলাম, যুবলীগ নেতা মনির হোসেন বকুল, শাহনেওয়াজ কবির দুলাল।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন, মহিলালীগের নেত্রী শরিফা খাতুন বেবী, তাসলিমা খাতুন, সদর উপজেলা মহিলালীগের সভাপতি মাতুয়ারা বেগম, সদর উপজেলা মহিলালীগের সাধারণ সম্পাদক নাসরিন খাতুন, রজনী খাতুন, আমনুরা বুলন্দশাহ কলেজের সহকারী অধ্যাপক দিলশাদ তাহমিনা বেগম মিমি, বিএনপি নেত্রী শরিফা খাতুন ডেজী, নাজনীন নাহার।
শেষ দিনে সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলা নির্বাচন অফিসার মো. মোতাওয়াক্কিল রহমানের নিকট মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।
আগামী ১৪ অক্টোবর ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের ভোট গ্রহণ করা হবে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১২-০৯-১৯
আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠিতব্য চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে বৃহস্পতিবার মনোনয়ন পত্র গ্রহণ করা হয়েছে। বিকালে বিএনপির মনোনীত প্রার্থী ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বিএনপি’র সভাপতি তসিকুল ইসলাম তসি মনোনয়ন পত্র দাখিল করেছেন।
বিকালে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তসিকুল ইসলাম তসি শহরের পাঠানপাড়াস্থ দলীয় কার্যালয় সামনে থেকে মনোনয়ন পত্র দাখিলের জন্য বের হন। বিকাল ৪ট টার দিকে তিনি জেলা নির্বাচন অফিসার মোতায়াক্কিল রহমানের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন।
এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক আমিনুল ইসলাম মতি, পৌর বিএনপির সাধাপণ সম্পাদক এ্যাড. ময়েজ উদ্দিন, বিএনপি’র নেতা আব্দুল বারেক, জাহাঙ্গীর কবির, নজরুল ইসলাম, আ.ক.ম সহিদুল আলম বিশ্বাস পলাশ, আনোয়ার হোসেন।
পরে শহরের ফুড অফিস মোড়ে পাঠানপাড়াস্থ দলীয় কার্যালয় পাশে একটি হোটলে সমাবেশে মিলিত হন দলীয় নেতাকর্মীরা। সমাবেশ শেষে দোয়া অনুষ্ঠিত হয়।

আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠিতব্য চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে আজ মনোনয়ন পত্র গ্রহণ করা হচ্ছে। সকালে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. নজরুল ইসলাম মনোনয়ন পত্র দাখিল করেছেন।
বেলা ১১টার দিকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এ্যাড. নজরুল ইসলাম শহরের পাঠানপাড়াস্থ দলীয় কার্যালয় থেকে মনোনয়ন পত্র দাখিলের জন্য বের হন। বেলা সাড়ে ১১ টার দিকে তিনি জেলা নির্বাচন অফিসার মোতায়াক্কিল রহমানের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন। এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি জিয়াউর রহমান, সহ সভাপতি রুহুল আমীন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আজিজুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুল আলম, সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমান মিজান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান, সাবেক ছাত্রনেতা মেসবাহুল সাকের জ্যোতি, জেলা ছাত্রলীগ ও যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. গোলাম রাব্বানী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম, জেলা পরিষদ সদস্য রফিকুল ইসলাম, জেলা তাতী লীগের সদস্য সচিব আব্দুর রাকিব প্রমুখ।
পরে শহরের ফুড অফিস মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন দলীয় নেতাকর্মীরা।
জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রুহুল আমীন ও দলীয় প্রার্থী এ্যাড. নজরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা নুরুল ইসলাম, আব্দুল হাই, মিজানুর রহমান মিজান, শরিফুল ইসলাম, গোলাম শাহনেওয়াজ অপু, আবু সুফিয়ান, দানেশ আলী, মনিরুল ইসলাম টিয়া, ফায়জার রহমান কনক, মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাবুল হক বুলি, চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি মনিরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমানুল্লাহ বাবু, সদর উপজেলা যুবলীগের সভাপতি আসফুদৌল দোলা প্রমুখ। সমাবেশ শেষে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন, সদর উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আনোয়ারুল আজিম।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন আসন্ন সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি’র চেয়ারম্যান প্রার্থী তসিকুল ইসলাম তসি। বৃহস্পতিবার সকালে তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পদত্যাগ পত্র পেশ করেন। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলার চেয়ারম্যান মোখলেশুর রহমানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা।
এরআগে সদর উপজেলা বিএনপি’র সভাপতি তসিকুল ইসলাম তসিকে বিএনপি’র কেন্দ্রীয় কমিটি দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন প্রদান করেন। বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত মনোনয়ন পত্র ইতোমধ্যে বিএনপি নেতা তসির কাছে পৌছে গেছে।
উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাওয়ায় বিধি অনুসরণ করতে গিয়ে তাকে ঝিলিম ইউনিয়নের চেয়ারম্যানের পদ ছাড়তে হলো।
এদিকে দলীয় সূত্র জানিয়েছে, বিএনপি’র পক্ষ থেকে ভাইস চেয়ারম্যান পদে নজরুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে শরিফা খাতুন ডেজি প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠিতব্য দেশের ৭ টি উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ তাদের প্রার্থী ঘোষণা করেছে। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নৌকার মাঝি হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নজরুল ইসলাম।
শনিবার রাতে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এই সিদ্ধান্ত হয়েছে। গণভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
সভার সিদ্ধান্ত অনুযায়ী উপজেলায় যারা মনোনয়ন পেলেন: উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ নজরুল ইসলাম, ঝিনাইদহের কোর্টচাঁদপুরে শরিফুন্নেছা মিকি ও মহেশপুরে ময়জদ্দীন হামীদ, বরিশালের মেহেন্দীগঞ্জে মুনসুর আহমেদ, শেরপুরের সদর উপজেলায় রফিকুল ইসলাম, নেত্রকোণার আটপাড়ায় খায়রুল ইসলাম এবং চট্টগ্রামের সাতকানিয়ায় আবদুল মোতালেব।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন দৌড়ে ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মিজানুর রহমান, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান তোতা, জেলা পরিষদ সদস্য আব্দুল হাকিম।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৮-০৯-১৯

২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনের আগে চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনে জনগন সরাসরি ভোট দিয়েছিলেন ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে। মাঝে ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে কোন প্রতিদ্বন্দ্বিতা হয়নি। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে আব্দুল ওদুদ ১ লাখ ১২ হাজার ৮০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। আর দশ বছর পর তিনি পেয়েছেন ৮৫ হাজার ৯৩৮ ভোট। আবার এই দশ বছরের মধ্যে জামায়াত বিএনপি থেকে প্রায় ১৪/১৫ হাজার নেতাকর্মীকে দলে ভিড়িয়েছিলেন আব্দুল ওদুদ। এতো নেতাকর্মীর দলে যোগ দেয়ার পাশাপাশি বিপুল সংখ্যক নতুন ভোটার যুক্ত হবার পরেও দশ বছরে নৌকার ভোট কমেছে ২৬ হাজার ৮৬৪। এই বিপুল পরিমাণ ভোট কমে যাবার কারণ কি? তাই নিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর আসনে চলছে নানামূখি জল্পনা কল্পনা। তৃণমূলের নেতাকর্মীরা, প্রার্থীর অতিমাত্রায় আত্মবিশ্বাস, দলীয় কোন্দল, জামায়াত বিএনপি থেকে দলে আসাদের প্রাধন্য দেয়াসহ নবীন-প্রবীণদের সমন্বয়হীনতাকে দায়ি করলেও খোদ পরাজিত প্রার্থী দায়ি করছেন পুলিশের ভুমিকাকে।
র্দীঘ ৩৫ বছর আওয়ামী লীগের বেদখলে থাকা চাঁপাইনবাবগঞ্জ সদর আসনটি দখলে নেয়ার পর ১০ বছরের মাথায় আবারও বিএনপির ঘরে চলে যাওয়ার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে সভা করেছে দলটির নির্বাচন পরিচালনা কমিটি। দলীয় প্রার্থী আব্দুল ওদুদের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় দলীয় প্রার্থীসহ আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ্ব বক্তব্য রাখেন।
দলীয় সূত্র জানায়, সভায় দলীয় কোন্দল, নির্বাচন পরিচালনায় সমন্বয়হীনতা, পুরাতন আওয়ামী লীগ বনাম নতুন আওয়ামী লীগের মধ্যে মনোস্তাত্বিক দ্বন্দ্ব, ‘হাইব্রিড’দের অধিক গুরুত্ব দেয়াকে পরাজয়ের উল্লেখযোগ্য কারণ হিসেবে চিহ্নিত করেন নেতৃবৃন্দ্ব। তবে, নৌকার প্রার্থী ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ বলেন, ‘দলের মধ্যে কারো প্রতি আমার অভিযোগ নেই। আমরা নিরপেক্ষ নির্বাচন করেছি, ৮৬ হাজার ভোট পেয়েছি এটিই আমাদের বিজয়’। তিনি বলেন, ‘ নির্বাচনী প্রচার প্রচারণায় আমরা পিছিয়ে ছিলাম না। তবে, সরকারি দলের কর্মীরা একটু অলস হয়। আর ক্ষমতা পাব এমনটা মনে করে বিরোধী দলে থাকা কর্মীরা চাঙ্গা থাকে। সরকারি দলের হিসেবে আমাদের কর্মীদের একআধটু অলসা ছিল’।
তিনি জয়ী হতে না পারার পেছনে জামায়াতের ভোট ধানের শীষে চলে যাওয়ার কথা উল্লেখ করে বলেন, ‘এখানে আমরা তিন দল (আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত) ভোট করলে আমরাই জিততাম। কিন্তু তারা (বিএনপি-জামায়াত) ভোটের শেষ দিকে এক হয়ে যায়। তারা শেষের দিকে এক হয়ে যাওয়াতেই আমরা বেকায়দায় পড়ে যায়’। এর বাইরে পরাজয়ের মূল কারণ হিসেবে তিনি বলেন, ‘দলীয় নেতৃবৃন্দ্ব পরাজনের কারণ হিসেবে উন্নয়নের মূল্যায়ন না করা, দলের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা কিছু নেতাদের নৌকার বিপক্ষে কাজ করার কথা বললেও আমি মনে করি পরাজয়ের মূল কারণ পুলিশের অসহযোগিতা ও হয়রানী। পুলিশের দ্বারা নেতাকর্মীরা হয়রানী হলেও আমি পুলিশী হয়ারনী বন্ধ করতে ব্যার্থ হয়েছি’।
দলীয় সূত্র জানায়, ওই বৈঠকে প্রার্থী উপস্থিত থাকায় প্রার্থীর কর্মকান্ড নিয়ে অনেক নেতাই মন খুলে কথা বলতে পারেন নি। ওই সভায় উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন, ‘ সভায় আওয়ামী লীগের এক প্রবীণ নেতা হাইব্রীডদের ভোট নিয়ে কথা বলতে চাইলে সভার অন্য এক নেতা ‘একথা আগে বলেননি কেন’ বলে তাকে থামিয়ে দেন’। ওই নেতা বলেন, ‘নির্বাচনে খোদ প্রার্থী জয়ের ব্যাপারে অতিমাত্রায় আত্মবিশ্বাস নিয়ে ‘গাছাড়াভাবে’ নির্বাচন করেছেন। নির্বাচনী খরচ নিয়ে পুরো নির্বাচনী এলাকার নেতাদের মধ্যে ছিল অসন্তোষ’। ওই সূত্র জানায়, নির্বাচনের দিন ১৫০ কেন্দ্রের প্রতিটিতে বরাদ্দ দেয়া ৮ হাজার টাকা নিয়ে মাঠের নেতারা এজেন্ট ও রিক্সা খরচ মেটাতেই হীমসীম খান।
এদিকে, ২০০৮ আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর আব্দুল ওদুদ স্থানীয় বিএনপি জামায়াতের বিপুল সংখ্যক নেতাকর্মীকে দলে যোগদান করান। আব্দুল ওদুদের নেতৃত্বে অন্তত পাঁচটি বড় যোগদান অনুষ্ঠান হয়েছে। শহীদ সাটু হলে দু’টি, শিল্পকলা একাডেমিতে একটি এবং অপর দু’টি রানিহাটি মুক্ত মঞ্চে ও বারঘরিয়া দৃষ্টি নন্দন পার্কে। স্থানীয় গণমাধ্যমগুলোর খবর অনুযায়ী এর সংখ্যা প্রায় ১৪/১৫ হাজার। যোগদানকারীদের মধ্যে উল্লেখ্য যোগ্য হচ্ছেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান জামায়াত মাওলানা সোহরাব আলী, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর মিজানুর রহমান, বারঘরিয়া ইউপি চেয়ারম্যান আবুল খায়ের, জামায়াত নেতা তরিকুল ইসলাম সিদ্দীকি নয়ন, জুলমাত আলী, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র বিএনপি নেতা সাইদুর রহমান, বিএনপি নেতা মাসিদুল হক মাসুদ, খসরু মিয়া, আলমগীর কবির, এজাবুল হক বুলি, কবির মেম্বার প্রমুখ। সর্বশেষ নির্বাচনের আগমূর্হুতে যোগ দেন, বিএনপি নেতা রফিকুল ইসলাম রফিক। এদিকে, বিপুল সংখ্যাক বিএনপি জামায়াতের নেতাকর্মীর দলে যোগদানের বাইরে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৩ ও ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তসিকুল ইসলাম তসি ও দুলাল আলী বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার পরেও নৌকা প্রতিকের পথসভায় যোগদিয়ে বক্তব্য রেখে নৌকার জন্য ভোট চেয়েছেন।
আওয়ামী লীগে এতো বিশাল পরিমাণ বিএনপি জামায়াতের নেতাকর্মী যুক্ত হবার পরও ফলাফল কাংখিত নয় কেন পৌর আওয়ামী লীগের একনেতাকে এমন প্রশ্ন করা হলে তিনি পাল্টা প্রশ্ন করে বলেন, ‘তাইতো ভাই, এতো ভোট গেল কোথায়?’।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৭-০১-১৯

চাঁপাইনবাবগঞ্জে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের উপকরণ কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে আসনভিত্তিক সহকারী রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে উপকরণ বুঝে নেন প্রিজাইডিং কর্মকর্তারা। পরে তারা নিজস্বা যানবাহনে কেন্দ্রে চলে যান।
দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা চত্বরে প্রিজাইডিং অফিসারের হাতে নির্বাচনী উপকরণ তুলে দেন সহকারী রিটার্নিং অফিসার ও সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাচন অফিসার কায়ছার মোহাম্মদ, নির্বাহী ম্যাজিষ্ট্রেট খাদিজা জেগম, তাহমিনা আফরোজ ভূঁইয়াসহ সংশ্লিষ্টরা।
চাঁপাইনবাবগঞ্জ জেলার ৩টি সংসদীয় আসনে মোট ১১ লক্ষ ৭৫ হাজার ৭’শ ৬৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে সদর আসনে ভোটার ৩ লক্ষ ৮২ হাজার ৫’শ ৮০জন। চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে মোট ভোটার ৪ লক্ষ ১৬ হাজার ১’শ ৩২ জন। চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট) আসনে মোট ভোটার ৩ লক্ষ ৭৭ হাজার ৯১জন। গোমস্তাপুরে মোট ভোটার ১ লক্ষ ৯৬ হাজার ২’শ ৯৮ জন। ভোলাহাটে মোট ভোটার ৭৪ হাজার ১’শ ৯৬ জন এবং নাচোলে মোট ভোটার ভোটার ১ লক্ষ ৬ হাজার ৫’শ ৫৭ জন।
জেলার ভোটার ও সাধারণ মানুষের নিরাপত্তার সকল ব্যবস্থা নেয়া হয়েছে। নিরাপত্তার দায়িত্বে রয়েছেন সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
জেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, চাঁপাইনবাবঞ্জের ৩টি সংসদীয় আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৪’শ ৬৭টি। এর মধ্যে সদর আসনে ১’শ ৫০টি, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে ১’শ ৫৮টি এবং চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট) আসনে ১’শ ৫৯টি। তবে একটি সুত্রে জানা গেছে, জেলায় অধিক গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা প্রায় শতাধিক। জেলায় ৪’শ ৬৭ জন প্রিজাইডিং অফিসারের নেতৃত্বে ভোট গ্রহণ করবেন ২ হাজার ৩’শ ৩৪জন সহকারী প্রিজাইডিং অফিসার।
এদিকে চাঁপাইনবাবগঞ্জের বিস্তীর্ণ চরাঞ্চলের কেন্দ্রগুলোতে বিশেষ নিরাপত্তা নেয়া হয়েছে। ওইসব কেন্দ্রে যাতে কোনরকম গোলযোগ না হয়, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হবে।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে এবার ৪৬৭ টি কেন্দ্রে ভোটগ্রহন করা হবে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৯-১২-১৮

চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের আওয়ামী লীগ দলীয় প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ বলেছেন, সারাদেশে নৌকার জোয়ার উঠেছে, ৩০ তারিখ নৌকা বিজয়ী হবে। যারা বলছে, জোর করে ভোট নেয়া হবে তাদেরকে চ্যালেঞ্জ করছির। উন্মুক্ত ভোটের ব্যবস্থা করে দিবো। আপনাদের চেয়ে দ্বিগুণ ভোটে বিজয়ী হবো। বৃহস্পতিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা পার্কে নৌকা প্রতিকের প্রধান নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।
আব্দুল ওদুদ বলেন, ‘ আমি কি করেছি, না করেছি আপনারা সবই জানেন। আমি ভোটারদের মান সম্মান দিয়েছি। মর্যাদা দিয়েছি। কারো সঙ্গে খারাপ ব্যবহার করিনি। ভবিষ্যতেও খারাপ ব্যবহার করবো না। ২০০৮ সালের নির্বাচনে আপনাদের কথা দিয়েছিলাম। নির্বাচিত হলে উন্নয়ন করবো। উন্নয়ন করেছি। আমাদের পরিকল্পনা আছে। আমরা নবাবগঞ্জকে বদলে দিবো’।
তিনি বিএনপি জামায়াতের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা এখনও ভুলপথে আছেন, এখনও সময় আছে। নৌকার সঙ্গে আসুন। আমি কথা দিচ্ছি, বিপদে আপদে আপনাদের সঙ্গে থাকবো। সমস্যার সমাধান করবো’।
তিনি জামায়াত নেতা নূরুল ইসলাম বুলবুলের প্রতিক আপেল প্রসঙ্গে বলেন, ‘ এই আপেল বিদেশ থেকে আসে। আপেলে ফরমালিন থাকে। ফরমালিনযুক্ত আপেল খেলে মানুষের অসুখ হয়, ক্যান্সারে আক্রান্ত হয়। এই আপেল যদি চাঁপাইনবাবগঞ্জবাসী খায় তাহলে উন্নয়ন ব্যাহত হবে। উন্নয়ন হবে না’।
হারুন পাপিয়া প্রসঙ্গে বলেন, ‘ আমার ভাই ভাবি বলছেন, আর দু’দিন পরেই নাকি তারা ক্ষমতায় চলে আসবেন। আর ক্ষমতায় এসে নাকি তারা আপনাদের (নেতাকর্মীদের) ঠ্যাং (পা) ভেঙ্গে দিবেন। সবাইকে দেখে নিবেন’। তিনি বলেন, ‘যারা ভয়ভীতি দেখাতে চায়, সবাইকে দেখে নিতে চায়। তাদেরকে জনগন কখনো ভোট দিতে পারে না’।
তিনি তার উন্নয়ন পরিকল্পনার মধ্যে আগামী দু’ মাসের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ থেকে আন্তনগর ট্রেন চালু করা, ১ বছরের মধ্যে মেডিক্যাল কলেজ নির্মাণ করা ও আধুনিক শ্মশান নির্মাণ করার কথা উল্লেখ করেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মইনুদ্দীন মন্ডল, সহ সভাপতি রুহুল আমীন, চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, আওয়ামী লীগ নেতা এরফান আলী, সদ্য আওয়ামী লীগে যোগ দেয়া বিএনপি নেতা রফিকুল ইসলাম, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাহজাহান আলী, জাসদ নেতা মনিরুজ্জামান মনির, আওয়ামী লীগ নেতা মনিম উদ দৌলা চৌধুরী, প্রকৌশলী মাহতাব উদ্দীন, বাবুল কুমার ঘোষ প্রমুখ।
জনসভায় জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ্ব উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৭-১২-১৮

একদাশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের মাত্র ১ বছর আগে চাঁপাইনবাবগঞ্জের ৩ টি সংসদীয় আসনে ভোটার তালিকায় যুক্ত হয়েছেন ৪০ হাজার ৯২৭ জন। তিনটি আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া এই নির্বাচনে ফলাফল নির্ধারণে গুরুত্বপুর্ণ ভুমিকা রাখবেন বলে ধারণা করা হচ্ছে। তরুণ ভোটাররাও বেছে শুনে ভোট দিবেন বলে জানিয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন অফিস সূত্র জানিয়েছে, ভোটার তালিকা হালনাগাদের লক্ষে সর্বশেষ ২০১৭ সালে তথ্য সংগ্রহ ও নিবন্ধন কার্যক্রম পরিচালনা করা হয়। ওই বছরের ২৫ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত তথ্য সংগ্রহ করা হয়। আর নিবন্ধন প্রক্রিয়া শেষ হয় সেপ্টেম্বর মাসের মধ্যে। এতে চাঁপাইনবাবগঞ্জ- ৩ আসনের চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় নতুন ভোটার নিবন্ধন হয়, ১৩ হাজার ৯৯৫ জন। এরমধ্যে পুরুষ ৬ হাজার ৪৩৪ জন এবং মহিলা ৭৫৬১ জন। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নাচোল উপজেলায় ৩ হাজার ৮৭৫ জন। এরমধ্যে পুরুষ ১ হাজার ৮৮৬ জন মহিলা ১ হাজার ৯৮৯ জন। গোমস্তাপুর উপজেলায় ৬ হাজার ৪৪০ জন। এরমধ্যে পুরুষ ৩ হাজার ৯৯ জন এবং মহিলা ৩ হাজার ৩৪১ জন। ভোলাহাট উপজেলায় ২ হাজার ১৫২ জন। এরমধ্যে পুরুষ ৮৬৯ জন এবং মহিলা ১ হাজার ২৮৩ জন। চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের শিবগঞ্জ উপজেলায় হয়েছেন, ১৪ হাজার ৪৬৫ জন। এরমধ্যে পুরুষ ৭ হাজার ২০০ জন এবং মহিলা ৭ হাজার ২৬৫ জন।
নতুন এই ভোটারদের মধ্যে পুরুষের চেয়ে ১ হাজার ৯৫১ জন মহিলা ভোটার বেশি রয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনে মোট ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার তালিকায় থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে ৭ জন প্রার্থী। এরমধ্যে চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনে আওয়ামী লীগের ডা. সামিল উদ্দীন আহম্মেদ শিমুল, বিএনপি’র অধ্যাপক শাহজাহান মিয়া। চাঁপাইনবাবগঞ্জ-২ নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট আসনে আওয়ামী লীগের জিয়াউর রহমান ও বিএনপি আমিনুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনে আওয়ামী লীগের আব্দুল ওদুদ, বিএনপি’র হারুনুর রশিদ এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণ শাখার আমীর নূরুল ইসলাম বুলবুল।
প্রার্থীদের নির্বাচনী তৎপরতা ও প্রচার প্রচারণায় এই ৭ প্রার্থীর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। সাংগঠনিক অবস্থান ও আগের নির্বাচনের পরিসংখ্যানও তীব্র প্রতিদ্বন্দ্বিতার ধারণা দিচ্ছে।
নির্বাচনী এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানাগেছে, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে বিএনপি জামায়াতের ভোট ব্যাংকের সূত্রধরে বিএনপি প্রার্থী শক্তিশালী অবস্থান থাকলেও তরুন প্রার্থী আর সাংগঠনিক অবস্থার বিচারে আওয়ামী লীগের প্রার্থীও বেশ ভাল অবস্থানে রয়েছে। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর মধ্যে আগের মতই লড়াই হবে হাড্ডাহাড্ডি। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপি জামায়াতের ভোট যোগ করলে আওয়ামী লীগের অবস্থা নাজুক হবার সম্ভাবনা ছিল। কিন্তু বিএনপি জামায়াত পৃথক পৃথকভাবে নির্বাচনী দৌড়ে থাকায় আওয়ামী লীগ সুবিধাজনক অবস্থায় রয়েছে। এখানে তিন দলের প্রার্থীর মধ্যে লড়াই হবে ‘সেয়ানে-সেয়ানে’।
নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি এবং সদর স্বতন্ত্র প্রার্থী হিসেবে জামায়াত নেতার অংশ গ্রহণে যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে তাতে নতুন ভোটার অর্থাৎ তরুণ প্রজন্মের ভোট ফলাফল নির্ধারণে গুরুত্বপুর্ণ ভুমিকা রাখবেন।
চাঁপাইনবাবগঞ্জ শহরের পাঠানপাড়ার ইমন বলেন, ‘ তরুণদের সঙ্গে যারা মিলেমিশে কাজ করতে পারবেন, যারা তরুণদের চাওয়া পাওয়াটা বুঝতে পারবেন পাশাপাশি তথ্য প্রযুক্তির বিকাশে ভুমিকা রাখতে পারবেন তাদেরকেই আমি আমার ভোটটি দিবো’। একই এলাকার নতুন ভোটার খাদিজা খাতুন বলেন, ‘ জাতীয় নির্বাচন গুরুত্বপূর্ণ। এর সঙ্গে সুশাসন, জবাবদিহিতা জড়িয়ে রয়েছে। যারা ভাল কাজ করবেন। যাদের মাধ্যমে আমরা শান্তিতে থাকতে পারবো। তাদেরকেই বেছে শুনে ভোট প্রয়োগ করবো’।
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আজাইপুর গ্রামের তাজকেরা খাতুন বলেন, ‘ নতুন ভোটার হয়েছি। জীবনের প্রথম ভোট দিবো। তাই অনুভূতিটায় ভিন্ন। যারা দেশের উন্নয়ন করতে পারবে। দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবেন আমি তাদেরকেই নির্বাচিত করবো’।
চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী আব্দুস সালাম বলেন, ‘প্রগতির পথ ধরে দেশ এগিয়ে যাচ্ছে। আর আমাদের দেশটায় সাম্প্রদায়িক সম্প্রীতির একটি ঐতিহ্য রয়েছে। তাই আমি সাম্প্রদায়িক কোন লোকের পক্ষে সিদ্ধান্ত দিবো না’।
এদিকে, গতবছরের ভোটার তালিকা হালনাগাদ কার্যাক্রমে ৪০ হাজার ৯২৭ জন যুক্ত হাবার আগে ২০১৪ সাল থেকে ১৬ সাল পর্যন্ত নতুন ভোটার যুক্ত হয়েছে আরো ৯৫ হাজার ৪৫১ জন। ২০১৪ সালের জাতীয় নির্বাচনের পর এসব ভোটার স্থানীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করলেও তারাও জাতীয় নির্বাচনের প্রথম ভোটার। সেই হিসেবে ২০১৪ সালের পর চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে ভোটার বেড়েছে ১ লাখ ৩৬ হাজার ৩৮৫ জন।

প্রচার প্রচারনা শেষ হচ্ছে আগামী শুক্রবার, তাই শেষ সময়ে সবদলের প্রচারনা যেত তুঙ্গে। নিজেরে সর্বচ্চো শক্তি মাঠে নামিয়ে প্রচারনা চালাচ্ছেন প্রার্থীরা, অনেকটা নাওয়া খাওয়া ভুলে সকাল থেকে রাত অবধি ভোটারদের কাছে ছুটছেন তারা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নির্বাচনী জনসভা করেছে উপজেলা আওয়ামীলীগ।
বৃহস্পতিবার সকালে উপজেলার রহনপুর ইউসুফ আলী সরকারী কলেজ মাঠে উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহজাহান আনসারীর সভাপতিত্বে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নৌকার প্রার্থী ও সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান, রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান আলহ্াজ্ব মোহাম্মদ আলী সরকার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গোমস্তাপুর উপজেলা
আওয়ামী লীগের সাবেক সভাপতি হুমায়ুন রেজা, গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ডাঃ আশরাফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামিন, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নাচোল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের, ভোলাহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা ডাক্তার আশরাফুল হক চুনু, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার আনোয়ারুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য হালিমা খাতুন, চাঁপাইনবাবগঞ্জ মহিলা সংরতি আসনের সাবেক সংসদ সদস্য শওকত আরা।
সভায় বক্তারা ৩০ ডিসেম্বর সারাদিন উন্নয়নর প্রতীক নৌকায় ভোট দেওয়ার আহবান জানান।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক গোমস্তাপুর/ ২৭-১২-১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নৌকার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে নাচোল পৌরসভা ও ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজনে নৌকার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
নাচোল উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সামসুল আলমের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় প্রধান বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মুহা: গোলাম মোস্তফা বিশ্বাস, নৌকার প্রার্থী জিয়াউর রহমান, সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শওকতারা, ভোলাহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জি:এনামুল হক, সাধারণ সম্পাদক ডা: আশরাফুল হক চুনু, গোমস্তাপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ডাক্তার আশরাফুল ইসলাম, নাচোল পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আবদুর রশিদ খান ঝালু, গোমস্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খুরশেদ আলম বাচ্চু, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মোস্তফা ফিটু, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হালিমা খাতুন, নাচোল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নঈম মুন্নি, কসবা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান,। অনুষ্ঠানটি সঞ্চলানা করেন নাচোল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কাদের।
নির্বাচনী জনসভায় মুহা. জিয়াউর রহমান সব ভেদাভেদ ভুলে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান। তিনি বলেন, নৌকাই হচ্ছে উন্নয়নের প্রতীক, শান্তির প্রতীক। আর দেশের শান্তি ও উন্নয়ন বজায় রাখতে হলে আবারো নৌকাকে বিজয়ী করতে হবে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক নাচোল/ ২৭-১২-১৮

চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের স্বতন্ত্র প্রার্থী জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণ শাখার আমীর নুরুল ইসলাম বুলবুল নির্বাচনের মাত্র তিন দিন আগে তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আঙ্গারিয়াপাড়ার নিজ বাড়িতে তিনি ইশতেহার ঘোষণা করেন।
তিনি তার নির্বাচনী ইশতেহার সদর আসনের সকল কাঁচা রাস্তা পাকা চাঁপাইনবাবগঞ্জে গ্যাসলাইন সংযোগ ঢাকা পর্যন্ত আন্তনগর ট্রেন চালুসহ ২৫ দফার ইশতেহাওে সন্ত্রাস, মাদক ও দুর্নীতিমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়ার পাশাপাশি নানমূখি উন্নয়নের কথা তুলে ধরেন। পাশাপাশি আদিবাসী বা সংখ্যালুঘুদের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলেন তিনি। নির্বাচনী ইশতেহার ঘোষাণা সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম।
জোটের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহণ করছেন ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম বুলবুল।

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের ৫৪টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ও অতিরিক্ত ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে বিএনপি। এসব কেন্দ্রে ভোট জালিয়াতিসহ কেন্দ্র দখলের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ধানের শীষ প্রার্থী অধ্যাপক শাহজাহান মিঞা। বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ প্রেসকাবে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেন, মনাকষা, বিনোদপুর ও দূলর্ভপুর ইউনিয়নের ২১টি কেন্দ্র অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এছাড়াও এই তিন ইউনিয়নের কেন্দ্রগুলোর ব্যালট বাক্স ছিনতাই ও নির্বাচনের ফলাফল পাল্টে দেয়ার চেষ্টার করা হবে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন। সম্মেলনে আরো তিনি উল্লেখ করেন, ভোটের মাঠে বিএনপির নেতাকর্মীরা নির্বিঘেœ কাজ করতে পারেনি। তাদের উপর হামলা-মামলাসহ নানানভাবে নির্যাতন ও হয়রানী করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির জেলা সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু, শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল আলম রশিদসহ অন্যরা।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৬-১২-১৮

৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নিবাচন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ শহরে নৌকার প্রতীকের প্রচারনায় মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জেলা আওয়ামী লীগের কার্যালয় হতে নৌকা সমর্থক গোষ্ঠী ব্যানারে যুব লীগ নেতা নিয়ামুল হক ও ব্যবসায়ী লালচাঁন এর নেতৃত্বে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে বঙ্গবন্ধ চত্বরে এসে পথ সভায় মিলিত হয়। পথসভায় বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ পৌর যুবলীগের সভাপতি রাকিবুল ইসলাম বিরু, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত খাদিজাতুল কোবরা, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মারুফ আহমেদ শাওন, ইমতিয়াজ মাসরুর কুইক, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি কৌশিক আহমেদ, নবাবগঞ্জ সরকারি কলেজ শাখার সভাপতি ওযালিদ হোসেন গালিব, সাবেক পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক কারমাল শেখ প্রমুখ। পথ সভায় বক্তারা ৩০ ডিসেম্বর সারাদিন উন্নয়নর প্রতীক নৌকায় ভোট দেওয়ার আহবান জানান।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৬-১২-১৮
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৬-১২-১৮
চাঁপাইনবাবগঞ্জ সদর আসনে বিএনপির প্রার্থী হারুনুর রশিদ চাঁপাইনবাবগঞ্জের উন্নয়নে নিজ পরিকল্পনার কথা জানিয়েছেন।মঙ্গলবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরপার্কে নির্বাচনী জনসভায় তিনি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি,যোগাযোগ, শিল্প খাতওয়ারি ২১টি রুপরেখার কথা তুলে ধরেন। নির্বাচিত হলে এই আলোকেই তার কাজ করবেন বলেও ঘোষনা দেন।
সদর উপজেলা বিএনপির সভাপতি তসিকুল ইসলামের সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য দেন, বিএনপি নেত্রী সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মতি, পৌর বিএনপি’র সভাপতি এ্যাড. রবিউল হক দোলন, সাধারণ সম্পাদক এ্যাড. ময়েজ উদ্দীন, বিএনপি নেতা শামসুল হক, নির্বাচন পরিচালনার প্রচার কমিটির আহবায়ক বিএনপি নেতা আব্দুল বারেক, গোবরাতলা ইউনিয়ান পরিষদের প্যানেল চেয়ারম্যান তাসেম আলী, বিএনপি’র নেতা শাহিদুল আলম পলাশ, নজরুল ইসলাম, ফারুক আহমেদ, জেলা ছাত্র দলের সভাপতি সারোয়ার জাহান।
সভায় আওয়ামীলীগ প্রার্থী আব্দুল ওদুদ ও স্বতন্ত্র প্রার্থী জামায়াত নেতা নুরুল ইসলাম বুলবুলের বিভিন্ন বিষয়ে সমালোচনা করেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক শিবগঞ্জ/ ২৫-১২-১৮
এই সময় তারা ধানের শীষ প্রতিকে ভোট দেওয়ার আহ্বান জানান
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৫-১২-১৮
প্রচার প্রচারনা শেষ হচ্ছে আগামী শুক্রবার, তাই শেষ সময়ে সবদলের প্রচারনা যেত তুঙ্গে। নিজেরে সর্বচ্চো শক্তি মাঠে নামিয়ে প্রচারনা চালাচ্ছেন প্রার্থীরা, অনেকটা নাওয়া খাওয়া ভুলে সকাল থেকে রাত অবধি ভোটারদের কাছে ছুটছেন তারা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে আওয়ামী লীগের পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে প্রচারনা চালান আওয়ামীলীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য আব্দুল ওদুদ। এই সময় তিনি উন্নয়নের ধারাবাহিকতা রায় আবারো নৌকায় ভোট দেওয়ার আহবান জানান।
বিকালে সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে স্থানীয় স্কুল মাঠে কর্মী সমাবেশ আরো বক্তব্য রাখেন শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. আব্দুস সালাম, থানা আওয়ামী লীগের সদস্য রশিদ মাষ্টার,জেলা পরিষদের সদস্য রফিকুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিয়াউর রহমান তোতা, আওয়ামী লীগ নেতা বাবুল কুমার ঘোষ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক লেলিন প্রমানিক। অনুষ্ঠিত হয়।
সভায় শাহজাহানপুর ইউনিয়নে শতশত মানুষের উপস্থিতিতে ওদুদ এমপি আসন্ন নির্বাচনে চরঅঞ্চলের জীবনমান উন্নয়নে আবারো নৌকা প্রতীকে ভোট দেবার আহবান জানান।