পদ্মার পানিতে ডুবে শিশুর মৃত্যু



চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর পানিতে ডুবে শামীম নামের পৌনে ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার জেলার সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের বাগানপাড়া গ্রামে পদ্মার শাখার মরা নদীর পানিতে ডুবে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু শামীম ওই গ্রামের তোফাজ্জুল হোসেনের ছেলে।
দেবীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান জানান, বিকেলে পরিবারের সবার অজান্তে বাড়ির পাশেই মরা নদীতে নেমে ডুবে যায় শিশু শামীম। পরে মৃত অবস্থায় তাকে ভাসতে দেখে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে। এঘটনায় পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

উল্লেখ, চলতি বছরের ২৮ আগস্ট মরা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তিন পরিবারের ৫ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১০ অক্টোবর ২০২৬