চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে শিশুসহ ২ জনের মৃত্যু



চাঁপাইনবাবগঞ্জের নাচোল ও শিবগঞ্জ উপজেলায় পানিতে ডুবে এক শিশুসহ ২জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে 
শিবগঞ্জে কানসাট ব্রিজ সংলগ্ন পাগলা নদীতে ও  নাচোল উপজেলার কাঁটাপুকুর গ্রামের এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই জন হলো, শিবগঞ্জ উপজেলার ৬ নং ওয়ার্ডের শ্যামপুর টিকোশ গ্রামের মৃত আনারুল ইসলামের ছেলে শামিম (২২) ও নাচোল কাঁটাপুকুর গ্রামের মোঃ ইউসুফ আলীর ৫ বছর বয়সী মেয়ে জামিলা।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান জানান, কানসাট ব্রিজ সংলগ্ন পাগলা নদীতে বন্ধুদের সঙ্গে নদীতে সাঁতার শিখতে নেমে পানির নিচে তলিয়ে যান শামিম। খবর পেয়ে রাজশাহী থেকে একটি ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে নদী থেকে শামিমের মরদেহ উদ্ধার করে। 

অপরদিকে নাচোল থানার ওসি শুকমল চন্দ্র দেবনাথ জানান, দুপুরে পরিবারের অজান্তে শিশু জামিলা বাড়ির পাশে পুকুরে পড়ে ডুবে যায় । পরে শিশুকে পানিতে ভাসতে দেখে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২০ আগষ্ট ২০২৬