চাঁপাইনবাবগঞ্জ- ৮৮ এর বন্ধু মিলনমেলা অনুষ্ঠিত



চাঁপাইনবাবগঞ্জ-৮৮, সবাই মিলে হাসিখুশি এই শ্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ- ৮৮ এর বন্ধু মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। 
চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজে শুক্রবার দিনভর নানান আয়োজনে মেতে উঠেন চাঁপাইনবাবগঞ্জের বিভিন্নপ্রান্তের এসএসসি ১৯৮৮ ব্যাচের বন্ধুরা। 
বন্ধু মিলনমেলা উপলক্ষে সকালে সরকারি কলেজ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। পরে কলেজ মিলনায়তনে চাঁপাইনবাবগঞ্জ- ৮৮ এর সমন্বয়ক শহীদুল হুদা অলকের সভাপতিত্বে আলোচনায় চাঁপাইনবাবগঞ্জ- ৮৮ ধারণাপত্র উপস্থাপন করেন আসরাফুল আম্বিয়া সাগর ও রোকসানা আহমেদ হীরা। আলোচনা ও স্মৃতিচারণায় অংশ নেন জহুরুল হক বিপ্লব, আক্তারুজ্জামান মনি, প্রকৌশলী নজরুল ইসলাম, মইনুদ্দিন খান রোকন, সৈয়দ মো. সাঈদসহ অন্যান্যরা। এসময় কয়েকজন কবিতা আবৃতি ও কৌতুক পরিবেশন করেন।
বিকেলে আনিনুল হক আবিরের উপস্থাপনায় অনুষ্ঠিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান জাতীয় পর্যায়ের শিল্পী বাবুল রেজা, রাজশাহী বেতারের শিল্পীসহ স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করেন।
পরে একই স্থানে র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
বন্ধু মিলনমেলায় মিলিত এসএসসি ৮৮ বন্ধুরা তাদের শৈশব কৈশোরের নানান স্মৃতিতে হারিয়ে যান। 

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৭ মার্চ ২০২৬