গোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু



চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তৈজুল ইসলাম (৫৮) নামে একব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার বিকেলে গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের রাহোগ্রামে ওই বৃদ্ধের নিজবাড়িতে এই ঘটনা ঘটে। তিনি রইস উদ্দিনের ছেলে। 
গোমস্তাপুর থানার ওসি ওয়াদুদ আলম বলেন, নিজ বাড়িতে অসতর্কতা বসত বিদ্যুতায়িত হন তৈজুল ইসলাম। পরে তার পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২১ সেপ্টেম্বর ২০২৫