চাঁপাইনবাবগঞ্জে মাদকের উৎপাত বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন



চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার চাঁন্দলাই জোড়বাগান বস্তিতে মাদকের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে এলাকাবাসী। 
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তার। 
মানববন্ধনের আয়োজন করে স্থানীয় এলাকাবাসী ও যুবসমাজ। মানববন্ধনে একাত্মতা জানিয়ে অংশ নিন অবসরপ্রাপ্ত সামরিক বাহিনী কল্যাণ সংস্থার সদস্যরা। 
 ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত সেনা সদস্য আলহাজ্ব সায়েদুজ্জামান, স্থানীয় বাসিন্দা ও সাংবাদিক মেহেদি হাসান, সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার বাহার আলী,  সাবেক ওয়ারেন্ট অফিসার জিয়াউর রহমান । 
এছাড়াও এলাকাবাসীর সাথে একাত্মতা ঘোষণা করে বক্তব্য দেন, বিএনপি নেতা শওকত আলী ও ইউসুফ আলী লাভলু, যুবদল নেতা সাগর। 
মানববন্ধনে বক্তারা বলেন, মাদক শুধু একজনকে নয়, পুরো পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। সন্ত্রাসের কারণে মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। তাই মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা এখন সময়ের দাবি। আমরা চাই একটি নিরাপদ, শান্তিপূর্ণ সমাজ। যেখানে মাদক ও সন্ত্রাসের কোনো স্থান থাকবে না।
এলাকাবাসী প্রশাসনের প্রতি দাবি জানিয়ে বলেন, চাঁন্দলাই জোড়বাগান এলাকায় 
দ্রুত মাদক ব্যবসায়ী-সেবনকারী ও সন্ত্রাসীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৪ সেপ্টেম্বর ২০২৫