চাঁপাইনবাবগঞ্জে কারিগরির শিক্ষার্থীদের ‘লাল অঙ্গীকার’ কর্মসূচি পালন
বিএসসি ডিগ্রিধারীদের ৩ দফা দাবির প্রতিবাদ এবং কারিগরি ছাত্র আন্দোলনের উত্থাপিত ৬ দফা দাবি পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে ‘লাল অঙ্গীকার’ কর্মসূচি পালন করেছে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে কারিগরি ছাত্র আন্দোলন ব্যানারে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।পরে মিছিলটি চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের বারোঘরিয়ায় রাইফেল চত্বর এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
কর্মসূচিতে জানানো হয়, শিক্ষাব্যবস্থা ধ্বংস ও প্রকৌশল কর্মক্ষেত্র কুক্ষিগত করে রাষ্ট্রকে একপ্রকার জিম্মি করেছে ফেলেছে বিএসসি ডিগ্রিধারীরা। তারা নিজেদের পক্ষে সাফাই গেয়ে সরকারের কাছে অযৌক্তিক ৩ দফা দাবি উত্থাপন করেছেন। তারা বিএসসি ডিগ্রিধারীদের উত্থাপিত ৩ দফা দাবির প্রতিবাদ জানানোর পাশাপাশি কুশ পুত্তলিকা দাহ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাবেক আহ্বায়ক মো.আব্দুর রাহিম, চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার ডিপার্টমেন্টের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী মো. রিপন আহমেদ, মাসুম বিল্লাহ, ষষ্ঠ সেমিস্টারের ইলেকট্রিক ডিপার্টমেন্টের শিক্ষার্থী সজিব, রিফাত।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৬ সেপ্টেম্বর ২০২৫

