• প্রচ্ছদ
  • সকল সংবাদ
  • জেলার বাইরে
  • খেলা
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • মুক্তাঙ্গন
  • জন্মমৃত্যু
  • দিনের ছবি
  • শিবগঞ্জ
  • গোমস্তাপুর
  • নাচোল
  • ভোলাহাট
  • বিজ্ঞাপন
চাঁপাইনবাবগঞ্জ শহরের আলীনগর রেলবাগানের একটি বাড়ি থেকে সোনিয়া খাতুন (১০) নামে এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোনিয়া আলীনগর রেলবাগানের জাহাঙ্গিরের মেয়ে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার এস আই লুৎফর রহমান জানান বুধবার বিকেলে পুলিশ খবর পেয়ে আলীনগর রেলবাগানের জাহাঙ্গিরের বাড়ি থেকে ঝুলন- অবস'ায় তার মেয়ে সোনিয়ার মৃতদেহ উদ্ধার করে। স'ানীয়দের বরাত দিয়ে এস আই লুৎফর আরো জানান কিছুটা ভারসাম্যহীন সোনিয়াকে বাড়িতে রেখে তার বাবা ও মা দুইজনই তবলিকে যায়।
এরপর আজ বিকেল সাড়ে ৪ টার দিকে স'ানীয়রা ঘরের তীরে সাথে ওরনা পেচানো অবস'ায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে বুধবার দু’পড়্গের সংঘর্ষে আহত ৮ জন আহত হয়েছেন। আহতদের রাজশাহী ও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের সদস্য আজিজুর রহমান (৪৫), একই গ্রামের সাইফুল ইসলাম (৪০), সেলিম (২০), সোহেল (২৪), আমেনা (৫০), বেলাল (৪৫), দুরম্নল (৪০) ও মাতিন (৩০)। এর মধ্যে সোহেল ও আমেনাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে বলে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল সুত্র জানিয়েছেন।
সদর থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন ও স'ানীয় সুত্র জানান, সকাল ৮টার দিকে শাহজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুর মাঠে সেচ কাজে ব্যবহৃত একটি মেশিনের বিদ্যুৎ বিল পরিশোধকে কেন্দ্র করে মোন্নাপাড়া ও নরেন্দ্রপুর গ্রামের আলম ও দুরম্নলের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে ওই দু’গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস'লে গিয়ে পরিসি'তি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানায়, এ রিপোর্ট লেখা পর্যনত্ম কেউ থানায় মামলা করেনি।
গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ঈদের দিনে চাঁপাইনবাবগঞ্জের বিড়্গোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শহরের সরকারি কলেজ মোড় থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমন্বয়ে বিড়্গোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদড়্গিণ শেষে মুজিব মুক্ত মঞ্চে সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য রাখেন, সাংবাদিক আনোয়ার হোসেন দিলু, জয়নাল আবেদিন মুকুল। সমাবেশে শিশুসহ গণ হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। প্যালেষ্টাইনে নির্বিচারে মানুষ হত্যার পর জাতি সংঘসহ বিশ্বের অন্যান্য দেশের নিরব ভুমিকার কঠোর সমালোচনা করা হয়। প্যালেষ্টাইনের নিপিড়িত মানুষের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভে অংশ নেন, রাজনৈতিক ও সমাজ কর্মী শফিকুল আলম ভোতা, ইসরাইল সেন্টু, খাবির উদ্দীন, এ্যাড. আবু হাসিব, খাইরুল ইসলাম, শাহজাহান প্রামাণিক, কামাল উদ্দীন, এম কোরাইসি মিল্লু, মনিরুল ইসলাম বাদল, জহুরুল ইসলাম মাখন, এ্যাড. নাহিদ, শহীদুল হুদা অলক, আজিজুর রহমান শিশির, ফয়সাল মাহমুদ, আসাদ প্রমুখ। পরে চাঁপাইনবাবগঞ্জের তিন শিশু ও কিশোরী কলেজ মোড়ে ইসরায়েলের পতাকায় আগুন দেয়।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর কেন্দ্রীয় গোরস'ানে শনিবার দুপুরে মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন ফুটু মিয়াকে রাষ্ট্রিয় মর্যাদায় দাফন করা হয়েছে। এ সময় তাঁকে পুলিশ ও সেনাবাহিনী’র পড়্গ থেকে শেষ সালাম জানানো হয়। গত শুক্রবার হঠাৎ মসিত্মস্কে রক্তক্ষরণজনিত কারণে অসুস' হয়ে পড়লে তাঁকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না............রাজেউন)। সাহাবুদ্দ্‌িন ফুটু মিয়া শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি সেনাবাহিনীতে হাবিলদার পদে থেকে অবসরগ্রহণ করেন।-
ঈদুল ফিতর উপলড়্গে দেশের দ্বিতীয় বৃহত্তম স'লবন্দর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স'লবন্দরের কার্যক্রম ৩ দিন বন্ধ থাকবে।  স'লবন্দরের সহকারী কমিশনার কেফায়েত উল্যাহ মজুমদার জানান, সোনামসজিদ স'লবন্দর ২৮, ২৯ ও ৩০ জুলাই এই তিন দিন সরকারি ছুটি থাকায় সকল প্রকার কার্যক্রম বন্ধ থাকবে। তবে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য বিশেষ ব্যবস'ায় বন্দরের ইমিগ্রেশন বিভাগ খোলা থাকবে।

চাঁপাইনবাবগঞ্জ শহরের রেলষ্টেশন এলাকা থেকে এক যুবককে আটকের ঘটনাকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বৈশাখী টেলিভিশনের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি কামাল উদ্দীনের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দীনের সঙ্গে সেল ফোনে তুমুল কথাকাটাকাটি ও অশালীন আচরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওসি’র অশালীন আচারণের অভিযোগের কথা উলেস্নখ করে ওসি জসিম উদ্দীনকে প্রত্যাহারের দাবি জানিয়ে পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছে সাংবাদিকরা। বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে সাংবাদিকদের একটি প্রতিনিধি দল পুলিশ সুপার বশির আহম্মদের হাতে স্মারক লিপি তুলে দেন।
মঙ্গলবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের একটি দল শহরের উদয়ন মোড় সংলগ্ন রেলষ্টেশন মার্কেট থেকে ব্যবসাগত আর্থিক লেনদেন ও মারধোরের অভিযোগে এক যুবককে আটক করে থানায় নিয়ে আসে। মারধোর করার অভিযোগে আটক ওই যুবককেও পুলিশ ব্যাপক মারধোর করে থানায় নিয়ে আসে। স'ানীয় দুই ব্যবসায়ীর আর্থিক লেনদেনের ঘটনায় সৃষ্ট এই আটকের বিষয়টি চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল উদ্দীন অবগত হলে সে ওসি জসিম উদ্দীনকে ফোন করেন। সাংবাদিক কামাল অভিযোগ করেন, তিনি (কামাল) ওসিকে ফোন করে ঘটনাটির খোজ খবর নেন এবং স'ানীয়ভাবে মিমাংসা করে নেয়া হবে বলে আটক যুবককে ছেড়ে দেয়ার অনুরোধ করেন। কামাল অভিযোগ করে বলেন, ‘ আমার একথা বলার পরপরই ওসি উত্তেজিত হয়ে উঠেন এবং অশালীন ও ঔদ্ধত্বপূর্ণ আচরণ শুরম্ন করেন’। কামাল অভিযোগ করেন,  ওসি এক পর্যায়ে আমাকে উদ্দেশ করে বলেন ‘আমার ক্ষমতা কতখানি আপনি দেখতে চান’।
এ ঘটনায় বুধবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় ওসি জসিম উদ্দীনের প্রত্যাহার দাবি করে স্মারকলিপি দেয়ার সিদ্ধানত্ম গ্রহণ করা হয়। সে মোতাবেক বৃহস্পতিবার স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে বলা হয়, আগামী শনিবারের মধ্যে ওসিকে প্রত্যাহার করা না হলে আরো বৃহত্তর কর্মসূচি দেয়া হবে।
স্মারকলিপি গ্রহন করে পুলিশ সুপার বশির আহম্মদ বলেন, বিষয়টি তদন- করে প্রয়োজনীয় ব্যবস'া নেয়া হবে। এসময় সাংবাদিকদের মধ্যে উপসি'ত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস-ফা মন্টু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি জোনাব আলী, সাধারণ সম্পাদক ডাবলু কুমার ঘোষ, আনোয়ার হোসেন দিলু, মনিরুল ইসলাম বাদল, এমরান ফারুক মাসুম, রফিকুল আলম, সাজেদুল হক সাজু, কামাল শুকরানা, ইমতিয়ার ফেরদৌস সুইট, মনোয়ার হোসেন জুয়েল, ফয়সাল মাহমুদ।
ওই স্মারকলিপির অনুলিপি দেয়া হয়েছে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীরকে। এছাড়া ডাকযোগে অনুলিপি পাঠানো হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজি, রাজশাহী রেঞ্জের ডিআইজির কাছে।
এ ব্যাপারে ওসি জসিম উদ্দীনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অসদাচরণের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ সাংবাদিক কামাল ভায়ের সঙ্গে আমার সর্ম্পক ভাল। পাওনা টাকা না দিয়ে উল্টো মারধর করার লিখিত অভিযোগে প্রেড়্গিতে পুলিশ ওই যুবককে আটক করে। কামাল ভাই ওই আসামীকে ছেড়ে দিতে বললে আমি তাকে বলি মিমাংসা না হলে কিভাবে আসামীকে ছেড়ে দেই? এটুকুই ঘটনা।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুরে ভারতীয় চোরাই মোবাইল ফোন সেটের দুই চোরাকারবারীকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে চোরকারবারী গ্রম্নপ। বৃহস্পতিবার সন্ধ্যায় বিনোদপুর বাজারে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, অভিযানে যাওয়া দুই পুলিশ কর্মকর্তাকেও অবরম্নদ্ধ করে রাখে চোরাকারবারি সিন্ডিকেট।
সুত্র জানায়, ভারতীয় চোরাই মোবাইল ফোন সেটের রমরমা বেচাকেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক মাহফুজ ও সহকারী উপ-পরিদর্শক মোঃ ফারম্নক সাদা পোশাকে সন্ধ্যায় বিনোদপুর বাজারে যায়। সেখানে চোরাই মোবাইল ফোন সেটসহ এ ব্যবসার সঙ্গে জড়িত সোহেল ও কবিরকে আটক করে। ওই সূত্র জানায়, তাদের আটক করে নিয়ে আসার সময় কবির তার কাছে থাকা কিছু টাকা বিনোদপুর বাজারের দোকানদার সফিকুলকে চালিয়ে দিলে পুলিশ সফিকুলকেও আটকের চেষ্টা করে। এ সময় বাজারের চোরাই মোবাইল ফোন সেটের বিক্রেতা ( চোরাকারবারী গ্রম্নপ) সহ অন্যান্য দোকানদাররা ড়্গিপ্ত হয়ে উঠে এবং পুলিশের কাছ থেকে কবির ও সোহেলকে ছিনিয়ে নেয়। সূত্র জানায়, আসামী ছিনিয়ে নেয়ার পর অভিযানে যাওয়া এসআই মাহফুজ ও ফারম্নককে ইউনিয়ন পরিষদে অবরম্নদ্ধ করে রাখে তারা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস'লে গিয়ে তাদের উদ্ধার করে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান মোবাইল ফোন সেট চোরাকারবারী ছিনিয়ে নেয়ার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ ঘটনার পর পুলিশী অভিযান চলছে। তবে, কোন পুলিশ অবরম্নদ্ধ হয়নি’।
এদিকে স'ানীয় সূত্রগুলো জানিয়েছে, পুলিশের হাতে আটক হওয়া সোহেল ও কবির স'ানীয় আওয়ামীলীগের সঙ্গে জড়িত।
শিবগঞ্জের সোনামসজিদ সীমান্ত থেকে গতরাতে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে বিজিবি। চাঁপাইনবাবগঞ্জ ৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সোনামসজিদ কোম্পানী কমান্ডার মোঃ সামসুর রহমান জানান, গতকাল গভীর রাতে সোনামসজিদ সীমান্ত সংলগ্ন বালিয়াদিঘি এলাকার একটি পরিত্যাক্ত বাড়ীতে অস্ত্র কেনা বেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় বিজিবি। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় অস্ত্র ব্যবসায়ীরা। পরে ওই বাড়ী তল্লাশী করে ১টি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সোয়া ৪ কেজি গানপাউডারসহ একজনকে আটক করেছে র‌্যাব-৫।
আটকের নাম খায়রুল ইসলাম (৪৫) । তিনি ইসলামপুর ইউনিয়নের চরলক্ষ্মী নারায়ণপুর গ্রামের আব্দুল বাসেদের ছেলে।
র‌্যাব- ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার মেজর কামরুজ্জামান পাভেল জানান, উপজেলার নারায়ণপুর গ্রামে খায়রুলের বাড়িতে সোমবার রাত ১২টার দিকে র‌্যাব সদস্যরা অভিযান চালায়। এ সময় চার কেজি গানপাউডার ও একটি হাসুয়াসহ খায়রুলকে আটক করা হয়।
এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে খায়রুলের বিরুদ্ধে মামলা হয়েছে।
সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে পুকুর থেকে মঙ্গলবার সকালে এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।
আটকরা হলেন- সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের হঠাৎপাড়া-বিলটোলা গ্রামের ইসমাইল হোসেন বাবু (৩৫), তার স্ত্রী রিমা বেগম (২০) ও শাশুড়ি মহারাজপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের রবিউল ইসলাম রবুর স্ত্রী সেমালী বেগম (৬২)।
বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরিকুল ইসলাম জানান, রাজমিস্ত্রি ইসমাইল ও রিমা দম্পতির ১০ বছরের ছেলে ও তিন বছরের এক মেয়ে রয়েছে। দুদিন আগে তাদের ঘরে এক ছেলে জন্ম নেয়। এরপর বাবা-মা ও নানী মিলে শিশুটিকে হত্যা করে সোমবার রাতে পুকুরে ফেলে দিয়ে থাকতে পারে। তিনি জানান, পুলিশ এখন বিষয়টি তদন্ত করে দেখবে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সারওয়ার হোসেন মৃতদেহ উদ্ধার ও আটকের বিষয়টি দ্য রিপোর্টকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আটক ইসমাইলের বাড়ির পাশে পুকুরে সকাল ৭টার দিকে শিশুর মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার ও এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করে।
মৃতদেহ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা শাকিলা দিল হাছিন বলেছেন, চরাঞ্চলের পিছিয়ে পড়া হতদরিদ্র মানুষদের এগিয়ে নিতে সরকার কাজ করছে। সরকারের পাশাপাশি দুর্গম চর এলাকাসমূহে এনজিও তৎপরতা বৃদ্ধি করতে হবে। বিভিন্ন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। দেশের উন্নয়নে নারীর ক্ষমতায়ন একটি গুরুত্বপূর্ণ বিষয়। নারীকে বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়। হতদরিদ্র মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন, নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে যৌথ ভাবে কাজ করতে হবে। সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের চর এলাকায় আমের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ উপলক্ষে আলাতুলি ইউনিয়নের সরকারপাড়া গ্রামে এক আলোচনাসভার আয়োজন করা হয়। এসেডো’র নির্বাহী পরিচালক কৃষিবিদ রবিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, হর্টিকালচার সেন্টারের প্রশিক্ষণ কর্মকর্তা জহুরুল ইসলাম, কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডের টেকনিক্যাল অফিসার মো. ইউনুস আলী প্রমুখ। পরে প্রধান অতিথি  এসেডো পরিচালিত প্রি-প্রাইমারী স্কুল পরিদর্শন করেন এবং উপকারভোগীদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন।
এসেডো’র নির্বাহী পরিচালক কৃষিবিদ রবিউল আলম জানান, পদ্মা নদীর ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিৎ তথা আর্থ-সামজিক উন্নয়নের লক্ষে কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডের সহযোগিতায় ও আইরিশ এইড এর অর্থায়নে নদী ও জীবন-২ নামে একটি প্রকল্প বাস্তবায়ন করছে এসেডো। এই প্রকল্পের আওতায় চরবাসীর পুষ্টি চাহিদা পুরণের জন্য আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র থেকে আমের চারা সংগ্রহ করে বিনামূলে তাদের মাঝে বিতরণ করা হচ্ছে। এতে একদিকে ফলের চাহিদা যেমন পুরণ হবে অন্য দিকে পরিবেশের ভারসাম্যও রক্ষা পাবে। সোমবার আলাতুলি ইউনিয়নে হতদরিদ্র পরিবারের মাঝে বারী-১ জাতের আমের চারা ২৫০টি অতিদরিদ্র পরিবারে মাঝে ১ টি করে বিতরন করা হয়। এর মধ্যে  ১৫০ টি চারা চর নারায়নপুর এবং ১০০ টি চারা চর আলাতুলী ইউনিয়নে বিনা মুল্যে বিতরন করা হয়। এই প্রকল্পটি এসেডো  নদী ও জীবন-২, কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডের সহযোগিতায়, আইরিস এইড এর অর্থায়নে, চর আলাতুলী ও চর নারায়নপুর ইউনিয়নে বাস্তবায়িত হচ্ছে।
জেলা প্রশাসন আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল সোমবার অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় সার্কিট হাউস প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আব্দুল ওদুদ, জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর, জেলা ও দায়রা জজ কবিতা খানম, পুলিশ সুপার বশির আম্মেদ পিপিএম, ৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল আবু জাফর শেখ মোহাম্মদ বজলুল হক, সদর উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন, পৌর মেয়র আব্দুল মতিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ। ইফতার পূর্ব দোয়া পরিচালনা করেন, আলেয়া মাদ্রাসার অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান।
অপর দিকে জাতীয়তাবাদী যুবদল চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা নবাবগঞ্জ ক্লাবে দোয়া ও ইফতারীর আয়োজন করে। জেলা যুবদলের সাধারণ সম্পাদক তবিউল ইসলাম তারিফের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মতিন,,জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক গোলাম জাকারিয়া, এ্যাডভোকেট মোতাহার হোসেন,তারেক জিয়া পরিষদের আহবায়ক সানাউল্লাহ সানু,সদস্য সচিব আব্দুস সালাম,ছাত্রনেতা আব্দুর রহমান অনু,যুবদল নেতা ইসমাইল হোসেন প্রমুখ।
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কর্মকর্তা জন প্রতিনিধি ও বিশিষ্ট ব্যাক্তি বর্গের সাথে নতুন জেলা প্রশাসকের পরিচিতিমূলক  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার নাচোল উপজেলা প্রশাসনের  উদ্যোগে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর। নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফিয়া আক্তার রুমী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নাচোল উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মজিবুর রহমান, নাচোল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন, নাচোল পৌরসভার মেয়র ম.আ.মালেক চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান প্রতিমা রাণী, নাচোল থানার অফিসার ইনচার্জ সানাউল হক প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা নাচোল উপজেলার রাস্তাঘাট,বিদ্যুৎ, শিক্ষা-সংস্কৃতি,স্বাস্থ্যসেবা, মাদক,বাল্যবিবাহ,সরকারি খাস পুকুর প্রভৃতি বিষয় উঠে আসে।
শেষে প্রধান অতিথি উপজেলা আদিবাসী একাডেমী পরিদর্শন করেন এবং একাডেমীর সভাপতি শ্রী বিধান সিংয়ের হাতে একটি ২১ ইঞ্চি রঙ্গিন টেলিভিশন ও একটি হারমোনিয়াম হস্তান্তর করেন।
চাঁপাইনবাবগঞ্জে রোববার ৫ হাজার ৪৫০টি নেশা জাতীয় ইঞ্জেকশন আটক করেছে বিজিবি। চাঁপাইনবাবগঞ্জস্থ ৯ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক শেখ মোহাম্মদ মিজানুর রহমান জানান, রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি মনাকষা কোম্পানীর সুবেদার মো. লুৎফর রহমানের নেতৃত্বে একটি টহল দল শিবগঞ্জ উপজেলার তেলকুপি গ্রামে অভিযান চালায়। এ সময় সেখান  থেকে ৫ হাজার ৪৫০ টি বিউপ্রেনোরফিন (
BUPRENORPHINE) নেশা জাতীয় ইঞ্জেকশন আটক করা হয়। যার মূল্য আনুমানিক ৮ লাখ ১৭ হাজার ৫শ’ টাকা।
জেলার শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ এলাকায় শনিবার ভুটভুটি -মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মোখলেসুর রহমান লালচাঁদ (৫২) নামে এক কাপড় ব্যবাসয়ী নিহত হয়েছেন। নিহত লালচাঁদ একই উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের  হরিণগর গ্রামের মনজুর আলির ছেলে। এ ঘটনায় আরো ২ জন আহত হয়েছেন।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান রহমান জানান, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে  চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের সোনামসজিদ গ্রামীণ টাওয়ারের মোড়ে ভুটভুটি -মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হলে লালচাঁদ ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে ফুলিশ লাশ উদ্ধার করে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে শনিবার  ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাহফিলে উপস্থিত ছিলেন,  সংসদ সদস্য আব্দুল ওদুদ, জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবির, জেলা ও দায়রা জজ কবিতা খানম, ৯ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল সেখ মোহাম্মদ বজলুল হক, জেলা পরিষদের প্রশাসক মঈনুদ্দিন মন্ডল, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ রুহুল আমিন, নবাবগঞ্জ পৌরসভার মেয়র মাওলানা আব্দুল মতিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা শাকিলা দিল হাছিন প্রমুখ। পুলিশ সুপার বশির আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী ও পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। 
অপরদিকে, শহর আ’লীগের উদ্যোগে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, শহর আ’লীগের সভাপতি ইকবাল মাহমুদ খাঁন খাঁন্না ।
নারায়ণগঞ্জের ফতুলস্না থানার লড়্গিনগর থেকে অপহরণ হওয়া শিশু ইমনকে শুক্রবার উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দীন জানান, লড়্গিনগরের আব্দুল মতিনের ছেলে ইমন (৬) কে গত ১৭ জুলাই (বৃহস্পতিবার) অপহরণ করে নিয়ে আসে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগরের নুরম্নল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম ও একই এলাকার এমদাদ হোসেন। এ ঘটনায় নারায়ণগঞ্জ থানায় মামলা হলে মামলার সূত্র ধরে পুলিশ সন্ধ্যায় দেবীনগরে অভিযান চালিয়ে ইমনকে উদ্ধার করে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় দেবীনগরের এহসান আলীর ছেলে তাজেমুল হককে। পরে উদ্ধার হওয়া ইমনকে তার পিতা আব্দুল মতিনের কাছে হসত্মানত্মর করা হয়েছে।
জেলা পরিবেশক সমিতির দোয়া ও ইফতার শুক্রবার স্থানীয় চেম্বার ভবনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও এফবিসিসিআইয়ের পরিচালক আব্দুল ওয়াহেদ। এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিবেশক সমিতির সভাপতি গোলাম শাহনেয়াজ অপু, সাধারণ সম্পাদক সামিউল ইসলাম সামু, জেলা ট্রেড এসোসিয়শনের সভাপতি শামসুল হক, সমিতির নেতা মতিউল ইসলাম শিপন, সাদিউল হক রঞ্জু, রায়হানুল হক লুনা, মনিরুল ইসলামসহ অন্যান্যরা।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ভোলামাড়ি গ্রামে অভিযান চালিয়ে বুধবার পুলিশ ৪৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। অভিযানকালে পুলিশ মাদক বিক্রেতাকে আটক করতে না পেরে তার কন্যা সনত্মানকে আটকের উদ্যোগ নিয়ে ১৮ হাজার টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ ও স'ানীয়রা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শাহবাজপুর ইউপির ভোলামারী গ্রামের ফেন্সিডিল বিক্রেতা ইসমাইলের বাড়ীতে অভিযান চালায় শিবগঞ্জ থানার এসআই রজবের নেতৃত্বে একদল পুলিশ। সে সময় ইসমাইলের বাড়ী থেকে উদ্ধার করা হয় ৪৯ বোতল ফেনসিডিল। অভিযানকালে ইসমাইল ও তার স্ত্রী বাড়ি থেকে পালিয়ে যায়। বাড়িতে থেকে যায় তার কন্যা সনত্মান। স'ানীয় সূত্র জানায়, ফেন্সিডিল উদ্ধারের পর পুলিশ ইসমাইলের মেয়ে পারদিলালপুর দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণীর ছাত্রী রম্নমী খাতুনকে আটকের উদ্যোগ নেয়। স'ানীয়রা রম্নমী আটক নিয়ে প্রশ্ন তুললে পুলিশ প্রথমে ইসমাইলকে হাজির করা শর্তজুড়ে দেয়। ওই সূত্র জানায়, এক পর্যায়ে ১৮ হাজার টাকার অপোসরফার মাধ্যমে রম্নমীকে ছেড়ে দেয় পুলিশ।
এ ব্যাপারে অভিযানে নেতৃত্বদানকারী শিবগঞ্জ থানার এসআই অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ রম্নমীতো ছাত্রী তাকে কিভাবে আটক করি’। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি আশিকুর রহমান বলেন, ‘ থানার ভিতরের দায়িত্ব আমার, অফিসাররা কি করলো দেখার বিষয় নাই’। তিনি বলেন, ‘ এ ব্যাপারে মামলা হচ্ছে আর টাকা নেয়ার ব্যাপারে কেউ অভিযোগ করলে তদনত্ম করে ব্যবস'া নেয়া হবে’।
এদিকে, এ ব্যাপারে শাহবাজপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নিজামুল হক সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ ঘটনার সময় তিনি ইউনিয়ন কাউন্সিলে ছিলেন। বিষয়টি তিনি শুনেছেন’। তবে, তিনি প্রশ্ন করেন, পিতার অপরাধের কারণে কেন মেয়েকে আটকের উদ্যোগ নেয়া হবে?


চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নয়াগোলা এলাকায় বুধবার ভোরে সড়ক দুর্ঘটনায় মনজুর আলী(৫০) নামে এক বাই-সাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত মনজুর আলী সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের হাজিপাড়া গ্রামের পাতু মন্ডলের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন জানান, নিহত মনজুর আলী বুধবার ভোরে বাড়ি থেকে বেরিয়ে বাই-সাইকেলযোগে বরেন্দ্র এলাকায় জমিতে যাচ্ছিলেন। এমন সময় ভোর সাড়ে ৬ টার দিকে পৌরসভার নয়াগোলায় মা ডেন্টাল ক্লিনিকের সামনে দ্রুতগামি একটি ট্রাক তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়। এতে মনজুর আলী ঘটনাস্থলে মারা যান। 
ফকির উয়ায়ছী
রোযা শব্দটি ফারসী ভাষা, এর আরবী শব্দটি হচ্ছে ছাওম। ছাওম শব্দটির বাংলা অর্থ সংযম বিরত থাকা। প্রকাশ্যে সুবহে ছাদেক হইতে রাত্রি পর্যন্ত পান, আহার ও স্ত্রী সহবাস হইতে বিরত থাকাই রোযা। আল্লাহর কোরআন মতে আরবী রমযান মাসের পূর্ণ মাস রোযা করার জন্য আল্লাহ কঠিন আদেশ দিয়েছেন। রমজান মাসেই সেই মহাপবিত্র ও সম্মানী কিতাব লাইলাতুল কদর এর ঘোর অন্ধকার রাত্রিতে আল্লাহ নাজিল করেছেন। রমযান মাসের চেয়ে উত্তম মাস দিন আর কোন মাস হতে পারে না।
রোযার উদ্দেশ কি হওয়া উচিত:
সর্বপ্রকার অবৈধ কাজ ও চিন্তা হইতে নিজেকে বিরত রাখার নামই রোযা, সংযম বা বিরত থাকা। শুধু রমযান মাসেই এসব থেকে বিরত থাকবেন বাকী এগার মাস আপনি এই সব থেকে বিরত থাকবেন না সেটা প্রকৃত রোযা নয় বরং উপোশ বা না খেয়ে থাকা। অনাহারী মানুষ যেমন খাদ্য অভাবে না খেয়ে থাকে শুধু তাদের উপোশ কালীন সময় টুকুরই মত। এই রমযান মাস আমাদের শিক্ষাটা পরিপূর্ণ করে বাকী এগার মাস অবৈধ চিন্তা চেতনা মূক্ত যারা থাকতে পারেন তারাই প্রকৃত রোযাদার।
সাড়াদিন অনাহারী থেকে সন্ধাবেলা রাজ্যের খাওয়া নিয়ে বসে ইফতার করার নাম রোযা নয়। রাছুল সা. হাদিসে বলেছেন ‘যে ব্যক্তি মিথ্যা কথা এবং তদনুযায়ী কাজ করা ত্যাগ করে নাই, আল্লাহ্র নিকট তাঁহার আহার ও পান ত্যাগ করার কোনও দরকার নাই।’ এই হাদিসটিতে বুঝা যায় মিথ্যা এবং তদনুযায়ী কাজ অন্যায়ের মুল। এই কুস্বভাব সাথে লইয়া অনাহরে থাকা আল্লাহ কোন ক্রমেই পছন্দ করতে পারেন না।
রোযা মনকে পবিত্র করে সে সাথে দেহকে অপবিত্রতা থেকে বাচায়। প্রত্যেকটি সম্পদের যাকাত দিতে হয়। আল্লাহ কতৃকদান করা এই দেহটির যাকাত হচ্ছে রোযা। যেহেতু যাকাত শব্দের অর্থ হচ্ছে পবিত্রতা। অন্যায়, অবৈধ কাজ এবং চিন্তা চেতনা মুক্ত থাকিতে পারিলেই দেহ মন পবিত্র থাকে এবং সেমতে দেহের যাকাত হয়। বুজুর্গগনদের মুখে শুনা রাছুল সা. বলেছেন ‘কিছু রোযাদার আছে যাদের রোযা হয় নাই পিপাসা ব্যতীত এবং কিছু দন্ডায়মান (দাড়ায়ইয়া নামাজ আদায়কারী) আছে তাহাদের দাঁড়ান কোন কাজে আসে নাই নিদ্রাহীনতা ব্যতীত।
রোযা করে রোযার উদ্দেশ্যই যদি অর্জিত না হয়, রাত জাগিয়া দাঁড়াইয়া নামাজ আদায় করিয়া নামাজের উদ্দেশ্য অর্জিত না হয় তবে কষ্ট করে সাড়াদিন অনাহারী থেকে এবং দাঁড়াইয়া কষ্ট করে নামাজ পড়া তো বৃথা। শুধু এক মাসের এক মাসের উপবাস এবং স্ত্রী সহবাস হইতে বিরত থাকলেই হবে না। সাড়া জীবনের জন্য কুচিন্তা এবং কুকর্ম হইতে নিজকে বিরত রাখতে হবে। পঞ্চ ইন্দ্রিয়কে নিয়ন্ত্রন করে অবৈধ কাজ থেকে বিরত রাখতে পারলে রোযার স্বার্থকতা আসবে। যেমন চুক্ষ দ্বারা অবৈধ কিছু দেখবোনা। কান দ্বারা অবৈধ কিছু শুনবো না। নাক দ্বারা অবৈধ ঘ্রান গ্রহন করবো না। জিবহা দ্বারা অবৈধ স্বাধ গ্রহন করবোনা এবং অবৈধ কথা বলবো না। হাত দ্বারা অবৈধ জিনিষ ধরবোনা এবং অবৈধ চিন্তা চেতনা করবোনা। তাহলেই রোযার পরিপূর্ণতা আসবে।
আমাদের তরিকতের আদি বুজুর্গ আব্দুর রহিম শাহ সাহেব তার কিতাবে লিখেছেন
রোজাদার হয় মেরা নফছ আম্বারার।
বদ ফেল যত কিছু খোরাক যাহার।।
ইফতারের কাল বটে আখেরী সময়।
এ ছুরাতে হয় রোযা রমযান আদায়।।
নিজকে কলুষমুক্ত না করতে পারলে রোযা হবে না। রোযাই যদি নাই হয় তবে রমযান মাসের মহা পবিত্র কদরের রাত্রির মর্যাদা উপলব্ধি করা যাবে না। উপলব্ধি করতে পারবে না কোরআন নায়িল। ফিরেশতা সমূহ ও পবিত্র রুহের অবতরন এবং সাড়া রাত্রি মানুষের জন্য শান্তি বর্ষন। হতভাগ্য সে যে এ রাত্রি আশীর্বাদ ও মর্যাদা বুঝলো না। এসব বিষয় অনুমান করে বুঝার উপায় নাই। কারণ অনুমান সত্যের ধারে কাছেও যায় না।–(আ.কু-১০:৩৬)। তাই রাছুল সা. বলেছেন ‘জাহেলের ইবাদতের চেয়ে জ্ঞানীর ঘুম ভাল।’
আমাদের অন্য এক বুজুর্গ শাহ কছিমদ্দিন তাঁর কিতাবে লিখেছেন
অভাবে স্বভাব নষ্ট প্রকাশ জাহানে।
জ্ঞানহীন থাকা ভবে অভাবের মানে।
জ্ঞানহীন অভাবি অজ্ঞানের মত অবৈধ কাজ করে যারা রোযা করে তাদের অন্তরে আনন্দের চেয়ে কষ্টটাই বেশী মনে হবে। তাই আহবান জানাই রোজা রাখবেন এবং পূর্ণ ফল ভোগ করার জন্য অন্তরের কুস্বভাবগুলি পরিত্যাগ করবেন। এই রমজান মাসে কন্ট্রোল করে বাকী ১১ মাস ধরে রাখতে চেষ্টা করবেন।
দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আসে পবিত্র খুশির ঈদ। সমগ্র মুসলিম জাহানে এটিই সব চেয়ে বড় উৎসব।
ঈদ উৎসবকে ঘিরে বাড়ির কর্তা ব্যক্তিটির কাছে পরিবার-পরিজনের চাহিদারও কোন শেষ থাকে না। তার উপর প্রতিযোগিতার যুগ। কার ছেলে মেয়ে কত টাকা দামের পোষাকটি পরবে, কার স্ত্রী কত টাকা মূল্যের শাড়িটি কিনবেন তানিয়ে চলতে থাকে রমজানের আগে থেকেই হিসাব নিকাশ। আর তাই সব ধরনের পণ্যের দাম চড়া হলেও কর্তা ব্যক্তিটিকে পরিবারের চাহিদা কমবেশি পুরন করতেই হয়। পকেটের অবস্থা যায়ই হোক না কেন পরিবার পরিজনের খুশির জন্যই  তাকে বাজারমূখী হতে হয় । এবারও তার ব্যতিক্রম হয়নি। রমজানের শুরু থেকেই সামর্থ আছে এমন পরিবারের লোকেরা ভিড় জমায় বিপনী বিতান গুলোতে।
জেলা শহরের অভিযাত মার্কেট গুলোর মধ্যে নিউ মার্কেট, আব্দুল মান্নান সেন্টু মার্কেট, ক্লাব সুপার মার্কেট অন্যতম। একই এলাকায় যোগ হয়েছে শহীদ সাটু হল মার্কেট। এই সব মার্কেটের বিপনী বিতানগুলোর মালিকরা  ক্রেতাদের মনের মত পোষাক সরবরাহ দিতে একটুও ভুল করেন নি। তারা দেশী-বিদেশী শাড়ি, থ্রি পিস, কসমেটিকসসহ সকল পণ্য রমজানের আগে থেকেই পসরা সাজিয়ে বসেছেন এবং রমজানের শুরু থেকেই বেচা-কেনা শুরু হয়েছে। দিন যতই গড়াচ্ছে দোকান গুলোতে মানুষের ভিড় ততই বাড়ছে। তবে জিনিস পত্রের দাম গতবারের তুলনায় অনেকবেশি হলেও স্বাদ ও সাধ্যের মধ্যে জিনিসপত্র ক্রয় করছেন।
মার্কেট গুলোতে দেখা গেছে, এবারও বাজার দখলে রেখে টাঙ্গাইল শাড়ী ও ভারতীয় পোষাক সামগ্রি। টাঙ্গাইল সিল্ক, সুতির পাশাপাশি, জামদানী শাড়িও প্রচুর বিক্রি হচ্ছে। মেয়েদের পোষাকের মশ্যে ভারতীয় স্যাটেলাইট টিভি চ্যানেল স্টার জলসার নায়িকা পাখির নামে রং জিপসী বিক্রি হচ্ছে বেশি। শহীদ সাটু হল মার্কেটের মেসার্স আব্দুল জলিল ক্লথ স্টোর এন্ড কোয়ালিটি গার্মেন্টেস মালিক আব্দুল জলিল জানান, তার দোকানে ছোটাদের পাখি থ্রি পিস বিক্রি হচ্ছে ৮’শ টাকা থেকে ৫ হাজার টাকা এবং বড়দের আরো বেশি। সুতি লং জিপসী ২ হাজার টাকা থেকে ৮ হাজার টাকা। লেহাঙ্গা শাড়ি ২ হাজার  টাকা থেকে ১৫ হাজার টাকা। মহিনী কাতান ২ হাজার টাকা থেকে ৫ হাজার টাকা।টিসু কাতান ১২শ’ টাকা থেকে ৪ হাজার টাকা। ব্যবসা জমে উঠেছে বলে তিনি জানান।
একই মার্কেটের মোশারফ থ্রি পিস গার্মেন্টসর মালিক মোশারফ হোসেন জানান, পাখি থ্রি প্রিস বিক্রি হচ্ছে সর্বোচ্চ ১৫ হাজার দামে। তার আরেক দোকানে জামদানী শাড়ী বিক্রি হচ্ছে সর্বোচ্চ ৫ হাজার টাকায়। নিউ মার্কেটের টাইল শাড়ী ঘরের মালিক আবু তাহের জানান, টাইল শাড়ীই বিক্রি হচ্ছে বেশি। ওয়েলকাম ফ্যাশনের আব্দুস সামাদ জানান, ছেলে খাকি প্যান্ট, চাইনা, কাতুয়া প্যান্টই বেশি বিক্রি হচ্ছে। এসব প্যান্টের মূল্য ৫ শ’ টাকা থেকে ২ হাজার ৫শ’ টাকা।
নিউ মার্কেটের সুতরাং গামেন্টস এর মালিক জিয়াউর রহমান জানান, শর্ট পাঞ্জাবী বিক্রি হচ্ছে ৮শ’ টাকা থেকে সাড়ে ৩ হাজার টাকায়। এসব পাঞ্জাবীর মধ্যে রয়ে রাজশাহী সিল্ক, এনডি সিল্ক, এনডি কটন প্রভৃতি।
ক্লাব সুপার মার্কেটের আমেনা  বস্ত্রালয়ে তসু শাড়ী সাড়ে ৫ হাজার টাকা, মুন্নি বাতনাম হেই সাড়ে ৮ হাজার টাকা, কাজল সাড়ে ১২ হাজার টাকায় বিক্রি হতে দেখা গেছে।
এই মার্কেটের ইসলাম এন্ড ব্রাদার্স’র আব্দুল খালেক জানান তার দোকানে শাড়ির মধ্যে টাঙ্গাইল সুতি, সিল্ক ও জামদানী বেশি বিক্রি হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হাকিমপুর সীমান্তের হরিশপুর এলাকা থেকে ৪ কেজি ৭’শ গ্রাম হোরইন উদ্ধার করেছে বিজিবি। তবে এঘটনায় কাউকে আটক করা যায়নি।
চাঁপাইনবাবগঞ্জস্থ ৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু জাফর শেখ মোহাম্মদ বজলুল হক মঙ্গলবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে জানান, সোমবার রাত আড়াইটার দিকে হাকিমপুর সীমান্তের হরিশপুর এলাকা দিয়ে ৩ জন চোরাকারবারি ভারত থেকে হেরোইন নিয়ে আসার  সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা ব্যাগ ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। পরে ব্যাগ তল্লাসী করে ৪ কেজি ৭’শ গ্রাম হোরইন উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মুল্য ৯৪ লাখ টাকা।
তিনি আরো জানান, গত জানুয়ারি মাস থেকে ১৫ জুলাই পর্যন্ত ১২ হাজার ৩৭৪ বোতল ফেন্সিডিল, ৪৮৯ বোতল মদ, ৭ হাজার ১৮০ কেজি গাঁজা, ৫২ পিস ইয়াবা, ৪টি রিভালবার, ১৯টি পিস্তল, ১টি সাটারগান ও ১৪৫টি এমুনিশন জব্দ করে বিজিবি।
ভোলাহাট উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পর্যায়ে  কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানদের সাথে মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জ জেলায় সম্প্রতি যোগাদান করা জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবির।
ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার কাজী জিয়াউল বাসেতের সভাপতিত্বে সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক আনোয়ারম্নল ইসলাম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইয়াজদানী জর্জ, আলাউদ্দিন, মাযহারম্নল ইসলাম পুতুল ও জগললু হক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, প্রতিষ্ঠান প্রধান ও স'ানীয় সাংবাদিক প্রতিনিধিরা উপসি'ত ছিলেন। মতবিনিময় সভায় ভোলাহাট প্রেস ক্লাবের সভাপতি গোলাম কবির উপজেলা স্বাস'্য কমপেস্নক্সে ডাক্তার এবং ্‌অ্যাম্বুলেন্স না থাকার বিষয়ে জেলা প্রশাসকের দৃষ্টি আর্কষণ করেন। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজাম্মুল হক আরাফাত ভোলাহাট-রহনপুর রাসত্মার বেহাল অবস'ার কথা তুলে ধরেন। আওয়ামীলীগ নেতা ইঞ্জিনিয়ার আমিনুল হক বিশাল বিলভাতিয়া যা ভোলাহাটবাসির জীবনযাত্রর মান উন্নয়নে গুরম্নত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এর উপর প্রকল্প গ্রহন বিষয় তুলে ধরেন। অপর দিকে অন্যান্য বক্তা রেশমের উন্নয়নেও গুরম্নত্ব প্রদান করেন। বক্তাদের বক্তব্য শুনার পর প্রয়োজনীয় ব্যবস'া গ্রহনের আশ্বাস প্রদান করেন জেলা প্রশাসক এবং উন্নয়ন কর্মকা- বাসত্মবায়নের ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন। এই সঙ্গে আইন শৃংখলা পরিসি'তি স্বাভাবিক রাখতে সবাইকে একযোগে কাজ করার উপর গুরম্নত্বারোপ করেন।


চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মাওলানা আব্দুল মতিন বলেছেন, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট পাস হয়েছে। অচিরেই পানি সমস্যার সমাধান করা হবে। এ ছাড়া আগামী ডিসেম্বরের মধ্যে উন্নয়ন কাজ শুরু হওত যাচ্ছে যা ৪০ বছরের ইতিহাসে হয়নি। তিনি বলেন, স্বচ্ছতার সাথে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের কাজে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা চাই। সোমবার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে তিনি এ তথ্য জানান।
সন্ধ্যায় পৌরসভার সম্মেলন  কক্ষ ও পৌরভবনে অনুষ্ঠিত অনুষ্ঠানে কোর আন থেকে আলোচনা করেন, মাওলানা আব্দুল বাসির। পরে দোয়া পরিচালনা করেন, মেয়র। এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কীবর, পুলিশ সুপার বশির আহম্মেদ পিপিএম, সদর উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন, চেম্বার সভাপতি ও এফবিসিসিআইএ’র পরিচালক আব্দুল ওয়াহেদ, সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তাসহ পৌর কাউন্সিল, কর্মকতর্অ-কর্মচারী ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ।
ঢাকাস্থ  চাঁপাইনবাবগঞ্জ স্টুডেন্টস ফোরামের উদ্যোগে সম্প্রতি ঢাকায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শ্যামলীর কৃষ্ণচুড়া রেস্টুরেন্টে আয়োজিত এই ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপসি'ত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জের কৃতি সনত্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর ড. এমাজউদ্দীন আহমদ। ফোরামের সভাপতি আব্দুর আলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন, নিউএজ পত্রিকার চীফ রির্পোটার খাদেমুল ইসলাম হৃদয়, আইনজীবি দেলোয়ার হোসেন। মাহফিলে অন্যানের মাঝে বক্তব্য রাখেন, ফোরামের সেক্রেটারী মোসত্মাফিজুর রহমান, সহ-সভাপতি আহসান হাবিব, সহ সেক্রেটারী নুরে আলম সিদ্দিকী আসাদ, অফিস সম্পাদক কাওসার আলী, শিড়্গা সম্পাদক হাসিবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক ফাতহুল বারী, সমাজসেবা সম্পাদক হাসান তুরাবী আল মাহদী সাকিব।
মাহফিলে দেশ জাতির উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
চাঁপাই নবাবগঞ্জের চরাঞ্চলে গবাদী পশুর বন্যা পূর্ববর্তী বিভিন্ন রোগব্যাধী নিয়ন্ত্রণে ৪দিন ব্যাপি চিকিৎসা ও টিকাদান কর্মসূচী সম্পন্ন হয়েছে। বেসরকারী সংস্থা এসেডো-নদী ও জীবন-২ প্রকল্পের সহযোগিতায়  সদর উপজেলা প্রাণী সম্পদ অফিসের উদ্যোগে  এই কর্মসূচী  পালিত হয়।  কর্মসূচীর ধারাবাহিকতায় গত ২৬-২৭ জুন-২০১৪ নারায়নপুর ইউনিয়নের মোট ৮ টি চরে প্রায় ২৮৬৯ টি গরুর এনথ্যাক্স টিকা, ৪৩৫২ টি ছাগলের পিপিআর টিকা, ৪৬৭টি ভেড়ার পিপিআর টিকা, ৩২৫০ মুরগীর রানীক্ষেত টিকা  বিনা মুল্যে  প্রদান করা হয় এবং ৯-১০ জুলাই আলাতুলী  ইউনিয়নের মোট ৬ টি চরে  প্রায় ২৪৬৫ টি গরুর এনথ্যাক্স টিকা, ৩৮৪২ টি ছাগলের পিপিআর টিকা, ৫৭২টি ভেড়ার পিপিআর, ৩৪৫৪ মুরগীর রানীক্ষেত টিকা বিনা মূল্যে প্রদান করা হয়। কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডের সহযোগিতায় ও আইরিস এইড এর অর্থায়নে
নদী ও জীবন-২ নামে এই প্রকল্পটি সদর উপজেলার আলাতুলী ও নারায়নপুর ইউনিয়নে বাস্তবায়ন করছে এগ্রিকালচার সাসটেইনেবল এন্ড সোসিয় ইকোনোমিক অর্গানাইজেশন এসেডো।
এই কর্মসূচির সার্বিক তত্ববধান করেন উপজেলা প্রানীসম্পদ অফিসার কৃষিবিদ সাইফুল ইসলাম, প্রকল্পের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করেন, এসেডোর নির্বাহী পরিচালক কৃষিবিদ মো: রবিউল আলম।
চাঁপাইনবাবগঞ্জে ১টি পিস্তুল ২টি মাগজিন ও ৪ রাউন্ড গুলিসহ একজনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি হচ্ছে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের মুন্নটোলা গ্রামের মোহাম্মদ মালেকের ছেলে মিজানুর রহমান (২৪)।
সদর থানার থানার উপপরিদর্শক সাইফুল সরকার জানান, শনিবার রাতে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একট দল শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এ সময় মিজানুর রহমানের দেহ তল¬াসী করে ১টি পিস্তুল ২টি মাগজিন ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয় এবং মিজানুরকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
সদর উপজেলার রাণীহাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দুরুল হোদা বলেছেন, চাহিদার তুলনায় ভিজিডি, ভিজিএফ, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ সামাজিক  নিরাপত্তা প্রকল্পের চাহিদার তুলনায় সরকারী বরাদ্দের পরিমাণ কম হওয়ার পরও স্বচ্ছতার সাথে জনগণের মাঝে সেবা দিচ্ছে ইউনিয়ন পরিষদ।
গতকাল বুধবার এলজিজেএফ চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির আয়োজনে রাণীহাটি ইউনিয়ন পরিষদে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার আলোচ্য বিষয় ছিল দারিদ্র্য বিমোচনে সামাজিক নিরাপত্তা প্রকল্প ও ইউনিয়ন পরিষদ। এলজিজেএফ জেলা কমিটির সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যঅন্যের মধ্যে বক্তব্য রাখেন, এমএমসি’র সিভিআইপিএস প্রকল্পের প্রশিক্ষণ কর্মকর্তা আরিফুল ইসলাম নয়ন এবং প্রশিক্ষণ সহকারী কামরুর রহমান সবুজ।
সভায় উপস্থিত সবাই গ্রামীণ উন্নয়নের জন্য সঠিক ভাবে সামাজিক নিরাপত্তা প্রকল্পের সুবিধাভোগী নির্বাচনের উপর জোর দেন। সভায় ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য ও এলজিজেএফের সদস্যবৃন্দ।
অপর দিকে একই উপজেলার  বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদে স্থানীয় সরকার সাংবাদিক ফোরাম (এলজিজেএফ) চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটি আয়োজিত এক সভায় বক্তারা বলেছেন, সীমিত সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে গ্রামীণ উন্নয়ন সম্ভব। চেয়ারম্যান মো. তরিকুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে বলেন, ভিজিডি, ভিজিএফ, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ সামাজিক  নিরাপত্তা প্রকল্পের চাহিদার তুলনায় সরকারী বরাদ্দের পরিমাণ কম হওয়ায় সুবিধাভোগী নির্বাচন করতে হিমশিম খেতে হয় চেয়ারম্যান ও মেম্বারদের। তিনি বলেন, সীমিত সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নের জন্য  সরকার চেষ্টা করছে।
ম্যাস্-লাইন মিডিয়া সেন্টার (এমএমসি) ও সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এন্ড কোঅপারেশন’র সহযোগিতায় আয়োজিত ‘দারিদ্র্য বিমোচনে সামাজিক নিরাপত্তা প্রকল্প ও ইউনিয়ন পরিষদ’ শীর্ষক স্থানীয় সরকার মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, জেলা এলজিজেএফের সভাপতি আমিনুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিভিআইপিএস প্রকল্পের প্রশিক্ষণ কর্মকর্তা আরিফুল ইসলাম নয়ন। কী নোট পেপার উপস্থাপন করেন, জেলা এলজিজেএফের সাধারণ সম্পাদক রবিউল হাসান ডলার।
সভায় গ্রামীণ উন্নয়নের জন্য সঠিক ভাবে সামাজিক নিরাপত্তা প্রকল্পের সুবিধাভোগী নির্বাচনের উপর গুরুত্বারোপ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা মেডিক্যাল এসোসিয়েশন বিএমএ আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার শহরের স্বপ্নিল কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইফতার পূর্ব বিশেষ মোনাজাত পরিচালনা করেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর সভার মেয়র মাওলানা আব্দুল মতিন। এ সময় প্রয়াত ডা. আ আ ম মেসবাহুল হক বাচ্চু, ডা. বুলবুল-এ-গুলেস্তান, ডা. মইন উদ্দিন আহমেদ মন্টু, ডা. এমদাদুল হকসহ অন্যান্য চিকিৎকদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং অন্যান্য বিষয়েও পরম করুণাময়ের কাছে বিশেষ প্রার্থনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান মো. রুহুল আমিন, জেলা বিএমএ’র সভাপতি ডা. আব্দুস সালাম, সাধারণ সম্পাদক ডা. গোলাম রাব্বানীসহ বিএমএ’র অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে চিকিৎসক, মেডিক্যাল রিপেজ্রেন্টেটিভসহ সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুরে পাশবিক হত্যাকান্ডের শিকার হয়েছে ১০ বছরের শিশু কন্যা রিতু আরা খাতুন। মঙ্গলবার দুপুরে পুলিশ তার লাশ উদ্ধার করেছে।
পুলিশ জানায়, বিনোদপুরের চাঁদশিকারী মাঠের ভদুর আম বাগানে একটি লাশ দেখতে পেয়ে স'ানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ বেলা ১২টার দিকে ঘটনাস'লে গিয়ে তার লাশ উদ্ধার করে। শিবগঞ্জ থানার ওসি আশিকুর রহমান জানান, বিনোদপুরের বাখরআলী বিশ্বনাথপুরের আনারম্নল ইসলামের মেয়ে রিতু সোমবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি। পরের দিন তার মৃতদেহ পাওয়া যায় নির্জন আম বাগানে। তিনি বলেন, রিতু’র গলায় ওড়না পেচিয়ে মুখের ভেতর ঢোকানো ছিল এবং পাশে মিষ্টির প্যাকেট পড়ে ছিল। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
পুলিশ উদ্ধার করা লাশ ময়না তদনেত্মর জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরায় মুসলেমা খাতুন (৩৩) নামের এক গৃহবধু’র ঝুলনত্ম লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধু আমনুরা সাইফুদ্দিন পাড়ার সেলিম রেজার স্ত্রী। মঙ্গলবার সকালে নিজ ঘর থেকে এ লাশ উদ্ধার করা হয়। এটি হত্যাকা- নাকি আত্মহত্যা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জসিম উদ্দিন জানান, সকালে স'ানীয়দের খবরের ভিত্তিতে সদর থানা পুলিশ ঘটনাস'লে গিয়ে ঘরের মধ্য থেকে মুসলেমার ঝুলনত্ম লাশ উদ্ধার করে। তিনি বলেন, ‘এটি হত্যা না আত্মহত্যা তা তদনেত্মর পর জানা যাবে। তবে, প্রাথমিকভাবে পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে’।
এদিকে, পুলিশ এঘটনায় মুসলেমার শাশুড়ী রেফা বেগম (৫৫) ও দেবর হাবিবুর রহমান (২৩) কে আটক করেছে। উদ্ধার করা লাশ ময়না তদনেত্মর জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানায়।
পরিকল্পনা মন্ত্রণালয়ের অধিন পরিসংখ্যান ও তথ্য ব্যবস'াপনা বিভাগের তত্বাবধানে বাংলাদেশ মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে বিষয়ক সেমিনার রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. কেএম কামরুজ্জামান সেলিম। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে ও ইউনিনেফ বাংলাদেশ এবং জেলা প্রশাসনের সহযোগিতায় সেমিনারে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় যুগ্ম পরিচালক আশরাফুল আলম সিদ্দিকী, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মাহমুদা খাতুন। উপসি'ত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়া, সমাজ সেবক মনিম উদ দৌলা চৌধুরী, নবাবগঞ্জ সরকারী কলেজের বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু, শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাওলানা কেরামত আলীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া কর্মীগণ। সেমিনারে জেলায় পরিসংখ্যান বিভাগের কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
শিবগঞ্জের কলাবাড়ি এলাকায় রোববার সড়ক দূর্ঘটনায় একজন নিহত হয়েছে। নিহত ব্যক্তির নাম আব্দুস সালাম (৩৩)। সে নামো কয়লা দিয়াড় এলাকার দাউদ হোসেনের ছেলে।
প্রত্যড়্গদর্শী সূত্রে জানা যায়, বেলা ১২ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের কলাবাড়ী নামক স'ানে পথচারী সালাম (৩৩) পায়ে হেটে রাসত্মা পার হচ্ছিল। এ সময় সোনামসজিদ স'লবন্দর গামী একটি ট্রাক ঢাকা মেট্রো-ট-১৮-৩৯৫৫ সালামকে চাপা দিলে ঘটনা স'লেই সে মারা যায়। পরে স'ানীয় লোকজন ট্রাকটি আটক করতে পারলেও ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাখরআলী সীমান্তে ভারত থেকে চোরাই পথে নিয়ে আসার সময় বিজিবি’র হাতে ধরা পড়েছে ১২ লিটার ফরমালিনসহ বিপুল পরিমাণ বিদেশী মদ। রোববার ভোর রাতে ফরমালিন ও মদ আটক হলেও কোনই চোরাকারবারি ধরা পড়েনি।
৯ বিজিবি’র উপ অধিনায়ক শেখ মোহাম্মদ মিজানুর রহমান জানান, গোপন সংবাদের  ভিত্তিতে শনিবার দিবাগত রাত ৩টার দিকে বাখরআলী বিওপির নায়েক সুবেদার রউফের নেতৃত্বে বিজিবি’র একটি দল পদ্মা নদীর ৮ নম্বর বাঁধ এলাকায় অভিযান চালায়। এসময় বিজিবি সদসদের উপসি'তি টের পেয়ে চোরাকারবারীরা ৫টি বস-া ফেলে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস'ায় বসত্মা তলস্নাশী চালিয়ে ২’শ মিলিগ্রাম ওজনের ৬০ প্যাটেক ভারতীয় ফরমালিন এবং ৭০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ফরমালিন ও মদের আনুমানিক মূল্য ১লক্ষ ১৭ হাজার টাকা। আটক হওয়া মালামাল চাঁপাইনবাবগঞ্জ মাদক অফিসে জমা দেয়া হয়েছে।
সাম্প্রতিক সময়ে ফরমালিন নিয়ে দেশজুড়ে হৈচৈ পড়া ফরমালিন সীমানেত্ম আটকের ঘটনায় মানুষের মাঝে নতুন করে আত্মংক সৃষ্টি করেছে।
জনপ্রিয় টিভি চ্যানেল এনটিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলড়্গে চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এনটিভি’র চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি শহীদুল হুদা অলকের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যড়্গ প্রফেসর সুলতানা রাজিয়া। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোসত্মফা মন্টু, সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান ড. মাযহারম্নল ইসলাম তরম্ন। এসময় শুভেচ্ছা জানান, সাংবাদিক আনোয়ার হোসেন দিলু, মাহবুবুর রহমান্‌ মিন্টু, মনিরম্নল ইসলাম বাদল, মাহবুবুল আলম, কামাল উদ্দীন, আমিনুল ইসলাম, রবিউল হাসান ডলার, রফিকুল আলম, আশরাফুল ইসলাম রঞ্জু, ইমতিয়ার ফেরদৌস সুইট, ফয়সাল মাহমুদ, মনোয়ার হোসেন জুয়েল, এম এ মাহবুব, জোহরম্নল ইসলাম, আব্দুর রব নাহিদ, আসাদুলস্নাহ, কলেজ শিড়্গক শামসুজ্জামান, সমাজকর্মী আব্দুল হান্নান, জেলা ছাত্রলীগের সভাপতি ফাইজার রহমান কনক। বক্তারা এনটিভি’র বস'নিষ্ঠ সংবাদ ও সৃষ্টিশীল নান্দনিক অনুষ্ঠানমালার প্রশংসা করেন। তারা বলেন, ‘ এখন বেশ কিছু টিভি চ্যানেল এসেছে। সবাই তাদের স্ব স্ব জায়গা থেকে কাজ করছে। ভালই করছে। তবে এখন সংবাদের বস'নিষ্ঠতার জন্য একটি টিভি চ্যানেলের সংবাদ দেখলেই হয়না। আরো দু’ একটি টিভি’র সংবাদ দেখতে হয়। আর সংবাদের সত্যতা ও বস'নিষ্ঠতার উৎসে যেতে হলে এনটিভি দেখা দরকার’।
পরে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদড়্গিণ করে।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুরে বুধবার মাদক ব্যবসার টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে স'ানীয় দু’গ্রম্নপের সংঘর্ষে অনত্মত ২০ জন আহত হয়েছে। এ সময় বেশ ককটেল বিষ্ফোরণে ঘটনাও ঘটেছে।
স'ানীয়রা জানান, বিনোদপুরের শাহজাহান আলী ও জিয়াউর রহমানের মধ্যে মাদক ব্যবসার টাকা নিয়ে বেশ কিছু দিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল এর জের ধরে বিকেলে উভয় পড়্গ লাঠি সোটা,ইট পাটকেল ও ককটেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ককটেলের আঘাতে বিবদমান দু’গ্রম্নপ প্রধান শাহজাহান ও জিয়াউর ছাড়াও অনত্মত আরো ২০ জন আহত হয়। প্রত্যড়্গদর্শীরা জানায়, সংঘর্ষ চলাকালে রসুনচক এলাকার একটি বাগানের প্রায় ২০ মন আম নষ্ট করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস'লে গিয়ে পরিসি'তি নিয়ন্ত্রণে আনে।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের ঝাউবোনা গ্রামের মঙ্গলবার গভীর রাতে যৌতুকের টাকা না পেয়ে ববিতা খাতুন (১৯) নামের এক গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগ করা হয়েছে। পুলিশ বুধবার নিহত গৃহবধু’র ঝুলনত্ম লাশ উদ্ধার করেছে।
পুলিশ ও স'ানীয়রা জানায়, শিবগঞ্জ পৌর এলাকার পিঠালীতলা গ্রামের শরিফ উদ্দীনের মেয়ে ববিতার সঙ্গে ঝাউবোনা গোবিনপুর গ্রামের রম্নবেল আলী (২৮) এর বিয়ে প্রায় আড়াই বছর আগে। তাদের দাম্পত্য জীবনে দেড় বছরের একটি সনত্মান রয়েছে। ববিতার পিতা শরিফ উদ্দীন অভিযোগ করেন, বিয়ের পর থেকেই যৌতুকের জন্য প্রায় নির্যাতন করতো ববিতার স্বামী, শাশুড়ি ও ননদ। কয়েক দফা যৌতুন নেয়ার পর আবারও একটা গলার সোনার চেইন ও একটি বাই সাইকেলের দাবি করে তারা। চেইন ও সাইকেল আনতে অস্বীকার করায় মঙ্গলবার তাদের মধ্যে ঝগড়াঝাটি হয়। এক পর্যায়ে তাকে পিটিয়ে হত্যা করে ঘরের মধ্যে ঝুলিয়ে রাখে এবং আত্মহত্যা করেছে বলে প্রচারণা চালায়।
শিবগঞ্জ থানার এসআই আবুল কালাম আজাদ জানান, স'ানীয়দের দেয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস'লে গিয়ে ববিতার ঝুলনত্ম লাশ উদ্ধার করে। এ ঘটনায় ববিতার শাশুড়ি নাজিরা বেগম ও ননদ নাসরিন বেগমকে আটক করে। তবে, ঘটনার পর থেকে রম্নবেল পলাতক রয়েছে। এসআই আজাদ বলেন, ‘ এঘটনায় হত্যা মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে’।
চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী জেলার বিভিন্ন উপজেলার পিছিয়ে পড়া কমিউনিটি গুলোর উন্নয়নে কাজ করছে এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ রাজশাহী কার্যালয়। সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এন্ড কোঅপারেশনের সহায়তা সহযোগি সংস'া এসডোর মাধ্যমে ওইসব পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস-বায়ন করা হচ্ছে।
গত মঙ্গলবার এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ রাজশাহী কার্যালয়ে পি ওয়াস প্রকল্পের আওতায় সবার জন্য পানি ও স্যানিটেশন অধিকার শীর্ষক মিডিয়া এ্যাডভোকেসী সভায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার খরাপ্রবন ৪টি ইউনিয়ন ও রাজশাহী জেলার তানোর উপজেলার তালোন্দ ইউনিয়নে ওয়াটার এন্ড স্যানিটেশনসহ বিভিন্ন বিষয়ে কয়েকটি প্রকল্প বাস-বায়ন করার কথা জানানো হয়। সভায় আরো জানানো হয় তানোর উপজেলার কালনা গ্রামে ৯৫টি, মহোর গ্রামে ৬৫টি এবং নারায়নপুর গ্রামে ১১টি আদিবাসী পরিবার এবং হতদরিদ্র ৯৫টি পরিবার বাস করে। এই গ্রামে মোট জনসংখ্যা ৪৮৭ জন। আগে ৩১ ভাগ স্বাস'্য সম্মত পায়খানা থাকলেও বর্তমানে ৫৬ ভাগ স্বাস'্য সম্মত পায়খানার আওতায় আনা সম্ভব হয়েছে। এ ছাড়া খোলা পায়খানা রয়েছে ৪৪ ভাগ। এই ইউনিয়নে বিশুদ্ধ পানির অভাব রয়েছে।
পরে একই দিন সংস'াটির উদ্যোগে এনজিও প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা তানোর উপজেরার তালোন্দ ইউনিয়নের বিভিন্ন গ্রাম পরিদর্শন করেন। এ সময় তলোন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান জানান, কালনা, মহোর ও নারায়নপুর গ্রামে আদিবাসীসহ অতিদরিদ্র পরিবারের বহু লোক স্বাস'্য সম্মত পায়খানা ব্যবহার করতে পারেনা। এই ৩টি গ্রামে ১ হাজার পরিবারে অনত্মত ৪ হাজার মানুষ বসবাস করেন। আগের নলকুপ গুলো অনেকটাই অকেজো হয়ে পড়েছে। আগে ৪০ থেকে ৫০ ফুটের মধ্যে ভগর্ভস' পানির সত্মর থাকলেও বর্তমানে তা অনেক নিচে নেমে গেছে। ফলে ১শ’ থেকে ১২০ ফুট গভীরে খনন করে গভীর নলকুপের সাহায্যে পানি পাওয়া যেতে পারে। এতে ব্যয় হবে কমপড়্গে ৫০ হাজার টাকা। কিন' ওইসব পরিবারের লোকদের সেই সামর্থ্য না থাকায় তারা অনেকেই এখনও পুকুরের পানি পান করেন এবং স্বাস'্য সম্মত পায়খানা তৈরী করতে না পারায় তারা মাঠে ময়দানে মলমুত্র ত্যাগ করেন বলে চেয়ারম্যান আব্দুল হান্নান জানান। তবে আশার কথা হচ্ছে ২০১৩ সালের শুরম্নতে এইসব পরিবারের ২৭টি স্বাস'্যসম্মত পায়খানা থাকলেও বর্তমানে এনজিও ফোরামের সহযোগিতায় ৫৭টিতে উন্নীত হয়েছে। এই সংখ্যা আরো বৃদ্ধি করার জন্য তিনি এনজিওদের প্রতি আহবান জানান।
ওই গ্রামের বাসিন্দা রইস উদ্দিন, আদিবাসী নারী ঝুমুর সরেন জানান, তাদের অনেক পরিবারের লোকেরা এখনও খোলা আকাশের নীচে মলমুত্র ত্যাগ করেন।
পরে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নাচোল ইউনিয়নে একুইফার রিচার্জ প্রকল্পসহ অন্যান্য প্রকল্প পরিদর্শন করা হয়। এ সময় দেখা দেখা যায় নাগরিকদের বাড়ির ছাদের বৃষ্টির পনি পাইপলাইনের মাধ্যমে একটি নিদৃষ্ট কুয়ায় নিয়ে তা নলকুপের নিচ স-রে দিয়ে পানির স-র বৃদ্ধি করা হচ্ছে। এতে ওই এলাকার পানির স-র স্বাভাবিক রাখা যাবে বলে সংশ্লিষ্টরা জানান। এ ছাড়া নেজাম পুর ইউনিয়নের বরিশাল্লা গ্রামে আদিবাসী পল্লীতে ২৬টি পরিবার বাস করে। সেখানে এনজিও ফোরামের সহযোগিতায় ৯টি স্বাস'্য সম্মত পায়খানা এবং একটি নলকুপ স'াপন করে দেয়া হয়েছে। এ ছাড়া ঝিনাইপুকুর গ্রামে ইকোসান টয়লেট ও কসবা ইউনিয়নে পাইলাইনের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস'া করা হয়েছে।
এ সময় উপসি'ত ছিলেন, এনজিও ফোরাম ফর পাবলিক হেল্‌থ এর এ্যাডভোকেসী এন্ড ইনফরমেশন সার্ভিস সেলের হেড ও পিওযাস প্রকল্পের প্রকল্প সমন্বকারী জোসেফ হালদার, রাজশাহী কার্যালয়ের প্রোগ্রাম ফেসিলেটেটর সাবিত জাহান শিশির, এসেডোর নির্বাহী পরিচালক রবিউল আলমসহ ত্মাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের গণমাধ্যম কর্মীরা।


চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজে মঙ্গলবার আউটসোর্সিং বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দৈনিক কালের কণ্ঠ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ডিজাইন এ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইডিডি) যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে।
সকালে মনিমুল হক মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যড়্গ প্রফেসর সুলতানা রাজিয়া। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, কালের কণ্ঠের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি শহীদুল হুদা অলক, বিআইডিডি’র চেয়ারম্যান সুব্রত রাহা।
কর্মশালায় চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের দেড় শতাধিক শিড়্গার্থী অংশ নেয়।
আয়োজক সংস'া জানিয়েছে, স'ানীয় শহীদ সাটু হলে ঈদের পর একই বিষয়ে বড় পরিসরে আয়োজন করা হবে কর্মশালা।

চাঁপাইনবাবগঞ্জের আমনুরা রেলওয়ে জংশনের কাছে মঙ্গলবার দুপুরে রেলওয়ের ট্রাইল ট্রেনের সঙ্গে লাইন মেরামতকারী ট্রলির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ২ জনের অবস'া আশংকাজনক।
পশ্চিম রেলের সিনিয়র সাব এ্যাসিষ্টেন্ট ইঞ্জিনিয়র মো. আলম জানান, রেলের গতি পরীড়্গার জন্য বেলা সোয়া ১ টার দিকে আমনুরা রেলওয়ে জংশন থেকে রেলওয়ের ট্রাইল রান স্পেশাল ট্রেন যাত্রা করে। প্রায় ৮০ কিলোমিটার গতিবেগে যাওয়া ট্রাইল ট্রেনটি ঘোষের বাথান এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা লাইন মেরামতকারী রেল ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস'লেই ট্রলি যাত্রী গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর গ্রামের জামিরম্নল ইসলাম (৩৫) ও জাফিরম্নল ইসলাম (৩৭) ঘটনাস'লেই মারা যায়। এ সময় আহত হয় আরো ৫ লাইন মেরামতকারী শ্রমিক। আলম বলেন, ‘ট্রাইল ট্রেনটির প্রায় দ্বিগুন গতি থাকায় এবং ঘোষের বাথান এলাকায় বাঁকের কারণে এই মর্মানিত্মক দূর্ঘটনাটি ঘটে’।
দূর্ঘটনার পর স'ানীয়রা দ্রম্নত ঘটনাস'লে ছুটে গিয়ে আহত ভুটু (৩৫), রাসেল (২৫), শিমুল (২০), তৌফিক (২২)ও জিলস্নার রহমান (২৫) কে উদ্ধার করে চাঁপাইনবাবঞ্জ হাসপাতালে ভর্তি করে।
হাসপাতাল সূত্র জানায়, আহতদের মধ্যে ২ জনের অবস'া আশংকাজনক।

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার দারিয়াপুর ঈদগাহ এলাকা থেকে পুলিশ মঙ্গলবার দুপুরে ১৯০ বোতল ফেন্সিডিলসহ দুই যুবককে আটক করেছে। আটক হওয়ারা হচ্ছে, পৌর এলাকার আরামবাগের আলমগীর হোসেন (২৮) ও আলীনগর গ্রামের কামাল উদ্দীন (২৭)।
পুলিশ জানায়, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি দল দ্বারিয়াপুর ঈদগাহ এলাকায় অভিযান চালায়। এসময় মটর সাইকেলযোগে ফেন্সিডিল পাচারের সময় আলমগীর ও কামালকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের কাছে থাকা কার্টুন থেকে ১৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এ ব্যাপারে সদর থানায় মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে।
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম
সর্বশেষ
Recomment to Your Friends
Current Views
সম্পাদক: শহীদুল হুদা অলক
যোগাযোগ : রাকা মাল্টিমিডিয়া, স্কুল ক্লাব রোড, চাঁপাইনবাবগঞ্জ। সেলফোন: 01713-719988 > 01722-187366 e-mail: chapainawabganjnews@gmail.com
Developed by-Abdur rob nahid