• প্রচ্ছদ
  • সকল সংবাদ
  • জেলার বাইরে
  • খেলা
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • মুক্তাঙ্গন
  • জন্মমৃত্যু
  • দিনের ছবি
  • শিবগঞ্জ
  • গোমস্তাপুর
  • নাচোল
  • ভোলাহাট
  • বিজ্ঞাপন
চাঁপাইনবাবগঞ্জে সোমবার দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উদযাপনের অংশ হিসেবে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে বালিয়া ডাঙ্গা ইসলামিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এই সভার আয়োজন করে। সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইসলামিয়া বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ড. মো. সিরাজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলাম। আরো বক্তব্য রাখেন, রাজশাহী বিভাগীয় দুর্নীতি দমন কমিশনের পরিচালক নাসিম আনোয়ার, উপ-পরিচালক ও জেলা সমন্বয়ক নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. একেএম মোজাহার হোসেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, সাবেক সহকারি পুলিশ সুপার আতাউর রহমান, অধ্যক্ষ সাইদুর রহমান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. মসিউল করিম বাবু, শিক্ষিকা রওশন আরা, জাইকার স্বেচ্ছাসেবক এ্যারিকো আন্দো প্রমুখ। বক্তারা দেশকে দুর্নীতি মুক্ত করতে তরুণপ্রজন্মের মধ্যে দুর্নীতি বিরোধী মনোভাব গড়ে তোলার আহবান জানিয়ে বলেন, দুর্নীতির মূল উৎপাটন করতে হলে এখন থেকেই তরুণ প্রজন্মকে দায়িত্ব নিতে এবং দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সুধীজনসহ জেলা  ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকসহ স্থানীয় গন্যমান্যরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে দুর্নীতি বিরোধী শপথবাক্য  পাঠ করানো হয়। শেষে গম্ভীরা গানের আয়োজন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকাসহ  সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের আরো ১০ জন দুঃস্থ অসহায় নারীর মাঝে সোমবার একটি করে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সদর উপজেলা পরিষদ উপজেলা উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় বেকারত্ব দূরীকরণ ও আর্থ-সামাজিক উন্নয়নে মেশিন গুলো বিতরণ করা হয়।
সকালে উপজেলা পরিষদ চত্বরে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. চিত্র লেখা নাজনীন, অবসরপ্রাপ্ত সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ মাহতাব উদ্দিন, আকসারুজ্জামান পান্না।
চাঁপাইনবাবগঞ্জে সোমবার বিকেলে মইনুল হক চন্দন রচিত ‘ফিরে দেখা একাত্তর‘ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। শহরের কামাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে এই বইয়ের মোড়ক উন্মোচন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি মো. মজিবুল হক বাবুল। নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান ড. মাযহারুল ইসলাম তরুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে লেখক ছাড়াও বক্তব্য রাখেন, অধ্যাপক সিরাজুল ইসলাম, মহিত কুমার দাঁ, সাংবাদিক মুক্তিযোদ্ধা মো. তসলিম উদ্দিন, লেখক গোলাম রাব্বানী তোতা, গৌরী চন্দ সীতু, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান শাহজাহান আলী প্রমুখ।
১৪৯ পৃষ্ঠার এই বইতে ‘আমি স্বাধীনতা বলছি, মধ্যরাতের উল্লাস ও শকুনদের মাতঙ্গ, রুখে দাঁড়াও বাংলাদেশসহ ৮টি মুক্ধিযুদ্ধ বিষয়ক লেখা রয়েছে। এ ছাড়াও রয়েছে এই বইয়ের প্রকাশক গোলাম রাব্বানী তোতাসহ কয়েকজন গুনী মানুষের বইটি সম্পর্কে অভিব্যক্তি এবং লেখকের কথা।
চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০১৩-১৪’র অংশ হিসেবে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল অডিটোরিয়ামে অ-১৬ বালক ও বালিকাদের দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েঝে। তৃণমুল পর্যায় থেকে খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের ২৫জন বালক ও বালিকা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বালক ক-গ্রুপে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলের আলমগীর হোসেন চ্যাম্পিয়ান ও শিবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মো. ফয়সাল বাদসা রানার আপ হন। বালক খ-গ্রুপে চ্যাম্পিয়ান হন শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলের ওয়াহিদ হাসান  ও রানার আপ হন শিবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মো. সানাউল্লাহ। বালিকা গ-গ্রুপে শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের মোসা. মাহ্ফুজা খাতুন চ্যাম্পিয়ান  ও শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের মোসা. সৌরভী আক্তার জাহান রানার আপ হন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ক্রীড়া শিক্ষক হারুন-অর-রশিদ। বক্তব্য রাখেন, জেলা ক্রীড়া অফিসার আখতারুজ্জামান রেজা তালুকদার। পরে পুরস্কার বিতরণ করেন, শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান। এ সময় ক্রীড়া শিক্ষক ফিরোজুল ইসলাম, সোহেল ইসলামসহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
দুর্নীতি প্রতিরোধ সপ্তাহের অংশ হিসেবে ভোলাহাট উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে রোববার সততা সংঘের সদস্য ও শিক্ষার্থীদের বণার্ঢ্য র‌্যালী, মানববন্ধন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ টায় বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ এলাকায় মানবন্ধন করেন। এ সময় উপজেলা দূর্নীতি কমিটির সভাপতি আলহাজ্ব হাসান আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ভোলাহাট উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি আরিফা সুলতানা স্বপ্না, সদস্য মাওলানা আব্দুল কাদের, সাংবাদিক গোলাম কবির, সাইদুর রহমান, সততা সংঘের পরামর্শক এম কোরবান আলী, শিক্ষিকা নুরুন নাহার প্রমূখ। পরে নেকজান বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ হতে ৮ম শ্রেনী “ক” গ্রপ দুনীর্তির কুফল ও তার প্রতিকার এবং ৯ম হতে দশম শ্রেনী “ খ ” গ্রুপ দুর্নীতি সকল অগ্রগতির অন্তরায় বিষয়ক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিাত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বিশ্ব ভোক্তা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সদর উপজেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটি ও সদর উপজেলা কনজুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব এই আলোচনা সভার আয়োজন করে।
সকাল ১০ টায় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. চিত্রলেখা নাজনীন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদর থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন, ক্যাবের সভাপতি আব্দুল হান্নানসহ অন্যান্যরা।
নাচোল রেলস্টেশন সংলগ্ন রেলক্রসিংয়ে রহনপুরগামী ট্রেনের ধাক্কায় সফিকুল ইসলাম (৪০) নামে এক ভুটভুটি চালক নিহত হয়েছেন। নিহত সফিকুল সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের ভুলু মেম্বারের ছেলে। রোববার সকাল সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
গোবরাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরাফুল ইসলাম আজিজি ও স্থানীয় সুত্র জানায়, রোববার সকাল সাড়ে ৭টার দিকে নাচোল রেলস্টেশন সংলগ্ন রেলক্রসিংয়ে রহনপুরগামী ৫৬৩ নং ট্রেনের ধাক্কায় ভুটভুটি চালক সফিকুল ইসলাম আহত হন। আশংকাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেলে নেয়ার পথে তিনি মারা যান।
অপর দিকে রোববার সকাল ১১ টায় চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের লালাপাড়া এলাকায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দিলে ৫ জন আহত হয়। আহতদের ২ জনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয় হয়।
চাঁপাইনবাবগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধণা দেয়া হয়েছে। শনিবার সকালে কলেজ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অধ্যক্ষ প্রকেশৗলী আরজেদ আলী। এতে বক্তব্য রাখেন, শিক্ষক ফাতেমা খানম, সাঈদ আহমেদ ও মো. আলাউদ্দিন মিঠু। বিদায়ি ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন, মো. সোহেল ও মাহবুব আলম।
পরে চলতি বছরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় জিবয়িদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
জেলার শিবগঞ্জ উপজেলার সরকারের মোড় এলাকা থেকে শনিবার সকালে একটি ওয়ান সুটার গান ও প্রায় ৪ কেজি গান পাওডারসহ তফিকুল ইসলাম (৩০) নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার তফিক উপজেলার কমলাকান্তপুর গ্রামের মৃত সুলতান মন্ডলের ছেলে।
র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জস্থ অস্থায়ী ক্যাম্প সুত্র জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি দল শনিবার সকাল ১১টার দিকে শিবগঞ্জ উপজেলার সরকারের মোড় এলাকায় অভিযান চালায়। এসময় একটি ওয়ান সুটার গান ও প্রায় ৪ কেজি গান পাওডারসহ তফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। আটককৃত তফিকুল চাঞ্চল্যকর কোফিল হত্যা মামলার অন্যতম আসামী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র ও বিষ্ফোরক আইনে ৫টি মামলাসহ মোট ১১টি মামলা রয়েছে রয়েছে বলে র‌্যাব জানায়।
বিএনপির চেয়ারপরসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বক্তব্যের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে শনিবার মানববন্ধন, বিক্ষো মিছিল ও তারেক রহমানের কুশপুত্তলিকা দাহ করেছে ছাত্রলীগ। বেলা ১২ টায় স্থানীয় শহীদ সাটুহলের সামনে আয়োজিত মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সভাপতি ফাইজার রহমান কনক ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান আরমান। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে সাটুহল মার্কেটের সামনে তারেক রহমানের কুশপুত্তলিকা দাহ করা হয়। মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রষ্ট্রপতি দাবি করে বক্তব্য দেয়ায় এই কর্মসূচি পালন করা হয়।
বিকাশনী সমিতি চত্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলা বধির কল্যাণ সংঘের উদ্যোগে শুক্রবার বিকেলে দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মতিন। বিশেষ অথিতি ছিলেন আরএসডিএফ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. মঞ্জুরুল ইসলাম বাবু খান।
সভায় সভাপতিত্ব করেন, বধির কল্যাণ সংঘের  ও বিকাশনী সমিতির সভাপতি এ্যাডভোকেট শামসুদ্দিন।
সংঘের অফিসের জন্য একটি স্থায়ী জায়গার ব্যবস্থা, সমাজসেবা অধিদপ্তর হতে রেজিষ্ট্রাশন –এর ব্যবস্থা করে দেওয়া, প্রতিবন্ধীদের প্রশিক্ষণের ব্যবস্থা করে কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তোলার দাবি জানান, বধির সংঘের সাধারণ সম্পাদক আবু তালেব।
প্রধান অথিতি তাদের দাবীগুলো পযায়ক্রমে বাস্তবায়ন করার জন্য প্রতিশ্রুতি ব্যক্ত করেন। উক্ত অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ-বিনোদপুর সড়কের মনাকষা এলাকায় প্রাকটরে চাপা পড়ে নাহিদ(১০)নামে এক শিশু নিহত হয়েছে। নিহত নাহীদ মনাকষা টোকনার মোড় গ্রামের মোহাম্মদ মিলনের ছেলে। শুক্রবার সকাল ৮টার দিকে এই দূর্ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার এসআই সুদীপ্ত রেজা জানান ও প্রত্যক্ষদর্শীরা জানান, মনাকষা এলাকায় রাস্তা পারাপারের সময় নাহিদকে একটি বাবুভর্তি ট্রাকটর চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। মনাকষা থেকে খাসের হাট গামী ট্রকটরটি নিয়ে চালক পালিয়ে যায়।
মহাসড়কে অবৈধ যানচলাচল নিয়ন্ত্রণ, গাড়ি চলানোর সময় চালককে মোবাইল ফোনে কথা থেকে বিরত থাকা, ট্রাফিক আইন মেনে গাড়ি চালানোসহ পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা বৃদ্ধির আহবান জানানো হয়েছে। শুক্রবার চাঁপাইনবাবগঞ্জে পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও জনসচেতনতা বৃদ্ধিমূলক এক সেমিনারে বক্তারা এ আহবান জানান।
সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও জনসচেতনতা বৃদ্ধিমূলক এই সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলাম। বিআরটিএ চাঁপাইনবাবগঞ্জ  অফিসের  সহকারি পরিচালক স্বদেশ কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন ,বিআরটিএ’র মোটর যান পরিদর্শক মো. কামরুজ্জামান, জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু, জেলা মিনিবাস মালিক গ্রুপের সভাপতি মনোয়ারুল ইসলাম ডালিম।
এর আগে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় বিআরটিএ চাঁপাইনবাবগঞ্জ সার্কেল আয়োজিত  একটি বর্ণাঢ্য র‌্যালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের বিভিন্ন প্রদক্ষিণ করে।
কর্মসূচিতে বিআরটিএর কর্মকর্তা-কর্মচারী, ট্রাক ও মোটর মালিক, চালক, শ্রমিক ও শ্রমিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
বরেন্দ্র এলাকার দরিদ্র জনগোষ্ঠি এবং প্রান্তিক চাষীদের খাদ্য নিরাপত্তা বৃদ্ধি, পুষ্টিহীনতা দূরীকরণ এবং আয়বৃদ্ধিমুলক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা কর্মকর্তাদের সাথে এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।। বৃহস্পতিবার দুপুরে এসেডো-পিএফএলএমবি’র উদ্যোগে নাচোল উপজেলা অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফিয়া আক্তার রুমীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা খাতুন, এসেডো’র নির্বাহী পরিচালক কৃষিবিদ রবিউল আলম, পিএফএলএমবি’র প্রকল্প কর্মকর্তা হাসানুজ্জামান প্রমুখ। উন্নত কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি এবং বরেন্দ্র এলাকার প্রান্তিক চাষীদের আয় বৃদ্ধি ঘটানোর জন্য সকলের সহযোগিতা কামনা করেন্ বক্তারা।
জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর এলাকা থেকে বুধবার ভোরে ১টি রিভালবার, ১টি শর্টগান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি।
চাঁপাইনবাবগঞ্জস্থ ৯ বিজিবি ব্যাটালিয়নের উপ-পরিচালক ক্যাপ্টেন মো. মোসলেহ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিংনগর বিওপির নায়েক সুবেদার মো. আব্দুর রাশেদের নেতৃত্বে বিজিবির একটি টহল দল তারাপুর মাঠ এলাকায় অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৬ চেম্বার বিশিষ্ট ৭.৬৫ মি:মি: ১টি রিভালবার, ১টি শর্টগান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। এ রিপোর্ট লেখা পর্য়ন্ত উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি শিবগঞ্জ থানায় জমা করার প্রস্তৃতি চলছিল।
চাঁপাইনবাবগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৪ পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, নবাবগঞ্জ সরকারি কলেজ, প্রথম আলো বন্ধু সভা, জাগো নারী বহ্নিশিখা টিআইবির সচেতন নাগরিক কমিটি ও সাধারণ পাঠাগারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে।
চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে সূর্যদোয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মধ্য দিয়ে জেলা প্রশাসন আয়োজিত দিনের কর্মসূচি শুরু হয়। সকল সরকারি, বেসরকারি, স্বায়ত্ব শাসিত ও ব্যক্তি মালিকানাধীন ভবনে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ, সকাল সোয়া ৭টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সকাল ৮টায় চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে জেলা প্রশাসক সরদার সরাফত আলী ও পুলিশ সুপার বশির আহমেদ আনুষ্ঠানেকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং সেখানে মুক্তিযোদ্ধা, পুলিশ, বিএনসিসি, আনসার, গার্লস গাইড, স্কাউটস, স্কুল-কলেজের ছাত্রছাত্রী, শিশু-কিশোর, যুব সংগঠনসহ বিভিন্ন সংগঠনের অভিবাদন গ্রহণ ও কুচকাওয়াজ পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসক সরদার সরাফত আলী দিনের তাৎপর্য তুলে ধরেন।
সকাল ১১ টায় একই স্থানে সর্বাধিক জনগণের অংশগ্রহণে জাতীয় সঙ্গিত গাওয়া হয়। এর পর সকাল সোয়া ১১ টায় গ্রীণভিউ উচ্চ বিদ্যালয়ে শিশু একাডেমীর শিশু বিকাশ ও প্রাক প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের মধ্যে খেলাধুলা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১১ টায় শহীদ সাটুহলে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা দেয়া হয়।
অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র  ও মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন, দেশপ্রেমমূলক সঙ্গিত, খেলাধুলা,আবৃত্তি, চিত্রাংকন ও  রচনা প্রতিযোগিতা এবং শহীদ সাটুহলে সন্ধ্যা সাড়ে ৭টায় সুখী সমৃদ্ধ এবং ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষে ডিজিটাল প্রযুক্তির সার্বজনীন ব্যবহার শীর্ষক আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও  সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অপর দিকে সচেতন নাগরিক কমিটি সনাক ও সাধারণ পাঠাগার সকাল ৯ টা থেকে পাঠাগার চত্বরে জাতীয় সঙ্গিতসহ সঙ্গিতানুষ্ঠান ও মুক্তিযোদ্ধার কাছ থেকে মুক্তিযুদ্ধের গল্প শোনার আয়োজন করে। এ সময় উপস্থিত ছিলেন, সনাকের সভাপতি সাইফুল ইসলাম রেজা, পাঠাগারের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমানসহ অন্যান্যরা।
এ ছাড়া জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মসিউল করিম বাবুর নেতৃত্বে র‌্যালি ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শহীদ স্মৃতি নাম ফলকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
প্রথম আলো বন্ধু সভা ও জাগো নারী বহ্নিশিখা র‌্যালির আয়োজন করে। অপর দিকে গণজাগরণ মঞ্চ পতাকা মিছিল বের করে।
এ দিকে নবাবগঞ্জ সরকারি কলেজ র‌্যালি ও আলোচনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়াসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
চাঁপাইবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্বাধীনতা দিবসের ফুল দেয়ার সময় দুটি ককটেল বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন। শিবগঞ্জ উপজেলা পরিষদের শহীদ মিনারে রাত সোয়া ১২ টার দিকে এই ঘটনা ঘটে। এদের মধ্যে সুজন নামে একজনকে গুরুত্বর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিবগঞ্জ থানার ওসি আসিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের শিবনারায়নপুর গ্রাম। কানসাট-চৌডালা সড়ক থেকে প্রায় ৫‘শ মিটার ভেতরে সেই গ্রামে শিশুদের লেখাড়পর বিষয়টি বিবেচনায় নিয়ে ১৯৯১ সালে কয়েকজন শিক্ষানুরাগি ব্যক্তির উদ্যোগে একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়।
বাঁশের বেড়া আর টিনের চালা দিয়ে তৈরী করা হয় ৩টি শ্রেণী কক্ষ। সেখানেই চলতে থাকে পাঠদান কার্যক্রম। এর পর বেসরকারি রেজিঃ প্রাথমিক বিদ্যালয় হিসেবে স্বীকৃতি পায়। এমন অবস্থায় ২২ বছর পর গত ২০১৩ সালে বিদ্যালটি সরকারি করণ করা হয়। কিন্তু কোন পাকা ভবন নির্মাণ করা হয়নি।
এতদিনের পুরাতন টিনের চালা দেয়া বিদ্যালয়টির বড় ছাউনীটি গত রোববার অকাল ঝড়ে ভেঙ্গে পড়ে। ফলে কমলমতি শিশুদেরকে খোলা আকাশের নীচ রোদে পুড়ে ক্লাস করতে হচ্ছে।  সোমবার সরেজমিনে এমন দৃশ্যই দেখা গেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াসিন আলী জানান, বর্তমানে শিশু শ্রেণীসহ প্রথম থেকে ৫ম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীর সংখা ২৩১ জন। প্রধান শিক্ষকসহ শিক্ষক রয়েছেন ৪ জন। এই বিদ্যালয়ের পাঠদান কক্ষসহ প্রয়োজনীয় ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন নিবেদন করা হলেও কোন ফল পাওয়া যায়নি। মৌসুমের প্রথম কাল বৈশাখী ঝড়ে গত রোববার প্রধান ঘরটি ভেঙ্গে পড়েছে। ফলে ছাত্রছাত্রীদের খোলা আকাশের নীচে ক্লাস করাতে হচ্ছে। শ্রেণী কক্ষ ভেঙ্গে পড়ায় অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে আসতে চায়ছে না।
এই কমলমতি শিশুদের লেখাপড়ার বিষয়টি বিবেচনায় নিয়ে জরুরী ভিত্তিতে ক্ষতিগ্রস্থ ছাউনীটি সংস্কারসহ পাকা ভবন নির্মাণের দাবি জানিয়েছেন অভিবাকরা।
চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার কানসাটে মঙ্গলবার সন্ধ্যায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী আলাউদ্দীন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের বাজিতপুর নামোটোলা গ্রামের শকুর উদ্দীনের ছেলে। এ ঘটনায় নিহতের মেয়ে সমঋতি (১৮) আহত হন।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান ও স্থানীয় সুত্র জানান, মঙ্গলবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের কানসাট এলাকায় চাঁপাইনবাবগঞ্জ গামী (ঢাকামেট্রো-ট ১৮-২১১১) একটি  ট্রাকের সঙ্গে বিপরিত থেকে আসা মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আলাউদ্দিন ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় নিহতের মেয়ে স্মৃতি (১৮) আহত হন। তাকে রাজশাহী মেডিক্যালজ কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ভোলাহাট রহনপুর সড়কের নিমগাছী নামক স্থানে সোমবার ভুটভুটির সামনের চাকা ভেঙ্গে যাওয়ায় ৫ যাত্রী আহত হয়েছে। জানা গেছে, ভুটভুটিটি রহনপুরহাট থেকে যাত্রী ভর্তি করে ভোলাহাট আসার সময় নিমগাছী নামক স্থানে বিকেল ৫ টার সময় ভুটভুটির সামনের চাকা ভেঙ্গে গেলে যাত্রীরা আছড়ে পড়ে। ফলে উপজেলার গোপিনাথপুর গ্রামের মাজিদের ছেলে সাদ্দাম(২১), ঝাউবোনা গ্রামের নিজামুদ্দিনের ছেলে জিন্নাত(৫০), তার ভাই আব্দুস সালাম(২৫), বাহাদুরগঞ্জ গ্রামের ইসমাইলের ছেলে দূরুল(৩৫), একই গ্রামের আমিনের ছেলে হারুন(২০) কে আহত অবস্থায় দ্রুত ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। আহতদের মধ্যে আব্দুস সালামের অবস্থা আশংকাজনক বলে দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন। তবে এলাকাবাসি বলছেন, ভুটভুটির চালকেরা অদক্ষ এবং প্রতিযোগিতামূলক বেপরুয়া গতিতে ভুটভুটি চালানোর কারণে হরহামেশা দূর্ঘটনার শিকার হতে হয় যাত্রীদের। 
শিবগঞ্জের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী সোমবার চাঁপাইনবাবগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ‘খ’ অঞ্চলে আত্মসমর্পণ� করলে বিজ্ঞ বিচারক তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠিযেছেন।

মোবারকপুর ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেত্রী নূরজাহানের হাত-পায়ের রগ কাটা ও নির্যাতনের মামলাসহ মোট আট মামলার আসামি ছিলেন যুবদল নেতা শহিদুল হক হায়দারী। এর মধ্যে একাধিক মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকায় সোমবার তিনি আত্মসমর্পণ করেন।

উল্লেখ্য, ১৫ মার্চ শিবগঞ্জ উপজেলা নির্বাচনে শহিদুল হক হায়দারী এক লাখ ৮৫ হাজার ৪৮১ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।

চাঁপাইনবাবগঞ্জে ৩দিন ব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা শেষ হয়েছে। রোববার সন্ধ্যায় আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার কার্যক্রম শেষ হয়। গত শুক্রবার বিকেলে শহরের গ্রীণভিউ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে জেলা প্রশাসন ৩ দিন ব্যাপি এই মেলার আয়োজন করে। মেলায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ৫ উপজেলা প্রশাসন ও বিভিন্ন প্রতিষ্ঠানের ৩৮টি স্টলে ই-সেবা সম্পর্কিত বিষয়াদি প্রদর্শনের ব্যবস্থা করা হয়। এছাড়া প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানসহ টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রীকেট খেলা বড় পর্দায় দেখানোর ব্যবস্থা করা হয়।অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. কেএম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক সরদার সরাফত আলী। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার বশির আহম্মেদ পিপিএম, পৌর মেয়র আব্দুল মতিন, অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন প্রমুখ।
আলোচনা শেষে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার, শ্রেষ্ঠ স্টল ও শেষ্ঠ উদ্যাক্তার মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হন, সদর উপজেলা নির্বাহী অফিসার ড. চিত্রলেখা নাজনীন, শ্রেষ্ঠ স্টল গোমস্তাপুর তথ্য সেবা কেন্দ্র,শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ সচিব আব্দুর রাকিব, শ্রেষ্ঠ উদ্যক্তা মনোয়ার হোসেন জুয়েল।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার শেখটোলায় বজ্রপাতে মৌসুমি ইসলাম (২২) নামে এক জনের মৃত্যু হয়েছে । নিহত মৌসুমি শেখটোলার ভাটাপাড়া গ্রামের আনারুল ইসলামের মেয়ে।
নিহতের পিতা আনারুল ইসলাম জানান, রবিবার বিকেলে হঠাৎ করে বজ্রসহ বৃষ্টি হতে থাকলে তার মেয়ে সন্ধ্যা ঘনিয়ে আসায় দ্রুত বাড়ি ফিরছিল । এ সময় বজ্রপাত হলে তাকে আহত অবস্থায় বাড়ি নিয়ে আসার পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সে মারা যায়।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের বাবু ডাইং এলাকায় একটি ক্যান্টনমেন্ট তৈরীর পরিকল্পনা করছে বাংলাদেশ সেনাবাহিনী। এ নিয়ে  শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউসে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক সরদার সরাফত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্থানীয় ব্যক্তি বর্গের সাথে এই সভায় এ কথা জানান বাংলাদেশ সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশন বগুড়ার জিওসি মেজর জেনারেল আব্দুল্লাহিল বাকী।
এ সময় চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ, পুলিশ সুপার বশির আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন, পৌর মেয়র আব্দুল মতিন, বাংলাদেশ সেনা বাহিনীর কয়েকজন উর্দ্ধতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
মেজর জেনারেল আব্দুল্লাহিল বাকী মত বিনিময় সভায় বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সারা দেশে কয়েকটি ক্যান্টনমেন্ট করার বিষয়টি বিবেচনায় নিয়েছে। তারই অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের বাবু ডাইং এলাকায় ্কটি ক্যান্টনমেন্ট তৈরীর প্রাথমিক পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। তিনি বলেন, বাবু ডাইং এলাকায় বহু খাস জমি রয়েছে সেখানেই এটি প্রতিষ্ঠিত করার পরিকল্পনা করা হচ্ছে। তিনি আরো বলেন, ক্যান্টনমেন্ট তৈরী করা হলে এলাকার উন্নয়নে গতিশীলতা আসবে এবং শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রেও ব্যাপক পরিবর্তন আসবে। এতে ওই এলাকায় বসবাসরত আদিবাসীদেরও কোন ক্ষতি হবেনা। সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
চাঁপাইনবাবগঞ্জে ৩দিন ব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। শুক্রবার বিকেলে শহরের গ্রীণভিউ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে জেলা প্রশাসন আয়োজিত মেলার উদ্বোধন করেন, স্থানীয় সংসদ সদস্য আব্দুল ওদুদ। জেলা প্রশাসক সরদার সরাফত আলীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পুলিশ সুপার বশির আহম্মেদ পিপিএম, সদর উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. কেএম কামরুজ্জামান সেলিম, এ সময় সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার বিষয়টি নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছিল। কিন্তু প্রধান মন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল ব্যবস্থা চালু করে প্রমান করেছেন, ইচ্ছে থাকলে ভাল কাজ কাজ করা যায়। দেশ আজ এগিয়ে যাচ্ছে। ইউনিয়ন পরিষদ গুলোতে চালু করা হয়েছে তথ্য সেবা কেন্দ্র। যেখানে বসে গ্রামের মানুষ সকল প্রকার সেবা পাচ্ছে।
মেলায় গ্রামীণ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ৫ উপজেলা প্রশাসন ও বিভিন্ন প্রতিষ্ঠানের ৩৮টি স্টলে ই সেবা সম্পর্কিত বিষয় প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে।
মেলায় প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানসহ টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রীকেট খোলা বড় পর্দা দেখানোর ব্যবস্থা করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে শুক্রবার সকালে বিশ্ব বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত হয়। দিবসটি পালন উপলক্ষ্যে সকাল সাড়ে ১০টার সময় স্থানীয় শহীদ সাটুহলের সামনে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠিী অধিকার আন্দোলন চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটি মানববন্ধন ও সমাবেশ করে। ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, ব্রম্ভানাথ ঠাকুর বার্মা, সাজেমান হক, এ্যাডভোকেট শাহজামাল প্রমূখ। বক্তাগণ জাত-পাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধে উপযুক্ত আইন প্রণয়নসহ ১২দফা দাবি তুলে ধরেন।
চাঁপাইনবাবগঞ্জ শহরের বটতলাহাট এলাকার একটি  বাড়িতে অভিযান চালিয়ে শুক্রবার সকালে দেশি ও চোলাইমদসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব। আটককৃতরা হলো বটতলাহাট শংকরবাটী গ্রামের মৃত তৈমুর রহমানের ছেলে মনিরুল ইসলাম (৪০) ও সদর উপজেলার ধুমীহায়াৎপুর গ্রামের সাম মোহাম্মদের ছেলে আমিনুল ইসলাম (৩০)। র‌্যাব জানায়, সকাল ৬টার দিকে মাদক ব্যাবসায়ি জাহাঙ্গীরের বাড়িতে এই অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে জাহাঙ্গীর পালিয়ে যায়। অভিযান চলাকালে ১৬০ বোতল দেশি ও চোলাই মদ উদ্ধার এবং মনিরুল ও আমিনুলকে আটক করা হয়। পরে জাহাঙ্গীরকে পলাতক দেখিয়ে সদর মডেল থানায় একটি মামলা দায়েরসহ আটককৃতদের সোপর্দ করা হয়েছে।
সদর উপজেলার পলশা গ্রামে বৃহস্পতিবার দুপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ভাইরার হাতে খুন হয়েছেন জসিম (৩০) নামে এক ব্যাক্তি। নিহত জসিম জেলার নাচোল উপজেলার বেলডাঙ্গা গ্রামের আমির হোসেনের ছেলে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের ভাইরা পলশা গ্রামের খাইরুল (৪৫) ও তার স্ত্রী লাইলা (৩২) কে আটক করেছে পুলিশ ।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন ও প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে বাড়ি ফেরার সময় পলশা বাজার এলাকায় বৃহস্পতিবার দুপুর ১টার দিকে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে জসিমকে খাইরুলসহ তার স্ত্রী ও শ্যালকরা পিটিয়ে হত্যা করে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-রাকাবের স্কুল ব্যাংকিং হিসাব খোলার মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার নেজামপুর উচ্চ বিদ্যালয় চত্বরে এই মেলা অনুষ্ঠিত হয়। রাকাব, নেজামপুর শাখার আয়োজিত মেলায় স্থানীয় গ্রীণভ্যালী প্রাথমিক বিদ্যালয় ও নেজামপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অংশগ্রহনকারী দুটি বিদ্যালয়ের ১’শ ১৬জন শিক্ষার্থী ওপেনিং ফি এক’শ টাকা করে জমা দিয়ে নিজ নামে হিসাব খোলেন।
এ উপলক্ষে উদ্বুদ্ধকরণ সভার আয়োজন করা হয়। নেজামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহির উদ্দিনের সভাপতিত্বে আযোজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাকাবের চাঁপাইনবাবগঞ্জ জোনাল ব্যাবস্থাপক রফিকুল আলম চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রাকাবের নেজামপুর শাখা ব্যবস্থাপক আশরাফুল ইসলাম ও কর্মকর্তা আকবর আলী, কফিল উদ্দিন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইকবাল হোসেন প্রমুখ।
চাঁপাইনবাবগঞ্জে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।
সকাল ১১ টায় পাঠানপাড়া দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন সদর থানা বিএনপির সভাপতি তসিকুল ইসলাম তসি, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মতি, আব্দুল বারেক। পরে জেলা প্রশাসকের সাছে স্মারকলিপি প্রদান করা হয়।
চাঁপাইনবাবগঞ্জে ২দিন ব্যাপি প্রাণিসম্পদ ও কৃষি বিষয়ে  প্রশিক্ষণ কর্মশালা  অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ও বুধবার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রাণি সম্পদ কার্যালয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কনসার্ণ ওয়ার্ল্ড ওয়াইডের সহযোগিতায় জিবাস এবং এসেডো, নদী ও জীবন-২ প্রকল্প আয়োজিত কর্মশালায় সদর উপজেলার নারায়নপুর ও আলাতুলি এবং শিবগঞ্জ উপজেলার পাঁকা ও দুর্লভপুর ইউনিয়নের ৩০ জন প্রুিতনিধি অংশগ্রহণ করেন।
প্রাণি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন, জেলা প্রানিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ এটিএম ফজলুল কাদের মল্লিক ও সদর উপজেলা প্রাণি সম্পাদ কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম। পশু সম্পদ লালন-পালন, গরু মোটাতাজা করণ, হাস মূরগী লালন-পালন পদ্ধতি, গরু-ছাগল  হাস মুরগীর প্রতিষেধক হিসেবে টিকা প্রদানসহ বিভিন্ন বিষয়ে হাতেকলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।
অপর দিকে কৃষি বিষয়ে প্রশিক্ষণ দেন শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাহমদুল ফারুক ও অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা আবুল হোসেন পাটওয়ারি। এ সময় উপস্থিত ছিলেন, কনসার্ণ ওর্ল্ডওয়াইডের টেকনিক্যাল অফিসার ইউনুস আলী, জিবাসের নির্বাহী পরিচালক তরিকুল ইসলাম টুকু,এসেডোর নির্বাহী পরিচালক, কৃষিবিদ মো. রবিউল আলম, জবস বাংলাদেশ’র  টেকনিক্যাল অফিসার মো. হারুন অর রশিদসহ অন্যান্যরা।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫টি ওয়ার্ডের ৬টি স্থানে তথ্য সেবা কেন্দ্র চালু করা হয়েছে। ইউএনডিপির সহযোগিতায় এইসব তথ্যসেবা কেন্দ্র চালু করা হয়। মঙ্গলবার বিকেলে পৌরসভার আরামবাগ এলাকায় মহাসকের পার্শ্বে একটি সেবা কেন্দ্রের উদ্বোধন করেন, পৌর মেয়র মাওলানা আব্দুল মতিন।
পৌর মেয়র আব্দুল মতিন বলেন, এইসব কেন্দ্র চালু হবার ফলে পৌরসভায় বসবাসরত নাগরিকরা এখন থেকে সরকারি বেসরকারি সকল প্রকার সেবা অনলাইনে পাবেন।
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপনের অংশ হিসেবে শিক্ষা মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার শহরের পিটিআই প্রাঙ্গনে জেলা প্রাথমিক শিক্ষা অফিস এই মেলার আয়োজন করে। সকালে মেলার উদ্বোধন করেন এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. নজরুল ইসলাম। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুস সাত্তার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যেল মধ্যে বক্তব্য রাখেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, সহকারী কমিশনার আল ইমরান, সহকারী শিক্ষা অফিসার গোলাম নবী প্রমুখ। এ সময় পিটিআই’র সুপারিনটেনডেন্ট মোহাম্মাদ সানাউল্লাহ, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শামীম আহমেদ খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফুল হক।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষকদের উদ্দেশ্যে অতিরিক্ত জেলা প্রশাসক নজরুল ইসলাম বলেন, আপনারা মানুষ গড়ার কারিগর। আপনাদেরকে আরো পরিশ্রমী হতে হবে। কোন শিশু যাতে ঝরে না পড়ে সে দিকে বিশেষ নজর দিতে হবে।
পরে শিক্ষক ও শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেলে মেলায় অংশগ্রহণকারী স্টল গুলোর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মেলায় পিটিআই, সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলা শিক্ষা অফিস এবং ব্র্যাক শিক্ষা শাখার স্টলে শিক্ষামূলক বিভিন্ন উপকরণ প্রদর্শন করা হয়।
আব্দুস সালাম তালুকদার,গোমস্তাপুর প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে মঙ্গলবার ৮ প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছে। এরা হলেন আওয়ামীলীগ সমর্থিত গোলাম রাব্বানী বিশ্বাস, বিএনপি সমর্থিত রহনপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারিক আহম্মদ, জামায়াত সমর্থিত রহনপুর পৌর জামায়াতের আমীর মিজানুর রহমান। এছাড়াও মনোনয়ন পত্র দাখিল করেছেন মুনিরুল ইসলাম, আব্দুল হান্নান, এনায়েত করিম তৌকি, আনেশ আলী এবং রফিকুল ইসলাম হারমুজান।
উপজেলা নির্বাহী ও রিটানিং অফিসার খন্দকার ইয়াসির আরেফিন জানান মনোনয়ন প্রত্র দাখিলের শেষ দিনে ৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।
তিনি আরো জানান আগামী ২০ মার্চ মনোনয়ন বাছাই, ২১ মার্চ প্রত্যাহার, ২২ মার্চ প্রতিক বরাদ্ধ দেয়া হবে। আগামী ৫ই এপ্রিল পৌর সভার উপনির্বাচন অনুষ্ঠিত হবে। উল্লেখ্য গত দশম জাতীয় সংসদ নির্বাচনে রহনপুর পৌর মেয়র গোলাম মোস্তফা বিশ্বাস সাংসদ নির্বাচিত হওয়ায় এই পদটি শূণ্য ঘোষনা করা হয়।
শহীদুল হুদা অলক > চাঁপাইনবাবগঞ্জ শহরের প্রাণকেন্দ্র কোর্ট এলাকার গ্রীণভিউ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোসত্মাফিজুর রহমান বেলা আড়াইটার দিকে কেন্দ্রের এঘর ওঘর ঘুরে প্রায় ফাঁকা মাঠ দিয়ে অফিসের দিকে যাচ্ছেন। আলাপ হতেই তিনি বললেন, ‘নির্ঝঞ্ঝাট এলাকা। শানিত্মপূর্ণভাবেই ভোট গ্রহণ হচ্ছে। তবে, কেন জানি ভোটারদের মধ্যে তেমন উচ্ছাস নেই’। তিনি জানান, গ্রীণভিউ কেন্দ্রের ১ হাজার ৬০৩ ভোটের মধ্যে দুপুর দু’টা পর্যনত্ম ভোট পড়েছে মাত্র ৩৫ ভাগ।
প্রিজাইডিং অফিসার যখন এ তথ্য জানাচ্ছিলেন তখন দেখা গেল কেন্দ্রের পুরম্নষ বুথগুলো ভোটার শুণ্য। তবে, মহিলা বুথে হাতে গোনা ভোটার। চাঁপাইনবাবগঞ্জ শহরের মধ্যে এক কেন্দ্রেই অধিক সংখ্যক ভোটারের কেন্দ্র নবাবগঞ্জ উচ্চ বিদল্যালয় (টাউন হাই স্কুল) ভোট কেন্দ্র। কেন্দ্রটিকে ঘিরে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা সংলগ্ন সড়ক, কলোনীপাড়া মোড়, ভেলুর মোড়সহ ইসলামপুর সড়ক প্রার্থীদের শত শত কর্মী সমর্থকদের উচ্চাসে বিকেল পর্যনত্ম মুখরিত গোটা এলাকা। কেন্দ্রের বাইরের এলাকা কর্মীদের প্রাণচাঞ্চল্যে ভরপুর হলেও ভেতর ছিল দিনভরই প্রাণহীন। সকাল ৯টার দিকে ভোট কেন্দ্রের মাঠ ছিল প্রায় ফাঁকা। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার অজয় কুমার চৌধুরী বলেন, ‘সকালের দিকে এমনিতেই ভোটারদের উপসি'তি কম হয়। এ কেন্দ্রে সকালে উপসি'তি কমই ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বৃদ্ধি পায়। বেলা ১১ টার দিক থেকে ভোটার উপসি'তি কিছু কিছু করে বাড়তে থাকলেও দুপুর দু’টা পর্যনত্ম ভোট পড়ে মোট ভোটের অর্ধেকের সামান্য বেশী’। তিনি জানান, নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ৩০৮৪ ভোটের মধ্যে দু’টা পর্যনত্ম পড়ে মাত্র ১৫৬০ ভোট।
এ সময় পর্যনত্ম ( দুপুর পর্যনত্ম) শহরের জেলা আদর্শ স্কুলে ৪২ ভাগ, শংকরবাটি ( হেফজুল উলুম) মাদ্রাসায় ৪১ ভাগ, আরামবাগ মাদ্রাসায় ৫০ ভাগ, শংকরবাটি পোলস্নাডাঙ্গা বিদ্যালয়ে ৪৫ ভাগ ভোট পড়ে। দুপুর পর্যনত্ম শহরের তাজকেরাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়, কামাল উদ্দীন উচ্চ বিদ্যালয়সহ বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে ভোটারদের দীর্ঘ লাইন ধরে ভোট দেয়ার দৃশ্য তেমন চোখে পড়েনি। এসব কেন্দ্রগুলোর কয়েকটিতে মহিলা ভোটারদের লাইন দেখা গেলেও পুরম্নষদের তা ছিলনা।
আরামবাগ মাদ্রাসা কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ডা. এনামুল হক বলেন, ‘এই কেন্দ্রে মেয়েদের মুভমেন্ট মোটামুটি। তবে পুরম্নষদের একেবারেই কম। পুরম্নষদের মধ্যে বযস্ক ও অসুস'্যদের নিয়ে এসে ভোট দেয়াতে দেখা গেলেও অন্যান্য পুরম্নষ ভোটারদের সতস্ফুর্ততা কম’। এদিকে, শহরের কেন্দ্রগুলোতে ভোটারদের উপসি'তি হতাশা বাঞ্জ্যক হলেও সদর উপজেলার চরাঞ্চলে ভোট গ্রহণ হয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই। এ অঞ্চলে ভোটার উপসি'তি ছিল চোখে পড়ার মতই। চরাঞ্চলের দেবীনগর ইউনিয়নে খোজ নিয়ে জানা গেছে, ইউনিয়নের বালুয়াচরী রেজিঃ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের মোট ২১১৫ ভোটের মধ্যে গ্রহণ হয়েছে ১৫০৮টি। তবে, শেষ পর্যনত্ম কেন্দ্রে ভেদে ভোট পড়েছে ৬০ ভাগের আশেপাশে।
শহরে ভোটারদের উৎসাহ কম হলেও নির্বাচনের প্রার্থীর কর্মী সমর্থকদের ছিল ব্যাপক তৎপরতা। নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী আওয়ামীলীগ, বিএনপি ও জামায়াত সমর্থিত প্রার্থীর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস আগে থেকে থাকায় স্ব স্ব প্রার্থীর কর্মী সমর্থকরা ব্যাপক তৎপরতায় অংশ নেয়। কেন্দ্রগুলোকে মাতিয়ে রাখে নিজ নিজ প্রার্থীর পড়্গে ভোট চাওয়ার মধ্যদিয়ে।
শহরের মানুষদের উপজেলা নির্বাচনের ভোট কেন আগ্রহ নেই এমন প্রশ্নের অনুসন্ধানে কথা হয় সাধারণ মানুষ ও ভোটারদের সঙ্গে। শহরের জামায়াত প্রধান এলাকা হিসেবে পরিচিত নামোশংকরবাটির আব্দুর রব বলেন, ‘নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছিল হামারঘে মাঝে একটা অজানা আত্মংকের মাত্রাও বেড়েছে। নির্বাচনের ফলাফল কি হবে। আর এটা নিয়ে আবার কি ধরণে সংহিসতা হবে। ভোট দিয়্যা লাভ কি। এরকম দুশ্চিতায় হামরাকে তারা করেছে’। শহরের আরামবাগ এলাকার মনোয়ারম্নল ইসলাম বলেন, ‘ ৫ জানুয়ারি ফাঁকা ফিল্ডে গোল দিয়্যা এমপি হোইয়্যা যাওয়ার পরও এলাকায় শানিত্ম ছিল। এখন আবার রেসারেসির ভোট। তাই মনের মধ্যে আত্মংক নিয়ে সাধারণ মানুষ ভোট দিতে আগ্রহ দ্যাখাইছেনা’।
তবে বিভিন্ন সুত্র জানিয়েছে, অভ্যনত্মরিণ দ্বন্দ্বের কারণে আওয়ামীলীগ ও বিএনপি’র একাংশের শহরের অনেক ভোটার ভোট দিতেই আসেননি। দলীয় সূত্রগুলো বলছে, দু’ সংগঠনেরই দলীয় প্রার্থীকে ঘায়েল করতে এমন নিস্কিৃয় ভুমিকা পালন করেছে। শহর ও শহরতলীর কেন্দ্রগুলো পরিদর্শনকালে কেন্দ্রের আশেপাশে আওয়ামীলীগ ও বিএনপি’র নেতাদের চোখে পড়েনি।
আবার ভোটারদের অনাগ্রহ বিষয়ে ভিন্ন বিশেস্নষণেও করেছেন অনেকে। শহরের পাঠানপাড়ার ছাত্র আসাদুলস্নাহ, সিরাজপ-িতের গ্রামের সেলিম, ব্যবসায়ী মাসুদ রানা বলেন, ‘ বিকেলের দিকে ভোট দিয়েছি। তবে তেমন আগ্রহ ছিলনা। কারণ উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের পৌর এলাকায় উন্নয়ন করার কিছু থাকেনা। আবার ওরঘে তেমন ড়্গমতাও নাই। সবই এমপি’র ইশারায় হয়। তাই এ্যারাকে ভোট দেয়া না দেয়া সমানই’।
অন্যদিকে, অনেক ভোটার অনেকদিন পর শানিত্মপূর্ণভাবে ভোট দিতে পেরে সনত্মষ্টি প্রকাশ করেছেন। নামোশংকরবাটির শ্রমিক সেরাজুল ইসলাম, মসজিদপাড়ার আওয়াল, আরামবাগের শরিফুল ইসলাম বলেন, ‘ জাতীয় নির্বাচন নিয়ে চাঁপাইনবাবগঞ্জে জ্বালাও-পোড়াওসহ টানা সংহিসতার পর উপজেলা নির্বাচনটা শানিত্মপূর্ণভাবে হচ্ছে তাতেই হামরা খুশি’।

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৯৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস  চাঁপাইনবাবগঞ্জে পালিত হয়েছে ।
সোমবার সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শিশু সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আব্দুল মান্নান সেন্টু মার্কেটের সামনে এসে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন, জেলা প্রশাসক সরদার সরাফত আলী। তিনি সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে দিনের কর্মসূচির উদ্বোধন করেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্ম না হলে হয়ত বাংলাদেশই হতনা উল্লেখ করে তিনি বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার স্থপতি জাতির জনককে ঘাতকের নির্মম বুলেটে এই পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে। তাঁর মৃত্যু কোন স্বাভাবিক মৃত্যু ছিলনা। এই দুঃখ বাঙালি আজীবন লালন করবে। এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার বশির আহম্মেদ পিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. কেএম কামরুজ্জামান সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ বিএমডিএর নির্বাহী প্রকৌশলী আকবার আলী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শরিফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মমতাজ মহলসহ অন্যান্যরা।
অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল স্বেচ্ছায় রক্তদান, শিশু একাডেমী পরিচালিত শিশু বিকাশ ও প্রাক প্রাথমিক বিদ্যালয়ের দুঃস্থ শিশুদের আপ্যায়ন, চিত্রাংকন, রচনা, নৃত্য ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, এতিমখানা ও শিশু পরিবারে উন্নতমানের খাবার পরিবেশন, সকল মসজিদ ও উপাসনালয়ে মিলাদ মাহফিল, দোয়া ও প্রার্থনা, আলোচনা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধের উপর প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন।
জেলা প্রশাসন আয়োজিত কর্মসূচিতে প্রশাসন ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
ভোলাহাট উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে রাত ১২ টার দিকে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে।
ঘোষিত ফল অনুযায়ী বিএনপি’র নেতৃত্বাধীন ১৯ দলের প্যানেল বিজয়ী হয়েছে। সহকারী রির্টানিং অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় মোট ৬৬ হাজার ২৪ ভোটের মধ্যে চেয়ারম্যান পদে বিএনপি’র প্রভাষক আনোয়ারম্নল ইসলাম ( চিংড়ি মাছ)  ৩১ হাজার ৬ শত ৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগের ডাঃ আশরাফুল হক চুনু ( কাপ পিরিচ) পেয়েছেন ১৯ হাজার ১ শত ২৪ ভোট। ভাইস চেয়ারম্যান পদে জামায়াতের ডাঃ লোকমান আলী ( চশমা) প্রতীক নিয়ে ৩৯ হাজার ৩ শত ৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগের আতাউর রহমান রজব ( টিউবওয়েল) পেয়েছেন ১২ হাজার ৪ শত ৩১ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৯ দলের বিএনপি প্রার্থী রেশমাতুল আরস রেখা ( ফুটবল) ২৫ হাজার ৭ শত ৬০ ভোটি পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগের সুরাই বেগম ডলি( প্রজাপতি) পেয়েছেন ৯ হাজার ৮ শত ১৫ ভোট। সহকারী রির্টাণিং ও উপজেলা নির্বাহী অফিসার সাংবাদিকদের জানান, অনুষ্ঠিত নির্বাচন সুন্দর সুষ্ঠ ও নিরপেক্ষ ও কোন প্রকার সহিংস ঘটনা ছাড়াই অনুষ্ঠিত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় জামায়াত সমর্থিত প্রার্থী মোখলেশুর রহমান,  শিবগঞ্জ উপজেলায় মাওলানা কেরামত আলী ও ভোলাহাট উপজেলায় বিএনপি সমর্থিত আনোয়ারম্নল ইসলাম জয়ের পথে রয়েছেন।
স'ানীয়ভাবে প্রাপ্ত তথ্যে জানা গেছে, সদরে জামায়াত সমর্থিত মোখলেশুর রহমান ১৪৯ টি কেন্দ্রের মধ্যে ৭১টিতে পেয়েছেন ৫২,০৮৯ ভোট। কাছের প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগের এ্যাড. শামসুল হক পেয়েছেন ২৬,৮৭১ ভোট। শিবগঞ্জে ১৫৫কেন্দ্রের মাধ্যে ৮২ কেন্দ্রে জামায়াতের মাওলানা কেরামত আলী ৯৯, ০১৭ ভোট। তার কাছের প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগের আতাউর রহমান ৪০,২৮৫ ভোট। ভোলাহাটে ৩০ কেন্দ্রের মধ্যে ৩০টিতেই বিএনপি সমর্থিত আনোয়ারম্নল ইসলাম আনোয়ার পেয়েছেন ৩২,০৭৫ ভোট। তার কাছে প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগের ডা. আশরাফুল ইসলাম চুনু পেয়েছেন ১৮,৬৯৫ ভোট।
চাঁপাইনবাবগঞ্জ জেলায় উপজেলা নির্বাচন চলাকালে শিবগঞ্জ উপজেলার দু’টি নির্বাচনী কেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের ভিডিও করার সময় মোহনা টিভির প্রতিনিধি তারেক রহমানের উপর হামলা চালিযে ছিনিয়ে নেয়া হয়ে তার ক্যামেরা। হামলায় আহত সাংবাদিককে শিবগঞ্জ উপজেলা স্বাস'্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ হামলাকারীদের কাছ থেকে উদ্ধার করে ক্যামেরা। তবে সদর, ভোলাহাট ও শিবগঞ্জের অন্যান্য কেন্দ্রে শানি-পূর্ণভাবেই শেষ হয়েছে ভোটগ্রহণ।
শিবগঞ্জ উপজেলার আদিনা সরকারী কলেজ কেন্দ্রে ভোট দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া হয় আওয়ামীলীগ ও জামায়াত সমর্থকদের মধ্যে। এসময় ৪/৫টি ককটেল বিস্ফোরণ হয়। এদিকে, রানীনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেয়ার অভিযোগকে ঘিরে সৃষ্ট সংঘর্ষের সময় ছবি তুলতে গিয়ে হামলার শিকার হন মোহনা টেলিভিশনের প্রতিনিধি তারেক রহমান।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান জানান, রানিনগর প্রাথমিক বিদ্যালয়ে সংঘর্ষের ছবি তোলার সময় সাংবাদিক তারেক রহমানের উপর হামলার ঘটনায় ছিনিয়ে নেয়া ক্যামেরা পুলিশ হামলাকারীদের কাছ থেকে ক্যামেরাটি উদ্ধার করে। বর্তমানে উদ্ধার হওয়া ক্যামেরা পুলিশি হেফাজতে আছে।
জেলা প্রশাসক সরদার সরাফত আলী জানান, কিছু দুস্কৃতিকারী ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা করার চেষ্টা করে। তাৎক্ষনিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিসি'তি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এছাড়া জেলায় শানি-পূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে। এরিপোর্ট লেখা পর্যন- ভোট গনণার কাজ চলছিল।
আগামী ১৫ মার্চ অনুষ্ঠিতব্য নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী ও স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক সরদার সরাফত আলী।
এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার বশির আহম্মদ পিপিএম, ৯ বিজিবি ব্যাটালিয়নের  অধিনায়ক লে. কর্ণেল আবু জাফর শেখ মোঃ বজলুল হক, উপজেলা পরিষদ নির্বাচনের জেলা রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. কেএম কামরুজ্জামান সেলিম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলাম, র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ অস্থায়ী ক্যাম্পের অধিনায়ক লে. আব্দুল হামিদ, সেনাবাহিনীর চাঁপাইনবাবগঞ্জ জেলার নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর খালেদ, রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সুবাস চন্দ্র রায়সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাগণ। সভায় নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা কামনাা করা হয়। আলোচনা সভায় নির্বাচনে অংশ গ্রহণকারী প্রার্থী ও প্রার্থীদের প্রতিনিধিগণ এবং বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ বিদ্যালয় প্রধান ও অফিস প্রধানগন উপস্থিত ছিলেন।
ভারতে চলে যাওয়া ১ যুবকসহ ৪ বাংলাদেশি শিশুকে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ‘র মাধ্যমে ফেরত আনা হয়েছে। বুধবার সোনামসজিদ ইমিগ্রেশন দিয়ে তাদের ফেরত দেয়া হয় । ফেরত আসা বাংলাদেশিরা হলো, রাজশাহী জেলার পবা থানার চরমাজার দরিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে মাসুদ আলী (১৪), বোয়ালিয়া থানার সপুরা মহল্লার ইকবাল হোসেনের ছেলে হিমন ওরফে ইমান (১৩), চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের বোগলাউড়ি গ্রামের রবিউল ইসলামের ছেলে আব্দুল জাব্বার (১৯) ও ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার চরসানন্দা উত্তর নয়াপাড়া গ্রামের আব্দুল খালেকের মেয়ে রিপা খাতুন (১৩)। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুরের আনন্দ আশ্রমের যোগাযোগের মাধ্যমে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সহায়তায় তাদের ফেরত আনা হয়।
বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রকল্প আইনজীবী এ্যাডভোকেট ইয়াসমিন আরা খুশি জানান, ফেরত আনা এক যুবকসহ ৪ শিশুর মধ্যে মাসুদ দেড়বছর আগে, হিমন ও জাব্বার ৩ বছর আগে এবং রিপা গত ৫ বছর আগে বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় সেদেশের আইন প্রয়োগকারী সংস্থার হাতে ধরা পড়ে। পরে তাদেরকে বহরমপুর আনন্দ আশ্রমের হেফাজতে রাখা হয়। বুধবার  দুপুর ১২টার দিকে ভারতের মালদহ জেলার মোহদীপুর ইমিগ্রেশন কর্তৃপক্ষ বিএসএফ’র মাধ্যমে বাংলাদেশের সোনামসজিদ ইমিগ্রেশন কর্তৃপক্ষের হাতে তাদের হস্তান্তর করেন। এসময় ভারতীয় বিএসএফ, ইমিগ্রেশন এবং বাংলাদেশের বিজিবি ও ইমিগ্রেশন কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন। ফেরত আসা এই চার বাংলাদেশিকে সমিতির হেফাজতে রেখে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।
কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, দলীয় নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভূলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীদের পক্ষে কাজ করতে হবে। দেশকে একটি মধ্যম আয়ের দেশ হিসেবে গড়ে তুলতে উপজেলা নির্বাচনে  আমাদের প্রার্থীদের জিতিয়ে আনার কোন বিকল্প নেই। তিনি বুধবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ আওয়ামীলীগ কার্যালয়ে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সদর উপজেলা আ’লীগের সভাপতি এ্যাডভোকেট এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মইনুদ্দীন মন্ডল, সহ-সভাপতি রুহুল আমিন, সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাডভোকেট সামসুল হক প্রমুখ।
জেলার সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের নাধাইকৃষ্ণপুর গ্রামের আদিবাসী মুক্তিযোদ্ধা লালু মারান্ডি পরলোক গমন করেছেন। গত রাতে তিনি নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুকালে স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার সকাল ১১ টায় নাধাইকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে রাষ্ট্রীয় মর্যাদা দান শেষে ওই গ্রামের কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) শিলাব্রত কর্মকার, গোবরাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরাফুল ইসলাম আজিজিসহ অন্যান্যরা।
চাঁপাইনবাবগঞ্জে গত রোববার ও সোমবার প্রাণিসম্পদ বিষয়ে  স্বেচ্ছা সেবীদের প্রশিক্ষণ কর্মশালা  অনুষ্ঠিত হয়েছে। কনসার্ণ ওয়ার্ল্ড ওয়াইডের সহযোগিতায় এসেডো, নদী ও জীবন-২ প্রকল্প আয়োজিত কর্মশালায় সদর উপজেলার নারায়নপুর ও আলাতুলি ইউনিয়নের ১১ জন প্যারাভেট স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন।
শহরের শিবতলা এলাকায় এসেডোর কার্যালয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় এপ্রশিক্ষণ প্রদান করেন, জেলা প্রানিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ এটিএম ফজলুল কাদের মল্লিক ও সদর উপজেলা প্রাণি সম্পাদ কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম। পশু সম্পদ লালন-পালন, গরু মোটাতাজা করণ, হাস মূরগী লালন-পালন পদ্ধতি, গরু-ছাগল  হাস মুরগীর প্রতিষেধক হিসেবে টিকা প্রদানসহ বিভিন্ন বিষয়ে হাতেকলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, এসেডোর নির্বাহী পরিচালক, কৃষিবিদ মো. রবিউল আলম, জবস বাংলাদেশ’র টেকনিক্যাল অফিসার ডা. মো হারুন-অর-রশিদ। এসেডো নির্বাহী পরিচালক কৃষিবিদ রবিউল আলম জানান, নদী ও জীবন-২ প্রকল্পের মাধ্যমে অন্যান্য কর্মসূচির পাশাপাশি চরের প্রাণিসম্পদের লালন-পালন বিষয়ে কাজ করা হচ্ছে। কিন্তু সেখানে প্রাণি সম্পাদ লালন-পালনের ক্ষেত্রে ঠিকমত চিকিৎসা সেবা পাওযা যায়না। তাই প্রাণিসম্পদ রক্ষণাবেক্ষণে স্থানীয় পর্যয়ে প্যারাভেটদের দক্ষতা উন্নয়ন জরুরী। সেকারণেই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত সেবাদানকারীরা এখন থেকে ওই দু’টি ইউনিয়নে সরকারি সেবার পাশাপাশি তারা সেবা প্রদান করবেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কাশিয়াডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ১৯২০ বোতল ফেন্সিডিলসহ মোহাম্মদ হাসান (২৫) নামে একজনকে আটক করেছে র‌্যাব। আটক হাসান একই গ্রামের নজরুল ইসলামের ছেলে।
রোববার সন্ধায় সংবাদ সম্মেলনে র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের ইনচার্জ এএসপি শাহ নেওয়াজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকালে কাশিয়াডাঙ্গা এলাকায় অভিযান চালায় র‌্যাব।
এসময় আব্দুস সামাদ, তেজামুল হক ও মাহিদুল ইসলাম নামে তিন ব্যক্তির বাড়ি থেকে ১৯২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। তবে বাড়ির মালিকরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। তেজামুলের বাড়ি থেকে আটক করা হয় মোহাম্মদ হাসানকে।  এব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আদিবাসীদের বলিষ্ঠ কণ্ঠস্বর সংগ্রামী নারী নেত্রী বিচিত্রা তিরকিকে আন্তর্জাতিক নারী দিবসে সম্মাননা জানানো হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ শহরের টাউনক্লাবে জাগো নারী বহ্নিশিখা আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা জানানো হয়। আয়োজনের সহযোগি সংগঠন হিসেবে প্রথম আলো বন্ধুসভার পক্ষে সাঈদ মাহমুদ ও সোনিয়া খাতুন ফুল তুলে দেন তাঁর  হাতে।
জালিয়াতদের বিরুদ্ধে লড়াই করে স্বামীর বেদখল হয়ে যাওয়া ৪৮ বিঘা জমি উদ্ধার করেছেন বিচিত্রা তিরকি। এছাড়াও যেখানেই আদিবাসী নির্যাতিত ও নিপীড়িনের শিকার হয় সেখানেই প্রতিবাদ করেন তিনি। এ নিয়ে শনিবার প্রথম আলোয় ‘আদিবাসীদের বলিষ্ঠ কণ্ঠস্বর বিচিত্রা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।  
চাঁপাইনবাবগঞ্জের প্রগতিশীল নারীদের সংগঠন জাগো নারী বহ্নিশিখা আয়োজিত আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নবাবগঞ্জ সরকারি কলেজর অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়া, মনসুরা বেগম, ফারুকা বেগম, বিচিত্রা তিরকি, অধ্যক্ষ সাইদুর রহমান, অধ্যাপক সুবিধ কুমার মৈত্র প্রমুখ।
অনুষ্ঠানে নির্যাতনের শিকার মেয়ের আত্মহত্যার কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন সদর উপজেলার আমারক গ্রামের সবিতা রানি।
বই পড়ার আহবান জানানোর মধ্য দিয়ে  চাঁপাইনবাবগঞ্জে ৫দিন ব্যাপি জেলা বই মেলা শুক্রবার শেষ হয়েছে। মেলার সমাপনী উপলক্ষ্যে পৌরসভার বীরশেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর মুক্ত মঞ্চে আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক সরদার সরাফত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য আব্দুল ওদুদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. কেএম কামরুজ্জামান সেলিম, সহকারী পৃুলিশ সুপার (হেডকোয়াটার) ওয়াহেদুল হক। জেলা প্রশাসন আয়োজিত মেলায় সরকারি,বেসরকারি,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বই বিক্রেতাদের ২২ টি স্টলে মুক্তিযুদ্ধের দলিলসহ বিভিন্ন ধরণের বই বিক্রি ও প্রদর্শিত হয়। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯ টা পর্যন্ত বই মেলায় কবিতা আবৃত্তি সঙ্গিতানুষ্ঠান দর্শক শ্রোতারা উপভোগ করেন। প্রতিদিন অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
জেলা পর্যায়ে ছোট পরিবার ধারণা উন্মেষ, পুষ্টি, এএনসি, নিরাপদ মার্তত্ব, পিএনসি ও নবজাতকের যতœ বিষয়ক দিন ব্যাপি অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা পরিবার পরিকল্পণা কার্যালয় এই কর্মশালার আয়োজন করে।
সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন। বিভিন্ন সেশান পরিচালনা করেন, জেলা পরিবার পরিকল্পণা কার্যালয়ের উপ পরিচালক পরিতোষ কুমার পাল, পরিবার পরিকল্পণা অধিদপ্তরের সহকারী পরিচালক এএক এম রোকনুজ্জামান, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিক্যাল অফিসার ডা. আব্দুস সালাম, সদর উপজেলা পরিবার পরিকল্পণা অফিসার আব্দুর রাজ্জাক। 
বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য, স্কুল ও মাদ্রাসার শিক্ষক, ইমাম, ম্যারিজ রেজিস্টারগণ কর্মশালায় অংশগ্রহণ কেরন।
চাঁপাইনবাবগঞ্জে বৃহস্পতিবার ৪ দফা দাবিতে মানববন্ধন করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা । দুপুরে জেলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ এই মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা শাখার আহ্বায়ক  মাহফুজুর রহমান ও সদস্য সচিব গোলাম হামিদসহ অনান্যরা।
মানববন্ধন শেষে শিক্ষক নেতৃবৃন্দের একটি দল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ড.চিত্রলেখা নাজনীনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে তারা সহকারি শিক্ষকদের নতুন বেতন স্কেল নির্ধারণ, অভিজ্ঞতা ও যোগ্যতা  অনুসারে প্রধান শিক্ষকের পদ থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক পর্যন্ত পদোন্নতি, সহকারি শিক্ষক পদে নতুন পদায়ন, প্রধান ও সহকারি শিক্ষকদের একই শ্রেণীর মর্যাদা এবং বেতনক্রম করার দাবি জানানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে টিআইবি ও সচেতন নাগরিক কমিটি সনাক আয়োজিত নাগরিক সমাবেশে জনতার মুখোমুখী হলেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রর্থীরা।
বুধবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গনে আয়োজিত সমাবেশে একই মঞ্চে তারা সাগরিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
উপজেলা পরিষদ নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচন সম্পর্কিত নাগরিক সমাবেশে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বি ৪ জন প্রার্থীর মধ্যে ৩ জন অংশগ্রহণ করেন। এরা হলেন, আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী শামসুল হক, বিএনপি সমর্থিত প্রার্থী তসিকুল ইসলাম তসি ও জাসদ সমর্থিত প্রার্থী নিয়ামুল হক। এই পদে জামায়াত সমর্থিত প্রার্থী মোখলেসুর রহমান অনুপস্থিত ছিলেন। উপস্থিত প্রার্থীদের মধ্যে জাসদ সমর্থিত প্রার্থী নিয়ামুল হক আওয়ামীলীগ প্রার্থীকে সমর্থন জানিয়ে নিজে ভোট না করার ঘোষণা দেন।
চাঁপাইনবাবগঞ্জ সনাকের সভাপতি সাইফুল ইসলাম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে চেয়ারম্যান পদপ্রার্থীরা নির্বাচিত হলে কি করবেন সে বিষয়ে নাগরিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরে ভোট প্রার্থনা করেন। অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করানো হয়।
বাল্য বিয়ে প্রতিরোধ করা গেলে মাতৃমৃত্যুহার কমানো যায়। কারণ, অল্প বয়সী নারী যখন মা হয় তখন সেই মা ও তার গর্ভের শিশু উভয়উ স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে, দেখা দেয পষ্টিহীনতা। এ ছাড়া সচেতনতার অভাবে গ্রাম-গঞ্জের মায়েরা প্রশিক্ষণপ্রাপ্ত ধাত্রী কিংবা মাতৃকেন্দ্রে বা হাসপাতালে না গিয়ে বাড়িতে সন্তান প্রসবের ফলে মা ও শিশু মৃত্যু হার বেশি হয়। দেশে গড়ে ১ লাখ জীবীত জন্ম হওয়া শিশুর মধ্যে পুষ্টির অভাবে ২৩০ জন মারা যায়। বাল্য বিয়ে প্রতিরোধ ও জন্ম নিয়নত্রণসহ মা ও শিশুর মৃত্যুহার কমিয়ে আনার লক্ষ্যে সামাজিক আন্দোলন গড়ে তোলা জরুরী হয়ে পড়েছ। যে হারে দেশের জনসংখ্যা বাড়ঝে তাতে অদূর ভষ্যিতে মানুষ মাথা গোঁজার জায়গা পাবেনা। অনেক শিশু বিদ্যালয়ের অভাবে লেখাপড়া থেকে বঞ্চিত হবে। কয়েক কোটি শিক্ষিত ব্যক্তি বেকার হযে পড়বে। আর তাই মা ও শিশুর মৃত্যু হার কমিয়ে আনতে এবং জন্ম নিয়ন্ত্রণের পাশাপাশি বাল্য বিযে প্রতিরোধে  জনসচেতনতা বৃদ্ধিতে সরকারি উদ্যোগের সাথে গণমাধ্যম কর্মী এবং সুশীল সমাজকে এগিয়ে আসতে হবে।
মঙ্গলবার জেলা পর্যায়ে ছোট পরিবার ধারণা উন্মেষ, পুষ্টি, এএনসি, নিরাপদ মার্তত্ব, পিএনসি ও নবজাতকের যতœ বিষয়ক দিন ব্যাপি অবহিতকরণ কর্মশালায় বক্তারা এ সব কথা বলেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিবার পরিকল্পণা কার্যালয় আয়োজিত কর্মশালায় জেলা ও উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৪০ জন প্রতিধিগণ এই কর্মশালায় অংশগ্রহণ কেরন।
সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় পরিবার পরিকল্পণা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ পরিচালক ডা, আনোয়ার জাহিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. একেএম মোজাহার হোসেন। কর্মাশালার অন্যান্য সেশান পরিচালনা করেন, পরিবার পরিকল্পণা অধিদপ্তরের সহকারী পরিচালক এএক এম রোকনুজ্জামান, মা ও শিশু কল্যাণ কেন্দের মেডিক্যাল অফিসার ডা. আব্দুস সালাম, সদর উপজেলা পরিবার পরিকল্পণা অফিসার আব্দুর রাজ্জাক। 
বই মানুষের সব চেয় ভাল বন্ধু। নিয়মিত বই পড়ার অভ্যেস করলে যে কোন মানুষ অসৎ কাজ থেকে বিরত থাকতে পারেন। সোমবার চাঁপাইনবাবগঞ্জে ৫দিন ব্যাপি জেলা বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক সরদার সরাফত আলী এই আহবান জানান। বিকালে পৌর পার্কে এই মেলার উদ্বোধন করেন তিনি। ভবিষ্যৎ প্রজন্মকে মেলায় এনে বইয়ের সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য অভিভাবকদের প্রতি তিনি আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. কেএম কামরুজ্জামান সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নজরুল ইসলামসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। জেলা প্রশাসন আয়োজিত মেলায় সরকারি,বেসরকারি,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বই বিক্রেতাদের ২২ টি স্টলে মুক্তিযুদ্ধের দলিলসহ বিভিন্ন ধরণের বই বিক্রি ও প্রদর্শন করা হচ্ছে। মেলা প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯ টা পর্যন্ত চলবে। এছাড়া মেলামঞ্চে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকছে। আগামী শুক্রবার এই মেলা শেষ হবে।
আব্দুস সালাম তালুকদার,গোমস্তাপুর প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ইউসুফ আলী ডিগ্রী কলেজ কেন্দ্রে অন্যের হয়ে পরীা দেয়ার সময় পাঁচ ভূয়া পরীার্থীকে আটক করা হয়েছে। রোববার বিকালে কলেজ কর্তৃপরে সহায়তায় পুলিশ তাদের আটক করে। আটককৃতরা হল নিয়ামতপুর থানার সাহাদাৎ হোসেনের ছেলে মেহেদি হাসান(১৯), মান্দা উপজেলার আবুল হোসেনের ছেলে  আল-আমিন(২০), বাগমারা উপজেলার আব্দুল গনির ছেলে আল-আমিন (২১), বরাইগ্রাম উপজেলার আবুল হোসেনর ছেলে আব্দুল আওয়াল (১৯) ও নিয়ামতপুর উপজেলার হাফিজুর রহমানের ছেলে নাজমুল হাসান (১৯) । 
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্র্মকর্তা (ওসি) ফিরোজ আহমেদ ও কলেজের অধ্য মোহসিন আলী  জানান, বিকালে ডিগ্রীর ইংরেজি বিষয়ের পরীায় প্রবেশপত্রের ছবি পরির্বতন করে অন্যের হয়ে পরীা দিচ্ছিল ওই পাঁচজন। এসময় সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে তারা বিষয়টি স্বীকার করে। পরে পুলিশ গিয়ে ওই পাঁচজনকে আটক করে।
কলেজের অধক্ষ্য মোহসিন আলী  আরো জানান আটককৃত মেহেদি হাসান সে ২১৭২৫২৬ রোল নম্বর সাফিউর রহমানের পরিবর্তে, অল-আমিন সে ২৯০৩৪৫৭ রোল নম্বর সালাউদ্দিনের পরিবর্তে, আল-আমিন সে ২১৭২৫২১ রোল নম্বর জাহাঙ্গীরের পরিবর্তে, আব্দুল আওয়াল সে ২১৭২৫১২ রোল নম্বর মোফাজ্জুলের পরিবর্তে ও নাজমুল হাসান সে ২১৭২৫৩৬ রোল নম্বর রেজাউল পরিবর্তে পরীক্ষা দিচ্ছিল। পরে আটকৃকদের গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইয়াসির আরেফিনের ভাম্যমান আদালতের মাধ্যমে দুই বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
জাতীয় পাটির কেন্দ্রিয় কমিটিতে এ্যাডভোকেট একরামূল হককে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করায় রবিবার চাঁপাইনবাবগঞ্জ জেলা জাতীয় পাটি তাকে এক সম্বধর্না প্রদান করে। সকালে জেলা জাতীয় পাটির সর্বস্তরের কর্মী রা এক বণাঢ্য র‌্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ সাটু হলের সভায় মিলিত হয়। জেলা জাতীয় পাটির সভাপতি এ্যাডভোকেট নজরুল ইসলাম সোনা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সম্বধর্ণা সভায় বক্তব্য রাখেন এ্যাডভোকেট একরামূল হক, জেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক শাহজাহান আলী, আব্দুল মতিন প্রমুখ।
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শংকরবাটি পোল্লাডাঙ্গা সরকরি প্রাথমিক বিদ্যালয় ও শংকরবাটি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে রোববার চাঁপাইনবাবগঞ্জ শহরে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
সকালে বিদ্যালয় চত্বরে র‌্যালির আনুষ্ঠানিক উদ্বোধন করেন শতবর্ষ উদযাপন পরিষদের আহবায়ক শহীদুল হুদা অলক। এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উদযাপন পরিষদের যুগ্ম আহবায়ক হাসান আলী, খাইরুল ইসলাম, আলহাজ্ব একরামুল হক, মোয়াজ্জেম হোসেন, আজিজুর রহমান, সেরাজুল ইসলাম জারজিস, আমিরুল ইসলাম, হাসান ফারুক শুভ্র, বাবলুর রশিদ, সফিকুল ইসলাম, মনোয়ারা খাতুন।
বিদ্যালয় থেকে বের হওয়া র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুণরায় বিদ্যালয় চত্বরে গিয়ে শেষ। বর্ণাঢ্য র‌্যালিটিতে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষকসহ স্থানীয়রা অংশ নেয়।
১৯১৪ সালে মধ্য ইংলিশ স্কুল (মাইনর স্কুল) নামে যাত্রা শুরু করা বিদ্যালয়টির শতবর্ষের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ২৯ ও ৩০ মার্চ।
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম
সর্বশেষ
Recomment to Your Friends
Current Views
সম্পাদক: শহীদুল হুদা অলক
যোগাযোগ : রাকা মাল্টিমিডিয়া, স্কুল ক্লাব রোড, চাঁপাইনবাবগঞ্জ। সেলফোন: 01713-719988 > 01722-187366 e-mail: chapainawabganjnews@gmail.com
Developed by-Abdur rob nahid