• প্রচ্ছদ
  • সকল সংবাদ
  • জেলার বাইরে
  • খেলা
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • মুক্তাঙ্গন
  • জন্মমৃত্যু
  • দিনের ছবি
  • শিবগঞ্জ
  • গোমস্তাপুর
  • নাচোল
  • ভোলাহাট
  • বিজ্ঞাপন
তীব্র প্রতিদ্বন্দ্বিতার ধারণা কিছুটা ফিকে করে দিয়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের তিনটি পদই দখলে নিয়েছে বিএনপি-জামায়াত জোট সমর্থিত প্রার্থীরা। চেয়ারম্যান পদে দুই প্রার্থীর ভোটের ব্যবধান প্রায় ১৫ হাজার।
শানিত্মপূর্ণভাবে ভোট গ্রহণ শেষে রাতে জেলা রির্টানিং অফিসার বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফল অনুযায়ী ৬৬ কেন্দ্রে বিএনপি সমর্থিত প্রার্থী উপজেলা বিএনপি’র সভাপতি বাইরম্নল ইসলাম পেয়েছেন, ৭৪ হাজার ৪১৮ ভোট। তার প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সভাপতি হুমায়ন রেজা পেয়েছেন ৫৯ হাজার ৭৩১ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে উপজেলা জামায়াতের আমীর তাজের আলী পেয়েছেন ৮৩ হাজার ৭৭৯ ভোট। তার প্রতিদ্বন্দ্বি রহনপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হারম্নন বিশ্বাস পেয়েছেন, ৫১ হাজার ৯৫০ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মহিলা দলের নেত্রী নুরম্নন নেসা বাবলী পেয়েছেন, ৭৫ হাজার ৯৪৪ ভোট। ৫৫ হাজার ৬৮ পেয়ে দ্বিতীয় স'ানে আছেন মহিলা আওয়ামীলীগ নেত্রী  মিলিআরা বেগম।


চাঁপাইনবাবগঞ্জের গোমসত্মাপুর উপজেলা পরিষদ নির্বাচনে স'ানীয়ভাবে প্রাপ্ত তথ্য অনুযায়ী চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থী উপজেলা বিএনপি’র সভাপতি বাইরম্নল ইসলাম জয়ী হয়েছেন। মোট ৬৬ টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বাইরম্নল ইসলাম পেয়েছেন ৭৩ হাজার ৬৩৪ ভোট এবং তার একমাত্র প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগ সমর্থিত উপজেলা আওয়ামীলীগের সভাপতি হুমায়ন রেজা পেয়েছেন ৫৮ হাজার ৬১০ ভোট।
তবে রাত সাড়ে আটটা পর্যনত্ম রির্টানিং অফিস থেকে ঘোষিত ৬টি কেন্দ্রে বাইরম্নল পেয়েছেন ৫ হাজার ১০৬ ভোট এবং হুমায়ন পেয়েছেন ৩ হাজার ৯৪২ ভোট।
কেন্দ্র ভিত্তিক ফলাফল পরবর্তীতে দেয়া হবে।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধোপপুকুর এলাকা থেকে বুধবার রাতে  অবৈধভাবে আমদানীকৃত কমলা ও আঙ্গুরসহ ৩টি ট্রাক আটক করেছে টাস্কফোর্স।
বিজিবি জানায়,  বুধবার দিবাগত রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার ধোপপুকুর এলাকায় অভিযান চালায় চাঁপাইনবাবগঞ্জস্থ ৯ বিজিবি ব্যাটালিয়নের বিশেষ টহলদলসহ টাস্কফোর্সের সদস্যরা। ৯ বিজিবি’র সুবেদার লুৎফর রহমান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত হায়াত শিবলু’র নেতৃত্বে এই অভিযান পারিচালিত হয়। ৩টি ট্রাকে ১৫,৭৪১ কেজি কমলা এবং ১৩,২৩০ কেজি আঙ্গুর অবৈধভাবে শুল্ক ফাকি দিয়ে নিয়ে যাওয়ার সময় আটক করা হয়।
আটককৃত মালামাল ও ট্রাকের মূল্য ১ কোটি ৮০ লক্ষ ৭ হাজার ১’শ ৫০ টাকা বলে বিজিবি জানায়। উদ্ধারকৃত মালামাল ও ট্রাক চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার গোমস্তাপুর উপজেলা পরিষদের নির্বাচন। ইতোমধ্যে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন । আজ সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ করা হবে।  নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে সহকারী রিটার্ণিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার খন্দকার ইয়াসির আরেফীন সাংবাদিকদের জানান, ৬৬টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২২টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তিনি আরও জানান, এবার নির্বাচনী কাজে ২ হাজার ১শ ৯০ জন কর্মকর্তা কাজ করবে। এছাড়াও ভোট কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তার পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব ও পুলিশের সমন্বয়ে ভ্রাম্যমান টিম কাজ করবে।উল্লেখ্য গোমস্তাপুর উপজেলার ভোটার সংখ্যা ১লক্ষ ৯৩হাজার ৯শ জন। যারমধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৮৫ হাজার ৩’শ ৮৭ জন ও নারী ভোটার সংখ্যা ৮৮ হাজার ৫’শ ১৩ জন। এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে ২জন, ভাইস চেয়ারম্যান পদে ২জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
স্থানীয়রা জানিয়েছে, নির্বাচনী যুদ্ধে তিনটি পদেই লড়াই হবে সেয়ানে সেয়ানে। 
চাঁপাইনবাবগঞ্জ শহরের বড় ইন্দার মোড় এলাকায় এক কলেজ ছাত্র ও তার স্কুল পড়-য়া বোনকে উত্যক্ত করার দায়ে দুই বখাটে যুবককে বুধবার বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে ভ্রাম্যমাণ আদালত।
দ-প্রাপ্ত দুই যুবক হচ্ছে, চাঁপাইবাবগঞ্জ পৌর এলাকার মসজিদ পাড়া মহালস্নার আব্দুল আজিজের ছেলে সানি (১৮) ও একই এলাকার মিঠু’র ছেলে মেহেদী হাসান (১৮)।
পুলিশ জানায়, সকালে বড় ইন্দার মোড়ের কাছে ওই দুই ছাত্রীকে উত্যক্ত করার সময় স'ানীয় লোকজন সানি ও মেহেদীকে ধরে ফেলে। পরে পুলিশ ঘটনাস'লে এসে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপার্দ করলে আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট রম্নবায়েত হায়াত শিপলু সানিকে এক বছর ও মেহেদীকে ছয় মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করে।

জেলার শিবগঞ্জ উপজেলার পুঠিমারির বিলে ট্রান্সফরমার চুরির অভিযোগে আলম নামে একজন ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় গ্রামবাসি। পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল গভীর রাতে একদল চোর পুঁঠিমারি বিলে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে যায়। পরে পাহারাদার বিষয়টি জানতে পেরে গ্রামবাসী কে খবর দেয়। পরে গ্রামবাসী একত্রিত হয়ে তাদের ধাওয়া করলে বাকিরা পালিয়ে যায়। কিন্তু আলমকে ধরে মারপিট করার এক পর্যায়ে তার মৃত্যু হয়। নিহত আলম সদর উপজেলার মহারাজপুর গ্রামের আবুল সেনের ছেলে।
সদর উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে নারায়নপুর ও আলাতুলি ইউনিয়ন পদ্মা নদীর পশ্চিম তীরে দুর্গম চরে অবস্থিত। রাস্তা গুলোও কাঁচা। ফলে কোন মানুষ অসুস্থ হলে তাকে দ্রুত হাসপাতালে নেয়া কষ্ট সাধ্য হয়ে পড়ে। বিশেষ করে প্রসুতি মাকে নিয়ে অনেক সময় চরবাসীকে পড়তে হয়ে বিপাকে । তা ছাড়া সরকারি মালামাল এবং সরকারি কর্মকর্তা-কর্মচারী কিংবা শিক্ষকদের যাতায়াত করাও কষ্ট সাধ্য হয়। আর এ সব বিষয় বিবেচনায় নিয়ে সদর উপজেলা পরিষদ প্রায় সাড়ে ৬ লাখ টাকা ব্যয়ে এই ইউনিয়ন ২টির জন্য ২টি নসিমন সংশ্লিষ্ট চেয়ারম্যান দ্বয়ের কাছে হস্তান্তর করেছে।  আজ বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে নারায়নপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর কবির আলম ও আলাতুলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খোয়াজ আলীর কাছে এই পরিবহন ২টি হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলণা চেয়ারম্যান রুহুল আমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. চিত্রলেখা নাজনীন, উপজেলা প্রকৌশলী আনম ওয়াহিদুজ্জামানসহ অন্যান্যরা।
ইউনিয়ন পরিষদের তত্তাবধানে এই যানবাহন ২টি ব্যবহার করা হবে বলে জানিয়েছেন নির্বাহী অফিসার ড. চিত্রলেখা নাজনীন।
চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলা নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই ৩ উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়।
জেলা রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড.কেএম কামরুজ্জামান সেলিম জানান, আগামী ১৫ মার্চ অনুষ্ঠিতব্য চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪, ভাইস চেয়ারম্যান পদে ৪ ও মহিলা ভাইস চেযারম্যান পদে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন, চেযারম্যান পদে শামসুল হক (আনারস), তসিকুল ইসলাম তসি (কাপপিরিচ), মোখলেশুর রহমান (মোটর সাইকেল) ও জাসদ সমর্থিত প্রার্থী নিয়ামুল হক (দোয়াতকলম)।
ভাইস চেয়ারম্যান পদে আবু সুফিয়ান ( চশমা), রহমত আলী (টিউবওয়েল), মোহাম্মদ সোহরাব আলী (তালা) ওর্  রফিকুল ইসলাম উড়োজাহাজ)।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাকিনা খাতুন (ফুটবল), মোসাঃ ফতেমা (কলস) ও ইয়াসমিন আরা বেগম (হাঁস)।
শিবগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আতাউর রহমান পেয়েছেন (ঘোড়া), কেরামত আলা (কাপ-পিরিচ), মাহিদুর রহমান (আনারস)। ভাইস চেয়ারম্যান পদে শরিফুল ইসলাম (চশমা), শহিদুল ইসলাম (টিউবওয়েল) এবং হারুন অর রশিদ (তালা)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে নুরজাহান বেগম (প্রজাপতি) এবং সায়েমা বেগম পেয়েছেন(হাঁস)।
ভোলাহাট উপজেলায় চেয়ারম্যান পদে আশরাফুল হক চুন্নু পেয়েছেন (কাপ-পিরিচ), মোজাম্মেল হক (মটরসাইকেল), আব্দুল মতিন (আনারস), আনোয়ারুল ইসলাম (চিংড়ি মাছ), আব্দুর রশিদ (ঘোড়া) ও বাবর আলী দোয়াতকলম)। ভাইস চেয়ারম্যান পদে লোকমান আলী (চশমা) ও আতাউর রহমান (টিউবওয়েল)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে রেশমাতুল আরশ (ফুটবল), কোহিনুর বেগম (পদ্মফুল), আফরোজা বেগম (সেলাই মেশিন), রমেশা বেগম (হাঁস), শামসুন্নাহার বেগম (ফলের টব), খাইরুন নেসা (বৈদুতিক পাখা), সুরাইয়া ডলি (প্রজাপতি) ও সুলতানা রাজিয়া (কলস)।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন ড. ওয়াজেদ মিয়া স্মৃতি পদক লাভ করেছেন। সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য ড. ওয়াজেদ মিয়া স্মৃতি ফাউন্ডেশন তাকে এই পদক প্রদান করে। চেয়ারম্যান রুহুল আমিন জানান, গত কয়েকদিন আগে ঢাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
স্থানীয় সাংবাদিকদের সাথে জিবাসের মত বিনিময় সভায় বক্তারা বলেছেন, চাঁপাইনবাবগঞ্জের দুর্গম চরাঞ্চলের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হওয়া জরুরী। বিশেষ করে শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের দুর্গম চরের সাথে শিবগঞ্জ সদরে যাতায়াতের জন্য পদ্মা নদীতে সরকারিভাবে দ্রুতগামী নৌকা বা স্পিডবোট চালু রাখা গেলে বিশেষ বিশেষ সময়ে তা ব্যবহার করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি চরাঞ্চলের মানুষও ব্যবহার করতে পারবে। এ প্রসঙ্গে বক্তারা আরো বলেন, পদ্মার পশ্চিমতীরে বসবাসরত নাগরিকরা হঠাৎ অসুস্থ হলে প্রথমে খাটলি ও পরে ইজারাদারের নৌকায় শিবগঞ্জ ও বা জেলা সদরে রোগিকে নিতে বহু সময় লাগে। ফলে কখনো কখনো রোগি রাস্তায় মৃত্যু বরণ করে। বিশেষ করে প্রসুতি মায়েরা পড়েন আরো দুর্ভোগে।
রোববার চরাঞ্চলের নাগরিদের আর্থ-সামাজিক অবস্থাসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় সভায় বক্তারা এ সব কথা বলেন। জিবাস নদী ও জীবন-২ প্রকল্প এই সভার আয়োজন করে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জিবাসের নির্বাহী পরিচালক তরিকুল ইসলাম টুকু, নদী ও জীবন-২ প্রকল্পের আহবায়ক মো. তসলিম উদ্দিন, ব্যবস্থাপক মাহবুব জামান তপন প্রমুখ।
শহরের শান্তিমোড়স্থ জিবাস কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় নদী ও জীবন প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি পিছিয়ে পড়া চরাঞ্চলের মানুষের যোগাযোগ, বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য-স্যানিটেশন, কৃষি ব্যবস্থাসহ সরকারিভাবে প্রদত্ত সেবা গুলো নিয়ে আলোচনা হয়। সভায় জানানো হয়, যোগাযোগ ব্যবস্থা না থাকায় চরাঞ্চলের উৎপাদিত কৃষি পণ্য বাজারজাত করতে না পারায় অত্যন্ত কম মূল্যে স্থানীয়ভাবে বিক্রি করতে হয়। ফলে কৃষকদের উৎপাদন খরচই উঠেনা।
কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড ও আইরিশ এইড‘র আর্থিক সহায়তায় গ্রামীন বহুমুখী উন্নয়ন সংস্থা-জিবাস ২০১১ সাল থেকে শিবগঞ্জ উপজেলার পাঁকা ও দুর্লভপুর ইউনিয়নের চরাঞ্চলের পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠির জন্য বীজ, সার কীটনাশক, কৃষি ঋণ, আয়বর্দ্ধক প্রশিক্ষণ, উন্নত প্রযুক্তি ও জাত, ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ, আইপিএম ও আইসিএম ক্লাব গঠন, গবাদী পশু চিকিৎসা কেন্দ্র ও ক্যাম্প স্থাপন, ভ্যাকসিন সরবরাহ বিভিন্ন কর্মসূচি নদী ও জীবন-২ প্রকল্পের মাধ্যমে বাস্তবায়ন করে আসছে।
২টি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৬২ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। শনিবার রাতে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতা এলাকা থেকে এ সব উদ্ধার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ ৯ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শেখ মোহাম্মদ মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাত ১০টায় বীর শেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় ঢাকা গামী ন্যাশনাল পরিবহনে তল্লাসী চালিয়ে যাত্রী আসনের নীচ থেকে মালিক বিহীন অবস্থায় ২টি পিস্তল, ম্যাগাজিন ও ৬২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদকে সংবর্ধণা দেয়া হয়েছে। তিনি দ্বিতীয় বারের মত নির্বাচিত হওয়ায় বারঘরিয়া ইউনিয়ন আওয়ামীলীগ এই সংবর্ধণার আয়োজন করে।
শনিবার বিকেলে অনুষ্ঠিত সংবর্ধণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক সাধাধরণ সম্পাদক, এ্যাড. শামসুল হক, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. নজরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এ্যাড. মিজানুর রহমান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান আরমানসহ জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সফিকুল ইসলাম। অনুষ্ঠানে সরকারের উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন বক্তারা।
এ সময় বারঘরিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নাইমুল হকসহ প্রায় ৫‘শ বিএনপি কর্মী-সমর্থক আওয়ামীলীগে যোগদান করেন।
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও আগামী ১৫ মার্চ অনুষ্ঠিতব্য ভোলাহাট উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী মোজাম্মেল হক চুটুকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার তাকে গ্রেফতার করেই আদালতে সোপার্দ করা হয়েছে।
ভোলাহাট থানার অফিসার ইনচার্জ ওসি জানান, গ্রেফতার হওয়া মোজাম্মেল হক চুটু দু’টি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী।
উলেস্নখ্য, আসন্ন উপজেলা নির্বাচনে ভোলাহাটে বিএনপি’র একাধিক প্রার্থীর মধ্যে চুটুও মনোনয়ন পত্র দাখিল করেছেন।

শিবগঞ্জের কিরনগঞ্জ সীমান্তের জমিনপুর এলাকা থেকে ২টি বিদেশী পিস্তুল, ৩টি ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। গতকাল রাত আড়াইটার সময় কিরনগঞ্জ বিওপি গোপন সংবাদের ভিক্তিতে নায়েব সুবেদার কামাল এর নেতৃত্বে অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় এসব উদ্ধার করে। উদ্ধারকৃত পিস্তল, ম্যাগজিন ও গুলি শিবগঞ্জ থানায় জমা দেয়া হয়েছে।
গভীর শ্রদ্ধা আর ভালবাসয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছেন জেলাবাসী। দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়।
সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী-বেসরকারী ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। প্রভাত ফেরীতে সর্বস্তরের মানুষের পদচারণায় বায়ান্ন সেই দিন গুলো মনে করিয়ে দেয়। একুশের প্রথম প্রহর থেকে ফুলেফুলে সিক্ত হয় পৌরপার্কের কেন্দ্রীয় শহীদ মিনার। রাত ১২ টা এক মিনিটে শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক সরদার সরাফত আলীসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী। পরে পুলিশ সুপার বশির আহম্মেদ পিপিএম’র নেতৃত্বে পুলিশ প্রশাসন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. চিত্রলাখা নাজনীন’র নেতৃত্বে সদর উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষ পুষ্পস্তবক অর্পন করেন।
সকালে নবাবগঞ্জ সরকারি কলেজ প্রভাতফেরী শেষে কলেজ ক্যাম্পাসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় উপস্থিত ছিলেন অদ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়া। বিকেলে সচেতন নাগরিক কমিটি সনাক সাধারণ পাঠাগার চত্বরে আলোচনা সভার আয়োজন করে। সনাক আহবায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় অংগ্রহণ করেন, সানাউল হক পিন্টু, মনিম উদ দৌলা চৌধুরী, নসম মাহবুবুর রহমান মিন্টু।
সকাল ৯টায় নয়াগোলা উচ্চ বিদ্যালয় চত্ত্বরে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয় কমিটির সভাপতি মাহতাব উদ্দীনের সভাপতি্েত্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ।
এদিকে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে জুমআর নামাজের পর মসজিদে মসজিদে দোয়া মাহফিল এবং গীর্জা ও মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদ আওয়ামীলীগের দখলে এসেছে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ন নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীরা অল্প ভোটের ব্যবধানে জয় লাভ করেছে।
রির্টানিং অফিস সূত্র জানিয়েছে, নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী আব্দুল কাদের পেয়েছেন, ২৪ হাজার ৯২৪ ভোট। তার কাছের প্রতিদ্বন্দ্বি নাচোল উপজেলার সাবেক চেয়ারম্যান জামায়াত সমর্থিত সিরাজুল ইসলাম পেয়েছেন ২৩ হাজার ৭১৬ ভোট। নির্বাচনে বিএনপি আমিনুল গ্রম্নপ সমর্থিত প্রার্থী মজিদুল হক পেয়েছেন ১৮ হাজার ৮১০ ভোট, বিএনপি’র পাপিয়া গ্রম্নপ সমর্থিত সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন পেয়েছেন ৪ হাজার ৫১৮ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগ সমর্থিত উপজেলা যুবলীগের সভাপতি মজিবুর রহমান পেয়েছেন, ২৪ হাজার ৬৭৭ ভোট। তার কাছের প্রতিদ্বন্দ্বি বিএনপি আমিনুল গ্রম্নপ সমর্থিত প্রার্থী দুরম্নল হুদা পেয়েছেন ১৮ হাজার ৩৫১ ভোট, জামায়াত সমর্থিত প্রার্থী ইয়াকুব আলী পেয়েছেন, ১৬ হাজার ৭৫০ ভোট, বিএনপি’র পাপিয়া গ্রম্নপ সমর্থিত সাফিকুল ইসলাম পেয়েছেন ১১ হাজার ১৪১ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগ সমর্থিত প্রতিমা রানী পেয়েছেন ২২ হাজার ৭৬২ ভোট, তার কাছের প্রতিদ্বন্দ্বি রাশেদা খাতুন পেয়েছেন, ২১ হাজার ১১০ ভোট, রেহেনা খাতুন ২১ হাজার ৯ ভোট ও নাজমা খাতুন ৫ হাজার ২৫ ভোট।
উপজেলা ৫৩ টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়।

বুধবার চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা নির্বাচনে শানি-পূর্ন পরিবেশে ভোটগ্রহণ হয়েছে।
ভোটকেন্দ্রগুলো ঘুরে দেখা যায়, প্রতিটি ভোটকেন্দ্রেই শানি-পূর্ন পরিবেশে ভোট গ্রহন হয়েছে।  সকাল সাড়ে ৯টায় লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় ভোটার উপসি'তি অনেক কম।ভোট কেন্দ্রেটির ১৫৮৬ জন ভোটারের মধ্যে ১৫০ জন ভোট দিয়েছে বলে জানান প্রিজাইডিং অফিসার শাহজাহান সিরাজ । পরে সাড়ে ১০ টায় নাচোল খ.ম বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায় নারী ভোটার উপসি'তি বেশি। যেখানকার প্রিজাইডিং অফিসার ইসমাইল হক জানান কেন্দ্রটির অন-ত ৪০ শতাংশ ভোট পড়েছে। বেলা বাড়ার সাথে সাথে আরো  উপসি'তি বাড়বে।
এদিকে বেলা ১১টার দিকে রাজশাহী বিভাগীয় কমিশনার হেলাল উদ্দীন আহম্মদ বিনোদ বিহারী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন করেন। এইসময় তিনি বলেন সুষ্ঠ পরিবেশে ভোটাররা ভোট প্রদান করছে। ভোট চলাকালীন সময়ে অপ্রীতিকর পরিসি'তি এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনী সর্তকাবস'ায় রয়েছে। এসময়  জেলা প্রশাসক সরদার সরাফত আলী, পুলিশ সুপার বশির আহম্মদসহ আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য কর্মকর্তাগন উপসি'ত ছিলেন।
বিনোদ বিহারী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নাতীকে সাথে নিয়ে ভোট দিতে আসা ৯০ বছরের আসমা বেগমও  খুশি ভোট দিতে পেরে
সাংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে না পারলেও নতুন ভোটার সুমি জানান এবার ভোট দিয়ে পেরে ভাল লাগছে।
সকালের দিকে ভোটারদের উপসি'তি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথেই কেন্দ্রে ভোটারদের উপসি'তি বাড়তে থাকে। উপজেলার কোথাও কোন অপ্রীতিকর কিছু ঘটনার খবর পাওয়া যায়নি।

জেলার শিবগঞ্জ উপজেলার রাণীহাটি হাইস্কুলের সামনে বুধবার বিকেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ডলি (২৫) নামে এক নারী নিহত হয়েছেন। নিহত ডলি সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের মোক্তার আলীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার বিকেলে  ইসলামপুর থেকে শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের সাবেকলাভাঙ্গা গ্রামে বোনের বাড়িতে স্বামী-সন্তানসহ দাওয়াতে আসছিলেন ডলি। সন্ধ্যা ৬টার দিকে রাণীহাটি হাইস্কুলের সামনে বাস থেকে নেমে রাস্তা পারাপারের সময় ট্রাকের নিচে পড়ে গেলে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ডলি মারা যান। ট্রাকটি আটক করা হয়েছে। চালক হেলপার পলাতক রয়েছে। খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে যায়।
জিবাস নদী ও জীবন-২ প্রকল্পের দ্বীপচরবাসীদের সাথে বিআরডিবির মতবিনিময় ও যৌথ পরিকল্পনা মঙ্গলবার সভা অনুষ্ঠিত হয়েছে। শিবগঞ্জ পৌর এলাকার কারবালা মোড়ে জিবাস কার্যালয়ে এই সভা সভা অনুষ্ঠিত হয়। বিআরডিবি)র “একটি বাড়ি একটি খামার” কর্মসূচী পাঁকা ও দূর্লভপুর ইউনিয়নের চর এলাকায় বাস্তবায়ন ও প্রকৃত দ্বীপচরবাসীদের সমন্বিতভাবে ওয়ার্ড ভিত্তিক ৬০ জনের সমিতি গঠন উপলক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।  সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শামসুদ্দোহা। বিশেষ অতিথি ছিলেন পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মালেক। “একটি বাড়ি একটি খামার” কর্মসুচীর উপজেলা সমন্বয়কারী মোসা. নূরুন্নাহার, এ ২টি ইউনিয়নের কর্ম এলাকার ৬ টি সিবিও’এর নারী নেত্রী মুসতারী খাতুন, লোকাল চর এলায়েন্স প্রতিনিধি লাল মহম্মদসহ কর্মসূচির সুপারভাইজার, পাঁকা ও দূর্লভপুর ইউনিয়নের মাঠকর্মীরা উপস্থিত ছিলেন। এতে স্বাগত বক্তব্য রাখেন, জিবাস’র নির্বাহী পরিচালক এবং সভার সভাপতি তরিকুল ইসলাম টুকু। সভা পরিচালনা করেন, নদী ও জীবন-২ প্রকল্পের ব্যবস্থাপক মাহাবুব জামান তপন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পল্লী কর্মকর্তা শামসুদ্দোহা বলেন, “পাঁকা ও দূর্লভপুর ইউনিয়ন পরিষদের যে সকল ওয়ার্ডে এখন পর্যন্ত ৬০ জনের সমিতি করা হযনি বা সুযোগ আছে সেখানে আমরা ইউপি, জিবাস নদী ও জীবন-২ প্রকল্পের সাথে সমন্বয় করে কাজ করব।”
বিশেষ অতিথির বক্তব্যে পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল মালেক বলেন, জিবাস নদী ও জীবন-২ প্রকল্পের সাথে আমরা সমন্বয় করে কাজ করব।
চাঁপাইনবাবগঞ্জ শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি ও ক্রীড়া উন্নয়ন ট্রাস্ট থেকে মেধা ও দরিদ্র  কোটায় এককালীন বৃত্তি প্রদান করা হবে। ২০১৩ সালে প্রকাশিত ফলাফলে পাস করা মেধাবী ও দরিদ্র ছাত্র-ছাত্রী এবং একই সালে ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে শ্রেষ্ঠ কৃতিত্ব অর্জনকারী ব্যক্তিদের নিকট হতে নির্ধারিত ফরমে দরখাস্ত আহবান করা হয়েছে।
এই ট্রাস্টের সম্পাদক ও সদর উপজেলা নির্বাহী অফিসার ড. চিত্রলেখা নাজনীন জানান, মাধ্যমিকে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগ থেকে মেধা কোটায় ৪ জন, দরিদ্র    ৬ জন, উচ্চ  মাধ্যমিক (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য) বিভাগ থেকে মেধা কোটায় ৪ জন, দরিদ্র কোটায় ৫ জন, স্নাতকে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগ থেকে মেধা কোটায় ৪    জন, দরিদ্র কোটায় ৫ জন, দাখিলে মেধা ও দরিদ্র কোটায় ১ জন করে আলিমে এই দুই কোটায় ১ জন করে, ফাজিলে ১ জন করে, ক্রীড়ায় ৩ জন, সংস্কৃতিতে ৩ জন মোট ৪০জনকে এই এককালীন এই বইত্ত দেয়া হবে।
কেবল চাঁপাইনবাবগঞ্জ জেলার অধিবাসীদের মধ্যে সীমাবদ্ধ থাকবে। আবেদনের নির্ধারিত ফরম এবং বিস্তারিত তথ্যের জন্য ট্রাস্টের সম্পাদক ও উপজেলা নির্বাহী অফিসার, চাঁপাইনবাবগঞ্জ সদরের কার্যালয়ের গোপনীয় শাখায় যোগাযোগ করতে বলা হয়েছে। আগামী   ০৬/০৩/২০১৪ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে সম্পাদক বরাবরে দরখাস্ত পৌঁছাতে হবে। বৃত্তি প্রদানের ক্ষেত্রে ট্রাস্টের কার্য নির্বাহী কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে।
চাঁপাইনবাবগঞ্জের প্রয়াত সাংবাদিক জিকেএম শামসুল হুদার ২০তম মৃত্যু বার্ষিকী গতকাল রোববার পালিত  হয়েছে। এ উপলক্ষে বিকেলে চাঁপাইনবাবগঞ্জ প্রেস কাবের উদ্যোগে প্রেস কাব মিলনায়তনে স্মরণ সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ প্রেস কাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টুর সভাপতিত্বে মরহুমের স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন, সাংবাদিক আনোয়ার হোসেন দিলু, খাবির উদ্দিন, সাকিনা খাতুন, মরহুমের ছেলে সাংবাদিক শহীদুল হুদা অলক, সাংবাদিক আব্দুল মালেক প্রমুখ। স্মরণসভায় আরো উপস্থিত ছিলেন জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, সাংবাদিক বাদল,নাসিম মাহমুদ,আজিজুর রহমান শিশির,রবিউল ইসলাম ডলার, আবদুল্লাহ,এম এ মাহবুব, ফয়সাল মাহমুদ, হারুন আর রশিদ, আশরাফুল ইসলাম রঞ্জু,জাকির হোসেন, মনোয়ার হোসেন জুয়েল, আনোয়ার হোসেন, মাহমুদুল ইসলাম ইমন সহ অনেকেই। স্মৃতিচারণ করতে গিয়ে প্রথম আলোর চাঁপাইনবাবগঞ্জের নিজেস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন দিলু বলেন আমাদের সহকর্মী জিকেএম শামসুল হুদা ছিলেন একজন সৎ মানুষ। আমরা তার হাতে ড্রাপ  করা নিউজ পাঠানোর মাধ্যমেই সাংবাদিকতা শুরু করেছি। অন্যদিকে প্রেস কাব সভাপতি গোলাম মোস্তাফা মন্টু বলেন তিনি জীবিত থাকা অবস্থায় সব সময় সহসেবা মূলক কাছে নিজেকে নিয়োজিত রেখেছেন।  প্রেসকাব সভাপতি উপস্থিত সকল সহকর্মীর দৃস্টি আকর্ষন করে বলেন আমাদের সহকর্মী যারা প্রায়াত হয়েছেন তাদের সকলকে আগামীতে আমরা এভাবেই স্বরণ করব। অন্যদিকে খাবির উদ্দীন বলেন একজন মানুষ পারে অন্যকে আলো দিতে তেমনি প্রয়াত শামসুল হুদা তার গ্রাম পোল্লাডাঙ্গাকে আলোকিত করতে আমৃত্যু কাজ কওে গেছেন। বাবা সম্পর্কে বলতে গিয়ে ছেলে শহিদুল হুদা অলক জানান একাগ্রতা ছিল বলে আমার বাবা আরবি ও সাধারণ বাংলা মাধ্যমে সর্বচ্চো ডিগ্রী লাভ করেছিলেন। যা নবীনদের জন্য অনুকরনীয়। তিনি পরিবারের প থেকে এই আয়োজনের জন্য চাঁপাইনবাবগঞ্জ প্রেসকাবের প্রতি কৃতজ্ঞতা জানান।
প্রয়াত শামসুল হুদার গ্রাম পোল্লাডাঙ্গার একরামুল হক তাকে স্মরণ করতে গিয়ে আবেগ তাড়িত হয়ে পড়েন, তিনি বলেন আমরা হুদা ভাইয়ের দেখানো পথেই আমাদের গ্রামকে গড়ে তুলছি।
পরে দোয়া পরিচালনা করেন পৌর মেয়র মাওলানা আব্দুল মতিন।
স্বাধীনতার পর বাংলাদেশ টাইমস পত্রিকা দিয়ে সাংবাদিকতা জীবনের শুরু করেন শামসুল হুদা। পরে তিনি বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও বাংলাদেশ বেতারের চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৪ সালের ১৬ ফেব্রুয়ারি তিনি পরলোক গমন করেন।
চাঁপাইনবাবগঞ্জের প্রবীণ সাংবাদিক ও রাজনৈতিক কর্মী অধ্যাপক শামসুল হুদার আজ রোববার ২০ তম মৃত্যু বার্ষিকী। পৌর এলাকার পোল্লাডাঙ্গা গ্রামের বিশিষ্ট চিন্তাবিদ আরামবাগ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মাসিক মোসলেম জাহান পত্রিকার সম্পাদক মাওলানা হেসামুদ্দীন হাসু মৌলভির ঔরসে এবং শামসুন্নাহারের গর্ভে জন্ম নেয়া অধ্যাপক জিকেএম শামসুল হুদা ১৯৯৪ সালের ১৬ ফেব্রæয়ারি, ৪ঠা রমজান মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যু বার্ষিকী উপলক্ষে আজ কোরআন খানি, বিকেলে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে দোযা মাহপিল ও স্মরণ সভার আয়োজন করা হয়েছে।
বর্ণাঢ্য শিক্ষা ও রাজনৈতিক জীবনের অধিকারি শামসুল হুদা চাঁপাইনবাবগঞ্জের হেফজুল উলুম মাদ্রাসা থেকে দাখিল, আলিম পাস এবং রাধাকান্তপুর মাদ্রাসা থেকে ফাজিল পাসের পর বগুড়ার মোস্তাফাবিয়া মাদ্রাসা থেকে টাইটেল পাস করেন। আবার জেনারেল লাইনে স্কুলে ভর্তি হয়ে ম্যাট্রিক পাশের পর নবাবগঞ্জ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখানে অর্থনীতিতে এমএ পাস করেন। শিক্ষা জীবন শেষ করে শংকরবাটি পোল্লাডাঙ্গা বিদ্যালয়ে কিছু সময় প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। পরে টাঙ্গাইলের ঘাটাইল কলেজে শুরু করেন অধ্যাপনা। সেখান থেকে মহান মুক্তিযুদ্ধের শেষ সময় (নভেম্বর মাসে) চাঁপাইনবাবগঞ্জে ফিরে আসেন এবং মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে কাজ করেন। দেশ ¯^াধীনের পর আবারও ঘাটাইল কলেজে গিয়ে শিক্ষকতা শুরু করেন। কিছুদিন পর কলেজের অধ্যাপনা ছেড়ে চাঁপাইনবাবগঞ্জে চলে আসেন।
প্রয়াত শামসুল হুদা ছাত্রাবস্থায় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন। ৬০ এর দশকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ছাত্রলীগের প্যানেল সাঈদ-আমজাদ (অধ্যাপক আবু সাঈদ, সাবেক তথ্য মন্ত্রী ও সরদার আমজাদ হোসেন, সাবেক খাদ্য মন্ত্রী) প্যানেলে প্রো-ভিপি নির্বাচিত হন। ¯^াধীনতার পর বাংলাদেশ আওয়ামী যুবলীগ গঠন হলে তৎতাকলিন চাঁপাইনবাবগঞ্জ মহকুমা আওয়ামী যুবলীগের প্রথম চেয়ারম্যান (সভাপতি)’র দায়িত্ব গ্রহণ করেন। ¯^াধীনতা পরবর্তী চাঁপাইনবাবগঞ্জে রিলিফ কমিটি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। সেজন্য স্থানীয়রা তাঁকে হোদা চেয়ারম্যান নামেও চিনে থাকেন। যুবলীগ শেষে আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে দীর্ঘ দিন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেন। মৃত্যুর আগ পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ শহর আওয়ামীলীগের সভাপতি ছিলেন। ৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করার পর আওয়ামীলীগের ‘দূর্দিনে’ আওয়ামীলীগের হয়ে জনপ্রতিনিধিত্বমূলক নির্বাচন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার চেয়ারম্যান পদে প্রতিদ্ব›িদ্বতা করেন। এহসান আলী খানের কাছে পরাজিত হন।
রেড ক্রিসেন্টসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর প্রিয় গ্রাম পোল্লাডাঙ্গায় ১৯৬৬ সালে পোল্লাডাঙ্গা সমাজ সেবক সংঘ প্রতিষ্ঠা করেন। তাঁর নেতৃত্বের কারণে চাঁপাইনবাবগঞ্জ শহরের মধ্যে পোল্লাডাঙ্গা গ্রামটি আওয়ামীলীগের দুর্গ হিসেবে পরিচিত। ৭০ এর নির্বাচন থেকে শুরু করে সর্বশেষ গত নির্বাচনেও পোল্লাডাঙ্গা কেন্দ্রের আওয়ামীলীগের প্রার্থী প্রথম স্থান দখল করে রেখেছে। তাঁর মৃত্যুর পর ১৯৯৫-৯৬ সালের দিকে চাঁপাইনবাবগঞ্জ নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মইনুদ্দীন মন্ডল পৌরসভার ৪৪ টি কেন্দ্রের মধ্যে প্রতিটিতেই তৃতীয় ও চতুর্থ স্থান লাভ করেছিলেন। একমাত্র পোল্লাডাঙ্গা কেন্দ্রে প্রথম স্থানে ছিলেন।
ছাত্রাবস্থা থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত সাংবাদিক শামসুল হুদা মনিং নিউজসহ অন্যান্য পত্রিকায় লেখালেখি করলেও ¯^াধীনতার পর বাংলাদেশ টাইমস পত্রিকা দিয়ে সাংবাদিকতা জীবনের শুরু করেন। মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও বাংলাদেশ বেতারের চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

চাঁপাইনবাবগঞ্জের সদর, শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলা পরিষদ নির্বাচনে শনিবার চেয়ারম্যান পদে ১৯ জন ভাইস চেয়ারম্যান পদে ১২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। নির্বাচনের জেলা রির্টানিং অফিসার ও ¯^ ¯^ উপজেলার সহকারী রির্টানিং অফিসাদের কাছে তারা মনোনয়ন পত্র জমা দেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় মনোনয়ন পত্র দাখিল করেছেন, আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান পদে এ্যাড. সামশুল হক, ভাইস চেয়ারম্যান পদে আবু সুফিয়ান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোসাঃ সাকিনা বেগম পারুল। বিএনপি সমর্থিত চেয়ারম্যান পদে তসিকুল ইসলাম তসি, ভাইস চেয়ারম্যান পদে রহমত আলী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফাতেমা বেগম। জামায়াত সমর্থিত চেয়ারম্যান পদে মোখলেশুর রহমান, ভাইস চেয়ারম্যান পদে মাওলানা সোহরাব আলী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ইয়াসমীন আরা বেগম। জাসদের সমর্থন নিয়ে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন নিয়ামুল হক, ভাইস চেয়ারম্যান পদে রফিকুল ইসলাম। এর আগে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হরিপুরের ছাত্রলীগের সাবেক কর্মী রোকনুজ্জামান রোকন।
শিবগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন ও ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে এ্যাডভোকেট আতাউর রহমান (আওয়ামীলীগ), আশরাফুল হক (বিএনপি), কামাল উদ্দিন (বিএনপি), মাওলানা কেরামত আলী (জামায়াত) এবং জাতীয় পার্টির মোঃ মাহিদুর রহমান।  ভাইস চেয়ারমান পদে হারুনুর রশিদ মান্টু (আওয়ামীলীগ), শরিকুুল ইসলাম (বিএনপি), শহিদুল হক হায়দারী শহিদ মিঞা (বিএনপি), খাইরুল ইসলাম (বিএনপি) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নুরজাহান বেগম (আ’লীগ), সায়েমা খাতুন (বিএনপি) রয়েছেন।
ভোলাহাট উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামীলীগ সমর্থিত  আশরাফুল হক চুন্নু, বিএনপি সমর্থিত ইয়াজদানী আলিম আলরাজী জজ ও মাযহারুল ইসলাম পুতুল, আনোয়ারুল ইসলাম, বাবর আলী বিশ্বাস, মোজাম্মেল হক চুটু, কাওসারুল ইসলাম রঞ্জু, আব্দুল মতিন ও আব্দুর রশিদ। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে জমা দিয়েছেন আওয়ামীলীগ সমর্থিত প্রভাষক রাব্বুল হোসেন, আতাউর রহমান রজব ও বিএনপি সমর্থিত একরামুল হক এবং জামায়াত সমর্থিত ডাঃ লোকমান আলী। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামীলীগ সমর্থিত সুরাইয়া বেগম ডলি, রেশমাতুল আরশ, বিএনপি সমর্থিত খাইরুন নেসা, রমেশা বেগম, সুলতানা রাজিয়া, আফরোজা বেগম, কোহিনুর বেগম, সামসুন্নাহার।

নিজেস্ব প্রতিবেদক: বিশ্ব ভালোবাসা দিবসটি পালনে চাঁপাইনবাবগঞ্জ শহরে বিভিন্ন আয়োজন ল করা গেছে। শহরের মোড়ে মোড়ে বসেছে ফুলের পরসা। প্রিয় মানুষটির হাত ধরে শহরের এ প্রান্ত থেকে অন্য প্রান্তে অনেকেই ঘুরে বেড়াচ্ছেন। শহরের সরকারি কলেজ ক্যাম্পাস, মহানন্দা নদীর পাড়, সহ বিভিন্ন এলাকায় তরুন তরুনীদের দিবসটি উর্যাপন করতে দেখা গেছে।
এদিকে গত তিন বছরের ধারাবাহিকতায় স্থানীয় ব্যান্ড দল স্বরবর্ণ এবারও ভালবাসা দিবসের বিশেষ কনসার্ট আয়োজন করছে। সকাল থেকেই চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসে কনসার্টকে ঘিরে আয়োজকরা শেষ মহূর্তের প্রস্তুতিগুলো শেষ করেছেন। বিকাল থেকে রাত পর্যন্ত চলবে এই কনসার্ট বলে জানান আয়োজকদের অন্যতম সাব্বির আহম্মেদ। তিনি চাঁপাইনবাবগঞ্জ নিউজকে জানান গত বছরগুলোয় ব্যাপক সাড়া পাওয়ায় এবার আমরা একটু বৃহৎ পরিসরে আয়োজন করেছি। আমাদের এখানে চাঁপাইনবাবগঞ্জের সকল পরিচিত মুখই গান করবেন। এদিকে দিবসটিকে ঘিরে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছে স্থানীয় প্রশাসন।
টাঙ্গাইলের ঘাটাইলে মর্টারশেল বিস্ফোরনে নিহত বিজিবির ল্যান্সনায়েক মোহাম্মদ আলীকে আজ শুক্রবার সকালে তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষায় সমাহিত করা হয়েছে। সকাল ৯ টায় বিজিবি’র মনকষা বিওপি পার্শ্ববর্তী স্থানীয় মনাকষা হাইস্কুল মাঠে জানাযা শেষে যথাযোগ্য মর্যাদায় তার লাশ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। জানাযা শেষে গার্ড অফ অনার দেয়া হয় ৯ বিজিবি’র প¶ থেকে। এসময় বিউগলের কর“ণ সুর বেজে উঠে। নিহতের জানাযায় চাঁপাইনবাবগঞ্জস্থ ৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আবু জাফর শেখ মোঃ বজলুল হক, নিহতের বাবা রবিউল আলম, মনাকষা ইউপি চেয়ারম্যান মোঃ কামালউদ্দিন, আওয়ামীলীগ নেতা শাহাদাত হোসেন খুররমসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এসময় এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।
এর আগে ঢাকায় বিজিবি হেডকোয়ার্টারে মোহাম্মদ আলীর প্রথম জানাজা অনুষ্ঠিত হবার পর সড়ক পথে তার লাশ বৃহস্পতিবার রাত ৩ টার দিকে গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষায় নিয়ে আসা হয়।
মনাকষা গ্রামের রবিউল আলমের ছেলে মোহাম্মদ আলী এইচএসসি পাশ করার পর ২০০২ সালের ৯ জানুয়ারী বিজিবিতে চাকুরীতে যোগদান করেন। সবশেষ তিনি জয়পুরহাটস্থ ৩ বিজিবি ব্যাটালিয়নে ল্যান্সনায়েক পদে কর্মরত ছিলেন। তিনি বাবা-মা, স্ত্রী মাহমুদা খাতুন ও এক সš—ান রেখে গেছেন।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে তাল গাছ থেকে পড়ে মোহাম্মদ বিশু (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সে প্রসাদপুর গ্রামের মন্টুর আলীর ছেলে। স্থানীয়রা জানান রহনপুর পৌর এলাকার চিনিয়াতলা গ্রামে একটি তালগাছ কাঁটার সময় গাছের উপরে উঠে বিশু। এই সময় পা পিছলে সে নিচে পড়ে যায়। দ্রুত অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে রহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক বিশুকে মৃত ঘোষনা করে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে তাল গাছ থেকে পড়ে মোহাম্মদ বিশু (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সে প্রসাদপুর গ্রামের মন্টুর আলীর ছেলে। স্থানীয়রা জানান রহনপুর পৌর এলাকার চিনিয়াতলা গ্রামে একটি তালগাছ কাঁটার সময় গাছের উপরে উঠে বিশু। এই সময় পা পিছলে সে নিচে পড়ে যায়। দ্রুত অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে রহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক বিশুকে মৃত ঘোষনা করে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে তাল গাছ থেকে পড়ে মোহাম্মদ বিশু (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সে প্রসাদপুর গ্রামের মন্টুর আলীর ছেলে। স্থানীয়রা জানান রহনপুর পৌর এলাকার চিনিয়াতলা গ্রামে একটি তালগাছ কাঁটার সময় গাছের উপরে উঠে বিশু। এই সময় পা পিছলে সে নিচে পড়ে যায়। দ্রুত অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে রহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক বিশুকে মৃত ঘোষনা করে।

নিজস্ব প্রতিবেদক: বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি ও আদিবাসীদের ঐতিহ্যবাহী নাচ-গানের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা ও রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাবুডাইং গ্রামের কোল আদিবাসীরা যৌথভাবে বসন্ত বরণ উদযাপন করে। এ উপলে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে নবাবগঞ্জ সরকারি কলেজ শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা উদ্বোধন করেন সরকারি কলেজের অধ্য সুলতানা রাজিয়া।   শোভাযাত্রাটি শহর প্রদণিকালে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন শহীদ স্মৃতি সৌধের সামনে যাত্রা বিরতি দেয়। এখানে কোল আদিবাসীদের ঐতিহ্যবাহী ‘দাশাই’ নাচ পরিবেশিত হয়। এরপর শোভাযাত্রাটি পুনরায় কলেজ প্রাঙ্গণে এসে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করে। শুরুতে স্বাগত বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন।

বন্ধুসভার সভাপতি রফিক হাসান বাবলুর সভাপতিত্বে বক্তব্য দেন কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক সৈয়দ মাযাহারুল ইসলাম। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন অনামিকা ঠাকুর, নীলিমা সাহা, দবন কুমার, প্রকাশ বাবু, নূরুল ইসলাম, কানাই চন্দ্র দাস, আনিকা ইসলাম, ডরিন প্রমূখ। কবিতা আবৃত্তি করেন অধ্যাপক আজিজুর রহমান, আব্দুল বারি ও কৌতুক পরিবেশন করেন ইজা।
শফিকুল ইসলাম,শিবগঞ্জ প্রতিবেদক: গত বূধবার দুপুরে টাঙ্গাইলের ঘাটাইলে সালাউদ্দিন সেনানিবাসে বিজিবির প্রশিনকালে মর্টার সেলে নিহত বিজিবির সদস্য মোহাম্মদ আলির বাড়িতে চলছে শোকের মাতব। বৃহস্পতিবার দুপুরে নিহত মোহাম্মদ আলির বাড়ি শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পুলের উপর গ্রামে গেলে  তার পিতা বিজিবির অবসর প্রাপ্ত সদস্য মোহাঃ রবিউল আলম জানান গতকাল বুধবার সকাল ৬টা ২০ মিনিটে আমার ছেলে মোবাইল ফোনে আমার ও তার মা সাথে কথা বলে। সে বলেছিলে আমি আগামী কাল বাড়ি আসবো। আমরা জানতাম না আমার ছেলে শেষ বারের মত বাড়ি আসছ্।ে তিনি আরো জানান আমার ছেলে জানতে পেরেছিল বলে শুধু আমরাকে দোয়া করতে ও তার একমাত্র মেয়ে মিতু(৩) কে ভালভাবে দেখা শুনা করতে বলে।   কথা গুলো বলতে বলতে তিনি ও তার স্ত্রী অর্থাত নিহতের  মা সমিজা বেগম বার বার মুর্ছা যাচ্ছিল। মোহাম্মদ আলির  স্ত্রী  মাহমুদা বেগম  আমার কি হবে বলেইঅজ্ঞান  হয়ে যায়। তার মেয়েটি শুধু ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছিল। সে বুঝেনি তার পিতা নেই। এ সময় তার পরিবার সহ সারা গ্রামের চলছিল শোকের মাতম।মোহাম্মদ আলি তিন ভাইয়ের বড় ছিলেন। তার অভাবে তার পরিবার চোখে অন্ধকার দেখছে। বৃহস্পতিবার বেলা ২টায় তার লাশ পৌঁছার কথা থাকলেও অনিবার্যকারন বশত লাশ আসতে সকাল হয়ে যাবে বলে তার পরিবারজানান। অন্যদিকে মোহাম্মদ আলির শোকাবহ পরিবারকে বিজিবির ৯ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আবু জাফর শেখ মোহাম্মদ বজলুল হক পি এসসি তার বাড়ি যান এবং শান্তনা দেন।এসময় তিনি বলেন মোহাম্মদ আলির জানাজা আগামীকাল সকাল ৯টায়া মনাকষা বিওপির সামনে অনুষ্ঠিত হবে  বিজিবির রীতিনীতি অনুযায়ী যথাযথ মর্যদায় দাফন করা হবে। তিনি আরো বলেন মোহাম্মদ আলির পরিবারকে সব ধরনের সহযোগিতা করা  হবে এবং তার মেয়ের লেখাপড়ার খরচ বিজিবির প থেকে বহন করা হবে।


চাঁপাইনবাবগঞ্জে বৃহস্পতিবার বাংলাদেশ কৃষিবিদ ইন্সটিটিউশন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে কৃষিবিদ দিবস পালিত হয়েছে। সকালে দিবসটি উপলে কৃষি স¤প্রসারণ অধিদপ্তর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদনি শেষে আবারো কৃষি স¤প্রসারণ অধিদপ্তরে এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ, জেলা মৎস্য কর্মকর্তা একরামুল হক, উপজেলা কৃষি অফিসার ড. আজিজুর রহমান সহ অনেকেই।
চাঁপাইনবাবগঞ্জে শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম শীর্ষক কর্মশালা বৃহস্পতিবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় বাল্য বিয়ে প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করে বক্তরা বলেন বাল্য বিয়ে প্রতিরোধে আইন প্রয়োগই শেষ কথা নয়।  সকলকে সচেতন করাই প্রধান কাজ।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. কে এম কামরুজ্জামান সেলিম। সদর উপজেলা নির্বাহী অফিসার ড, চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় প্রধান আলোচক ছিলেন, সদর উপজেলা পরিবার পরিকল্পণা অফিসার ডা. তড়িৎ কুমার সাহা। স্বাগত বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসার তাজকিয়া আকবারী।
কর্মশালায় বাল্য বিয়ে প্রতিরোধ, জন্মনিবন্ধন, স্বাস্থ্য-স্যানিটেশন, নিরাপদ মাতৃত্বসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। দিন ব্যাপী এই কর্মশালায় শিক, সাংবাদিক, ইউনিয়ন পরিষদের নির্বাচিত নারী সদস্য, এনজিও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
“বেতার সবার জন্য, সব সময়ে সবখানে” এই প্রতিপাদ্য নিয়ে বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জে পালিত হয়েছে বিশ্ব বেতার দিবস পালিত। দিবসটি উপলক্ষে স্থানীয় কমিউনিটি রেডিও, রেডিও মহানন্দা’র কর্মীদের অংশ গ্রহণে সকালে শোভাযাত্রা রেব করা হয়।  সকাল ১০ টায় রেডিও শহরের বেলেপুকুর থেকে শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে আবারো একই স্থানে শেষ হয়। পরে রেডিও মহানন্দা’র কার্যালয়ে অনুষ্ঠিত সংপ্তি আলোচনায় অংশ নেন রেডিওটির প্রধান নির্বাহী কর্মকর্তা মো: হাসিব হোসেন,ষ্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস। বক্তরা বলেন দেশের আর্থ-সামাজিক উন্নয়নে তথ্য, বিনোদন, শিা, ও সচেতনতামূলক নানা অনুষ্ঠানের মাধ্যমে রেডিও আজও ভুমিকা রেখে চলেছেন। বর্তমান সময়ে স্থানীয় মানুষের বিভিন্ন সমস্যা ওসম্ভাবনার কথা উঠে আসছে কমিউনিটি রেডিও গুলোর মাধ্যমে।
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কয়লাদিয়াড় এলাকায় বুধবার সকালে সড়ক দূর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম হাসানুজ্জামান(১২)। সে শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের বাজিৎপুরের সেতাউর রহমানের ছেলে।
এই বিষয়ে শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক কালাম জানান বুধবার সকালে কয়লাদিয়াড় এলাকায় অবস্থিত জগনাথ ইট ভাটা থেকে আসা ইট বোঝায় একটি ট্রাক সকাল ১০ টার দিকে হাসানুজ্জামানকে ধাক্কা দিয়ে সে ঘটনাস্থলেই মারা যায়। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে তা ময়না তদন্তের জন্য মর্গে পেরন করে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় প্রতিদন্দী প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ করা হয়েছে। বুধবার রিটার্নিং অফিসার ও চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. কামরুজ্জামান সেলিমের উপস্থিতিতে প্রার্থীদের প্রতিক বরাদ্দ দেয়া হয়।
চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত গোমস্তাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হুমায়ন রেজা (আনারস) ও ১৯ দলীয় জোট সমর্থিত উপজেলা বিএনপি’র সভাপতি বাইরুল ইসলাম (কাপ-পিরিচ), ভাইস চেয়ারম্যান পদে আ‘লীগ সমর্থিত রহনপুর পৌর আ‘লীগের সাধারণ সম্পাদক হারুন বিশ্বাস (চশমা) ও ১৯ দলীয় জোট সমর্থিত উপজেলা জামায়াতের আমীর তাজের হোসেন (তালা) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আ‘লীগ সমর্থিত উপজেলা মহিলা আ‘লীগের সাধারণ সম্পাদক মিলিয়ারা খাতুন (কলস) ও ১৯ দলীয় জোট সমর্থিত মহিলা দলের নুরুন্নেসা (হাঁস) প্রতিক পেয়েছেন।
এরই মধ্যে প্রতিক পেয়ে পুরোদমে গনসংযোগে ব্যাস্ত হয়ে পড়েছেন প্রার্থীরা। আগামী ২৭ ফেব্রয়ারী এ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সমর্থীত প্রার্থী চুড়ান্ত করতে বুধবার আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে চাঁপাইনবাবগঞ্জের ষ্টেডিয়াম জিমনেসিয়ামে অনুষ্টিত বিশেষ বার্ধিত সভায় বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের প্রশাসক মইনুদ্দীন মন্ডল, সংসদ সদস্য আব্দুল ওদুদ, জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. শামসুল হক। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও শহর আওয়ামীলীগের তৃণমূলের নেতাদের সমন্বয়ে অনুষ্ঠিত এই বিশেষ বর্ধিত সভা দলীয় প্রার্থী সমর্থনে চুড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার গোপন ব্যালটের মাধ্যমে প্রার্থী সমর্থন ঠিক করা হবে।
আব্দুস সালাম,গোমস্তাপুর প্রতিবেদক: বাংলাদেশে নিযুক্ত নেপালী রাষ্ট্রদূত হারি
কুমার শেষ্ট্রা বুধবার দেশের ২য় রেলওয়ে স্থল বন্দর চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলবন্দর পরিদর্শন করেন। তিনি সকাল ১১টার দিকে সড়কপথে রহনপুর রেলবন্দরে এসে পৌছলে তাকে স্বাগত জানান চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস ও উপজেলা নির্বাহী অফিসার খন্দকার ইয়াসির আরেফীন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্ত্রী শকুনতলা শেষ্ট্রা,দূতাবাস কর্মকর্তা নির্মল প্রসাদ ভট্রারায়,চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)নজরুল ইসলাম, রেলওয়ের পাকশী ডিভিশনের ডিআরএম প্কংজ কুমার সাহা ও রাজশাহী রেলওয়ের সিওপিএস মোশারফ হোসেন। পরে তিনি এ রেল রুটের জিরো পয়েন্ট বাঙ্গাবাড়ীর শিবরামপুর পরিদর্শন করেন। তিনি সেখানে উপস্থিত সাংবাদিকদের জানান,ভারত এ রুট দিয়ে ট্রানজিট দিতে রাজি হওয়ায় এবং এ রেলবন্দরের অবকাঠামোগত উন্নয়ন হলে দ্রুত এ পথে নেপালে যাত্রী ও মালামাল পরিবহন সহজ হবে। তিনি আরোও আশা প্রকাশ করে বলেন এ রুটে নেপালের পাশাপাশি ভূটানের সাথেও যোগাযোগ সহজ হবে। উল্লেখ্য যে, বাংলাদেশের রহনপুর- ভারতের সিংগাবাদ রেল রুট দিয়ে নেপালে পণ্য আমদানী-রপ্তানী কার্যক্রম বর্তমানে চালু রয়েছে। রহনপুর রেল স্টেশন পরিদর্শন শেষে তিনি সড়কপথে নওগাঁ রওনা হন।


চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সদর উপজেলা বিএনপির সভাপতি ও ঝিলিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম তসিকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। বুধবার স্থানীয় শহীদ সাটু হলে তৃণমূল প্রতিনিধি সভায় বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ এই ঘোষণা দেন। এ সময় নারী ভাইস চেয়ারম্যান পদে ফাতেমা বেগমের নামও তিনি ঘোষণা করেন। ভাইস চেয়ারম্যান পদে বৃহস্পতিবার পৌর বিএনপির তৃণমূল প্রতিনিধি সভায় প্রার্থী ঘোষণা করা হবে জানানো হয়।
তসিকুল ইসলাম তসির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় হারুনুর রশীদ ছাড়াও বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপি সাধাপরণ সম্পাদক আমিনুল ইসলাম মতি, জেলা বিএনপি উপদেষ্টা শামসুল হক, বিএনপি নেতা তাশেম আলী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ বলেন, আসন্ন সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীদের বিজয় নিশ্চিৎ করতে আজ থেকেই কাজ শুরু কতে হবে। বর্তমান সরকারের কড়া সমালোচনা করে তিনি বলেন, কোন প্রকার ষড়যন্ত্র আমাদের বিজয় ঠেকাতে পারবেনা।
সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যাকান্ডের বিচারের দাবিতে মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ প্রেসকাবের সামনে বেলা সাড়ে ১১ টা থেকে প্রায় ঘন্টাব্যাপি চলা এই মানববন্ধন কর্মসুচিতে স্থানীয় গণমাধ্যম কর্মীরা অংশ গ্রহণ করে। এ সময় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন দিলু, সাংবাদিক শহীদুল হুদা অলক, চাঁপাইবাবগঞ্জ জেলা প্রেসকাবের সাধারণ সম্পাদক ডাবুল কুমার ঘোষ, চাঁপাইনবাবগঞ্জ প্রেসকাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু। সমাবেশে বক্তরা দীর্ঘ দুই বছরেরও সাগর রুনি হত্যাকান্ডের বিচার না হওয়ার জন্য ােভ প্রকাশ করেন। অবিলম্বে হত্যাকারিদের গ্রেফতার করে দ্রুততম সময়ে বিচার শেষ করাও জোর দাবি জানানো হয় সমাবেশে।
ক’দিন আগে দুপুরের পর একটা অপরিচিত সেল নম্বর থেকে ফোন আসলো। অলক দা’ বলছেন? উত্তর দিলাম হ্যাঁ বলছি। তিনি বললেন, ভাই আপনার কাছে একটা দরকারে এসেছি। আমি এখন আপনার অফিসের সামনে। আমি জানতে চাইলাম কি কাজ ভাই? তিনি তখন জানালেন, আমার ছেলে হারিয়ে গেছে। একটু পেপারের তা দেয়ার জন্য এসেছি আপনার কাছে। লোকটার ফোন কল গ্রহণ করার পর থেকেই মনে হচ্ছিল ভদ্রলোকের কথা ‘জড়িযে’ যাচ্ছে। যখন ছেলে হারানোর কথা শুনলাম। তখন ভাবলাম সন্তান হারানো পিতার কণ্ঠতো জাড়াবেই। ভদ্রলোককে জিজ্ঞেস করলাম, ভাই থানায় জিডি করেছেন? তিনি বললেন, নাতো। আমি বললাম, পেপার-টেপার ছাড়েন আপনার প্রথম কাজ ছেলের বর্ণনা দিয়ে থানায় জিডি করা।সম্ভবত সেদিন ছিল ৩ ফেব্রুয়ারি। মাঝখানে ঘটনাটা ভুলেই গেছিলাম।
গেল ৫ ফেব্রুয়ারি দুপুর দেড়টার দিকে আমার অফিসে ৪৮ কিংবা ৫০ বছর বয়সী একজন বিদ্ধস্ত লোক আমার নাম ধরে আমাকে খোজার চেষ্টা করছেন। তখন আমার সহকমী রয়েল আমাকে দেখিয়ে দিতেই লোকটি আমার সামনে আসলেন। তাঁর দিকে তাকিয়ে দেখলাম, চোখে বয়স্ক মানুষদের মত চশমা। বেশ উস্কোখুস্কো। ফুল প্যান্ট আর সার্ট তার উপর হাফ হাতা সোয়েটার। প্যান্ট, সার্ট, সোয়েটার বেশী দিন ব্যবহার হলে যা ধরণের ‘ময়লা’ হয় তার ছাপ ষ্পষ্ট। তিনি ক্ষীণস্বরে বললেন, ভাই আপনাকে ফোন করেছিলাম। আমার হারানো ছেলেটার ব্যাপারে পেপার করার জন্য।বিদ্ধস্ত ও মলিন চেহারায় কথা বলা লোকটিকে দেখে বললাম, ওহ আপনি। আচ্ছা জিডি করেছেন? তিনি হ্যাঁ সুচক ঘারনেড়ে ব্যাগ থেকে একটা কাগজ বের করলেন। সেটি জিডির কাগজ। একেবারে অস্পষ্ট। সেখান থেকে ঘটনা উদ্ধার (জানা) করা কঠিন। কাগজটি রেখে দিয়ে তার কাছে ঘটনাটি শুনতে চাইলাম। তাতে তিনি যেমনটা জানালেন যে, তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর মিয়াপাড়া গ্রামে। তার ১৫ বছরের শিশু সন্তান রেজওয়ান গেল ২৯ মার্চ নারায়ণগঞ্জ গেছিল রাজমিস্ত্রির কাজে।কিন্তু সেখানে তাকে কাজে লাগানো হয়নি, ফেরত পাঠানো হয়েছিল। রেজওযানের সঙ্গে যে ছেলেটি গেছিলো সে বাড়ি ফিরে এসেছে কিন্তু রেজওয়ান ফিরে আসেনি। বলেই লোকটি ডুকরে কাঁদতে লাগলেন। মনটা খারাপ হয়ে গেল।

নিরবতা সেই সঙ্গে ভাবনা ঘিরে ধরলো। পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে কি লাভ হবে? আর পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া মানেতো (বিল) টাকা। একেতো বিপদগ্রস্থ লোক, তারপর আবার টাকা খরচ। বিজ্ঞপ্তি প্রকাশের পর যদি ছেলেকে না পাওয়া যায়। এসব ভাবনার মাঝে করুণস্বরে শুনলাম, যে কোন উসিলায় হাঁর ছ্যাইল্যা হাঁরকাছে ফির‌্যা আসুক জি ভাই।ছ্যাইল্যাটার ল্যাইগ্যা ছটপট করছি। পূর্বথেকে ধারনা অনুযায়ী তাকে জানালাম আমি যে কাগজে কাজ করি (তাকে কাগজের নাম জানিয়েছিলাম) তাতে রঙ্গিন বিজ্ঞপ্তি ছাপতে খরচ হবে ১২ শ টাকা এবং সাদাকালো ৮শ টাকা। তিনি আমার কথা শুনে তার পকেট থেকে বেশ কয়েকটা একশ টাকা নোট বের করে গুনলেন। এবং আমার হাতে ১২ শ টাকা দেয়ার আগে ওই ১২ শ টাকা পরপর তিনবার গুনে দেখলেন। বারবার টাকা গোনা দেখেই পরিস্কার বোঝা যায় টাকা গুলো তার বহু কষ্টের। টাকাটা হাতে নিযে তাকে বললাম, পেপারে পরশুদিন বিজ্ঞপ্তিটা ছাপাই? নরম কণ্ঠেই তিনি জানতে চাইলেন, কেন? তাকে বললাম, ঘটনাটি আগে সংবাদ আকারে পাঠাবো। যদি সংবাদ আকারে ছাপাতে পারি তবে একটা টাকাও খরচ হবেনা। আর যদি না ছাপে তা হলে পরের দিন বিল দিয়ে বিজ্ঞপ্তি আকারে ছাপিয়ে দিব।দরিদ্র এই মানুষটি দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, দেখেন যেটা ভাল হয়। লোকটির যেন বিশ্বাস, পেপারে ছাপা মানেই তার সন্তানকে ফিরে পাওয়া। অবশ্য এমন আকুতিটাই স্বাভাবিক। দুপুরেই বন্ধু  তরিকুল ইসলাম টুকু’র অফিসে গিয়ে সহকর্মী মেহেদী রেজওয়ানের ছবিটি স্ক্যান করে নিলো। তারপর সংবাদ আকারেই পাঠিয়ে দিলাম আমি যে কাগজে (দৈনিক পত্রিকায়) কাজ করি সেই কাগজে। পরের দিন ৬ ফেব্রুয়ারি হন্য হয়ে পাতা উল্টে খুঁজে দেখার চেষ্টা করলাম সংবাদটি। কিন্তু কোথাও খুঁজে পেলাম না। মনটা ভি-ষ-ণ খারাপ হলো। দুপুরে ফোন দিলাম পত্রিকার আমাদের বিভাগের প্রধানকে। বিষয়টা বললাম। তাকে এইও জানালাম যে, যেই লোক তার ১৫ বছরের শিশুকে রাজমিস্ত্রির কাজে পাঠায় সেই লোক কি স্বচ্ছল? সে কিভাবে ১২ শ টাকা খরচ করে বিজ্ঞপ্তি ছাপাবে? তিনি বললেন, হ্যাঁ আপনি কালকে সেটা পাঠিয়েছিলেন। আমি বিষয়টি দেখছি। পরের দিন ৭ ফেব্রুয়ারি আবারও হন্য হয়ে পত্রিকার পাতায় সংবাদটি খুজে দেখার চেষ্টা করলাম। কিন্তু সেদিনও পেলাম না। রেজওয়ান নামের কোন শব্দই দেখা মিললো না। দেখা মিলবে কেমন করে। যদি না ছাপা হযে থাকে। এরই মাঝে ওই দিন ভোরে রেজওয়ানের পিতা ফোন করে একদফা খোঁজ নিয়েছেন, বিজ্ঞপ্তিটা ছাপা হয়েছে কিনা। বাধ্য হয়ে বিজ্ঞাপন বিভাগের সহকর্মী জিয়াউল-এর সঙ্গে যোগাযোগ করলাম। তিনি জানালেন, নিখোঁজ বিজ্ঞপ্তি ছাপতে খরচ হবে এক হাজার টাকা যদি সেটি রঙ্গিন হয়। ম্যাটারটি পাঠিয়ে দেন শুক্রবার আমি অফিসে না গেলেও ছাপিয়ে দেয়ার ব্যবস্থা করছি। দুপুরে বিজ্ঞাপন বিভাগে ম্যাটারটি পাঠিয়ে সন্ধ্যায় জিয়াউলের বিকাশ এ্যাকাউন্টে এক হাজার টাকাও পাঠানো হলো। ৮ ফেব্রুয়ারি পত্রিকায় ( আমি যে কাগজে কাজ করি) রেজওয়ানের সংবাদও ছাপানো হয়েছে, বিজ্ঞপ্তিও ছাপানো হয়েছে…….
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম
সর্বশেষ
Recomment to Your Friends
Current Views
সম্পাদক: শহীদুল হুদা অলক
যোগাযোগ : রাকা মাল্টিমিডিয়া, স্কুল ক্লাব রোড, চাঁপাইনবাবগঞ্জ। সেলফোন: 01713-719988 > 01722-187366 e-mail: chapainawabganjnews@gmail.com
Developed by-Abdur rob nahid