স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, স্কুল ব্যাগ ও ড্রাম সেট বিতরণ করা হয়েছে। শনিবার এলজিএসপি-৩ অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এজেডএম নূরুল হক।
এ সময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ স্থানীয় সরকার শাখার উপ পরিচালক এ কে এম তাজকির-উজ-জামান, ভোলাহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান রাব্বুল হোসেন, ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মশিউর রহমান, ভোলাহাট সদর ইউপি চেয়ারম্যান ইয়াজদানি জর্জ, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইয়াসিন আলী শাহ, ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের, মসফিকুর ইসলাম তারা।
ভোলাহাট ইউনিয়নের ৫০ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও স্কুল ব্যাগ বিতরণ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৫-০৯-২০

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার রাঙামাটিয়া বিল থেকে শ্যামলী ওরফে কাদনি (৪৫) নামে এক নারীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় তিনজনকে পুলিশ আটক করেছে। আটককতরা হচ্ছে, ভোলাহাটের বালুটুঙ্গি গ্রামের আমজাদ আলীর ছেলে জাক্কার হোসেন (৪০), মিয়াউদ্দীনের ছেলে মনসুর আলী (৪০) ও মুসরিভুজা গ্রামের আব্দুল করিমের ছেলে মফিদুল ইসলাম ওরফে শহিরুল (৩৫)। ধর্ষণের পর নির্জন জমিতে নিয়ে গিয়ে খুন করে দেহ থেকে মাথাকে বিচ্ছিন্ন করে ফেলে রাখে ধষর্ণকারীরা। হত্যাকান্ডের তিনদিন পর বৃহস্পতিবার এ ঘটনায় আটককৃতদের কাছ থেকে এই চাঞ্চল্যকর তথ্য বেড়িয়েছে।
ভোলাহাট থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুবুর রহমান জানান, ভোলাহাট উপজেলার ঘাইবাড়ি গ্রামের মৃত এন্তাজ আলীর মেয়ে শ্যামলী সোমবার বেলা ১১ টার দিকে রাঙামাটিয়া বিলে ঘাস কাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হোন। আসামীরা নির্জন বিলের পাশে পিয়ারা বাগানের টংঘরে ধর্ষণ করে বেঁধে রাখে। পরবর্তীতে বিলের মধ্যে নিয়ে গিয়ে গভীর নলকূপ ঘরের কাছে খুন করার পর মাথা কেটে ২০ হাত দূরে ফেলে রেখে চলে যায়। এঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার গোমস্তাপুর সার্কেল জাহিদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম হত্যাকান্ডের রহস্য উদঘাটনে মাঠে নেমে জাক্কার হোসেন, মফিদুল ও মনসুরকে আটক করে।
ওসি মাহবুব বলেন, ‘আটকের পর তাদের আদালতে সোপার্দ করা হলে আদালতে ১৬৪ ধারায় মনসুর ধর্ষণ ও হত্যাকান্ডের দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। এই হত্যাকান্ডের আরো তথ্য উদঘাটনের জন্য জাক্কার ও মফিদুলকে ৭ দিনের জন্য রিমান্ডের আবেদন করা হয়েছে’।
উল্লেখ্য, সোমবার বাড়ি থেকে বেরিয়ে স্বামী পরিত্যক্তা শ্যামলী নিখোঁজের একদিন পর মঙ্গলবার স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ মাথাবিহীন অবস্থায় রাঙামাটিয়া বিল থেকে তার মরদেহ উদ্ধার করে। এঘটনায় শ্যামলীর মেয়ে বাদি হয়ে ভোলাহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২০-০৮-২০

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার রাঙামাটিয়া বিল থেকে শ্যামলী ওরফে কাদনি (৪৫) নামে এক নারীর মস্তক বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৮ টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে।
শ্যামলী ভোলাহাট উপজেলার ঘাইবাড়ি গ্রামের মৃত এন্তাজ আলীর মেয়ে।
ভোলাহাট থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুবুর রহমান জানান, প্রায় ২০ বছর আগে স্বামীর সঙ্গে তালাক হয়ে গেলে বাবার বাড়িতেই থাকতেন শ্যামলী। সোমবার বেলা ১১ টার দিকে রাঙামাটিয়া বিলে ঘাস কাটার উদ্দেশ্যে সে বাড়ি থেকে বের হন। এরপরে আর বাড়ি না ফিরলে স্বজনা খোঁজাখুজি শুরু করেন। কিন্তু রাত পর্যন্ত তার কোনো খোঁজ মিলেনি। মঙ্গলবার সকালে বিলে তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয় এবং পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
ওসি জানান, শ্যামলীকে জবাই করে হত্যা করা হয়েছে। তার দেহ ও মাথা আলাদা আলাদা স্থানে পড়ে ছিল। তবে কে বা কারা কেনো শ্যামলীকে হত্যা করেছে তা নিশ্চিত নয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
শ্যামলীর মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৮-০৮-২০

চাঁপাইনবাবগঞ্জে সোমবার নতুন করে ২৮ জনের দেহে ধরা পড়েছে করোনা ভাইরাস। নতুন এই ২৮ জনের মধ্যে ভোলাহাট উপজেলার একজনও নেই। করোনা নমূনা সংগ্রহে ‘জটিলতা’ থাকায় নতুন শনাক্ত তালিকায় ‘শুণ্য’ ভোলাহাট।
চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন অফিস সূত্র জানিয়েছে, ঢাকার শেরেবাংলানগরস্থ ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টারে চাঁপাইনবাবগঞ্জে থেকে ৬৮ জনের নমুনা পাঠানো হয়। পাঠানো নমুনার মধ্যে জেলার অন্যান্য উপজেলার করোনা নমুনা থাকলেও ভোলাহাটের নমুনা ছিলনা।
ওই সূত্র জানায়, ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমটি ল্যাব জাকির হোসেন যিনি করোনা নমুনা সংগ্রহকারী হিসেবে কাজ করছিলেন তিনি নিজেই করোনা আক্রান্ত হয়েছেন। সেই কারণে ভোলাহাটে আটকে আছে করোনার নমুনা সংগ্রহ।
স্থানীয়রা জানিয়েছে, চাঁপাইনবাবগঞ্জ জেলাজুড়ে সাম্প্রতিক সময়ে করোনার ব্যাপক সংক্রমনের মুখে ভোলাহাটে করোনা নমুনা সংগ্রহ না হওয়ায় করোনা পরিস্থিতি নিয়ে ভোলাহাট উপজেলা ‘অন্ধকারে’ রয়েছে।
ভোলাহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি গোলাম কবির দাবি জানিয়ে বলেন, ‘ আমরা ভোলাহাটবাসী বর্তমানে করোনা নিয়ে শংকার মধ্যে রয়েছি। জেলায় সংক্রমনের হার উর্দ্ধগতির মুখে ভোলাহাটে নতুন লোক দিয়ে নমুন সংগ্রহ করা হউক’।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২০-০৭-২০

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বীরেশ্বরপুর থেকে ৩০০ বোতল ফেন্সিডিলসহ রুবিয়া খাতুন (৩৫) নামের এক নারীকে আটক করেছে পুলিশ।
আটক রুবিয়া বীরেশ্বপুর গ্রামের কাউসার আলীর স্ত্রী।
ভোলাহাট থানার অফিসার ইনচার্জ ওসি নাসির উদ্দীন মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোলাহাট থানা পুলিশ শনিবার দুপুর ১২টার দিকে বীরেশ্বপুরের কাউসারের বাড়িতে অভিযান চালায়। এসময় তার বাড়ি থেকে ফেন্সিডিলগুলোসহ রুবিয়াকে আটক করা হয়।
এ ঘটনায় ভোলাহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১১-০৭-২০

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চাঁনশিকারী সীমান্ত এলাকা দিয়ে মাতাল অবস্থায় অস্ত্রসহ এক বিএসএফ সদস্য বাংলাদেশে ঢুকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত যাওয়ার একদিন পরেই শিবগঞ্জ উপজেলার তেলকূপি সীমান্তে বিএসএফ গুলি করে মারল বাংলাদেশীকে। তবে, তেলকূপি সীমান্তে বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় বিজিবি’র পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি। ৫৯ বিজিবি অধিনায়কের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাঁর সাড়া পাওয়া যায়নি।
শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান চেয়ারম্যান মোফাজ্জল হোসেন জানান, শনিবার সকাল দশটার দিকে তেলকুপি সীমান্ত এলাকায় তেলকূপির লম্বাপাড়ার আইনাল হকের ছেলে জাহাঙ্গীর কবুতর ও পাখি ধরার জন্য অবস্থান করছিল। এসময় ভারতের চুরি অনন্তপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে ধরে প্রথমে মারধর ও পরে গুলি করে হত্যা করে চলে যায়। তার বাম পায়ের উরুতে গুলি লাগে। তার হাতেও আঘাতের চিহ্ন রয়েছে।
পরে স্থানীয়রা জাহাঙ্গীরের মরদেহ উদ্ধার করে তাঁর বাড়িতে নিয়ে আসে। বর্তমানে তার মরদেহ তেলকূপি লম্বাপাড়া গ্রামে রয়েছে।
নিহত জাহাঙ্গীরের ভাতিজা মাসুদ জানান, ৪৫ বছর বয়স্ক জাহাঙ্গীর আগে ব্যবসা বাণিজ্য করতো। ভাল ব্যবসায়ী হিসেবে এলাকায় পরিচিতিও ছিল। কিন্তু মাদকের সংস্পর্শে এসে কয়েক বছরের ধরে তার মানসিক সমস্যা দেখা দেয়।
তিনি জানান, পাগলা নদী পাড়ের এই মানুষটি সীমান্ত এলাকায় কবুতর বা পাখি ধরে দিন কাটাতো।
এদিকে, মানসিক সমস্যায় ভুগা জাহাঙ্গীরকে গুলি করে হত্যার ঘটনায় সীমান্ত এলাকার মানুষ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসানের কাছে ঘটনা নিশ্চিত হওয়ার জন্য কয়েক দফা ফোন দিলেও তিনি ফোনটি কেটে দেন। খুদেবার্তা দিয়েও সদুত্তর পাওয়া যায়নি।
অন্যদিকে, শনিবার সকালে জাহাঙ্গীর হত্যাকান্ডের মাত্র একদিন আগে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চানশিকারী সীমান্তে মাতাল অবস্থায় আসাদ নামের এক বিএসএফ সদস্য অস্ত্রসহ বাংলাদেশে ঢুকে পড়লে স্থানীয় সেলিম উদ্দীনের ছেলে মোহাম্মদ জিয়া তাকে আটক করে বিজিবি’র কাছে সোপার্দ করে।
বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে তা নিশ্চিত করে জানানো হয়, সীমান্তে মাতাল অবস্থায় একজন বিএসএফ সদস্যকে অস্ত্রসহ উদ্ধার করে পরে পতাকা বৈঠকের পর বিএসএফ’র কাছে হস্তান্তরা করেছে বিজিবি। শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে ৪৪ বিএসএসফ ব্যাটালিয়ন কমান্ড্যান্টের কাছে তাকে হস্তান্তর করা হয়।
ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক হওয়া বিএসএফ সদস্যকে চাঁনশিকারী বিওপিতে বিএসএফ সদস্যকে নিরস্ত্র করার পর তার শারীরিক সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করা হয়।
‘শারীরিক সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত’ হয়ে বিএসএফ সদস্য ফিরে যাবার একদিন পরেই তেলকূপিতে এই হত্যাকান্ড ঘটলো।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৪-০৭-২০

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চাঁনশিকারী সীমান্ত এলাকা থেকে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ’র এক সদস্যকে মাতাল অবস্থায় আটক করেছে গ্রামবাসী। শুক্রবার দুপুরে অস্ত্রসহ বাংলাদেশে ঢুকে পড়া ওই সদস্যকে আটকের পর বিজিবি’র কাছে সোপার্দ করা হলে বিকেলে বিজিবি বিএসএফ’র মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়রা জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে ৪৪ বিএসএফ’র আলীপুর ক্যাম্পের সদস্য মোহাম্মদ আসাদ মদ্যপ অবস্থায় অস্ত্র নিয়ে বাংলাদেশে ঢুকে পড়েন। এসময় চাঁনশিকারি গ্রামের মোহাম্মদ জিয়া তাঁকে আটক করে বিজিবি’র চাঁনশিকারী সীমান্ত ফাঁড়িতে সোপার্দ করেন। পরে বিকেল সাড়ে ৬ টার দিকে সীমান্তের ১৯৯/২ পিলারের কাছে বিজিবি বিএসএফ’র মধ্যে পতাকা বৈঠক শেষে তাঁকে বিএসএফ’র কাছে হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে বিজিবি’র ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মাহমুদুল হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনা নিশ্চিত করেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৩-০৭-২০

ভোলাহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হামিদ জানান, কাজী আসগর আলী ৬ দিন ধরে জ্বরে ভুগছিলেন। সোমাবার সকালে বেশি অসুস্থ্য হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে কিন্তু পথেই সে মারা যায়। মৃত আসগর আলীর ছেলে গত ২২ জুন থেকে করোনা আক্রান্ত হয়ে বাড়িতে আইসোলেশনে রয়েছে। সে কারণে ধারণা করা হচ্ছে, হয়তো তিনিও করোনা আক্রান্ত ছিলেন। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। করোনা রোগী দাফনের স্বাস্থ্য বিধি অনুসরণ করে তাকে দাফন করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৯-০৬-২০
‘মুজিববর্ষে আমাদের অঙ্গীকার, প্রযুক্তি এগিয়ে যাবার হাতিয়ার’ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে ৩দিনব্যাপী অনলাইনে ডিজিটাল মেলা শুরু হয়েছে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সরকারের উদ্যোগসমূহ অনলাইনে তুলে ধরার লক্ষ্যে ভার্চুয়াল এই মেলার আয়োজন করা হয়েছে।
রবিবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনলাইনে এই প্রথম ডিজিটাল মেলা আয়োজনের বিষয়ে সাংবাদিকদের নিয়ে প্রেস কনফারেন্স করেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক।
২৮ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ৩দিনব্যাপী মেলার ই-সেবা, প্রশাসনের বিভিন্ন সেবাসহ জেলার সকল সরকারী সেবা গ্রহণের জন্য সাধারণ মানুষকে এই মেলায় সংযুক্ত করার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম তাজকির উজ জামান।
এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল আলম ও সাধারন সম্পাদক শহীদুল হুদা অলক, ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর প্রকাশক ও সম্পাদক, আশরাফুল ইসলাম রঞ্জু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল আলম, জেলা প্রশাসনে সদ্য যোগদানকৃত অতিরিক্ত জেলা প্রশাসক জাকিউল ইসলাম, নির্বাহী ম্যাজিষ্ট্রেট চন্দন করসহ অন্যান্য নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ।
এই মেলায় থাকছে তথ্য প্রাপ্তি ও সেবা পাবার অবাধ সুযোগ। করোনা ভাইরাসের কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে এই মেলায় সারাদিন ঘুরলেও করোনা পজিটিভ হবার সম্ভাবনা নেই। সারারাত, সারাদিন যেকোন সময় চাইলেই যতখুশি এই মেলায় যাওয়া যাবে। ইচ্ছামতো ঘোরা যাবে, যে কোন প্যাভিলিয়ানে। যতখুশি সেবা নিয়ে আলোচনা করা যাবে। সেবার জন্য আবেদন করা যাবে।
প্রেস কনফারেন্সে জানানো হয়, প্রযুক্তিকে ব্যবহার করে জনগণের দোঁড়গোড়ায় সেবা পৌঁছে দেবার লক্ষে সরকারের এই উদ্দ্যেগ। চাঁপাইনবাবগঞ্জ জেলার ওয়েব পোর্টালে ঢুকে খুব সহজেই এই মেলায় যোগ দেয়া যাবে। ঠিকানা- www.chapainawabganj.gov.bd। এই জেলায় ৭টি প্যাভিলিয়নে এই মেলায় আছে বিভিন্ন ধরণের স্টল। মুজিব শতবর্ষ, ই-সেবা, ডিজিটাল সেন্টার ও অন্যান্য প্রতিষ্ঠানসমূহ, কোভিড-১৯, বিভিন্ন র্স্টাটআপ ও তরুণ উদ্ভাবকদের উদ্দ্যেগ, শিক্ষা ও কর্মসংস্থান এবং জেলা ব্র্যান্ডিংসহ মোট ৭টি প্যাভিলিয়ন। প্রতিটি প্যাভিলিয়ন আছে একাধিক স্টল। প্রতিটি স্টলের থাকবে প্রয়োজনীয় সকল নাগরিক সুবিধার সমাহার। ই-কৃষি, স্বাস্থ্য, ভূমি, বিভিন্ন লাইসেন্স পাওয়া এবং এই সম্পর্কিত তথ্য পাওয়া যাবে এই মেলায়। করোনা মহামারী থেকে বাঁচতে তথ্যও মিলবে সহজেই। এছাড়াও বিভিন্ন তরুণের উদ্দ্যেগ, শিক্ষা এবং কর্মসংস্থান নিয়ে নানাবিধ তথ্য এবং পরামর্শ পাওয়া যাবে এখানে।
মেলা উপলক্ষে রয়েছে বিশেষ ছাড়। এই তিনদিন কেউ নামজারী করতে চাইলে ই-মিউটেশনের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে তার নামজারী করা হবে। মেলা উপলক্ষে সেবা পেতে তাৎক্ষণিক ০৭৮১-৬২৫০৮ এই নম্বরে ফোন করে সেবা পাওয়া যাবে। আপনি তথ্য জানতে চেয়ে ই-মেইলে chapaidigitalfair2020@gmail.com মেইল করলে তার উত্তর জানিয়ে দেয়া হবে।
মেলা উপলক্ষে কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে। সোমবার (২৯ তারিখ) বিকাল ৩টায় ওয়েব সাইট থেকে কুইজ এর প্রশ্ন সংগ্রহ করে তা ই-মেইল যোগে প্রেরণ করা যাবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে জেলা প্রশাসনের প্রকাশনা “বঙ্গবন্ধুকে জানি” থেকে প্রশ্ন করা হবে। বিকাল ৪টায় ইমেইল করে উত্তর দিতে হবে। ৪.১৫ মিনিট এর পর কোন ই মেইল গ্রহণ করা হবে না। প্রতিটি উপজেলায় সেরা ৩জনকে পুরস্কৃত করা হবে। এছাড়াও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্নজীবনীর উপর রিভিউ লিখে ঐ ইমেইলে ৩০ তারিখ দুপুর ১২টায় পোস্ট করা যাবে। সেরা ৩জন লেখককে উপজেলা ভিত্তিক পুরস্কৃত করা হবে।
মেলায় ২৯ তারিখ সোমবার দুপুর ৩টায় “তথ্য প্রযুক্তিই নাগরিক সেবা উন্নতকরণের মূল হাতিয়ার” বিষয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে এই বিষয়ে প্রবন্ধের পাশাপাশি আলোচনায় অংশ নেবেন বিশেষজ্ঞ দল। সেমিনারে জুম সফটওয়্যার ব্যবহার করেও আলোচকবৃন্দ অংশ নিতে পারবেন।
ভার্চুয়াল এই মেলায় সেবা গ্রহীতা ও সেবা প্রদানকারীর মাঝে নিবিড় সেতুবন্ধন গড়ে তুলে উন্নত বাংলাদেশ গড়ে তুলতে জেলা প্রশাসন, চাঁপাইনবাবগঞ্জ বদ্ধ পরিকর।
মেলায় যে কোন প্রকার তথ্য প্রাপ্তি জন্য যোগাযোগ করুন-
০১ নাজমুল হক, সহকারী প্রোগামার, জেলা প্রশাসকের কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ, মোবাইল নম্বর-০১৭২১১৩৩১২৩
০২. চন্দন কর, সহকারী কমিশনার (আইসিটি), জেলা প্রশাসকের কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ, মোবাইল নম্বর-০১৭৫৬৩১১১৭৭
০৩. এ, কে, এম, তাজকির-উজ-জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি), চাঁপাইনবাবগঞ্জ, মোবাইল নম্বর- ০১৭০৯৯৮৮৫৭১
নাচোল
এদিকে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সাংবাদিক ও স্কুল-কলেজের প্রধানদের নিয়ে মতবিনিময় সভা করেছেন উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা। এসময় উপস্থিত ছিলেন, নাচোল সরকারি কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান, মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ.ফ.ম.হাসানসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, প্রযুক্তিকে ব্যবহার করে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেবার লক্ষ্যে সরকারের এই উদ্যোগ। ভার্চুয়াল এই মেলায় মুজিব শতবর্ষ, ই-সেবা, ডিজিটাল সেন্টার ও অন্যান্য প্রতিষ্ঠানসমূহ, কোভিড-১৯, বিভিন্ন ষ্টার্টআপ ও তরুণ উদ্ভাবকদের উদ্যোগ, শিক্ষা ও কর্মসংস্থান এবং জেলা ব্র্যান্ডিংসহ মোট ৭টি প্যাভিলিয়নে ২৯জুন বিকাল ৩টায় ওয়েবসাইট থেকে সেবা দাতা ও গ্রহিতার মাঝে এক সেতু বন্ধন রচনা করবে। মেলায় ৭টি প্যাভিলনে ই-সেবা, স্বাস্থ্য, ভূমি, বিভিন্ন লাইসেন্স পাওয়া এবং এ সম্পর্কিত তথ্যসেবা পাওয়া যাবে। ইউএনও আরও জানান, ভার্চুয়াল এ মেলায় চলমান মহামারী করোনা থেকে বাঁচতে তথ্য এবং পরামর্শ পাওয়া যাবে। ৩দিনের এ মেলায় জমির নামজারী করতে চাইলে ই-মিউটেশন’র মাধ্যমে অগ্রাধিকার সেবা পাওয়া যাবে। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের প্রকাশনা “বঙ্গবন্ধুকে জানি” থেকে ২৯ জুন ওয়েবসাইটের মাধ্যমে কুইজের প্রশ্ন করা হবে। ওয়েবসাইট থেকে ডাউনলোড করে স্কুল-কলেজের শিক্ষার্থীরা ওইদিন বিকাল ৪ টার মধ্যে ই-মেইলের মাধ্যমে কুইজের উত্তর প্রেরণ করতে পারবে। উত্তীর্ণদের মধ্য থেকে প্রতিটি উপজেলা থেকে ৩ জনকে পুরস্কৃত করা হবে। এছাড়াও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর উপর রিভিউ লিখে ই-মেইল করলে ৩ জন সেরা লেখককে পুরস্কৃত করা হবে বলে ইউএনও সাবিহা সুলতানা জানান।
গোমস্তাপুর
এদিকে ডিজিটাল মেলা উপলক্ষে গোমস্তাপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান। দুপুরে উপজেলা সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। করোনা ভাইরাসের সৃষ্ট পরিস্থিতির কারণে মেলাটি অনলাইন ভিক্তিক আয়োজন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক আতিকুল ইসলাম আজম, আসাদুল্লাহ আহমদ, আল-মামুন বিশ্বাস, নাহিদ ইসলাম, সারওয়ার জাহান সুমন, নুর মোহাম্মদ, মনিরুল ইসলাম দোয়েল, সালাম তালুকদার, হাসান আলী ও জুরকার নাইন।
মতবিনিময়কালে ইউএনও মিজানুর রহমান জানান, চাঁপাইনবাবগঞ্জ ওয়েব পোর্টালে ঢুকে মেলায় অংশ গ্রহণ করা যাবে। ৭টি প্যাভিলিয়নে থাকবে বিভিন্ন ধরণের স্টল। মুজিব শতবর্ষ,ই-সেবা,ডিজিটাল সেন্টার ও অন্যান্য প্রতিষ্ঠান,কোভিট-১৯,বিভিন্ন স্টার্টআপ ও তরুণ উদ্ভাবকদের উদ্যোগ,শিক্ষা ও কর্মসংস্থান এবং জেলা ব্র্যান্ডিং। থাকবে নাগরিক সুবিধার সমাহার।
ভোলাহাট
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৩দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উপলক্ষে রবিবার উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল আলম তার কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, প্রতিবারের মত এ বছরেও পালিত হবে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। তবে করোনা ভাইরাসের জন্য মেলটি অনলাইন ভিক্তিক আয়োজন করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল আলম বলেন, সোমবার বেলা ১১টার সময় তথ্যমন্ত্রী ভিডিও কনফারেন্স করে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন করবে। মেলার কার্যক্রমে সকলকে অংশ গ্রহণের মাধ্যমে ওয়েবসাইড, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাবে প্রচারের আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন ভোলাহাট প্রেসক্লাব সভাপতি গোলাম কবির ও সাধারণ সম্পাদক শাহ কবির, সদস্য তাজ্জামুল হক আরাফাত, রবিউল ইসলাম, রুবেল আহম্মেদ।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮-০৬-২০

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও ভোলাহাট উপজেলায় নতুন করে আরো ২জনের দেহে করোনা ভাইরাস ধরা পড়েছে। সোমবার বিকালে আসা ১১৩ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদনে ২ জনের শরীরে করোনা ভাইরাস পজেটিভ এবং ১১১জনের নেগেটিভ ফলাফল পাওয়া গেছে।
সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন- পেন্ডিং থাকা ৪৩০টি নমুনার মধ্যে ১১৩টির প্রতিবেদন সোমবার বিকেলে পাওয়া যায়। তাদের মধ্যে ২ জন পজিটিভ। এই ২ জনের একজন সদর উপজেলার এবং অপরজন ভোলাহাটের।
মঙ্গলবার ২৩ জুন আরো ১০০ জনের নমুনা পাঠানো হবে বলে তিনি জানান।
সিভিল সার্জন আরো জানান, এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮৮ জন এবং সুস্থ হয়েছেন ৫৩ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৩৫ জন। এদের মধ্যে একজন প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছেন এবং অন্যরা হোম আইসোলেশনে রয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২২-০৬-২০

চাঁপাইনবাববগঞ্জের ভোলাহাট উপজেলার বড় জামবাড়িয়া এলাকায় থেকে মঙ্গলবার একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিনসহ একজনকে আটক করেছে ব্যাব-৫। আটক ব্যক্তির নাম আতিকুর রহমান। সে ভোলাহাট উপজেলার বড় জামবাড়িয়া দক্ষিণপাড়া গ্রামের আফজাল হোসেন সরদারের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল সকাল সাড়ে ৯টার দিকে বড় জামবাড়িয়া এলাকায় অভিযান চালায়। এসময় একটি মুদিদোকানে তল্লাশি চালিয়ে ৭.৬৫ মিমি বিদেশী পিস্তলসহ আতিককে হাতেনাতে আটক করা হয়।
এঘটনায় ভোলাহাট থানায় অস্ত্র আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রযেছে বলে জানিয়েছে র্যাব।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৬-০৬-২০

করোনা ভাইরাসের উপসর্গ জ্বর, সর্দি, কাশি নিয়ে বুধবার মারা গেছেন চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের বড়ইগাছি গ্রামের বাসিন্দা রাবিউল আওয়াল নান্নু। ৪০ বছর বয়স্ক রবিউল চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নয়াগোলা পেট্রোল পাম্প এলাকা বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী ও মৃত ব্যক্তির ভাই ইকবাল হোসেন জানান, রবিউল ভোলাহাটের বাসিন্দা হলেও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়াগোলায় পেট্রল পাম্প এলাকায় ভাড়া বাসায় স্বামী স্ত্রী থাককেন। তিনি গত ৩০ মে রাতে ঢাকা থেকে নয়াগোলার বাসায় আসেন। রবিউলের স্ত্রীর বরাত দিয়ে তারা জানান, বুধবার সকালে মস্তিষ্কের রক্তক্ষণ হলে তাকে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়। শ্বাস কষ্টও ছিল।
এদিকে ভোলাহাট উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হামিদ জানান, নান্নুর জ¦র-সর্দি কাশি উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন। তাকে করোনা রোগীর নিয়মানুযায়ী শারীরিকক দূরুত্ব নিশ্চিত করে স্থানীয়ভাবে দাফন সম্পন্ন করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন জানান, রবিউলের দেহ থেকে করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে এবং নয়াগোলা এলাকায় তার সংস্পর্শে আসাদের খুঁজে বের ব্যবস্থা নেয়া হবে।
নিহত রবিউল বড়ইগাছী গ্রামের মৃত আব্দুল কাশেমের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৩-০৬-২০

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চাঁনশিকারী কানীপুকুর মাঠ এলাকায়
এবটি আমবাগানের মধ্যে অস্ত্রসহ আব্দুল নূর ওরফে জনি (২২) নামের একজনকে আটক করেছেন র্যাব। আটক
হওয়া ব্যক্তি চাঁমুশা গ্রামের মো. ইদুল হুদার ছেলে।
র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার আজমল হোসেন এর এর নেতৃত্বে মঙ্গলবার বিকেলে এই অভিযান পরিচালনা করে। অভিযানে দেশীয় তৈরি ২টি ওয়ান শুটার গান ও রাউন্ড গুলিসহ মো. আব্দুল নূর ওরফে জনিকে আটক করা হয়। গ্রেপ্তার হওয়া জনি একজন অস্ত্র ব্যবসায়ী বলে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৬-০৫-২০

করোনা পরিস্থিতিতে হতদরিদ্র মানুষদের ত্রাণ দেয়ার কথা বলে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলা থেকে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম ইফতেখার হোসেন সাহরুখ। সে কক্সবাজারের সোসাইটিপাড়া গ্রামের মোবারক হোসেনের ছেলে। চাঁপাইনবাবগঞ্জ ও কুমিল্লা গোয়েন্দা পুলিশ যৌথভাবে কক্সবাজারের চকরিয়া এলাকা থেকে বুধবার তাকে আটক করে।
বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান জানান, আটক সাহরুখ ও তার খালাতো ভাই মিজানুর রহমানসহ একটি সংঘবদ্ধ চক্র করোনা পরিস্থিতিতে কর্মহীন অসহায় মানুষকে রেডক্রিসেন্টের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী ও অর্থ সহায়তা দেয়া হবে বলে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন উপজেলার চেয়ারম্যান এবং আওয়ামী লীগ নেতাদের তালিকা করতে বলেন। জনপ্রতি ৭ হাজার টাকা সমপরিমাণ ত্রাণ সামগ্রী প্রদান করা হবে বলে উল্লেখ করে প্রতারণার মাধ্যমে শিবগঞ্জের ৭০টি পরিবারের কাছ থেকে নিবন্ধন ফি বাবদ ৭০০ টাকা করে বিকাশের মাধ্যমে আদায় করে নেয়। পরে প্রতারণার বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগী একজন পুলিশের আশ্রয় নেয়। সে প্রেক্ষিতে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তার সাহরুখকে কক্সবাজারের চকরিয়ার দুর্গম এলাকা থেকে আটক করা হয়।
প্রতারক চক্র ২/৩ বছর ধরে বিভিন্ন উপজেলা পরিষদের কর্মকর্তাদের সেল নম্বর সংগ্রহ করে নিজেদের বিভিন্ন সংস্থার কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণ করে আসছিল।
এঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলামকে প্রতারক চক্র ফোন করে ত্রাণ দেয়ার জন্য উপজেলার প্রতিটি ইউনিয়নের তালিকা তৈরীর কথা বলে। প্রতারকদের ওই ফোনে বিভ্রান্ত হয়ে উপজেলা চেয়ারম্যান শিবগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তসিকুল ইসলাম টিসুকে দায়িত্ব দেন। পরে বিভিন্ন এলাকার দুস্থদের তালিকা করে তাদের দেয়া হলে প্রতারক চক্র কৌশলে বিকাশের মাধ্যমে প্রচুর টাকা হাতিয়ে নেয়।
এদিকে, একই প্রতারক চক্র ভোলাহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. আশরাফুল ইসলামের কাছ থেকেও প্রতারণা করে টাকা হাতিয়ে নেয় বলে পুলিশ জানিয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৭-০৫-২০

গেল ২০ ও ২১ এপ্রিল নারায়ণগঞ্জ ফেরত চাঁপাইনবাবগঞ্জের দু’ জনের দেহে করোনা সনাক্ত হওয়ার পর প্রায় ১৫ দিন জেলায় করোনা আক্রান্ত নতুন কোন রোগী ছিলনা। দীর্ঘ বিরতির পর হটাৎ করে বুধবার আসা করোনা নমুনা পরীক্ষার প্রতিবেদনে চাঁপাইনবাবগঞ্জের ৯ জনের দেহে করোনা সনাক্তের তথ্য আসে। এই তালিকায় ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল এ্যাসিস্ট্যান্ট ও শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মী রয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, করোনা ভাইরাসে আক্রান্ত ৯ জনের মধ্যে রয়েছে, চাঁপাইনবাবগঞ্জ সদরে ৩ জন, নাচোলে ৩ জন, ভোলাহাটে ২ জন ও শিবগঞ্জে ১ জন। তিনি জানান, বুধবার চাঁপাইনবাবগঞ্জের মোট ৮৪ জনের আসা প্রতিবেদনের মধ্যে ৯ জনের দেহে পজেটিভ আসে। বাকিদের রিপোর্ট নেগেটিভ। করোনা সনাক্তের তালিকায় একজন মেডিক্যাল এ্যাসিস্ট্যান্টও রয়েছেন। তিনি ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ছিলেন।
এদিকে সিভিল সার্জন অফিস সূত্র জানিয়েছে, চাঁপাইনবাবগঞ্জ সদরে আক্রান্ত তিনজনের মধ্যে একজন রামচন্দ্রপুর হাট এলাকার উকনিপাড়া গ্রামের, অপরজন গোবরাতলা ইউনিয়নের ঘুঘুডিমা ও অন্যজন ঝিলিম ইউনিয়নের আমনুরা ধিনগরের। নাচোল উপজেলার তিনজনের মধ্যে রয়েছেন, আন্ধাইল গ্রামের একই পরিবারের একজন মহিলাসহ দু’ জন। অন্যজন কাজলা গ্রামের। ভোলাহাটের দু’জনের মধ্যে একজন হোসেনভিটা গ্রামে গ্রামের ও অন্যজন খালে আলমপুর গ্রামের। শিবগঞ্জ উপজেলার একমাত্র আক্রান্ত জন হচ্ছেন শিবগঞ্জ উপজেলা কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মী। সূত্র জানায়, করোনা স্যাম্পল সংগ্রহ করতে গিয়ে তিনি আক্রান্ত হন।
নোট ঃ সামাজিক মর্যাদা রক্ষায় আমরা আক্রান্তের নাম প্রকাশ করিনা।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৬-০৫-২০

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় বাড়ছে করোনা প্রতিরোধ সচেতনতা। মহামারি করোনা ভাইরাস সারা বিশে^ ভয়াল আকার ধারন করেছে। যার প্রতিক্রয়া ভোলাহাট উপজেলাতেও পড়েছে। সরকার করোনা প্রতিরোধ সচেতনতা মূলক বিভিন্ন ধরণের কর্মসূচি নিয়েছে।
ভোলাহাট উপজেলা প্রশাসনের উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল আলম ও পুলিশের পক্ষ থেকে ভোলাহাট থানার অফিসার ইনর্চাজ নাসির উদ্দিন মন্ডলসহ উপজেলার বিভিন্নস্তরের ব্যক্তিবর্গের সমন্বয়ে করোনা ভাইরাস প্রতিরোধে ব্যাপক প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছে।
সরজমিনে গিয়ে দেখা গেছে, হাটবাজার ও মোড়ে মোড়ে গণজমায়েত সীমিত হয়েছে। অধিকাংশ মানুষঘর মুখি হয়েছে। কমেছে গণপরিবহন।
ভোলাহাট-রহনপুর যাতায়াতের মকরমপুর সৈয়দ সুলতান ব্রিজের টোল ইজারাদার জানান, আগের চেয়ে ৮০ শতাংশমানুষের য়াতায়াত কমে গেছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্বাভাবিক ভাবে আছে। তবে কয়েকটা দ্রব্যমূল্য কিছুটা বৃদ্ধি রয়েছে। এদিকে সরকারের পক্ষ থেকে উপজেলার ২ হাজার নিম্ন আয়ের মানুষের মাঝে চাল বিতরণ করা হয়েছে। চাল বিতরণ অব্যহত থাকবে বলে উপজেলা নির্বাহী অফিসার জানান।
উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুল হামিদ জানান, ভোলাহাট উপজেলায় মোট ৭৫জন হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছিল। ৪৪ জনের হোম কোয়ারেন্টাইন শেষ হয়েছে। বর্তমানে আছেন ৩১জন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক ভোলাহাট/ ২৯-০৩-২০

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় একটি মেছো বাঘ আটকের পর বিজিবির হেফাজতে রয়েছে। বৃহস্পতিবার উপজেলার সুরানপুর গ্রামের বড় পাইকড় নামক কবরস্থানে কয়েকজন যুবক মেছো বাঘটিকে দেখতে পেয়ে আটক করে। পরে উপজেলা প্রাণিসম্পদ বিভাগকে খবর দেয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে মেছো বাঘটির স্বাস্থ্য পরীক্ষা করেন।
এ ব্যাপারে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, মেছো বাঘটির স্বাস্থ্য পরীক্ষার পর খাবার স্যালাইন ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
চামুশা বিজিবির কোম্পানি কমান্ডার জানান, বাঘটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে তাদের হেফাজতে নিয়েছেন। তিনি জানান, কর্তৃপক্ষের নির্দেশক্রমেই পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, এর আগেই উপজেলার বিভিন্ন জায়গায় একাধিকবার মেছো বাঘ ধরা পড়ে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক ভোলাহাট/ ১৯-০৩-২০

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার আন্দিপুর এলাকা থেকে শনিবার রাতে ১টি বিদেশী পিস্তল, ১টি ওয়ান শুটারগান, ২টি ম্যাগজিন ও ৭ রাউন্ড গুলিসহ একজনকে আটক করেছে র্যাব। আটককৃত ব্যক্তি হচ্ছে ভোলাহাট উপজেলার হেলাচী গ্রামের নুরুল ইসলামের ছেলে মুসলিম উদ্দিন (৩৫)।
রোববার সকালে প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল ভোলাহাটের আন্দিপুর এলাকায় অভিযান চালায়। অভিডানে ১টি বিদেশী পিস্তল, ১টি ওয়ান শুটারগান, ২টি ম্যাগজিন ও ৭ রাউন্ড গুলিসহ মুসলিমকে আটক করা হয়।
এ ঘটনায় ভোলাহাট থানায় মামলা করা হয়েছে। র্যাব আরো জানায়, আটককৃত আসামীর বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় ও ভোলাহাট থানায় পূর্বের আরো ৩টি মামলা চলমান রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৬-০২-২০

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের পানিতে ডুবে মিতু বানু (১০) নামে এক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে ভোলাহাট উপজেলার বীরেশ^রপুর এলাকায় এই ঘটনা ঘটে। মৃত মিতু উপজেলার বচ্চামারী এলাকার জামাল উদ্দিনের মেয়ে ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।
ভোলাহাট থানার ওসি নাসির উদ্দিন মন্ডল জানান, উপজেলার বীরেশ^রপুর এলাকায় একটি পুকরে এক শিশুর লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে। সকালে শিশুটি স্কুলব্যাগ নিয়ে বাড়ি থেকে বের হয়। স্কুলে যাওয়ার সময় পা পিছলে পুকুরে পড়ে গিয়ে ডুবে শিশুটি মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় ভোলাহাট থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৫-০২-২০

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মুশরিভূজা ইউসুফ আলী স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত বিদায় ও নবীন বরণ অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিয়ে গান পরিবেশন কালে ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে অপমান করার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে শনিবার ভোলাহাটে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সকালে ভোলাহাটের মুসরিভূজা বাজারে ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্টিত হয়। এতে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা অংশ নেন। এসময় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জিয়াউল পাঠাগারের প্রতিষ্ঠাতা জিয়াউল হক, অধ্যক্ষ আজগর আলী, শিক্ষক রাকিবুল ইসলাম, রবিউল ইসলাম, তোহিদুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য আফাজ উদ্দিন, নির্যাতিত ছাত্রী ইশরাত জাহান বর্ষা, ছাত্র জামাল উদ্দিনসহ অন্যরা।
উল্লেখ্য যে, গত ২৭ জানুয়ারি মুশরিভুজা ইউসুফ আলী স্কুল এন্ড কলেজের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে বঙ্গবন্ধুকে নিয়ে একটি গান পরিবেশনের সময় ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীর গানের ডায়রী ছুড়ে ফেলে দিয়ে মঞ্চ থেকে নামিয়ে দেয় বিএনপির এক কর্মী। এ ঘটনায় ঐ শিক্ষার্থীর স্বজনরা থানায় মামলা করলে গ্রেপ্তার করা হয় মূল অভিযুক্তসহ দুই জনকে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক ভোলাহাট/ ০১-০২-২০