চাঁপাইনবাবগঞ্জের ৫ উপজেলায় “ব্র্যাক শিক্ষা কর্মসুচীর” আওতাভূক্ত শিশু শিক্ষার্থী ও সাধারণ শিশুদের অংশগ্রহণে “তারায় তারায় দীপশিখা” অনুষ্ঠান হয়েছে রবিবার সকালে স্থানীয় শহীদ সাটু হলে।
কর্মসুচির আওতায় “ছন্দ ও শৈলীতে বৃদ্ধি বিকাশ” কার্যক্রমের জেলা পর্যায়ের গান, নৃত্য, আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জাহাঙ্গীর কবীর। বেসরকারী উন্নয়ন সংগঠন ব্র্যাক চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি শাহিনুর সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মতিন, ব্র্যাক প্রাথমিক শিক্ষা কর্মসুচী রাজশাহী’র আঞ্চলিক ব্যবস্থাপক আজমল হোসাইন, চাঁপাইনবাবগঞ্জ এলাকা ব্যবস্থাপক জিয়াউল ইসলাম, আদিবাসী শিশুশিক্ষা’র রিজিওনাল সেক্টর স্পেশালিস্ট সতিশ পাহান । এসময় ব্র্যাকের আঞ্চলিক ও জেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। ৩০টি ইভেন্টে প্রতিযোগিতার প্রতি শাখায় ৩ জন করে ৯০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ জাকির হোসেন পিংকু. নিজস্ব প্রতিবেদক/ ০১-০২-১৫

বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধে শহীদদের উৎসর্গ করে দুরবিন এন্টারটেনমেন্টের ব্যানারে ও দুরবিন ব্যান্ডের উদ্যোগে প্রকাশিত হলো ব্যান্ড এ্যালবাম আমাদেও ৭১। ৭১টি দেশের গান নিয়ে তৈরি এ্যালবাম এর শিরোনাম আমাদের ৭১। বিশ্বের সবচেয়ে মি´ড এ্যালবাম আমাদের ৭১-এ ৭১টি ব্যান্ড, ৭১টি নতুন সুর, ৭১টি নতুন কথা নিয়ে তৈরি করা হয়েছে আমাদের ৭১ এ্যালবাম। এ্যালবামটি ইতোমধ্যে গিনেসবুকে স্থান পেয়েছে।
এ্যালবামে স্থান পেয়েছে একরামুল হক ইভান এর লেখা জেগে উঠো বীর বাঙ্গালী, হাতের মুঠোয় লাল সূর্য এবং স্বাধীনতা তুমি শিরোনামে অসাধারণ গান দুটিতে কন্ঠ দিয়েছেন ফোর ডরহমং এর আপন ও এম.এ ওয়াদুদ। এর আগে একরামুল হক ইভান এর কথায় ও এস,আই শহীদ কথা ও সুরে এবং ভালবাসা,জান আমার এবং ভীষন ভালবাসি এ্যালবাম ব্যাপক সাড়া পাবার পর আসছে আগামী ভালবাসা দিবসে দেশের খ্যাতিমান শিল্পী ফেরদৌস ওয়াহিদ ও এক জীবন টু এর শহিদ এর গাওয়া গান নিয়ে আরেকটি এ্যালবাম বাজারে আসছে। একরামুল হক ইভান দীর্ঘদিন চাঁপাইনবাবগঞ্জে চাকুরির পাশাপাশি উত্তরায়ণ শিল্পী গোষ্ঠীর পরিচালক মোঃ আলাউদ্দিনের কাছে সংগীত চর্চাসহ বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনা করে আসছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ মেহেদী হাসান, নিজস্ব প্রতিবেদক/ ২২-০১-১৫

বাংলাদেশের চলচ্চিত্রের জনপ্রিয় কমেডি অভিনেতা টেলি সামাদ গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন।
টেলি সামাদের ঘনিষ্ঠ চিত্রনির্মাতা রবিউল ইসলাম রবি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
রবি বলেন, শনিবার অসুস্থ অবস্থায় অভিনেতা টেলি সামাদকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখন হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিউ) রয়েছেন।
তিনি বলেন, গত ২৭ সেপ্টেম্বর আমেরিকা থেকে দেশে ফিরেন এ অভিনেতা। তখন থেকেই তিনি শারিরীকভাবে অসুস্থ ছিলেন। শনিবার তার শারিরীক অবস্থার অবনতি হলে স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

“ও কি গাড়িয়াল ভাই কত রব আমি পন্থের দিকে চাইয়ারে---” এমন মিষ্টি মধুর ভাটিয়ালি গানের সুরে মন চলে যায় সেই ফেলে আসা গহীন অতিতে। যখন নদী মাতিৃক এই দেশের বহতা নদীর বুকে পাল তুলে কিংবা দাঁড় টেনে মাঝি গাইতেন এরকম অংশখ্য গান সেই সাথে বাঁশের বাঁশির সুর ভাসিয়ে নিয়ে যেত দুর থেকে দুরে। কিন্তু হালে আর এ ধরণের গান তেমন শোনা যায়না। কিন্তু কি আর করা ফ্রতিযোগিতার বিষয় গাইতেই হবে। আর তাই গোমস্তাপুরের ছোট্র মেয়ে ‘নাইস’ গাইলো সেই অমর গান “ও কি গাড়িয়াল ভাই কত রব আমি পন্থের দিকে চাইয়ারে---”। শ্রোতাদের মনও ভরে গেল। এমন অনেক গানই প্রতিযোগিতায় ছিল। আরো অনেকেই এমন গান পরিবেশন করে বিচারকদের মন জয় করেছে।
চাঁপাইনবাবগঞ্জে গত বৃহস্পতিবার ও শুক্রবার দু’দিনের শিশু আনন্দ মেলা ও সাংস্কৃতিক উৎসবে এইসব গান প্রতিযোগিতার বিষয় হিসেবে পরিবেশন করা হয়।
উৎসবে অংশগ্রহণ করে জেলা প্রশাসক নির্বাচিত সদর উপজেলা দল মহানন্দা সঙ্গিত নিকেতন, গোমস্তাপুর উপজেলার সূর্য দিগন্ত শিল্পী গোষ্ঠী, নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, গ্রীণ ভিউ উচ্চ বিদ্যালয়ের শিশু শিল্পীরা। এ ছাড়া উৎসবের প্রথম দিন শিশুদের চিত্রাংকন, সাধারণ নৃত্য, দেশাত্মবোধক সঙ্গিত ও যেমন খুশি তেমন সাজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। শহীদ সাটু হলে অনুষ্ঠিত প্রতিযোগিতা শেষে শুক্রবার সন্ধ্যায় আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়িদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা মোহাম্মদ জাহাঙ্গীর কবীর। অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব নজরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মতিন, নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান ড. মাযহারুল ইসলাম তরু, স্কউট ব্যক্তিত্ব মুসফিকুর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শফিকুল আলম।
মেলায় শিশু একাডেমীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ৯টি স্টলে শিশু বিষয়ক বিভন্ন উপকরণ প্রদর্শনের আয়োজন করা হয়।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রক্ষাপট নিয়ে চলচ্চিত্র নির্মিত হয়েছে
বলিউডে। ‘দ্য বাস্টার্ড চাইল্ড’ নামের এ ছবিটি নির্মাণ করেছেন ভারতীয়
নির্মাতা মৃত্যুঞ্জয় দেবব্রত।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন ৩০ লাখ মানুষ নিহত হওয়ার পাশাপাশি ধর্ষিত হয়েছিলো প্রায় দুই লাখ নারী। সেই বিষয়টি নিয়েই মূলত ‘দ্য বাস্টার্ড চাইল্ড’ ছবিটি নির্মিত হয়েছে। এই ছবিটির মূল ভূমিকায় অভিনয় করেছেন রাইমা সেন, পবন মালহোত্রা, ইন্দ্রনীল সেনগুপ্ত, ভিক্টর ব্যানার্জি প্রমুখ। ছবিটি চলতি সময়টাতে ভারতে মুক্তি দেয়ার কথা থাকলেও সেটি আপাতত হচ্ছে না। কারণ, ছবির নামে ‘বাস্টার্ড’ শব্দটি থাকায় এটি আটকে দিয়েছে ভারতীয় সেন্সর বোর্ড। যুদ্ধচলাকালে এই শব্দটি বেশ ব্যবহৃত হয়েছে। ছবির নামকরণে নিজের যুক্তিগুলো সেন্সরবোর্ডের কাছে উথাপন করেছেন পরিচালক।
কিন্তু তাতে কিছু কাজে আসেনি। নাম পরিবর্তন করার জন্য বলা হয়েছে সেন্সরবোর্ডের পক্ষ থেকে। উল্লেখ্য, এর আগে ‘ইনগ্লোরিয়াস বাস্টার্ডস’ নামক একটি ছবি তৈরি হয়েছিল ২০০৯ সালে। কিন্তু সেটি এভাবে সেন্সরে আটকে দেয়া হয়নি। তবে কেন এই ছবিটি আটকে দেয়া হবে- বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন পরিচালক মৃত্যুঞ্জয়। এদিকে জানা গেছে, শেষ পর্যন্ত নাম পরিবর্তন করে ডিসেম্বরের শেষের দিকে ছবিটি মুক্তি দেয়া হতে পারে। এ বিষয়ে মৃত্যুঞ্জয় বলেন, নামের জন্য ছবিটি আটকে দেয়ার বিষয়টি আমার বোধগম্য নয়। সত্যি বলতে ছবির কাহিনীর সঙ্গে এই নামটি সবচেয়ে বেশি যায়। তাই নামটি পরিবর্তন কিভাবে করবো বুঝতে পারছি না।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের গণহত্যা নিয়ে প্রচুর ছবি নির্মিত হয়েছে হলিউডে। কিন্তু বাংলাদেশে যে গণহত্যা হয়েছে, তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে খুব একটা ছবি নির্মিত হয়নি। ১৯৭১ সালে ধর্ষণ ও ধর্মকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। আমি কেবল এই ঐতিহাসিক বিষয়টিকে চলচ্চিত্রে তুলে আনার চেষ্টা করেছি। এদিকে বাংলাদেশেও ছবিটি মুক্তি পেতে পারে বলে জানা গেছে।
ছবিটি বাংলাদেশের মুক্তির ব্যাপারে পরিচালক মৃত্যুঞ্জয় এক সাক্ষাৎকারে বলেন, ”আমি চাই যে দেশ নিয়ে ছবিটি তৈরি করেছি সেখানে এটি মুক্তি পাক। আমার ছেলেবেলা কেটেছে বাংলাদেশেই। এই ছবি বাংলাদেশের জন্য আমার পক্ষ থেকে একটা ছোট উপহার। আশা করছি শেষ পর্যন্ত বাংলাদেশে ছবিটি মুক্তি দিতে পারবো।”