চাঁপাইনবাবগঞ্জে ইটভাটার পাশ থেকে মরদেহ উদ্ধার



চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় একটি ইটভাটার পাশ থেকে মিজানুর রহমান মিজান (২১) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
 বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরঅনুপনগর ইউনিয়নের  মোল্লাপাড়ার৷ একটি  ইটভাটা' থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মিজানুর ওই গ্রামের মৃত শফিকুর রহমান ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে স্থানীয় লোকজন নাইস ইটভাটায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে সংবাদ দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ  উদ্ধার করে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। 

নিহতের কপালে ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তে রিপোর্ট পেলে মৃত্যুর কারন জানা যাবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। 

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ৩০ সেপ্টেম্বর ২০২৬