চাঁপাইনবাবগঞ্জে পেশাজীবী দলের আলোচনা ও বৃক্ষরোপন



বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী পেশাজীবি দল।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পেশাজীবি দলের আয়োজনে শুক্রবার বিকালে শহীদ সাটু হল অডিটোরিয়ামে এই  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
জেলা পেশাজীবি দলের সভাপতি সেলিম রেজা বাবুলর সভাপতিত্বে আলোচনা সভা বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী পেশাজীবি দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক  ইঞ্জিনিয়ার মোহা. শহীদুল ইসলাম রাসেল, কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাফিজ মাহবুব, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম হীরক, চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক দলের আহবায়ক তসিকুল ইসলাম তসি,  জেলা যুবদলের আহবায়ক তবিউল ইসলাম তারিফ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জামিউল হক সোহেল,  জেলা ছাত্রদলের সভাপতি মিম ফজলে আজিম ও সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান,
জেলা পেশাজীবি দলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির। 
আলোচনা সভায় বক্তারা বিএনপির দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, দলের ঐতিহ্য, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন এবং দলটির বিভিন্ন রাজনৈতিক সাফল্য তুলে ধরেন। পাশাপাশি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।
সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এর আগে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে শিবগঞ্জের আটরশিয়া উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন দলীয় নেতৃবৃন্দ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৪ সেপ্টেম্বর ২০২৬