চাঁপাইনবাবগঞ্জে ভুটভুটি খাদে পড়ে বাবা-ছেলেসহ নিহত ৩, আহত ৭



চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গরুবাহী একটি ভুটভুটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে বাবা-ছেলেসহ ৩জন নিহত হয়েছেন। এ ঘটনায় ভুটভুটিতে থাকা আরও ৭ জন গুরুতর আহত হয়েছেন।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিবগঞ্জে কানসাট-গোমস্তাপুরগামী সড়কের বুড়িপুকুর (পুসকুনি) নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—শিবগঞ্জ উপজেলার পুলিশ মাইল ঝাবু বাজার এলাকার মৃত নবাব জানের ছেলে আয়েস উদ্দিন (৭০) এবং তাঁর ছেলে শরিফুল ইসলাম (৪৪) ও
শিবনারায়ণপুর গ্রামের মৃত আব্দুল জলিল ছেলে আব্দুল হামিদ।
 
আহতরা হলেন— আবু সাঈদ (৩৬),  মধু (৬০), মোঃ আব্দুল হাকিম (৫৫), মোঃ জব্দুল হক (৪০), মোঃ হেলাল উদ্দিন (৫৫),  কাজেম আলী (৪৭)। আহত সবার বাড়িই শিবগঞ্জ থানায়। আহতদের মধ্যে ৩জনকে রাজশাহী মেডিকেল কলেজের হাসপাতালে হস্তান্তর করা হয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় কানসাট-গোমস্তাপুরগামী সড়কের বুড়িপুকুর এলাকায় একটি ভুটভুটি গাড়ি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আয়েস উদ্দিন মারা যান। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক শরিফুল ইসলামকে মৃত বলে ঘোষণা করেন। পরে আব্দুল হামিদ নামে আরও একজন মারা যান।
এ ঘটনায় গুরুতর আহত বাকি ৬৭জনকে হাসপাতালে ভর্তি করেন।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, ভটভটিটর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় গাড়িটি  খাদে পড়ে যায়। গাড়িতে চারটি গরু ছিল। যাত্রীদের মধ্যে ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে আনার দুজন মারা যান। বাকিদের চিকিৎসা চলছে। 
খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে আইনি ব্যবস্থা গ্রহণ করেছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ৩০ সেপ্টেম্বর ২০২৬