মাদক মামলায় একজনের যাবজ্জীবন
চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় শ্রী অন্তর (৩২) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদন্ড প্রদান করা হয়।
বৃহস্পতিবার (২০ আগষ্ট) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো.হায়দার আলী খোন্দকার আসামীর অনুপস্থিতিতে এই রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত অন্তর চাঁপাইনবাবগঞ্জ রেল কলোনি এলাকার মৃত সুকুমারের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল ওদুদ জানান, ২০২৪ সালের ১১ জানুয়ারী সদর উপজেলার বারঘরিয়া নতুন বাজার চুনারীপাড়া এলাকায় পুলিশ অভিযানে ৫০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার হন অন্তর। এ ঘটনায় ওইদিন সদর থানায় অন্তরকে আসামী করে মামলা করেন সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ওবাইদুল হক। ২০২৪ সালের ২৯ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা এবং সদর থানার উপ-পরিদর্শক মো. বদিউজ্জজামান অন্তরকে আসামী করে আদালতে মামলার অভিযোগপত্র জমা করেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২০ আগষ্ট ২০২৬
