মহানন্দা নদী থেকে মাথাবিহীন অর্ধগলিত মরদেহ উদ্ধার



চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে মাথাবিহীন অর্ধগলিত একটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের রামজীবনপুর গুজের ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

স্থানীয় সূত্রে জানা যায়, রামজীবনপুর গুজের ঘাট সংলগ্ন মহানন্দা নদীতে বস্তাবন্দী একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশ খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল গিয়ে মাথাবিহীন মরদেহটি উদ্ধার করে। মরদেহটি অর্ধগলিত হওয়ায় তার নাম-পরিচয় পাওয়া যায়নি। 
গোদাগাড়ী নৌ পুলিশের উপ-পরিদর্শক জীবন চন্দ্র রায় জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। 
প্রাথমিক ধারণ করা হচ্ছে, তাকে হত্যা করে নদীতে ফেলা হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মারা যাওয়া কারণ জানা যাবে।
এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ ও মরদেহটি পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

মো. আসাদুল্লাহ 
২৬-০৮-২৬ 


মহানন্দায় মিলল মাথাবিহীন অর্ধগলিত মরদেহ উদ্ধার 
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদী থেকে মাথাবিহীন অর্ধগলিত এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের রামজীবনপুর গুজের ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে রামজীবনপুর গুজের ঘাট সংলগ্ন মহানন্দা নদীতে একটি বস্তা ভাসতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা কাছে গিয়ে বস্তাবন্দী মরদেহ দেখতে পেয়ে দ্রুত পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাথাবিহীন ও অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে। বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

গোদাগাড়ী নৌ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জীবন চন্দ্র রায় জানান, খবর পেয়েই পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিক আলামত ও লাশের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে নদীতে ফেলে গেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ স্পষ্টভাবে জানা যাবে। 

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৫ আগস্ট ২০২৬