সিডিউল রেট বৃদ্ধির দাবিতে চাঁপাইনবাবগঞ্জ ঠিকাদার সমিতির স্মারকলিপি প্রদান




সরকারি অবকাঠামো নির্মাণ কাজে সিডিউল রেট বৃদ্ধির দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা ঠিকাদার সমিতি। মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারকলিপি প্রদান করা হয়। 
সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা ঠিকাদার সমিতির সভাপতি ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক নিয়ামুল হক চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গির কাছে স্মারকলিপি প্রদান করেন। 
স্মারকলিপিতে বলা হয়, গত কয়েক বছরে দেশের বাজারে রড, সিমেন্ট, ইট, পাথর, বিটুমিন, বালুসহ সব ধরনের মৌলিক নির্মাণ সামগ্রীর দাম অনেক বৃদ্ধি পেয়েছে। একই সাথে জ্বালানি তেল ও পরিবহন খরচ বৃদ্ধি পাওয়ায় নির্মাণ ব্যয় বহুগুণ বেড়ে গেছে। অথচ বিভিন্ন সরকারি দপ্তর বর্তমানে যে রেট সিডিউল অনুযায়ী কাজের প্রাক্কলন ও দরপত্র আহ্বান করছে বাজারদরের তুলনায় অনেক কমে। এই পুরোনো রেট দিয়ে কাজ করত গিয়ে ঠিকাদারররা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
টিকাদাররা বাজারদরের সাথে সামঞ্জস্য রেখে ২০২৬- ২০২৭ অর্থ বছরে দেশের সকল সরকারি দপ্তরের রেট সিডিউল হালনাগাদ করার দাবি জানান। পাশাপাশি নতুন ঠিকাদারদের জন্য ৫ কোটি টাকা পর্যন্ত কাজ বিনাশর্তে লটারির মাধ্যমে দেয়ার দাবি জানানো হয়। 
এরআগে একই দাবিতে এলজিইডিসহ বিভিন্ন সরকারি দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়। 

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৮ জুলাই ২০২৬