আম গাছে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঈশ্বর চঁন্দ্র কর্মকর ( ১৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।
সোমবার দুপুরে শিবগঞ্জ উপজেলার চকর্কীত্তি ইউনিয়নের লহলামারী পাইতলাদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া ঈশ্বর চঁন্দ্র কর্মকর
রানীবাড়ী চাঁদপুর গ্রামের শ্রী তপন কর্মকরের ছেলে। আর আহত ব্যাক্তি একই গ্রামের আনজারুলের ছেলে আব্দুল আলিম (১৭)
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে লহলামারী মাদিয়া গ্রামের এনামুল হকের আমবাগানে কাজ করছিলেন শ্রমিকেরা। এ সময় লোহার মই ব্যবহার করে গাছে আম প্যাকেটিংয়ের কাজ করার একপর্যায়ে মইটি সরাতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতের তারের সাথে মইয়ের স্পর্শ লাগে। এতে ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হন ঈশ্বর চন্দ্র কর্মকার। আব্দুল আলিম নামে আরও শ্রমিক আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান এই তথ্য নিশ্চিত করেছে।
তিনি বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৭ জুলাই ২০২৬

