মহানন্দায় ডুবে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে গোসল করতে নেমে ডুবে নিখোঁজ শিশু আব্দুল্লাহর (৯) মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার
দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার রাজারামপুর উপরপাড়া এলাকা থেকে স্থানীয়দের
সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা তার মরদেহ উদ্ধার করেন।
পুলিশ
ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার দুপুরে পৌরসভার
নামোরাজারামপুর মালোপাড়া পিয়ার বিশ্বাসের ঘাটে মামার সঙ্গে মহানন্দা নদীতে গোসল করতে যায় আব্দুল্লাহ। গোসলের একপর্যায়ে নদীর তীব্র স্রোতে সে পানিতে তলিয়ে যায়। এরপর এরপর থেকে আব্দুল্লাহ নিখোঁজ ছিল। মঙ্গলবার দুপুরে নিখোঁজ হওয়ার স্থানের কিছু দূরে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দেয়। পরে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আব্দুল্লাহর মরদেহটি উদ্ধার করে।

গোদাগাড়ী
নৌ পুলিশের উপপরিদর্শক (এসআই) জীবন চন্দ্র রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে
জানান, মরদেহ উদ্ধারের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায়
থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক / ২১ জুলাই ২০২৬