শিবগঞ্জে গরু বহনকারী ভুটভুটি উল্টে চালক নিহত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিযন্ত্রণ হারিয়ে ভুটভুটির নিচে চাপা পড়ে সজিব আলী (২০) নামে এক চালক নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যার দিকে উপজেলার খড়িয়াল এলাকায় রাস্তার ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত সজিব খড়িয়াল গ্রামের এনামুল হকের ছেলে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান জানান, শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের খড়িয়াল এলাকায় রাস্তার ওপর নিযন্ত্রণ হারিয়ে গরু বহনকারী ভুটভুটিটি উল্টে যায় এবং চালক গাড়ির নিচে চাপা পড়ে আহত হন। পরে তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আইনি ব্যবস্থা নিয়ে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৩ মে ২০২৬

