চাঁপাইনবাবগঞ্জে গণপিটুনিতে সাইকেল চোর নিহত

আমিনুল হক সোনা,শিবগঞ্জ প্রতিনিধিঃ আজ মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গণপিটুনিতে অজ্ঞাত (৩৮) এক সাইকেল চোর নিহত হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করেছে। শিবগঞ্জ থানার ওসি মোঃ জমির উদ্দিন আহমেদ জানান, দুপুর পৌনে ১২টার দিকে শিবগঞ্জ বাজার মনাকষা মোড়ে সেমাউল নামে একজনের সাইকেল অজ্ঞাতনামা এক ব্যক্তি চুরি করে নিয়ে যাচ্ছিল। এসময় বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন তাকে ধরে গণধোলায় দিয়ে মুমুর্ষ অবস্থায় শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সে মারা যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ
আধুনিক সদর হাসপাতাল প্রেরণ করে। এ খবর লেখা পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

পাঠকের সবধরনের মত তুলে ধরতে চাই চাঁপাইনবাবগঞ্জ নিউজ । যে কোন বিষয় নিয়ে আপনিও লিখুন আর পাঠিয়ে দিন আমাদের কাছে. সাথে আপনার যোগাযোগের ঠিকানা ,আপনার একটি ছবি পাঠাতে ভুলবেন না।আপনার লেখা বা ছবি আমাদের ইমেল করুন chapainawabganjnews@yahoo.com

তিন বছরের পথ চলা >কখনো জোয়ার কখনো ভাটা

এবারো শীর্ষস্থান ধরে রেখেছে হরিমোহন


শিবগঞ্জের শিবির ক্যাডার সালাউদ্দীনকে নিয়ে তিন প্রশ্ন